Sunday, January 17, 2016

ফ্রী কল ও ম্যাসেজ করুন যেকোনো দেশে যেকোন নাম্বারে স্মার্ট ফোন দিয়ে

প্রজুক্তির যুগে সবার পকেটে এখন দামী দামী স্মার্ট ফোন মোবাইল ও ট্যাবলেট। মোবাইল এর যুগে এনড্রয়েড এমন একটি মাধ্যম যা দিয়ে দারুন সব মজার মজার কাজ করা যাচ্ছে । এমন কিছু অ্যাপ আছে যেগুলো দুটি এনড্রয়েড মোবাইলে ইন্সটল থাকেই ফ্রী কল চ্যাট করা যায় খুব সহজে ( যেমন Whatapp, imo, Hike ইত্যাদি ) কোন রকম খরচ ছাড়াই শুধুমাত্র নেট থাকেই হবে। আজকে যে অ্যাপটির কথা বলছি যার নাম Dingtone, এর সাহায্য ফ্রী কল (free calls ), ফ্রী এসএমএস (free text sms), Walkie Talkies, Voice mail ইত্যাদি কাজ সহজে  করতে পারবেন যেকোনো ফোন নাম্বারে ।

Dingtone পেতে যা যা করতে হবে

  •   Google Play থেকে Dingtone ডাউনলোড করতে হবে কিংবা এখানে ক্লিক করে Dingtone সরাসরি অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন।
ফ্রী কল ও ম্যাসেজ করুন যেকোনো দেশে স্মার্ট ফোন দিয়ে
  •  এরপর আপনারএনড্রয়েড মোবাইলে ইন্সটল করে নিন । এবং নিচের ছবিটি লক্ষ্য করুন।
ফ্রী কল ও ম্যাসেজ করুন যেকোনো দেশে স্মার্ট ফোন দিয়ে
Note :  উপরের ফটো লক্ষ করুন আপনি ফ্রী কল , ফ্রী টেক্সট , ভয়েস মেল , Dingtone থেকে Dingtone ফ্রী কল করতে পারবেন । 
  • এবার Sing up এ ক্লিক করলেই একটি নতুন পেজ আসবে সেখান থেকে Email বা Facebook এ ক্লিক করে অ্যাকাউন্ট করে নিন । 
এবার কিছু অপশন আসবে সেগুল সঠিক ভাবে কাজ করলেই নিচের মত একটি অপশন আসবে সেখান থেকে Start Using Dingtone এ ক্লিক করুন -
ফ্রী কল ও ম্যাসেজ করুন যেকোনো দেশে স্মার্ট ফোন দিয়ে
  • উপরের মত ক্লিক করলেই আপনাকে নাম ইত্যাদি দিতে বলবে সেগুল সঠিক ভাবে দিয়ে দিন এবং দেখুন আপনি ক্রেডিট হিসাবে ১৫  পেয়ে যাবে - 
ফ্রী কল ও ম্যাসেজ করুন যেকোনো দেশে স্মার্ট ফোন দিয়ে
Note :- আপনি যদি আরও ক্রেডিট যুক্ত করাতে চান বেশি বেশি ফোন করার জন্য তাহলে Get Credits এ ক্লিক করুন তাহলে আপনি দুটি অপশন পাবেন একটি ভিডিও দেখে এবং একটি অ্যাপ ইন্সটল করে।
যেভাবে ইচ্ছে ক্রেডিট যুক্ত করতে পারেন আমি অ্যাপ ইন্সটল করে ৫০ ক্রেডিট যুক্ত করেছি, নিচের ছবিটি দেখুন - 
ফ্রী কল ও ম্যাসেজ করুন যেকোনো দেশে স্মার্ট ফোন দিয়ে
ব্যাস, এবার আপনি এই ক্রেডিট দিয়েই যেকোনো ফোন নাম্বারে যেকোনো দেশে কল করতে পারবেন। 
আজ এখানেই , সঙ্গে থাকুন আমাদের নতুন অয়েবসাইট আগমনী বার্তা পড়ুন ও অন্যকেও পড়তে বলুন। ধন্যবাদ। 

