Tuesday, July 26, 2016

কম্পিউটারের মিসিং হার্ডওয়্যার ড্রাইভার ইন্টারনেটে খুঁজবেন যেভাবে

কম্পিউটারের কাজ করতে গিয়ে অনেক সময় অনেক সমস্যায় পরতে হয়। ধরুন গান শুনতে চান, গান শুনতে গেলেই আপনার সামনে হাজির হয় অডিও ড্রাইভার মেসিং। বা PC তে ল্যান্ড করতে চান ল্যান্ড ড্রাইভার মেসিং, এ রকম হাজারও এঁরর ( error ) হয়তো দেখতে পান । হয়তোবা অনেক সময় দেখা যায় কম্পিউটারে কোন একটি হার্ডওয়্যারের ড্রাইভার খুঁজে পাচ্ছেন না বা ড্রাইভারটি হয়তো কোনভাবে কম্পিউটার বা ল্যাপটপ থেকে ডিলিট হয়ে গেছে। ইন্টারনেট থেকে আপনি খুব সহজেই খুঁজে সেটি বের করতে পারেন, আপনার প্রয়োজনীয় হার্ডওয়্যার ড্রাইভারটি। [ Slow কম্পিউটার নিমিষে সুপার ফাস্ট করে নিন সফটওয়্যার ছারা ১ মিনিটে ] আসুন দেখা যাক কিভাবে-
মিসিং হার্ডওয়্যার ড্রাইভার ইন্টারনেটে খুঁজবেন যেভাবে

মিসিং হার্ডওয়্যার ড্রাইভার ইন্টারনেটে খুঁজবেন যেভাবে

  • প্রথমে Start >Control panel >system অনুসরন করুন ( System অপশনটি দেখতে না পেলে বাম দিকের টাস্ক থেকে Switch to category view অপশনে ক্লিক করুন )
  • System উইন্ডো থেকে Hardware ট্যাব সিলেক্ট করুন। এবার Device Manager সিলেক্ট করুন। এখানে আপনার PC এর সাথে সংযুক্ত হার্ডওয়্যারগুলোর একটি তালিকা দেখতে পারবেন। যেসব হার্ডওয়্যার ড্রাইভারের অভাবে ঠিকমতো ইনস্টল করা হয়নি সেগুলোর পাশে ক্যাটকেটে হ্লুদ রঙের প্রশ্নবোধক (?) চিহ্ন থাকবে। 
এটিও পড়ুন - কীভাবে অটোরান ভাইরাস কম্পিউটার থেকে ডিলিট করবেন - Autorun Virus Remover
  • হলুদ প্রশ্নবোধক চিহ্নিত হার্ডওয়্যারটি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে Properties ওপেন করুন। Properties থেকে Details ট্যাবটি সিলেক্ট করুন।
  • এবার ড্রপ ডাউন মেনু থেকে Hardware ids সিলেক্ট করুন।
  • এবার ভেল্যু লিস্ট থেকে সর্বশেষ ভ্যালু ctrl+c চেপে কপি করুন। এবার তা আপনার পছন্দের সার্চ ইঞ্জিনের সার্চ বক্সে পেষ্ট করে দিয়ে অনুসন্ধান করুন…দেখবেন মুহূর্তের মধ্যেই খুঁজে পাবেন আপনার প্রয়োজনীয় হার্ডওয়্যার ড্রাইভারটি! 
ব্যাস! এবার আপনার কম্পিউটারে বা ল্যাপটপে ডাউনলোড করে নিন আপনার মিসিং হার্ডওয়্যার ড্রাইভারটি। 

