Wednesday, September 28, 2016

লাইভ দুর্গা পূজা ফটো ও ভিডিও দেখুন এখন অনলাইনে

কম্পিউটার জগত এর সকল পাঠক ও পাঠিকাদের জানাই দুর্গাপূজার আন্তরিক প্রীতি ও শুভেছা। আর মাত্র ক'টা দিন তারপরই শুরু হতে চলেছে হিন্দু বাঙ্গালীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা -পূজা। এই পোস্টে আপনাকে এমন একটি সাইট শেয়ার করছি, যে সাইটিতে আপনারা লাইভ দুর্গা পূজা ফোটো ও ভিডিও দেখতে পাবেন। এই সাইটিতে দেখতে পাবেন বিভিন্ন দুর্গা - পূজা প্যান্ডেল, দুর্গা প্রতিমা ও দুর্গা পুজার থিম ইত্যাদি ইত্যাদি। সাইটির নাম - PujaDateTime ( পূজা ডেট টাইম) এছাড়াও দেখতে পাবেন kmdinfo.in এ।
লাইভ দুর্গা পূজা ফটো ও ভিডিও দেখুন এখন অনলাইনে

লাইভ দুর্গা পূজা দেখতে এখানে ক্লিক করুন কিংবা ভিজিট করুন www.kmdinfo.in

Tuesday, November 10, 2015

শুভ দীপাবলি, কালিপুজা ও ছট পূজার প্রীতি ও অভিনন্দন - Happy Diwali

দীপাবলির, কালিপুজা ও ছট পূজাসকল দেশবাসিকে কম্পিউটার জগৎ এর পক্ষ থেকে দীপাবলির, কালিপুজা ও ছট পূজার  প্রীতি ও অভিনন্দন । সকলের পুজো আনন্দে ও সাচ্ছন্দে কাটুক এই কামনাই রইল। দীপাবলি মানে আলোর উৎসব, অন্ধকারের সুপ্ত দশা থেকে আলোর পথে চালিত করাই এই উৎসবের আরেক অর্থ বলে আমার মনে করি। দীপাবলিকে আমারা অনেকে অনেক নামে জানি যেমন- দেওয়ালি, দীপান্বিতা, দীপালিকা, সুখরাত্রি, সুখসুপ্তিকা এবং যক্ষরাত্রি ইত্যাদি ইত্যাদি ...... ।  [২০১৫ সালের লাইভ দুর্গা পূজা ভিডিও ও ফটো দেখতে চাইলে এখানে ক্লিক করুন ]

দীপাবলি ( Diwali ) বা দেওয়ালি হল একটি পাঁচ দিন-ব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব যা আশ্বিন মাসের কৃষ্ণা ত্রয়োদশীর দিন ধনতেরস অনুষ্ঠানের মধ্য দিয়ে দীপাবলি উৎসবের সূচনা হয়। কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে ভাইফোঁটা অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসব শেষ হয়। নবরাত্রি উৎসব শেষ হওয়ার ১৮ দিন পর দীপাবলি শুরু হয়। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে, মধ্য-অক্টোবর থেকে মধ্য-নভেম্বরের মধ্যে দীপাবলি অনুষ্ঠিত হয়। [ দীপাবলি কি ও কেন ? বিস্তারিত আলোচনা ] [ কালিপুজার সুন্দর সুন্দর SMS পড়তে ও পাঠাতে চাইলে এখানে ক্লিক করুন
কুশমণ্ডি শহরের লোকাল খবর জানতে ও পড়তে নিয়মিত চোখ রাকুন www.kmdinfo.com সাইটে। এছাড়াও রয়েছে চাকুরির আপডেট খবর। 