Sunday, October 4, 2015

কিভাবে এন্ড্রয়েড ফোনের ভুলে যাওয়া প্যাটার্ন লক খুলবেন - Remove Pattern Lock

বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহার এবং জনপ্রিয় ফোন হল অ্যান্ডয়েড ফোন । এন্ড্রয়েড মোবাইল বর্তমানে সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম (Operating System)। [ অ্যান্ড্রয়েড ফোনের জন্য কিছু জনপ্রিয় বাংলা কীবোর্ড - সম্পূর্ণ বিনামূল্যে !! ] আর এন্ড্রয়েড (Android Mobile ) মোবাইলের অন্যতম একটি সিস্টেম হচ্ছে প্যাটার্ন লক ( Pattern Lock ) । অনেক সময় আমাদের অজান্তে আমরা মোবাইলের অথবা ট্যাবের প্যাটার্ন লক ভুলে যেতে পারি বা কেউ অতিরিক্ত ভাবে ভুল প্যাটার্ন লক ট্রাই করলে লক হয়ে যেতে পারে। [ অ্যান্ড্রয়েড ফোনেই সেরে ফেলুন ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টের কাজ ] যাই হোক কিভাবে প্যাটার্ন লক খোলা যায় সেটি এখন আমরা দেখবো। দুটি সিস্টেমে আপনি লক খুলতে পারি।

প্রথম পদ্ধতি: 

  • প্রথমে আপনি যে কোনো একটি ভুল প্যাটার্ন আকুন। তারপর নিচের ছবির মত Forgot Pattern এ ক্লিক করুন…। 

  • Forgot Patter এ ক্লিক করার পর আপনার স্ক্রিনে নিচের মত একটি ছবি আসবে। 
 
  • ছবি আপনাকে বলা হবে আপনার ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিতে। আর ইমেইল আইডিটি অবশ্যই আপনি যে ইমেইল আইডি দিয়ে আপনার মোবাইল ইন্টিগ্রেটেড করছেন সেটার ইমেইল এবং পাসওয়ার্ড দিতে হবে। এটা দেয়ার পর আপনার সেই ইমেইলে নতুন প্যাটার্ন কোড পাঠিয়ে দিবে।এবং তা দিয়ে মোবাইল unlock করতে পারবেন। 
এটিও পড়ুন - কমপিউটার কি-বোর্ডের ১০০টি শর্টকাট ব্যবহার - All PC Shortcut Keys

দ্বিতীয় পদ্বতিটি : 

 এই পদ্ধতিতে আপনাকে আপনার পুরো মোবাইল ফ্ল্যাশ দিতে হবে। আর মোবাইল অথবা ট্যাবকে ফ্ল্যাশ দিলে আপনার ডাউনলোড করা আপস এবং গেমস গুলো সাথে সাথে লক প্যাটারর্ন সফটওয়্যারটিও রিমুভ হয়ে যাবে। শুধু মাত্র আপনার ডিভাইসের সাথে পাওয়া এপস এবং গেমস গুলো থাকবে। 
 
তবে আমার মতে প্রথম পদ্ধতি অনুসরণ করাই উত্তম হবে বলে মনে করি। প্রথম পদ্ধতি না হলে দ্বিতীয় পদ্ধতি অনুসরণ ছাড়া উপায় নেই। কোন সমস্যা হলে কমেন্ট করুন, ভালো থাকুন আমাদের পাশে থাকুন ধন্যবাদ।