Saturday, October 24, 2015

সফটওয়্যার ছাড়াই এক PC থেকে অন্য PC কে নিয়ন্ত্রন করুন - LAN

LAN, নেটওয়ার্কিং, PC হার্ডওয়্যার ট্রাবলশ্যুটিং, Team Viewer এর সাহায্যে ইন্টারনেটের মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার সহজে নিয়ন্ত্রন করা যায় । তাতে দুটো কম্পিউটারই ইন্টারনেট সংযোগ থাকতে হয়। এই পোষ্টে কিভাবে সফটওয়্যার ছারা আপনার কম্পিউটার থেকে অন্য কম্পিউটার নিয়ন্ত্রন করবেন তাই নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হলো। [ কীভাবে অটোরান ভাইরাস কম্পিউটার থেকে ডিলিট করবেন - Autorun Virus Remover ]

প্রয়োজনীয় উপকরন :
১. কম্পিউটার ।
২. ল্যান (LAN) ক্যাবল।
  • ধাপ-১: প্রথমে উভয় কম্পিউটারকে LAN দিয়ে সংযুক্ত করুন।
  • ধাপ-২: এরপর run (Win+r) এ গিয়ে ncpa.cpl  লিখে ok দিন।
  • ধাপ-৩: সেখান থেকে Local Area Connection অথবা Ethernet এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করে properties এ যান।
  • ধাপ-৪: এরপর internet protocol version 4(TCP/ipv4) এ ডাবল ক্লিক করুন। এবার একটা window আসবে সেখানে use the following ip তে ক্লিক করুন।

এবার আপনার কম্পিউটারে নিচের মত করে দিন :
ip-address : 192.168.1.1
subnet-mask: 225.255.255.0
আপনার কম্পিউটারে সাথে সংযুক্ত কম্পিউটারে নিচের মত করে দিন :
ip-address : 192.168.1.2
subnet-mask: 225.255.255.0
এরপর ok দিয়ে বেরিয়ে আসুন।

কম্পিউটার LAN এ যুক্ত হয়েছে কিনা কিভাবে বুঝবেন ?

  • Commend Prompt খুলুন
  • এবং টাইপ করুন ping 192.168.1.2 -t ও Enter চাপুন
  • যদি "Riply From 192.168.1.2 : bytes=32 time<1ms TTL=64" এই লেখাটি আসে তবে বুঝতে হবে কম্পিউটার দুটো LAN এ যুক্ত হয়েছে।
 ধাপ-৫ :  এবার My Computer এ মাউসের রাইট বাটন ক্লিক করে Properties যান।

 ধাপ-৬ : তারপর Change Settings এ ক্লিক করলে দেখবেন যে নিছের মত একটা Window আসবে, সেখানে Remote ট্যাবে ক্লিক করুন।

 তারপর Allow Remote Assistance Connections to the Computer এ টিক দিয়ে apply করে ok দিন।
আপনি যে কম্পিউটারকে নিয়ন্ত্রর করতে চান সে কম্পিউটারে ও ধাপ ৪ থেকে ধাপ ৫ এর পূনরাবৃত্তি করুন।
ধাপ-৭ : এবার run (Win+r) এ গিয়ে mstsc লিখে ok দিন।
ধাপ-৮ : তারপর Computer এ আপনি যে কম্পিউটারকে নিয়ন্ত্রন করতে চান সে কম্পিউারের নাম বা সেই কম্পিউারের ip-address লিখে connect এ ক্লিক করুন।


দেখবেন যে একটা window আসবে সেখানে আপনি যে কম্পিউটারের নাম দিয়েছিলেন সে কম্পিউটারের desktop দেখা যাবে। এবার আপনি ইচ্ছামত ঐ কম্পিউটারকে নিয়ন্ত্রন করতে পারবেন।
বি:দ্র: 
আপনি connect এ ক্লিক করার সাথে আপনি যে কম্পিউটারের নাম দিয়েছিলেন সে কম্পিউটার Log Off হয়ে যাবে।
এটিও পড়ুন -একসাথে একাধিক লেখা কপি ও পেস্ট সফটওয়্যার - Clipx Software
কোন সমস্যা হলে কমেন্ট করতে ভুলবেন না। ফেসবুকে আপডেট পতে আমাদের ফ্যান পেজটি লাইক দিন। আমাদের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন  ধন্যবাদ।

