Saturday, July 11, 2015

অতিরিক্ত হেডফোনের ব্যবহারের ফলে আমাদের কানের যা যা ক্ষতি হচ্ছে ?



চায়ের দোকান থেকে শুরু করে বাসে ভ্রমণ, সবখানেই আমারা হেডফোন ব্যবহার করি। রাস্তায় বের হয়ে কানে হেডফোন গুঁজে গান শোণা এখন একটি ফ্যাশাণ হয়ে দাঁড়িয়েছে। ফলশ্রুতিতে কি হচ্ছে? একটা গাড়ি আমাদের সাবধান করার জন্য বারবার হর্ন দিলেও আমরা সেটি শুনতে পারছি না। ফলে গাড়িটি আমাদের সজোরে ধাক্কা দিয়ে চলে যায় আর আমরা গিয়ে পরি হসপিটালের বেডে। একটু সাবধান হলেই কিন্তু এই মারাত্মক দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যেত। বেটার হয় এই ধরনের মারাত্মক ফ্যাশান থেকে নিজেকে বিরত রাখুন।
এটিও পড়ুন -ফ্রি Unlimited মোবাইল টক টাইম নিন আর রিচার্জ করুন একটি মাত্র অ্যাপে - আপনিও পাবেন!


তো সেটা যাইহোক অফ টপিকে না যেয়ে কাজের কথা শুনি। আজকে আপনাদেরকে জানাবো যে, আমরা প্রতিদিন ভুলে এমন কোন কাজ গুলো করি যেগুলা আমাদের কানের জন্য মারাত্মক ক্ষতির কারন হয়ে দাড়ায়।
হেডফোনের


  •  হয়তো আপনারা খেয়াল করেছেন কানের মধ্যে থাকে অসংখ্য রোম। যা বাইরের ধুলো-ময়লা থেকে কানকে রক্ষা করে। মনে পরে এগুলো কিন্তু আমরা ছোট্টবেলায় বইয়েও পড়েছি। বিজ্ঞানীরা বলে, আইপড বা হেডফোন থেকে আসা শব্দতরঙ্গের ফলে কানের মধ্যে থাকা রোমগুলো অকালে ঝড়ে যায়। পরবর্তীতে নতুন করে সেই সূক্ষ্ম রোমগুলি আর গজায় না। শুধু ফুল ভলিউমে গান শোনাই নয়, যে সব এলাকায় গাড়ির সংখ্যা অনেক বেশি বা  মেশিনপত্রের আওয়াজের মধ্যে যারা কাজ করেন, এবং সঙ্গীত জগতে যুক্ত ব্যক্তিদের কানের মধ্যেকার লোমের সংখ্যা খুবই কম।

  • আমাদের একটি কমন সমস্যা হল আমরা কানের সংক্রামক হলে নিজে নিজে সেটির ডাক্তার হয়ে যায়। খবরদার এটি ভুল করেও করবেন না। সরাসরি চিকিৎসকের পরামর্শ নিন। আরেকটি কথা মনে রাখবেন সংক্রমণ কিন্তু সবসময় কানের ভেতরেই হয় না, অনেক সময় কানের দুল থেকেও সংক্রামক হতে পারে। সেক্ষেত্রে স্বর্ণ ব্যতিত এমিটিসন দুল পরার ক্ষেত্রে একটু যত্নবান হবেন।

  •  আমাদের অনেক বদ অভ্যাসের অন্যতম হল কানের ভেতরকার ময়লা বা নোংরা বের করার জন্য হাতের কাছে যা পাই যেমন, আঙুল,  টুথপিক,  সেপটিপিন, গাড়ির চাবি, ম্যাচের কাঠী ইত্যাদি ধুকিয়ে কান পরিস্কার করার চেষ্টা করি। মনে রাখবেন আমাদের কানের বাইরের অংশটি খুব ছোট ও নরম হার দিয়ে তৈরি। যেকোনো একটি হার ভেঙে গেলে বা সেখানে চোট লাগলে শ্রবণশক্তি নষ্ট হয়ে যেতে পারে। এই ধরনের কাজ অনেক সময় আমাদের অজান্তেই ঘটে যায়। আরামের খোঁচায় ফেটে যায় কানের পর্দা, রক্ত বের হওয়া, সংক্রামিত হয়ে যাওয়া প্রভৃতি। চেষ্টা করুন যতদূর সম্ভব সাবধান হতে।