Saturday, August 29, 2015

Android ফোন দিয়ে যেভাবে PC তে ইন্টারনেট ব্যবহার করবেন


কম্পিউটার জগতের সকল বন্ধুদের জানাই রাখীর শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আপনাদের জন্য একটা ছোট্ট টিপস শেয়ার করছি। সেটি হলো- কিভাবে Android ফোন দিয়ে কম্পিউটারে কিংবা ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার করবেন ?  আপনি একটি ছোট সফটওয়ার এর মাধ্যমে এন্ড্রয়েড মোবাইলকে মডেম বানিয়ে পিসি বা ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। [ইন্টারনেট সম্পর্কিত কয়েকটি গুরুত্ব পূর্ণ প্রশ্ন ও তার সমাধান ] তবে চলুন শুরু করি -
Android ফোন, Android ফোন tips
www.computerjajot.com

সফটওয়্যারটি লিঙ্ক নিম্নে দেওয়া হল-
 ডাউনলোড করতে অসুবিধে হলে এখান থেকেও Software টি ডাউনলোড করতে পারেন।
আপনাকে যা করতে হবে?
  • আপনার Android mobile টি পিসি তে ডাটা ক্যাবল দিয়ে Connect করে software টি ইনস্টল করুন। দেখবেন আপনার মোবাইলে PdaNet apps টি ইনস্টল হয়েছে । নিম্নের ছবিটি লক্ষ্য করুন।

Android Mobile ইন্টারনেট, ইন্টারনেট ব্যবহার করুন Android Mobile
Android Mobile ইন্টারনেট, ইন্টারনেট ব্যবহার করুন Android Mobile
  • আামি এভাবে ইন্টারনেট ব্যবহার করছি। আশা করি আপনারাও পারবেন। কোন সমস্যা হলে কমেন্ট করতে ভুলবেন না প্লিস। ধন্যবাদ।

Friday, July 17, 2015

ট্রেনযাত্রায় নয়া মোবাইল অ্যাপ RailYatri.in - এখন ট্রেনের সব খবর আগে ভাগেই এই অ্যাপে

ট্রেনযাত্রায় নয়া মোবাইল অ্যাপ RailYatri.in আগের পোস্টে গুগল ম্যাপ ট্রানজিটে ( Google Transit ) থেকে আমরা জানতে পেরেছি ভারতীয় রেলের সময়সূচি। এছাড়া ভারতের ৮টি শহরের মোট ১২ হাজার ট্রেনের সময় জানয় গুগল ম্যাপ ট্রানজিটের আপডেটেড ভার্সন। কিন্তু সময় পরিবর্তনের সাথে সাথেই RailYatri.in নিয়ে এল এক যুগান্তরকারি নতুন অ্যপ।
 
 
রেল সম্পর্কে এমনই সব 'রিয়েল-টাইম' তথ্য যাত্রীদের কাছে পৌঁছে দিতে বাজারে একটি মোবাইল অ্যাপ আনল 'রেলযাত্রী (ডট) ইন' নামে একটি অনলাইন সংস্থা৷ গুগল প্লে-স্টোর থেকে যে কোনও অ্যানড্রয়েড মোবাইল ফোনে এই অ্যাপ ডাউনলোড করলেই রেলের সময়সূচি থেকে শুরু করে কোন ট্রেন কত দেরিতে চলছে, কোন ট্রেন কোন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে, উত্তমকুমার বা দমদম মেট্রো স্টেশনে পরের মেট্রো ট্রেন কখন আসবে-এমনই সব তথ্য রিয়েল-টাইমে হাতে গরম পেয়ে যাবেন৷ ট্রেনের অবস্থান অনুযায়ী নিয়মিত তথ্য আপডেট হতে থাকবে আপনার মোবাইলে৷

রেলযাত্রী-র ভাইস প্রেসিডেন্ট অপরাজিতা মুখোপাধ্যায়ের কথায়, 'এখনও পর্যন্ত গোটা দেশে ১২ লক্ষ মানুষ এই অ্যাপটি ডাউনলোড করেছেন, তার মধ্যে পশ্চিমবঙ্গেই ৪ লক্ষ৷ সেই কারণেই আমরা পশ্চিমবঙ্গ, বিশেষ করে কলকাতায় আরও বেশি জোর দিচ্ছি৷ দূরপাল্লার ট্রেন ছাড়াও হাওড়া ও শিয়ালদহের সমস্ত লোকাল ট্রেন, এমনকি মেট্রো সম্পর্কেও রিয়েল-টাইম তথ্য বিনামূল্যে গ্রাহকদের দিচ্ছি৷'
এটিও পড়ুন -গুগল ম্যাপ ট্রানজিট বলে দেবে ট্রেনের সময়, প্ল্যাটফর্ম নম্বার ও মেট্রো স্টেশনের যাবতীয় তথ্য

কী ভাবে কাজ করে রেলযাত্রী ডট ইন অ্যাপটি?


