Wednesday, August 3, 2016

Excel File কে অতি সহজে Auto Backup রাখুন তারিখ এবং সময় সহ

মাইক্রোসফট এক্সেল (Microsoft Excel) নিয়ে এর আগে অনেকগুলি পোষ্ট করা হয়েছে, আজকে একটু ভিন্নধর্মী পোষ্ট নিয়ে আলোচনা করা। কোন আপ্লিকেশনে কাজ করতে গেলে সচরাচর আমরা যে সমস্যার সম্মুখীন হয় সেটি হল ফাইলকে ব্যাকআপ (Backup) রাখা। এই সমস্যার সমাধান নিয়েই আজকের এই পোষ্ট। আপনারা যারা এক্সেল ফাইলের অটো ব্যকআপ রাখতে চান সময় ও তারিখ সহ তারা নিচের ধাপগুলো অনুসরন করে আর সহজে Auto Backup ফাইল তৈরি করুন। [Excel এর অত্যন্ত খুব দরকারি ১০ টি মেথড ]
Auto Backup ফাইল তৈরি করতে যা যা করতে হবে-
  • প্রথমে একটি Excel ফাইল খুলুন।
  • এরপর ALT+F11 চেপে Visual Basic Editor Window ওপেন করুন।
  • এরপর ThisWorbook এ ডাবল ক্লিক করুন। নিচের চিত্রের মত করে workbook select ( 1 চিহ্নে দেখুন ) করুন। এরপর BeforeClose select ( ২নং চিহ্নে দেখুন ) করুন।

  • এরপর Private Sub এর ভিতর নিচের কোডগুলো ( ৩ নং চিহ্নে )পেষ্ট করুন।
যে Codes টি পেস্ট করতে হবে তা নিম্নরূপ-
Dim HarunFilePath$, HarunFileName$
HarunFilePath = ThisWorkbook.Path 'Path for current folder of your file.
HarunFileName = Left(ThisWorkbook.Name, Len _
(ThisWorkbook.Name) - 4) ' Your current file name without extension

On Error Resume Next      'as folder already exists "Created ones"
MkDir HarunFilePath & "\Backup"    ' create folder for first time.
'save current version of this book in the folder
ActiveWorkbook.SaveCopyAs Filename:=HarunFilePath & _
"\Backup" & "\" & HarunFileName & _
"_" & Format(Date, "dd-mmm-yyyy") & "_" & Format(Time, "hh-mm-ss") & "_Backup" & ".xls"

  • এরপর Save করে Close করে দিন। এখন প্রতিবার Excel File টি Close করার সময় একটি করে ব্যাকআপ তৈরি হবে।
এটিও পড়ুন- বয়স বের করার সহজ মেথড জেনে নিন EXCEL এর যাদু
ব্যাস! এখন এখানেই পরবর্তী পোষ্ট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক দিন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না প্লিস। ধন্যবাদ।।

Monday, November 2, 2015

মোবাইল চুরি হয়ে গেলেও ফিরে পান সব ফোন নাম্বার, Backup Your Contact Number

মোবাইল আমাদের অতি প্রয়োজনীয় জিনিস। মোবাইল হাতে না থাকলে আমাদের অনেক সুবর্ণ সুযোগ হারাতে হয়। মোবাইলে সাধারানত আমরা প্রয়োজনীয় ব্যক্তিবর্গের নাম্বার সমূহ Save করে রাখি। কিন্তু বিভিন্ন কারনে সেই নাম্বার যদি হারিয়ে যায় কিংবা ডিলিট হয়ে যায় বা এমনও হতে পারে যদি আপনার পছন্দের ফোনটা হারিয়ে যায় তাহলে সেটা সত্যিই খুব কষ্টের। এবং বিভিন্ন অসুবিদার সৃষ্টি হয় তাই না? আজ আমি এই পোষ্টে আপনাদের দেখাব কিভাবে Save করা নাম্বার সমূহ অনলাইন সাভারে রাখা হয় অর্থাৎ অনলাইনে সেভ করে রাখা হয় । প্রয়োজনে পরিবতীর্তে তা ডাউনলোড করা হয়। আর এগুলো যে মোবাইল apps এর মাধ্যমে রাখা হয় তার নাম- NetQin Contacts Sync। নিম্নে App টি ডাউনলোড লিঙ্ক এবং কি সুবিধা তা আলোচনা করা হলো-