  •  ডাক্তারের পরামর্শ না নিয়ে কখনোই কোনো ইয়ারড্রপস ব্যবহার করবেন না। অনেকেরই এই ধরনের বাজে অভ্যাস আছে। কানে ব্যাথা হলে বা সংক্রমণ হলে নিজের বুদ্ধিতেই দোকানে গিয়ে ইয়ারড্রপস কিনে ব্যবহার করেন। খবরদার এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে।

  • অনেক সময় আপনি পানির অনেক গভিরে ডুব দিয়ে দেখবেন যে কানের চারপাশে কেমন যেন এক ধরণের শব্দ শুনতে পাচ্ছেন তার কারন শরীরের তুলনায় বেশি চাপযুক্ত এলাকায় কান ঠিকমতো ভারসাম্য রাখতে পারে না। আবার দ্রুতগতিতে গাড়ি চালিয়ে আসার ৩০ মিনিট পরও আপনি শুনতে পাচ্ছেন হুসস হুসস করে গাড়ি চলে যাচ্ছে কানের পাশ দিয়ে। এমন অবস্থাকে বারোট্রমো বলে থাকে।
সূত্রঃ নয়া দিগন্ত

বন্ধুরা, এখন এখন এখানেই। বিভিন্ন রকম আপডেট টিপস ও ইনকামের বিভিন্ন রকম ট্রিক্স জানার জন্য সাইটিকে subscribe করতে ভুলবেন না। ফেসবুকে আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে অংশ নিন। সমস্যা হলে কমেন্ট করুন ধন্যবাদ।

Tuesday, March 24, 2015

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সময় সূচি - WBJEE

পশ্চিম বঙ্গের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ( West Bengal Joint Entrance Examination ) গত ২১ শে মার্চ ২০১৫ তারিখে এ বছরের ( ২০১৫ সালের ) জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সময় সূচি ঘোষণা করেছেন। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থী বন্ধুদের জন্যই আজকের এই পোষ্ট শেয়ার করছি। তোমরা যারা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেবে আশা রাখি তোমরা পরীক্ষার রুটিন পেয়ে গেছে আর যার (HS) পরীক্ষারা ব্যস্ততার জন্য পাওনি এই পোষ্ট থেকে একবার দেখে নিতে পারো কিংবা ডাউনলোড করেও নিতে পারো।  নিম্নে পরীক্ষার তারিখ , বিষয় ও সময় দেওয়া হলো।
এটিও পড়ুন - নিরাপদে রাখুন এন্ড্রোয়েড ফোন Pocket Lock সফটওয়্যার দিয়ে একদম ফ্রী

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সময় সূচি ২০১৫

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সময় সূচি - WBJEE
 গুরুত্বপূর্ণ লিঙ্ক -
  • West Bengal Joint Entrance Examinations Board 
  • Website: www.wbjeeb.in
  •  Address: AQ 13/1, Sector-V, Salt Lake City, Kolkata – 700091
  •  Toll Free No: 1800-34500-50 
  •  Phone: 033 – 23671198 / 2367119 
  •  Fax No: 033 – 23671149 / 23671148
  •  Email : chairman@wbjeeb.in / registrar@wbjeeb.in

Wednesday, March 11, 2015

ফ্রি আনলিমিটেড Hosting আপনার ওয়েব সাইটের জন্য

ওয়েব Hosting কি ?

