Friday, July 17, 2015

ট্রেনযাত্রায় নয়া মোবাইল অ্যাপ RailYatri.in - এখন ট্রেনের সব খবর আগে ভাগেই এই অ্যাপে

ট্রেনযাত্রায় নয়া মোবাইল অ্যাপ RailYatri.in আগের পোস্টে গুগল ম্যাপ ট্রানজিটে ( Google Transit ) থেকে আমরা জানতে পেরেছি ভারতীয় রেলের সময়সূচি। এছাড়া ভারতের ৮টি শহরের মোট ১২ হাজার ট্রেনের সময় জানয় গুগল ম্যাপ ট্রানজিটের আপডেটেড ভার্সন। কিন্তু সময় পরিবর্তনের সাথে সাথেই RailYatri.in নিয়ে এল এক যুগান্তরকারি নতুন অ্যপ।
 
 
রেল সম্পর্কে এমনই সব 'রিয়েল-টাইম' তথ্য যাত্রীদের কাছে পৌঁছে দিতে বাজারে একটি মোবাইল অ্যাপ আনল 'রেলযাত্রী (ডট) ইন' নামে একটি অনলাইন সংস্থা৷ গুগল প্লে-স্টোর থেকে যে কোনও অ্যানড্রয়েড মোবাইল ফোনে এই অ্যাপ ডাউনলোড করলেই রেলের সময়সূচি থেকে শুরু করে কোন ট্রেন কত দেরিতে চলছে, কোন ট্রেন কোন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে, উত্তমকুমার বা দমদম মেট্রো স্টেশনে পরের মেট্রো ট্রেন কখন আসবে-এমনই সব তথ্য রিয়েল-টাইমে হাতে গরম পেয়ে যাবেন৷ ট্রেনের অবস্থান অনুযায়ী নিয়মিত তথ্য আপডেট হতে থাকবে আপনার মোবাইলে৷

রেলযাত্রী-র ভাইস প্রেসিডেন্ট অপরাজিতা মুখোপাধ্যায়ের কথায়, 'এখনও পর্যন্ত গোটা দেশে ১২ লক্ষ মানুষ এই অ্যাপটি ডাউনলোড করেছেন, তার মধ্যে পশ্চিমবঙ্গেই ৪ লক্ষ৷ সেই কারণেই আমরা পশ্চিমবঙ্গ, বিশেষ করে কলকাতায় আরও বেশি জোর দিচ্ছি৷ দূরপাল্লার ট্রেন ছাড়াও হাওড়া ও শিয়ালদহের সমস্ত লোকাল ট্রেন, এমনকি মেট্রো সম্পর্কেও রিয়েল-টাইম তথ্য বিনামূল্যে গ্রাহকদের দিচ্ছি৷'
এটিও পড়ুন -গুগল ম্যাপ ট্রানজিট বলে দেবে ট্রেনের সময়, প্ল্যাটফর্ম নম্বার ও মেট্রো স্টেশনের যাবতীয় তথ্য

কী ভাবে কাজ করে রেলযাত্রী ডট ইন অ্যাপটি?


অ্যাপটি ডাউনলোড করার পর কেউ যদি নির্দিষ্ট কোনও ট্রেনের সূচনা এবং গন্তব্য স্টেশন সেভ করে রাখেন, তা হলে সংশ্লিষ্ট ব্যক্তি ওই রুটে পর পর তিনটি আপ ও ডাউন ট্রেনের ব্যাপারে রিয়েল-টাইম তথ্য পাবেন তাঁর মোবাইল ফোনে৷ এমনকি, শহরতলির কোন ট্রেন সমস্ত স্টেশনে দাঁড়াবে আর কোনটি গ্যালপিং-- ট্রেনে ওঠার আগেই যে কেউ এই অ্যাপ মারফত্‍ জেনে নিতে পারবেন৷ তিনি যে স্টেশন থেকে ট্রেন ধরবেন, সেখানে কোন প্ল্যাটফর্মে তাঁকে যেতে হবে, তা-ও জানতে পারবেন অনায়াসে৷ একই ভাবে যে স্টেশনে তিনি নামবেন, সেখানেও প্ল্যাটফর্ম কোন দিকে পড়বে, তা-ও আগাম জেনে যাবেন৷ দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে স্টেশনের ঠিক কোন জায়গায় নির্দিষ্ট কম্পার্টমেন্টটি পড়বে-- তা-ও এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা জানতে পারবেন বলে অপরাজিতাদেবীর দাবি৷
ট্রেনযাত্রায় নয়া মোবাইল অ্যাপ RailYatri.in