App টির সুবিধা গুলি হলো -

  • Mobile এর Save করা সকল নাম্বারগুলো ছবি সহ অনলাইন ডাটাবেজে Save হবে।
  • যেকোন ব্রাউজার থেকে user ID এবং password দিয়ে সেইভ করা নাম্বারগুলি দেখা যাবে।
  • নাম্বার Add করার সাথে সাথে Auto Backup নিয়ে নিবে। এবং খুব অল্প পরিমান ইন্টারনেট খরচ হবে। সবোচ্চ 1Kb পযর্ন্ত।
  • যেকোন সময়,যেকোন মোবাইল থেকে Contracts গুলো Restore and Download করা যাবে।
  • অনলাইনে বসে মোবাইলের অবস্থান জানা যাবে।এবং তা locked করে দেওযা যাবে।
  • সব সেবা গুলি সম্পূর্ন ফ্রি।
  • আপনার Password ব্যাতিত অন্যকেউ আপনার Save করা ডাটা দেখতে পারবে না।
  • Software টি Install করলে নিচর মত একটি Page আসবে।
মোবাইল চুরি

Netqin অ্যাপ থেকে (Backup Contracts) আপনার সকল নাম্বার সমূহ অনলাইন সাভারে সংরক্ষিত করে রাখতে পারবেন। 
Download করার পর আপনার Email Address প্রদান করুন এবং আপনার ইচ্ছা অনুয়ায়ী একটি Password দিয়ে Register করুন ।
নিচের লিঙ্ক থেকে App টি নামিয়ে নিন।
Website টি সরাসরি দেখতে চাইলে এখানে ক্লিক করুন কিংবা আপনার Backup কৃত ফাইল দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।

Monday, October 26, 2015

ফ্রিতে ফাইল ফোল্ডার শেয়ার ও ব্যাকআপ রাখার উত্তম সাইট - Free File Backup

ফ্রিতে ফাইল ফোল্ডার শেয়ার ও ব্যাকআপবিভিন্ন কারণে আপনার কম্পিউটারের ফাইল নষ্ট বা হারাতে পারে। ভুলক্রমে মুছে যাওয়া, হার্ডডিক্স ক্রাশ করা বা ভাইরাস সংক্রান্ত কারণে কম্পিউটার বা ল্যাপটপ থেকে গুরুত্বপূর্ণ ফাইল মুছে গেলে বেশ বিপদেই পরতে হয়। কিন্তু আপনি যদি সময়মত ফাইলগুলো সিডি/ডিভিডিতে, নেটওয়ার্ক কম্পিউটারে বা অনলাইনে ব্যাপআপ করে রাখেন তাহলে সুবিধাই হয়। আজকে এই পোষ্টে আপনার PC বা Laptop এর File বা Folder অনলাইনে ব্যাকআপ রাখার Ge.tt নামে একটি ভালো ওয়েব সাইট শেয়ার করছি। সাইটির বৈশিষ্ঠ অন্যান্য  জনপ্রিয় ফাইল শেয়ারিং সাইটের থেকে একদম আলেদা। এছাড়াও কয়েকটি জনপ্রিয় ফাইল শেয়ার ও ব্যাকআপ রাখার সাইট হল-  Dropbox, Box, Zippyshare, Mediafire, Google ইত্যাদি। নিম্নে Ge.tt এর সুবিধা গুলি আলোচনা করা হল। [ BIOS পাসওয়ার্ড রিমুভ করুন সহজ সরল উপায়ে ]
  • ফ্রী Account , ফ্রী সর্বোচ্চ ২ জিবি ফাইল শেয়ারিং।  
  • ফেসবুক , টুঁটার Account দিয়ে Signup, Login সুবিধা।
  • চাইলে টাকা দিয়ে বেশি স্পেস ওয়ালা প্রো প্যাকেজ কিনতে পারার সুবিধা।
  • সাময়িক সময়ের জন্য সাইন আপ ছাড়াও তাৎক্ষনিক ফাইল আপলোডিং সুবিধা।
  • জলের মতো সহজ পদ্ধতিতে ফাইল আপলোডিং সিস্টেম। যে কেউ এটি ব্যবহার করতে পারে।
  • Upload কৃত ফাইল শেয়ারিং এর জন্য ডাইরেক্ট ডাউনলোড লিংক। কোন ফাইল আপলোড করার পরই Download নামের একটি লিংক পাবেন। ওই লিংকটি কপি করে যে কাউকে ডাউনলোডের জন্য শেয়ার করতে পারেন। ডাউনলোড লিংকটি দেখতে অনেকটা এরকম হবেঃ http://ge.tt/api/1/files/4BTiCk62/0/boolb?download
  • যেহেতু ডাইরেক্ট ডাউনলোড লিংক সেহেতু বিজ্ঞাপনের ঝামেলার কোন প্রশ্নই নেই।
  • সাইটটিতে কোন বিজ্ঞাপন নেই।
  • ফাইল Download কতটি হল সেটির নোটিফিকেশন এবং পরিসংখ্যান সিস্টেম রয়েছে।
এটিও পড়ুন - আপনার ফেসবুক অ্যাকাউন্টে অন্য কেউ Login করছিল কিনা জেনে নিন? দেখুন অনুপ্রবেশকারীর তালিকা
এছারাও অনেক সুবিধা রয়েছে। কোন সমস্যা হলে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।