Hosting মূলত একটি ডেটা রাখার জায়গা। একটি ওয়েবসাইট তৈরি করতে কনটেন্ট, ছবি এবং বিভিন্ন ফর্মেটের ফাইল প্রয়োজন হয়। এই ডাটা গুলো রাখা জন্য যে জয়গা দরকার হয় তাই হলো হোষ্টিং । উদাহারণ স্বরুপ - সাধারণ কম্পিউটারের হার্ডড্রাইভ কিন্তু হোষ্টিং এর হার্ডড্রাইভ কে সার্ভার বলে। যা ২৪X 365 ঘন্টায় ওপেন থাকে । আর এই Hosting এর জন্য মোটা অঙ্কের টাকা গুণেতে হয়।

Free hosting
আজ আপনাদের জন্য অসাধারণ একটি সাইট শেয়ার করছি, যেখানে নিজেদের ওয়েব সাইটের জন্য ফ্রি Hosting পাবেন। এই হোষ্টিং কম্পানিটি দিচ্ছে সারা জীবনের জন্য আনলিমিটেড হোষ্টিং সার্ভিস। আর কি কি সুবিধা পাবেন নিম্নে দেখানো হল -
এটিও পড়ুন - Godaddy থেকে ডোমেইন কিনে যে ভাবে ব্লগার ব্লগে সেট করবেন -মেগা পোষ্ট
ফ্রি সমুহঃ
  • ১. 10 GB ডিস্ক স্পেস
  • ২। 100 GB ব্যান্ডউইথ
  • ৩. No ads & free cpanel
  • ৪. FTP সাপোর্ট
  • ৫. আনলিমিটেড ইমেইল আন্ড ১০ টি সাব ডোমেইন 
  • Email অ্যাকাউন্ট
  • FTP অ্যাকাউন্ট ও
  • আরও অনেক ......
আমার মনে হয়, এর বেশী আপনার আর কিছু লাগবে, তাও সব একদম ফ্রি তে…।
হোষ্টিং কিনতে হয় বলে অনেকেই আমারা নিজেদের ওয়েব সাইট টাকার অভাবে বানাতে পারি না। আর বিপরীতে যেগুলো ফ্রি হোষ্টিং দেয় তারাও দেয় খুব স্বল্প মাত্রায় সুযোগ সুবিধা , সাথে জুড়ে দেয় তাদের এড। সে হিসেবে ধরতে গেলে আমার মতে এই হস্টিং টি আপনার উপযুক্ত হবে বলে আমি মনে করি।


তাহলে নিচের ব্যানারে কিংবা এখানে ক্লিক করে রেজিষ্টেশন করে নিয়ে নিন আপনার আনলিমিটেড Hosting সার্ভিস। 

Free Hosting



আপনার ওয়েব সাইট তৈরি হয়ে গেলে জানাতে ভুলবেন না। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।