Monday, October 12, 2015

পাসওয়ার্ড না জেনেও উইন্ডোজ XP তে লগইন করুন - Windows Hacking

শুরুতেই সকলকে জানই কম্পিউটার জগৎ এর পক্ষ থেকে শ্রী শ্রী শারদীয় দুর্গা উৎসবের একরাশ প্রীতি ও শুভেছে । আজকে এই পোষ্টে আমি Windows হ্যাক করার একটি সাধারন টিপস শেয়ার করছি, বিশেষ করে নতুনদের জন্য আর যারা জানেন তারও একবার চোখ বুলিয়ে নিতে পারেন।  
 এটিও পড়ুন -ব্লগারদের ১০০% টাকা আয়েয় ভালো নিশ্চিত একটি অ্যাড নেটওয়ার্ক 
পাসওয়ার্ড না জেনেও Administrator এর পাসওয়ার্ড বদলিয়ে আমার অনায়সে প্রবেশ করতে পারি Windows XP অপারেটিং সিস্টেমে । অনেকে মনে করবেন এটি কিভাবে সম্ভব বা মনে করবেন কোন হ্যাকিং টুল দিয়ে তা করতে হবে। কিন্তু সেগুলো কোনটাই না। এটি একরকম পদ্ধতি যার মাধ্যমে পাসওয়ার্ড না জেনে এক্সপিতে লগইন করা যায়। তাহলে আসুন দেখি কিভাবে এটি করতে হয় ।
পাসওয়ার্ড না জেনেও,XP পাসওয়ার্ড হাাক

যা যা করনীয় -
  • প্রথমে পাসওয়ার্ড আছে এমন কম্পিউটার চালু করতে হবে। 
  • লগইন উইন্ডো আসলে Alt + Ctrl + Delete একত্রে দুইবার চাপতে হবে। এতে উইন্ডোজ ২০০০ এর মত লগইন উইন্ডো আসবে। 
  • এরপর User name বক্সে লিখুন Administrator এবং এন্টার চাপুন। তাহলে অ্যাডমিনিস্ট্রেটর হয়ে উইন্ডোজ লগইন হবে। এভাবে পাসওয়ার্ড ছাড়া লগইন করা যায়। এছাড়া কম্পিউটারকে সেফ মোডে চালু করলেও এই অ্যাডমিনিস্ট্রেটর ইউজারটি দেখতে পাবেন এবং তাতে ক্লিক করেও লগইন করতে পারেন।
[ কীভাবে অটোরান ভাইরাস কম্পিউটার থেকে ডিলিট করবেন - Autorun Virus Remover] আপনারা হয়তো অনেকই ভাবছেন তাহলে পাসওয়ার্ড দিয়ে লাভ কি? আসলে অপারেটিং সিস্টেম নতুন করে ইনস্টল করলে Administrator নামে একটি ইউজার অ্যাকাউন্ট সয়ংক্রিয় ভাবে তৈরি হয় এবং তা লুকনো অবস্থায় থাকে। এ অ্যাকাউন্টে কোন পাসওয়ার্ড দেওয়া থাকে না। ফলে উপরের পদ্ধতিতে এ অ্যাকাউন্টে লগইন করা যায়।

 লগইন পাসওয়ার্ড প্রটেক্ট করবেন যেভাবে ?

আপনি চাইলে Administrator অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন। তারজন্য আপনাকে প্রথমে সেইফ মোডে কম্পিউটার চালু করুন এবং অ্যাডমিনিস্ট্রেটর নামের অ্যাকাউন্টে প্রবেশ করুন। এবার Start => Settings => Control Panel এ ক্লিক করুন এবং User Accounts এ ক্লিক করুন। এরপর Administrator অ্যাকাউন্টে ক্লিক করে Create a password এ ক্লিক করুন এবং নতুন একটি পাসওয়ার্ড লিখে Create password বাটনটি ক্লিক করুন। তাহলে কেউ উপরের নিয়মে আর পাসওয়ার্ড ছাড়া লগইন করতে পারবে না। [ফরমেট না হওয়া পেনড্রাইভ সহজ উপায় ফরমেট করার কৌশল]

