Sunday, July 10, 2016

অ্যান্ড্রয়েড ফোন দিয়ে PC তে যেভাবে ইন্টারনেট চালাবেন

কম্পিউটার ও স্মার্ট ফোন দুটোই একই পয়সার এপিঠ ওপিঠ বলতে পারি। কেননা বর্তমানে অ্যান্ড্রয়েড ফোনের এত অ্যাপ বাজারে চলে আসছে যে প্রায় সকল কাজই অ্যান্ড্রয়েড হচ্ছে। কিন্তু অনেক সময় কিছু কিছু কাজের জন্য কিংবা দ্রুত কোন কাজ সেরে ফেলার জন্য কম্পিউটারে ইন্টারনেট ব্যবহারের প্রয়োজন পরে। দেখা গেল সেসময় আপনার হাতে মডেম নেই তাই  বলে কি ইন্টারনেট ব্যবহার করবেন না। বাড়িতে কারো না কারো অ্যান্ড্রয়েড মোবাই তো রয়েছে। সেটা দিয়েই দিব্যি কম্পিউটার এ ইন্টারনেট চালাতে পারবেন একদম সফটওয়ার ছাড়া।
আবার অনেকে কম্পিউটারে ইন্টারনেট ব্যাবহার করি, কেউ ব্লুটুথ দিয়ে কেউ আবার মডেম দিয়ে, কিন্তু আজ আমি আপনাদের দেখাবে কিভাবে ব্লুটুথ বা মডেম ছাড়াই কিভাবে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কম্পিউটারে ইন্টারনেট চালানো যায়
অ্যান্ড্রয়েড ফোন দিয়ে PC তে যেভাবে ইন্টারনেট

অ্যান্ড্রয়েড ফোন দিয়ে PC তে যেভাবে ইন্টারনেট চালাবেন?

  • প্রথমে কেবল দিয়ে অ্যান্ড্রয়েড ফোন কে কম্পিউটার এর সাথে ডাটা ক্যাবলের মাধ্যমে সংযুক্ত করে নিন।
  • এরপর আপনার মোবাইলের স্ক্রিনে USB connected এর একটি Windows আসবে সেখানে Turn on USB Storage অপশানটি দেখতে পাবেন । এখানে ক্লিক করবেন না । Back বাটনে ক্লিক করুন । 
  • এরপর Settings যান , এবং More এ ক্লিক করুন এরপর Tethering & Portable hotspot অপশনে ক্লিক করুন , ও USB Tethering ( Settings>More>Tethering & Portable hotspot>USB Tethering ) এর ডাদিকের বক্সটিতে টিক চিহ্ন দিন । আপনার কম্পিউটরের System Tray তে Network এর একটি আইকন আছে , সেটি নেটওয়ার্ক এর আওতায় আসলে Cross চিহ্নটি উঠে যাবে । প্রয়োজনে ১ মিনিট অপেক্ষা করুন ।আর USB connected করার জন্য CPU এর পিছনের Port গুলো ব্যবহার করুন ।
ব্যাস হয়ে গেল কম্পিউটারে ইন্টারনেট সংযোগ, এবার ইচ্ছামত ইন্টারনেট ব্যবহার করুন কম্পিউটারে।

অন্যন্য মোবাইলে যা করতে হতে পারে :

Media Device (MTP) এখানে টিক চিহ্ন দিন> Settings>>Developer options> USB Debugging এর ফাঁকা বক্সে টিক চিহ্ন দিয়ে সিলেক্ট করুন> Settings>Wireless & Networks>Tethering & portable hotspot গিয়ে USB tethering এর ডাদিকের বক্সটিতে টিক চিহ্ন দিন।
Media Device (MTP)=এখানে টিক চিহ্ন দিলে কম্পিউটার থেকে মোবাইলে থাকা Software Install, Copy cut ইত্যাদি করা যাবে ।
USB Storage= Computer এর সাথে Phone Memory এবং SD Card সংযুক্ত হবে ।
(collected)

কোন সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করুন কিংবা সমস্যা ও সমাধান পেজে আপনার মন্তব্য জানান।