Saturday, November 22, 2014

২০১৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় সূচি

 বন্ধুরা, আন্তরিক প্রীতি ও শুভেছা রইল, আশা করি সকলেই ভালোই আছেন। উচ্চ মাধ্যমিক বন্ধুদের সামনে  HS পরীক্ষা । আর পরীক্ষার জন্যই হয়তো অনেকে টেনশনে আছেন। উচ্চ মাধ্যমিকে পড়ুয়া অনেক বন্ধু আমাকে ২০১৫ সালের West Bengal Council of Higher Secondary Education বোর্ডের পরীক্ষার রুটিন নিয়ে পোস্ট করতে অনুরোধ করেছেন। তাই তাদের কথা মাথায় রেখেই এই পোস্ট। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সকল বন্ধুদের আমার পক্ষ ও  কম্পিউটার জগৎ  এর পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেছা ও ভালবাশা রইল। তোমাদের পরীক্ষা ভালো হোক এই কামনা করি। তোমরা আমাকে বিভিন্ন জিজ্ঞাসাবাদ ও প্রশ্ন করার জন্য অনেক অনেক ধ্যনবাদ।
বন্ধুরা, আন্তরিক প্রীতি ও শুভেছা রইল, আশা করি সকলেই ভালোই আছেন। উচ্চ মাধ্যমিক বন্ধুদের সামনে  HS পরীক্ষা । আর পরীক্ষার জন্যই হয়তো অনেকে টেনশনে আছেন। উচ্চ মাধ্যমিকে পড়ুয়া অনেক বন্ধু আমাকে ২০১৫ সালের West Bengal Council of Higher Secondary Education বোর্ডের পরীক্ষার রুটিন নিয়ে পোস্ট করতে অনুরোধ করেছেন। তাই তাদের কথা মাথায় রেখেই এই পোস্ট। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সকল বন্ধুদের আমার পক্ষ ও  কম্পিউটার জগৎ  এর পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেছা ও ভালবাশা রইল। তোমাদের পরীক্ষা ভালো হোক এই কামনা করি। তোমরা আমাকে বিভিন্ন জিজ্ঞাসাবাদ ও প্রশ্ন করার জন্য অনেক অনেক ধ্যনবাদ।

 নিম্নে উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রিদের জন্য নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষার রুটিন (West Bengal Council of Higher Secondary Education) দেওয়া হল-
তারিখ                               বার                               বিষয়
১৩-০৩-২০১৫             শুক্রবার                           বাংলা
১৬-০৩-২০১৫             সোমবার                          ইংরেজি
১৮-০৩-২০১৫             বুধবার                            পদার্থ , পুষ্টিবিদ্যা , এডুকেশন
২০-০৩-২০১৫             শুক্রবার                           ভূগোল
২৩-০৩-২০১৫             সোমবার                         রসায়ন, অর্থনীতি , সংস্কৃত
২৫-০৩-২০১৫              বুধবার                            গণিত, ইতিহাস
২৭-০৩-২০১৫              শুক্রবার                          জীববিদ্যা , রাষ্ট্র বিজ্ঞান
২৮-০৩-২০১৫               শনিবার                          মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন
৩০-০৩-২০১৫               সোমবার                         সমাজ বিদ্যা, দর্শন


*** সময় সকাল ১০ টা থেকে দুপুর ১.১৫ টা (Source:www.wbchse.nic.in)
অফিশিয়াল ওয়েব সাইট -http://wbchse.nic.in
সম্পূর্ণ HS Exam প্রোগ্রাম - এখান ক্লিক করে ডাউনলোড করুন।(New Syllabus)
সম্পূর্ণ HS Exam প্রোগ্রাম - এখানে ক্লিক করে ডাউনলোড করুন।(Old Syllabus)
West Bengal Council of Higher Secondary Education (HS) পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে অফিশিয়াল অয়েব সাইটে http://wbchse.nic.in খোঁজ নিন।

Monday, November 3, 2014

বাজারে এলো Nokia 130 ডুয়াল সিম সহ সবরকম সুবিধা নিয়ে

খুব সস্তায় ডুয়াল সিম যুক্ত সবধরনের সুবিধা নিয়ে নোকিয়া ১৩০ বাজেরে এল। নোকিয়া ১৩০ ফোনটির নির্মাতা হলেন মাইক্রোসফট কম্পানি। ফোনটি মুলত আকারে ছোট তিন ধরনের রঙে অর্থাৎ সাদা, কালো ও লাল রঙের খুব সস্তায় প্রয়োজনীয় সব ধরনের কাজ চালান যাবে এই ফোনে। ফোনটি ১০২০ এমএএইচ ব্যাটারি, যার সাহায্যে আপনি ১৩ ঘন্টা পর্যন্ত কথা বলাতে পারবেন। এছাড়াও একবার ফুল চার্জ দিয়ে ৪৬ ঘণ্টা অডিও গান শোনা যাবে অথবা ১৬ ঘণ্টা ভিডিও দেখা যাবে। অনলাইনেও পাওয়া যাচ্ছে এই ফোন। স্ন্যাপডিলে মাত্র ১৭৫০ টাকা থেকে পাওয়া যাবে এই ফোন।  এছাড়াও অ্যামাজন এ কিনে নিতে পারবেন।
নোকিয়া ১৩০

