Sunday, September 6, 2015

পেনড্রাইভ অটো-প্লে বন্ধ করার সহজ পদ্ধতি - Pendrive

পেনড্রাইভ ( Pen-drive ) আমাদের সকলের একটি অতি পরিচিত ডাটা ট্রাভেলর ডিভাইস। কিন্তু এটি ব্যবহারে অনেক বিপত্তি দেখা দেয়। যেমন - কম্পিউটারে পেনড্রাইভ সংযুক্ত করা হলে অধিকাংশ সময় অটো-প্লে হয়ে পেনড্রাইভের মধ্যে থাকা ভাইরাস কম্পিউটারে ছড়িয়ে পড়ে। কেননা কম্পিউটার ভাইরাস আক্রান্ত হবার আরেকটি মাধ্যম হচ্ছে পেনড্রাইভ। পেনড্রাইভের অটো-প্লে বন্ধ করা থাকলে এ ধরণের ঝুঁকি থেকে কিছুটা নিরাপদ থাকা যায়। তো আসুন আমরা নিজে নিজে পেনড্রাইভের অটো-প্লে প্রোগ্রামটি বন্ধ করি।[ ছাত্র-ছাত্রীদের অনলাইনে টাকা আয় করার সেরা ৬ টি উপায় ]
পেনড্রাইভ, পেনড্রাইভ টিপস
 

পেনড্রাইভ অটো-প্লে বন্ধ করার পদ্ধতি:

  • প্রথমে  Run এ গিয়ে  gpedit.msc  লিখে Enter বাটন প্রেস করুন। 
পেনড্রাইভ অটো-প্লে বন্ধ

  • তাহলে Group Policy Editor নামে একটি উইন্ডো আসবে।

পেনড্রাইভ অটো-প্লে বন্ধ
  • User Configuration এ ডাবল ক্লিক করুন।

এটিও পড়ুন -পিসিতে ড্রাইভার install করুন CD ছারাই
  • Windows XP এর ক্ষেত্রে Administrative Templates থেকে System এ যান। বামপাশে System সিলেক্ট করলে ডান পাশের উইন্ডোতে Turn off Autoplay নামে একটি settings দেখতে পাবেন। Windows 7 এর ক্সেত্রে All Settings এ যান সেখান থেকে Turn off Autoplay নামের settings দেখতে পাবেন।
পেনড্রাইভ, পেনড্রাইভ টিপস


ডানপাশে Turn off Autoplay তে ডাবল ক্লিক করে Enable সিলেক্ট করে Turn off Autoplay on অংশে All drives সিলেক্ট করে OK দিন।এখন কম্পিউটার একবার রিস্টার্ট করুন, এরপর থেকে পেনড্রাইভ বা সিডি/ডিভিডির ক্ষেত্রে আর অটো প্লে হবেনা।

Thursday, February 26, 2015

ফরমেট না হওয়া পেনড্রাইভ সহজ উপায় ফরমেট করার কৌশল

ডাটা (Data ) ট্রাভেলর হিসেবে পেন ড্রাইভ (Pen Drive) এর গুরুত্ব অতুলনীয় । এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা নিয়ে যাওয়ার জন্য পেন ড্রাইভের ডেটা মুছে দিতে হয় কিংবা পেন ড্রাইভের ভিতরে নতুন ডেটা  ভরাতে হয়। এজন্য প্রয়োজনে পেন ড্রাইভ ফরমেট করার দরকার হয় কিন্ত ফরমেট করতে গেলে নানা বিপত্তি সৃষ্টি হয়, যেমন- বিভিন্ন রকম এরর মেসেজ, পেন ড্রাইভ মেমরি ফুল ইত্যাদি ইত্যাদি আসে। ফলে সহজে পেন ড্রাইভ ফরমেট করা যায় না। আজ আমি আপনাদের এই সব পেন ড্রাইভ কিভাবে ফরমেট করতে হয়তা জানাবো। আপনি চাইলে আপনার পেন ড্রাইভে সহজ সরল নিয়মে যেকোন অ্যাপ্লিকেশনকে পোর্টেবল বানিয়ে  নিতে পারেন  । তবে আসুন এবার শুরু করি।
এটিও পড়ুন-কিভাবে রাইট প্রটেক্টেড পেনড্রাইভ রাইট-ডিলিট করবেন