Saturday, August 29, 2015

Android ফোন দিয়ে যেভাবে PC তে ইন্টারনেট ব্যবহার করবেন


কম্পিউটার জগতের সকল বন্ধুদের জানাই রাখীর শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আপনাদের জন্য একটা ছোট্ট টিপস শেয়ার করছি। সেটি হলো- কিভাবে Android ফোন দিয়ে কম্পিউটারে কিংবা ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার করবেন ?  আপনি একটি ছোট সফটওয়ার এর মাধ্যমে এন্ড্রয়েড মোবাইলকে মডেম বানিয়ে পিসি বা ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। [ইন্টারনেট সম্পর্কিত কয়েকটি গুরুত্ব পূর্ণ প্রশ্ন ও তার সমাধান ] তবে চলুন শুরু করি -
Android ফোন, Android ফোন tips
www.computerjajot.com

সফটওয়্যারটি লিঙ্ক নিম্নে দেওয়া হল-
 ডাউনলোড করতে অসুবিধে হলে এখান থেকেও Software টি ডাউনলোড করতে পারেন।
আপনাকে যা করতে হবে?
  • আপনার Android mobile টি পিসি তে ডাটা ক্যাবল দিয়ে Connect করে software টি ইনস্টল করুন। দেখবেন আপনার মোবাইলে PdaNet apps টি ইনস্টল হয়েছে । নিম্নের ছবিটি লক্ষ্য করুন।

Android Mobile ইন্টারনেট, ইন্টারনেট ব্যবহার করুন Android Mobile
Android Mobile ইন্টারনেট, ইন্টারনেট ব্যবহার করুন Android Mobile
  • আামি এভাবে ইন্টারনেট ব্যবহার করছি। আশা করি আপনারাও পারবেন। কোন সমস্যা হলে কমেন্ট করতে ভুলবেন না প্লিস। ধন্যবাদ।

Friday, August 14, 2015

ইন্টারনেটের ইতিহাসে ২০ বছরের নানা উল্লেখযোগ্য মুহূর্ত এক নজরে ফিরে দেখা যাক

ইন্টারনেটর দুনিয়ায় দিনের পর দিন একটির পর একটি নতুন আচার্য জনক কোন না কোন কিছু আবিষ্কার হয়েই চলছে। চলুন  ২০ বছরের ইন্টারনেটের ইতিহাসে নানা উল্লেখযোগ্য মুহূর্ত এক ঝলকে ফিরে দেখা যাক । [ কীভাবে WI-FI অথবা LAN এর স্পীড হ্যাক করবেন - গোপনীয়তা বজায় রেখে ]