কি কি ফিচার আছে -
রিলিজ ডেট       আগস্ট ২০১৪
ওজন              ৬৮.৬০ গ্রাম
ব্যাটারি           ১০২০ এমএএইচ (mAh)
মিউজিক প্লেয়ার
মাইক্রো এসডি কার্ড
বিল্ট ইন-ফ্ল্যাশ লাইট
১.৮ ইঞ্চির টিএফটি ডিসপ্লে
এফএম রেডিও
ব্লু টুথ          ৩.০, সঙ্গে স্ল্যামও
হেড ফোন       ৩.৫ mm
বন্ধুরা,
এখন এখানেই। কেমন লাগলো এখানে ক্লিক করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিস একটি শেয়ার করে আমাকে কৃতজ্ঞতা জানাবেন। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।

 

Thursday, October 30, 2014

ব্লগে বা সাইটে অ্যাড না দিয়েও ডলার কামিয়ে নিন একদম সুনিশ্চিত

ব্লগ বা নিজস্ব ওয়েব সাইট থাকলে আমরা বিভিন্ন উপায়ে টাকা উপার্জন করতে পরি। যেমন- কোন প্রতিষ্ঠানের অ্যাড দেখিয়ে কিংবা অ্যাডসেন্স অ্যাড দেখিয়ে কিংবা অ্যাফিলিয়েট মাকেটিং ইত্যাদি ইত্যাদি। আজ আমি আপনাদের কাছে একটি ভালো গুনগত মান বিশিষ্ট adsense সাইট নিয়ে আলোচনা করছি। সাইটি নাম পপকেশ এই সাইটি বাংলা কিংবা ইংরেজি যেকোন ব্লগ বা সাইটকে সহজে এপ্রুভ করে। তা ছারাও ভালো এভিনিউ দেয়, যেমন অন্যান্য অ্যাডসেন্সে অ্যাডে ক্লিক না করলে টাকা দেয় না কিন্তু আপনার সাইটে পপকেশ আপ্রুভ করা থাকলে টাকা আয়ের জন্য অন্য অ্যাডসেন্স অ্যাকাউন্ট এর কথা ভাবতে হবে না। কেননা আপনার ব্লগে বা সাইটে পপকেশ কোন অ্যাড দেবে না কিন্তু আপনার সাইটে ভিজিটর আসলেই আপনাকে টাকা দেবে। কেননা বর্তমান অয়েব সাইটের ভিজিটরা অনেক চালাক ও চতুর হয়ে গেছে তারা অ্যাডে ক্লিক করতে চায়না। আর এজন্যই এর রকম সাইটের দরকার যেখানে ভিজিটর ক্লিক না করলেও আপনার টাকা আয় হবে। এ রকম আরও অনেক সুবিধা পাবেন রেজিস্টার না করলে পরখ করতে পারবেন না। তবে আর দেরি না করে এখানে ক্লিক করে আপনার ব্লগ বা সাইট থেকে টাকা আয় করতে শুরু করে দিন।
popcash

কি কি সুবিধা পাবেন-

  • Live Support
  • Full Control
  • Daily Payments
  • Hourly Updated Stats
  • Low Stakes
  • Refferal System
  • Quick Approval

 আর টাকা উত্তলনের তো চিন্তাই নেই, কেননা ইচ্ছে করলেই আপনি ১০ ডলার হলে PayPal বা Payza বা Paxum এর মাধ্যমে টাকা সহজে তুলতে পারবেন। তবে আর অন্য চিন্ত ভাবনা না করে নিম্ন দেওয়া লিঙ্ক থেকে রেজিস্টার করে নিন।

