Monday, November 10, 2014

গুগল ক্রোমে ঝকঝকে বাংলা না দেখার সমস্যার সমাধান এক মিনিটে

বাংলা লেখার সঠিক ইউনি কোড না থাকার দরুন এখনো কিছু কিছু ব্রাউজার ভালো মতো বাংলা লেখা সাপোর্ট করে না। Google Chrome একটি জনপ্রিয় ওয়েব ব্রাউজার। সব ব্রাউজার কে পিছনে ফেলে গুগল ক্রম এখন সবার সেরা। ফন্ট সেটিংস ছাড়াই গুগল ক্রোমে সুন্দর বাংলা দেখা যায় কিন্তু কিছু যুক্ত অক্ষরে একটু আধাটু সমস্যা হয় । এরমধ্যে একটি কমন সমস্যা হল বাংলা লাইনগুলির লেখাগুলি বক্স আকারে দেখানো। আর এ সমস্যা দূর করার জন্য প্রয়োজন সামান্য গুগল ক্রোম এর সেটিং পরিবর্তন। এর আগের পোস্টে Mozila Firefox এর বাংলা ফন্ট সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে , চাইলে এখানে ক্লিক করে এক বার ঘুরে আসতে পারেন।
Google Chrome



কিভাবে গুগল ক্রোমে ঝকঝকে বাংলা দেখবো ?



  •  প্রথমে এড্রেসবারে chrome://settings/fonts লিখে Enter দিন অথবা সেটিং থেকে ম্যানুয়ালী সেটিংস এ গিয়ে Under the Hood এ ক্লিক করে Web Content থেকে Customized Fonts… অপশনে ক্লিক করুন।
  • এরপর নিচের স্ক্রিনশর্টে দেখানো  Sans-serif font থেকে SolaimanLipi কিংবা SiyamRupali অথবা আপনার পছন্দমত যেকোন ইউনিকোড ফন্ট সিলেক্ট করে দিন। এবং Encoding থেকে Unicode UTF-8 সিলেক্ট করে দিন।
 Google Chrome

  • এরপর Finished অপশনে ক্লিক করুন। আশা করি আর আপনার গুগল ক্রোমে বাংলা লেখা দেখার সমস্যা হবে না।
এটিও জানুন- Mozila Firefox এ বাংলা লেখা ঝকঝকে ও পরিষ্কার দেখুন
কোন সমস্যা হলে জানাবেন, ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করবেন। এখন এ পর্যন্তই , ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।

Friday, November 7, 2014

Mozila Firefox এ বাংলা লেখা ঝকঝকে ও পরিষ্কার দেখুন

Mozila Firefox একটি জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার। ইন্টারনেট ব্যবহারকারির বেশির ভাগ উজার মজিলা ফায়ারফক্স ব্যবহার করে। মজিলা ফায়ারফক্স আমাদের সবারই খুব প্রিয় একটি ইন্টারনেট ব্রাউজার। কেননা গুগল Crome এর পরের জনপ্রিয় ব্রাউজার হল মজিলা। তাছার ইন্টারনেট স্পীড কম থকলেও মজিলা দিয়ে যে কোন অয়েব পেজ সার্ফ  (ব্রাউজা) করা যায়। কিন্তু মজিলা ফায়ারফক্সের একটি সমস্যা হচ্ছে এই ব্রাউজারে বাংলা লেখা পরিষ্কার ও ঝকঝকে দেখা যায় না। অথবা দেখা গেলেও আকারে খুব ছোট এবং অপরিষ্কার দেখা যায়। আজ আপনাদের জন্য এমনই একটি উপায় নিয়ে হাজির হয়েছি যাতে আপনারা আপনাদের প্রিয় ব্রাউজারটিতে ঝকঝকে ও পরিষ্কার সমস্যা মুক্ত বাংলা দেখতে পারেন। চাইলে এখুনি একবার চেষ্টা করে দেখতে পারেন। আশা করি এ সমস্যা থেকে মুক্তি পাবেন।
Mozila Firefox

কিভাবে Mozila Firefox এ বাংলা লেখা পরিষ্কার দেখবেন?

প্রথম ধাপ-
 প্রথমে আপনার ব্রাউজারের Tools মেনু বা মেনুবার সিম্বল থেকে Options সাবমেনুতে ক্লিক করুন।
দ্বিতীয় ধাপ-
এরপর Content ট্যাব এর Fonts & Colors অংশের Advanced বাটনে ক্লিক করুন।
তৃতীয় ধাপ-
এরপর Fonts for অংশ থেকে Bengali সিলেক্ট করুন। এবার Serif অংশ হতে Siyam Rupali ফন্টটি সিলেক্ট করুন।
চতুর্থ ধাপ-
এরপর Sans-serif এবং Monospace অংশ থেকেও Siyam Rupali ফন্টটি সিলেক্ট করুন। তারপর Size হতে 16 বা 17 সিলেক্ট করুন।
পঞ্চম ধাপ-
ফাইনালি Default Character Encoding থেকে Unicode (UTF-8) সিলেক্ট করুন। এবং শেষে OK ও OK করে বের হয়ে আসুন।
font problem

এখন দেখুন কি ঝকঝকে পরিষ্কার সুন্দর বাংলা দেখতে পাচ্ছেন। তবু সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ের করে কৃতজ্ঞতা জানাবেন। ধন্যবাদ।