ফরমেট না হওয়া পেনড্রাইভ সহজ উপায় ফরমেট করার কৌশল



পেনড্রাইভ ফরমেট না হলে যা যা করতে হবে-


  • (১) প্রথমে My computer এ যেয়ে right click করুন।
  • (২) তারপরে Manage এ ক্লিক করুন। দেখবেন computer Management window আসবে।
  • (৩) এরপর Diskmanagement এ ক্লিক করুন। দেখবেন আপনার ড্রাইভ গুলো শো করছে। যেমন- c , e ,d ....
  • (৪) এরপর আপনার পেনড্রাইভ সিলেক্ট করে রাইট ক্লিক করুন।
  • (৫) সবশেষে Fomat এ ক্লিক করুন।
ফরমেট না হওয়া পেনড্রাইভ সহজ উপায় ফরমেট করার কৌশল

 ব্যাস, কাজ শেষ, তবু সমস্যা হলে কমেন্ট করুন। ধন্যবাদ

Monday, October 20, 2014

কিভাবে রাইট প্রটেক্টেড পেনড্রাইভ রাইট-ডিলিট করবেন

Remove write protection from a USB key via the the Registry

পেনড্রাইভে

ডাটা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে নিয়ে যাবার জন্য পেন ড্রাইভ ব্যবহার করা হয়। ডাটা ট্র্যাভেলর হিসেবে পেন ড্রাইভের জুরি নেই। কিন্তু অনেক সময় ডেটা রাইট কিংবা ডিলিট করতে গিয়ে the disk is write protected ম্যাসেজ দেখায়। তখন আর পেন ড্রাইভে রাইট কিংবা ডিলিট করা যায় না। এমনও হতে পারে যে চেষ্টা করেও ফরমেট করা যায় না। এ সমস্যা দূর করার জন্য এই পোস্ট শেয়ার করছি।

প্রটেক্টেড পেনড্রাইভে রাইট

যে ভাবে রাইট প্রটেক্ট রিমুভ করবেন 


  • প্রথমে Start মেনু থেকে Run প্রবেশ করুন এবং regedit লিখে এন্টার চাপুন। 
  • অথবা Win+R চেপে regedit লিখুন।
  • তারপর নিচের দেওয়া নির্দেশ (path) অনুসরণ করুন।
  • HKEY_LOCAL_MACHINE >> SYSTEM >> CurrentControlSet >> Control >> StorageDevicePolicies
  • এরপর WriteProtect অপশনে ডবল ক্লিক করুন Value বক্সে 0 (শূন্য) লিখুন। এবং OK তে ক্লিক করুন।

প্রটেক্টেড পেনড্রাইভে রাইট

এরপর কম্পিউটারটি Restart করুন। এবং পুনরায় USB পেন ড্রাইভ কানেক্ট করুন আর উপভগ করুন আপনার পেনড্রাইভ রাইট কিংবা ডিলিট করার মজা। 
সমস্যা ও সমাধানঃ-

লিঙ্কে ক্লিক করার পর পাঁচ সেকেন্ড অপেক্ষা করুন এবং ডান দিকের উপরে লেখা SKIP AD অপশন টিতে ক্লিক করুন। আপনার কাংখিত সাইটে পৌঁছে যাবেন। ভালো লাগলে শেয়ার করুন। আপনার কোন মন্তব্য বা সমস্যা হলে সমস্যা ও সমাধান বিভাগে কমেন্ট করতে ভুলবেন না প্লিস। ধন্যবাদ