ইন্টারনেটের ইতিহাসে ২০ বছরের নানা উল্লেখযোগ্য মুহূর্ত

  • ১৯৯৫: সাধারণ মানুষের ব্যবহারের জন্য প্রথম দেশে ইন্টারনেট নিয়ে এল ভিএসএনএল। ডায়াল আপ সার্ভিস চালু হল দেশের ৬ টি রাজ্যে। প্রকাশিত হল IndiaWorld পোর্টাল।
  • ১৯৯৬: এল rediff.com। মুম্বইতে খুলল দেশের প্রথম সাইবার ক্যাফে। দেশের দেশের বড় বড় খবরের কাগজ নিয়ে আসতে শুরু করল নিজেদের ওয়েবসাইট।
  • ১৯৯৭: চালু হল প্রথম অনলাইন ব্যাংকিং। এই পরিষেবা নিয়ে এল ICICI ব্যাংক। চালু হল naukri.com.
  • ১৯৯৮: প্রথম ধরা পড়ে সবথেকে বড় হ্যাকিং কেস। আইটি ইন্ডাস্ট্রিকে প্রোমোট করতে সার্ভিস চালু করল NASSCOM.rail
  • ২০০০: চালু হল কেবল ইন্টারনেট সার্ভিস। পাশ হল আইটি অ্যাক্ট। ভারতে সাইট চালু করল Yahoo, MSN. eBay-র মত ওয়েবসাইট চালু হল Bazee.com. চালু হল makemytrip.com.
  • ২০০১: প্রথম অনলাইনে রেলের টিকেটিং সিস্টেম চালু করল IRCTC. সাইবার ক্রাইম সংক্রান্ত প্রথম গ্রেফতারির ঘটনা ঘটল। 
এটিও পড়ুন -ছাত্র-ছাত্রীদের অনলাইনে টাকা আয় করার সেরা ৬ টি উপায়
  • ২০০২: উইকিপিডিয়ায় স্থান পেল অমিয়া, ওড়িয়া, মালয়ালম, নেপালি, পঞ্জাবি কনটেন্ট। টাকার বিনিময়ে মালয়লম ম্যাগাজিন চালু করল প্রথম ওয়েবসাইট Varikha.com.
  • ২০০৩: প্রথম অনলাইনে এয়ার টিকিট বুকিং চালু করল এয়ার ডেকান। ব্রডব্যান্ড সার্ভিস চালু  করল এয়ারটেল।
  • ২০০৪: ভারতে অফিস চালু করল গুগল। ব্রডব্যান্ড সার্ভিস চালু  করল BSNL
  • .২০০৫: ভারতে এল Orkut. মোবাইল ফোনে জায়গা পেল ভারতের আঞ্চলিক ভাষা।orkut
  • ২০০৬: ভারতীয়দের আকর্ষণ করতে শুরু করল Facebook. চালু ই-গভর্ন্যান্স প্ল্যান।
  • ২০০৭: গুগল নিউজ তাদের পরিষেবা চালু করল হিন্দিতে। ভারতে এল Flipkart.
  • ২০০৮: ভারতে প্রথম পা রাখল অ্যাপলের iPhone. গুগল নিউজ চালু হল তামিল, তেলেগু, মালায়লম ভাষায়। একবারে ১০ টি উপগ্রহ পাঠিয়ে রেকর্ড করল ভারত।
  • ২০০৯: ডোমেন নেমে (IDN)-এ ভারতীয় ভাষার জন্য চতুর্থ ড্রাফ্ট তৈরি করল ভারত সরকার।
  • ২০১০: নিলাম হল থ্রি জি স্পেকট্রাম। ন্যাশনাল ব্রডব্যান্ড প্ল্যান চালু করল TRAI. দেশ জোড়া অরকুটের বাজার হাতিবে নিল ফেসবুক।
  • ২০১১: চালু হল মোবাইল নম্বর পোর্টেবিলিটি। আইআইটি কোর্সের লেকচার এল অনলাইনে।
  • ২০১২: এয়ারটেল কলকাতায় চালু করল 4G ডঙ্গল।
  • ২০১৩: ভারতে আমাজন নিয়ে এল Amazon India. হু হু বাড়তে শুরু হল ভারতে ই-কমার্সের বাজার।
  • ২০১৪: ভারত সহ মোট ছ'টি ভারতীয় ভাষার ডোমেন নেম চালু হল দেশে। বেঙ্গালুরুতে প্রথম 4G সার্ভসি চালু করল এয়ারটেল। [ আপনার ফেসবুক অ্যাকাউন্টে অন্য কেউ Login করছিল কিনা জেনে নিন? দেখুন অনুপ্রবেশকারীর তালিকা ]
  • ২০১৫: সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ৮৫৭ টি পর্ন ওয়েবসাইট। সাধারণ মানুষ সরব হওয়ায় খুলে দেওয়া হল সাইটগুলি। নেট নিউট্রালিটি নিয়ে বিতর্কের সূত্রপাত। দেশ জুড়ে 4G পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল এয়ারটেল। তথ্যসূত্র - ইন্টারনেট
কম্পিউটার সম্পর্কিত কোন সমস্যা থাকলে কমেন্ট করুন । অনলাইনে সরাসরি যোগাযোগ করতে চাইলে ফেসবুক পেজে লাইক দিন অথবা ফেসবুকে আমাকে পেতে এখানে ক্লিক করুন।