এখন এখানেই ভালো লাগলে শেয়ার করবেন। কোন সমস্যা হলে কমেন্ট করতে ভুলবেন না। ফেসবুকে আমাকে পেতে এখানে ক্লিক করুন। পরের পোষ্টে  " পাসওয়ার্ড না জানলেও বদলে ফেলতে পারবেন windows-7 এর পাসওয়ার্ড " ততক্ষণে সঙ্গে থাকুন ধন্যবাদ।

Wednesday, May 6, 2015

কীভাবে অটোরান ভাইরাস কম্পিউটার থেকে ডিলিট করবেন - Autorun Virus Remover

কম্পিউটার ভাইরাস হল এক ধরণের কম্পিউটার প্রোগ্রাম যা ব্যবহারকারীর অনুমতি বা ধারণা ছাড়াই নিজে নিজেই কপি হতে পারে। ফলে কম্পিউটারে নানা রকম কাজের বিপত্তি দেখা দেয়।  একটি ভাইরাস এক কম্পিউটার থেকে অপর কম্পিউটারে যেতে পারে কেবলমাত্র যখন আক্রান্ত কম্পিউটারকে স্বাভাবিক কম্পিউটারটির কাছে কোন ডিভাইসের মাধ্যমে যেমন- পেন ড্রাইভ, ফ্লপি ড্রাইভ , ইন্টারনেট, CD / DVD সংযোগ করা হয়।
এটিও পড়ুন - ভাইরাস কি ? কিভাবে কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হয় ও তার সুরক্ষা

আমরা যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করি তাদের ক্ষেত্রে অটোরান ভাইরাস এক মহা সম্যসা । এটি মুক্তি পাওয়ার জন্য অনেকেই অনেক পদক্ষেপ নেন তবুও যেন এটি আমাদের পিছু ছাড়ে না । অনেক সময় ড্রাইভে দু’বার ক্লিক করলেও খোলে না অন্যথায় অটোরান মেনু আসে ।

আপনার কম্পিউটার যদি অটোরান ভাইরাসের আক্রন্ত হয় তখন কি করবেন ? এই সমস্যা দূর করার জন্য আপনি একটি ছোট্ট কাজ করতে পারেন। যা আপনাকে Auto Run Virus থেকে মুক্তি দেবে। নিম্ন প্রদত্ত নিয়মটি অনুসরণ করুন আশা করি সমাধান হয়ে যাবে ।
কম্পিউটার ভাইরাস


নিম্ন প্রদত্ত কোডটি নোটপ্যাডে কপি পেষ্ট করে Autorun.bat নামে সেভ করুন ।
echo off
del“C:\autorun.inf”/F/Q
del“D:\autorun.inf”/F/Q
del“E:\autorun.inf”/F/Q
del“F:\autorun.inf”/F/Q
del“G:\autorun.inf”/F/Q
del“H:\autorun.inf”/F/Q
del“H:\autorun.inf”/F/Q
pause
বিকল্প পদ্ধতি-
এছাড়াও সফটওয়ার দ্বারা অটো ভাইরাস ডিলিট করতে পারেন । এজন্য আপনাকে নিম্নের দেওয়া লিঙ্ক থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।
ডাউনলোড লিঙ্ক - এখানে ক্লিক করে ফ্রিতে নিন অটো রান ভাইরাস

auto run virus


কাজ শেষ , এবার Autorun.bat ফাইলটিতে ডাবল ক্লিক করে ওপেন করুন এবং কম্পিউটার রিস্টার্ট দিন । আশা করি আপনার কম্পিউটারে অটোরান ভাইরাস আর সম্যসা করবে না । এছাড়াও অন্য সমস্যা থাকলে কমেন্ট করুন । ধন্যবাদ