Friday, August 14, 2015

৬৯ তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের সবাইকে শুভেছা

আজ ১৫ ই আগস্ট ( পনেরোই আগস্ট ) ৬৯ তম মহান স্বাধীনতা দিবস বা স্বতন্ত্রতা দিবস । ১৯৪৭ সালে আজকের দিনেই স্বাধীন হয়েছিল ভারতবর্ষ। আজকের তারিখেই ভারত ব্রিটিশদের অপশাসন শাসন থেকে স্বাধীনতা লাভ করেছিল। সারা দেশে স্থানীয় প্রশাসন স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলনের অনুষ্ঠান আয়োজন করে থাকে। দেশের প্রধান অনুষ্ঠানটি হয় দিল্লির লালকেল্লায়। সেখানে ভারতের প্রধানমন্ত্রী পতাকা উত্তোলন করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। সেই সঙ্গে তিনি স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী নেতা ও শহিদদেরও শ্রদ্ধা জানান।

৬৯ তম মহান স্বাধীনতা দিবসের

শুভ স্বাধীনতা দিবস উপলক্ষে, স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী সকল নেতা ও শহিদদেরও জানাই শ্রদ্ধা এবং দেশের সবাইকে জানাই স্বাধীনতা দিবস আন্তরিক শুভেচ্ছা। শুভ স্বাধীনতা দিবস। সবাইকে কম্পিউটার জগৎ এর পক্ষ থেকে স্বাধীনতা দিবসের শুভেছা ।

Thursday, March 5, 2015

হোলি উৎসব উপলক্ষে কম্পিউটার জগৎ পাঠক বন্ধুদের রঙ্গিন শুভেছা

সকল কম্পিউটার জগৎ পাঠক বন্ধুদের জানাই হোলির রঙ্গিন শুভেচ্ছা ও ভালবাশা । আজ মহা দোলযাত্রা এটি একটি হিন্দু বৈষ্ণব উৎসব । প্রতিবছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয় । এই উৎসবের অপর নাম বসন্তোৎসব । বিশেষ করে বহির্বঙ্গে পালিত হোলি উৎসবটির সঙ্গে দোলযাত্রা উৎসবটি সম্পর্কযুক্ত ।
এটিও পড়ুন - মনোরমা ইয়ারবুক ২০১৫ পড়ুন বিশ্বকে জানুন !
হোলি
আসুন এই হোলি উৎসব সমন্ধে সংক্ষিপ্ত জেনে নেই -

বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, ফাল্গুনী পূর্ণিমা বা দোলপূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির ও গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সহিত রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়। দোলযাত্রার দিন সকালে তাই রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবির ও গুলালে স্নাত করে দোলায় চড়িয়ে কীর্তনগান সহকারে শোভাযাত্রায় বের করা হয়। এরপর ভক্তেরা আবির ও গুলাল নিয়ে পরস্পর রং খেলেন। দোল উৎসবের অনুষঙ্গে ফাল্গুনী পূর্ণিমাকে দোলপূর্ণিমা বলা হয়। আবার এই পূর্ণিমা তিথিতেই চৈতন্য মহাপ্রভুর জন্ম বলে একে গৌরপূর্ণিমা নামেও অভিহিত করা হয়।

দোলযাত্রা উৎসবের একটি ধর্মনিরপেক্ষ দিকও রয়েছে। এই দিন সকাল থেকেই নারীপুরুষ নির্বিশেষে আবির, গুলাল ও বিভিন্ন প্রকার রং নিয়ে খেলায় মত্ত হয়। শান্তিনিকেতনে বিশেষ নৃত্যগীতের মাধ্যমে বসন্তোৎসব পালনের রীতি রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকেই চলে আসছে। দোলের পূর্বদিন খড়, কাঠ, বাঁশ ইত্যাদি জ্বালিয়ে এক বিশেষ বহ্ন্যুৎসবের আয়োজন করা হয়। এই বহ্ন্যুৎসব হোলিকাদহন বা নেড়াপোড়া নামে পরিচিত। উত্তর ভারতে হোলি উৎসবটি বাংলার দোলযাত্রার পরদিন পালিত হয়।
তথ্যসূত্র - wikipedia

পরিশেষে আপনার ও আপনার প্রিজনের দোল উৎসব সবার ভালো কাটুক ।এই কামনাই করি। ভালো থাকুন সুস্থ থাকুন। ধন্যবাদ