তিনি বলেন, 'কোনও ট্রেন যদি লেট করে, তা হলে কোথায় কখন তা আসবে এবং লেটের কারণও জানা যাবে এই অ্যাপের মাধ্যমে৷ কলকাতা মেট্রোর ক্ষেত্রেও আমরা গ্রাহকদের একই রকম পরিষেবা দিচ্ছি৷ এমনকি, কোনও ব্যক্তি যদি এই অ্যাপটি ডাউনলোড করে ট্রেনে ওঠেন, তা হলে গুগল ম্যাপের মাধ্যমে আমরা নিখরচায় তাঁর আত্মীয়-বন্ধুবান্ধবের কাছে সংশ্লিষ্ট ব্যক্তির লোকেশনের ব্যাপারেও অ্যালার্ট পাঠাচ্ছি৷' আসন্ন শরতে বেড়াতে যাওয়ার সময়ে কোন দূরপাল্লার ট্রেনের লেটে চলার সম্ভাবনা কতটা, তা-ও গ্রাহকরা অ্যাপের মাধ্যমে জানতে পারবেন বলে জানিয়েছেন তিনি৷ ভবিষ্যতে এই অ্যাপের মাধ্যমে গ্রাহকদের টিকিট বুকিং পরিষেবা দেওয়ারও পরিকল্পনা রয়েছে সংস্থার৷
তথ্য সুত্র - http://mlife.mtsindia.in/
অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। কিংবা Google Play Store গিয়ে RailYatri লিখে সার্চ করলেই পেয়ে যাবেন।

এবার 'কম্পিউটার জগৎ ' আপনার মোবাইলে - এই পরিষেবা পেতে ডাউনলোড করুন ফ্রী মোবাইল অ্যাপ
প্রত্যেকটি তাজা খবর আপডেট পেতে-  কম্পিউটার জগত এর ফেসবুক পেজ লাইক করুন

Saturday, December 6, 2014

ভ্রমণ করবেন ভবছেন ? হোটেল ফ্লাইট বুকিং থেকে সবকিছুই এখন সহজ

চলুন একটু বিদেশে কিংবা নিজের দেশের বিভিন্ন জায়গায় একঘেয়াম জীবন কাটিয়ে বাইরে ঘুরে আসি। গুণীজনরা বলেন - ঘুরলে মন-প্রাণ সতেজ ও ভালো হয়। একদিকে ভ্রমণ শিক্ষার একটি গুরুত্ব পূর্ণ অঙ্গ।
তাই আমাদের সকলের উচিৎ কঠিন ব্যস্ততা কাটিয়ে বছরে একবার হলেও ঘুরে আশা দরকার। কম্পিউটার জগত অনেক পাঠকের অনুরধে এই পোস্টি লেখা। তারা অনেকেই কম্পিউটার জগতে eMail করে ভালো একটি ভ্রমণ সাইটের কথা জানতে চেয়েছেন।
Flight and hotel

 দেশ বিদেশ যারা ঘুরতে ভালবাশেন তাদের জন্য আমি একটি দুর্দান্ত সাইটের কথা আপনাদের সাথে শেয়ার করছি। এই সাইট থেকে আপনি হোটেল বুকিং থেকে শুরু করে Flights টিকিট পর্যন্ত বুক করতে পারবেন। এখানে দেশি-বিদেশি কম দাম থেকে বেশি দাম অর্থাৎ ভি আই পি (VIP) ক্যাটাগরি পর্যন্ত হোটেল বুক করতে পারবে। প্রয়োজনে হোটেল বুকিং ও Flights বুকিং বাতিল করতে পারবেন। আরেকটি মজার ব্যাপার হলো এই সাইটে আপনি বিভিন্ন রকম ফেস্টিভ্যাল অফার বা ছার পেতে পারেন। এছাড়াও আপনি যে কোন দেশের হোটেল কিংবা Flights নিজের দেশের টাকায় কিংবা ডলার দিয়ে বুকিং করতে পারবেন। এছাড়াও বিভিন্ন রকম সুবিধে পাবেন। ভ্রমন কথাটি মাথায় আসলেই ভ্রমণ বিষয়ক কবিতা কবি তারাপদ রায়ের ভ্রমণ কাহিনী কবিতাটি আমার মনে খুব সারে ফেলে। তাই নিম্নে কবিতাটি তুলে ধরলাম।
ভ্রমণ কাহিনী – তারাপদ রায়
 শেষবার নামার আগে সমস্ত জিনিস পত্রগুলি
তালিকা মিলিয়ে নিতে হবে, এবার ভ্রমণকালে
প্রচুর সংগ্রহ হ’লো, মিনে-করা আগ্রার ফুলদানি।
জরির চপ্পল, দ্রুতগামী মেল ট্রেনে সচকিত
ভ্রূ-পল্লব, কী-কী ফেলে গেলে বাড়ি ফিরে দু:খ হবে?
যে আমগাছের ছায়া সঙ্গে নিয়ে আসা অসম্ভব
তা-ও বুঝি অজানিত হোল্ড-অলে বাঁধা হয়েছিলো,
আমগাছের ছায়ার ওজন জানা নেই, তাই করলে
বুকিং সম্ভব নয়, ভ্রূ-ভঙ্গির কুলি ভাড়া নেই।

সাইটির নাম হল World Travel চাইলে একবার ঘুরে আসতে পারেন। কিংবা নিচের দেওয়া ইমেজে ক্লিক করেও ঘুরে আসতে পারেন।
এটিও পড়ুন- খুব সহজে শিখুন ছোটদের শিক্ষা মূলক সফটওয়্যার লোগো

আজ এখানেই! বছরের শেষ মহুরতে একবার ঘুরে আসুন নিজের পছন্দ মতো জায়গায়। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।