অ্যাপটি ডাউনলোড করার পর কেউ যদি নির্দিষ্ট কোনও ট্রেনের সূচনা এবং গন্তব্য স্টেশন সেভ করে রাখেন, তা হলে সংশ্লিষ্ট ব্যক্তি ওই রুটে পর পর তিনটি আপ ও ডাউন ট্রেনের ব্যাপারে রিয়েল-টাইম তথ্য পাবেন তাঁর মোবাইল ফোনে৷ এমনকি, শহরতলির কোন ট্রেন সমস্ত স্টেশনে দাঁড়াবে আর কোনটি গ্যালপিং-- ট্রেনে ওঠার আগেই যে কেউ এই অ্যাপ মারফত্‍ জেনে নিতে পারবেন৷ তিনি যে স্টেশন থেকে ট্রেন ধরবেন, সেখানে কোন প্ল্যাটফর্মে তাঁকে যেতে হবে, তা-ও জানতে পারবেন অনায়াসে৷ একই ভাবে যে স্টেশনে তিনি নামবেন, সেখানেও প্ল্যাটফর্ম কোন দিকে পড়বে, তা-ও আগাম জেনে যাবেন৷ দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে স্টেশনের ঠিক কোন জায়গায় নির্দিষ্ট কম্পার্টমেন্টটি পড়বে-- তা-ও এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা জানতে পারবেন বলে অপরাজিতাদেবীর দাবি৷
ট্রেনযাত্রায় নয়া মোবাইল অ্যাপ RailYatri.in


তিনি বলেন, 'কোনও ট্রেন যদি লেট করে, তা হলে কোথায় কখন তা আসবে এবং লেটের কারণও জানা যাবে এই অ্যাপের মাধ্যমে৷ কলকাতা মেট্রোর ক্ষেত্রেও আমরা গ্রাহকদের একই রকম পরিষেবা দিচ্ছি৷ এমনকি, কোনও ব্যক্তি যদি এই অ্যাপটি ডাউনলোড করে ট্রেনে ওঠেন, তা হলে গুগল ম্যাপের মাধ্যমে আমরা নিখরচায় তাঁর আত্মীয়-বন্ধুবান্ধবের কাছে সংশ্লিষ্ট ব্যক্তির লোকেশনের ব্যাপারেও অ্যালার্ট পাঠাচ্ছি৷' আসন্ন শরতে বেড়াতে যাওয়ার সময়ে কোন দূরপাল্লার ট্রেনের লেটে চলার সম্ভাবনা কতটা, তা-ও গ্রাহকরা অ্যাপের মাধ্যমে জানতে পারবেন বলে জানিয়েছেন তিনি৷ ভবিষ্যতে এই অ্যাপের মাধ্যমে গ্রাহকদের টিকিট বুকিং পরিষেবা দেওয়ারও পরিকল্পনা রয়েছে সংস্থার৷
তথ্য সুত্র - http://mlife.mtsindia.in/
অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। কিংবা Google Play Store গিয়ে RailYatri লিখে সার্চ করলেই পেয়ে যাবেন।

এবার 'কম্পিউটার জগৎ ' আপনার মোবাইলে - এই পরিষেবা পেতে ডাউনলোড করুন ফ্রী মোবাইল অ্যাপ
প্রত্যেকটি তাজা খবর আপডেট পেতে-  কম্পিউটার জগত এর ফেসবুক পেজ লাইক করুন