Monday, March 9, 2015

কিভাবে স্টোরেজ ডিভাইস নিয়ন্ত্রন করবেন ? উপডেট ২০১৫

স্টোরেজ ডিভাইস কি?

স্টোরেজ ডিভাইসেস পূরক , স্থায়ী, সেকন্ডারী আর বেশী স্টোরেজ-য়ের রূপে পরিচিতি। এটি ভবিষ্যতের জন্য ডাটা ইনষ্ট্রাকশন আর ইনফর্মেশন রাখতে পারে। একথায় কম্পিউটারের তথ্য সঞ্চয়ের সবচেয়ে প্রয়োজনীয় এবং অপরিহার্য ডিভাইস হলো স্টোরেজ ডিভাইস। স্টোরেজ ডিভাইসে কোন তথ্য স্থায়ী বা অস্থায়ী দুইয়ে রাখতে পারি। স্টোরেজ ডিভাইসের উদাহারন হল- RAM, cache, a hard disk, optical disk drive,  USB drive ইত্যাদি । স্টোরেজ ডিভাইস কে সাধারণত দুই ভাবে ভাগ করা যায় - ক) প্রাইমারী  স্টোরেজ ডিভাইস ( Primary Storage Devices), খ ) সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস (Secondary Storage Devices) 
এটিও পড়ুন -ফরমেট না হওয়া পেনড্রাইভ সহজ উপায় ফরমেট করার কৌশল

আজকের এই পোষ্টে  আপনি আপনার স্টোরেজ ডিভাইস আপনার মর্জি অনুযায়ী নিয়ন্ত্রন করতে পারবেন। এছারা আমদের বিভিন্ন কারনে কম্পিউটারে স্টোরেজ ডিভাইসের ব্যবহার নিয়ন্ত্রন করতে হয়। আপনি ইচ্ছে করলে আপনার PC বা ল্যাপটপ এর স্টোরেজ ডিভাইস রাইট প্রটেক্ট করে রাখতে পারেন,এর ফলে কেউ আপনার অনুমতি ছাড়া PC তে স্টোরেজ ডিভাইস ব্যবহার করতে পারবে না।
স্টোরেজ ডিভাইস


স্টোরেজ ডিভাইস নিয়ন্ত্রন করার জন্য যা যা করতে হবে ?

  • প্রথমে start --> all programme ----> accessories ---> notepad গিয়ে নোটপ্যাড খুলুন অথবা Run এ গিয়ে Notepad লিখে এন্টার চাপুন এবং
  • নিচের কোডটি হুবহু লিখুন-

Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies]
“WriteProtect”=dword:00000001
নোটপ্যাডটি  disablestoragedevice.reg  নামে সেভ করন ( নিজের পছন্দ মতোও নাম দিতে পারেন তবে নামের সাথে .reg অবশ্যই দিতে হবে ) । খেয়াল করুন disablestoragedevice নামে একটি রেজিস্ট্রি ফাইল তৈরী হয়েছে। এই ফাইল দুই বার ক্লীক করলেই স্টোরেজ ডিভাইস রাইট প্রটেক্ট হয়ে যাবে।

রাইট প্রটেক্ট স্টোরেজ ডিভাইস আনপ্রটেক্ট করতে করতে চাইলে ?

  • নোটপ্যাডে নিচের কোডটি লিখুন-
Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies]
“WriteProtect”=dword:00000000
এবং নোটপ্যাডটি enblestoragedevice.reg নামে  সেভ করুন ( নিজের পছন্দ মতোও নাম দিতে পারেন তবে নামের সাথে .reg অবশ্যই দিতে হবে )। তৈরীকৃত enablestoragedevice রেজিস্ট্রি ফাইলে দুই বার ক্লীক করলেই রাইট প্রটেক্ট বন্ধ হয়ে যাবে ।

এরপরের পোষ্টে স্টোরেজ ডিভাইস নিয়ে আরও টিপস ও বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করা হবে। ততক্ষণে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ।

Thursday, February 26, 2015

ফরমেট না হওয়া পেনড্রাইভ সহজ উপায় ফরমেট করার কৌশল

ডাটা (Data ) ট্রাভেলর হিসেবে পেন ড্রাইভ (Pen Drive) এর গুরুত্ব অতুলনীয় । এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা নিয়ে যাওয়ার জন্য পেন ড্রাইভের ডেটা মুছে দিতে হয় কিংবা পেন ড্রাইভের ভিতরে নতুন ডেটা  ভরাতে হয়। এজন্য প্রয়োজনে পেন ড্রাইভ ফরমেট করার দরকার হয় কিন্ত ফরমেট করতে গেলে নানা বিপত্তি সৃষ্টি হয়, যেমন- বিভিন্ন রকম এরর মেসেজ, পেন ড্রাইভ মেমরি ফুল ইত্যাদি ইত্যাদি আসে। ফলে সহজে পেন ড্রাইভ ফরমেট করা যায় না। আজ আমি আপনাদের এই সব পেন ড্রাইভ কিভাবে ফরমেট করতে হয়তা জানাবো। আপনি চাইলে আপনার পেন ড্রাইভে সহজ সরল নিয়মে যেকোন অ্যাপ্লিকেশনকে পোর্টেবল বানিয়ে  নিতে পারেন  । তবে আসুন এবার শুরু করি।
এটিও পড়ুন-কিভাবে রাইট প্রটেক্টেড পেনড্রাইভ রাইট-ডিলিট করবেন

ফরমেট না হওয়া পেনড্রাইভ সহজ উপায় ফরমেট করার কৌশল



পেনড্রাইভ ফরমেট না হলে যা যা করতে হবে-


  • (১) প্রথমে My computer এ যেয়ে right click করুন।
  • (২) তারপরে Manage এ ক্লিক করুন। দেখবেন computer Management window আসবে।
  • (৩) এরপর Diskmanagement এ ক্লিক করুন। দেখবেন আপনার ড্রাইভ গুলো শো করছে। যেমন- c , e ,d ....
  • (৪) এরপর আপনার পেনড্রাইভ সিলেক্ট করে রাইট ক্লিক করুন।
  • (৫) সবশেষে Fomat এ ক্লিক করুন।
ফরমেট না হওয়া পেনড্রাইভ সহজ উপায় ফরমেট করার কৌশল

 ব্যাস, কাজ শেষ, তবু সমস্যা হলে কমেন্ট করুন। ধন্যবাদ