রেজিস্টার- এখানে ক্লিক করুন

বিস্তারিত পড়তে - এখানে ক্লিক করুন

পড়ুন- ব্লগারের সাফল্য লাভের ১০টি মূলমন্ত্র

সমস্যা ও সমাধানঃ 

সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে শেয়ার করুন। আপনার কোন মন্তব্য বা সমস্যা হলে সমস্যা ও সমাধান বিভাগে কমেন্ট করতে ভুলবেন না প্লিস। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ

Tuesday, October 14, 2014

বাজারে আসছে Windows 10 প্রিভিউ ভার্সন ডাউনলোড করে পরখ করে নিন

অপারেটিং সিস্টেম জগতে সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম হল মাইক্রোসফটের উইন্ডোজ। মাইক্রোসফট বিভিন্ন ভার্সন যেমন - উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 8.1 ইত্যাদি অতিক্রম করে 2015 সালে উইন্ডোজ 10 বাজারে রিলিজ করতে চলছে। এবছর অর্থাৎ ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর এক বিশেষ প্রেস ইভেন্টে 'Windows 10' উন্মোচন করেছে সফটওয়্যার জায়ান্ট। মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট টেরি মেয়ারসন উক্ত ইভেন্টে বলেন, বিশ্বের ১.৫ বিলিয়ন লোক এখন উইন্ডোজ ব্যবহার করছেন। এবং এর ব্যবহার দিন দিন বেড়েই চলছে।
Windows 10

উইন্ডোজ 10 এ যা যা পাবেন-

উইন্ডোজ 10 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হল এই অপারেটিং সিস্টেমটি সব ডিভাইসে চলবে। অর্থাৎ আপনি চাইলে আপনার কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোন এবং অন্যান্য স্মার্ট গেজেটে ব্যবহার করা যাবে।উইন্ডোজ ১০ কোন স্টার্টপেজ এবং চার্মবার নেই।উইন্ডোজ ৭ স্টাইলের স্টার্ট মেন্যুকে ফিরে আনা হয়েছেউইন্ডোজ ১০ এর টাচ মুডে উইন্ডোজ ৮ স্টাইলের টাইলস ভিত্তিক স্টার্ট মেন্যু পাওয়া যাবে। এতে পাশাপাশি লাইভ টাইলসও থাকবে। এসব টাইল নিজের পছন্দ মতো রিসাইজ করা যাবে । ব্রাউজার ছাড়াই সরাসরি উইন্ডোজ স্টার্ট মেন্যু থেকে ওয়েব সার্চ অর্থাৎ ইন্টারনেট সার্চ করার সুবিধা পাওয়া যাবে উইন্ডোজ ১০ এ।উইন্ডোজের ডিফল্ট আইকনগুলো পরিবর্তন করা হয়েছে এবং উইন্ডোজ ফোনের স্টাইলে নোটিফিফেশন সেন্টার যুক্ত করা হয়েছে এতে করে ব্যবহারকারী সোশ্যাল নেটওয়ার্ক সাইট থেকে শুরু করে সকল ধরনের নোটিফিকেশন এই নোটিফিফেশন সেন্টার পাবেন এছাড়াও থাকবে করটানা ইন্টিগ্রেশন, ভার্চুয়াল ডেস্কটপ ইত্যাদি ।  

Windows 10

ডাউনলোড লিঙ্ক-  প্রিভিউ ভার্সন ডাউনলোড করতে এখানে ক্লিক  করুন ।

বন্ধুরা, Windows 10' ব্যবহার করে দেখুন এবং কেমন লাগলো আপনার সুচিন্তিত মন্তব্য বা সমস্যা হলে সমস্যা ও সমাধান বিভাগে কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, ধন্যবাদ ।