Tuesday, March 22, 2016

Facebook এ টাইমলাইনে পর্নো ভিডিও বা ফটো এলে প্রতিকার

আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম অনুষঙ্গ প্রযুক্তি। আর এই প্রযুক্তির নেশায় আমরা ঘণ্টার পর ঘণ্টা ফেসবুকে থাকি এবং বন্ধুদের সঙ্গে চ্যাট/তথ্য আদান-প্রদান করি। আমাদের ফেসবুকে থাকে হাজার হাজার বন্ধু। আমরা যা স্টাট্যাস দেই তা আমাদের সকল বন্ধু দেখেন। কিন্তু আপনি নিজে কোনো স্টাট্যাসে পর্নো ভিডিও শেয়ার করছেন না, অথচ আপনার একাউন্ট থেকে অটোমেটিক পর্নো ভিডিও শেয়ার হচ্ছে। এতে নিশ্চয়ই আপনার মান সম্মানে আঘাত লাগছে।
 এটা এক ধরনের ম্যালওয়ার যা প্রন-ট্রোজান নামে পরিচিত। কারও দেয়া লিংক খারাপ ফেসবুক অ্যাপস ক্লিকে আক্রান্ত হতে পারে আপনার আইডিটি। আক্রান্ত আইডি থেকে সঙ্গে সঙ্গে অটোমেটিক ২০ এর অধিক পর্নো বন্ধুদের টাইমলাইনে ট্যাগ হতে থাকে এবং সমস্ত পিসিতে ম্যালোওয়ার ছড়িয়ে পড়ে।

টাইমলাইনে পর্নো এলে যা করবেন:
  • তাড়াতাড়ি আপনার একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন।
  • যে সব পর্নো ভিডিও আপনার টাইমলাইনে ইতোমধ্যে শেয়ার হয়েছে সেইগুলি ডিলিট ও রির্পোট করুন।
  • ভাল এন্টিভাইরাস দিয়ে আপনার পিসিটি স্ক্যান করুন। কিছু কিছু ভাইরাস স্ক্যান করতে ব্যর্থ হয় এবং তা F-Secure scan, Trend Micro scan, ESET scan, Microsoft security software এর যে কোন একটি দিয়ে অনলাইনে সরাসরি স্ক্যান করুন। যদি আপনার ব্রাউজার গুগলক্রোম হয় তবে browser-specific scan স্ক্যান করুন।
  • আপনার ব্রাউজারের ভার্সন আপডেট করুন।
  • আপনার একাউন্টের সিকিউরিটি স্ট্রং করে ট্যাগ রিভিউ-এ রাখুন। কেউ যেন কোন কিছু ট্যাগ করলে আপনার রিভিউ ছাড়া যেন টাইমলাইনে প্রদর্শন না হয়। সেজন্য Setting>> Timeline and Tagging Settings>>> Who can add things to my timeline?>>> Review posts that friends tag you in before they appear on your Timeline?>>>Enable করুন।
  • Suspicious ব্রাউজারের আড-অন রিমুভ করুন।
  • এর পরেও আবারও পর্ণে শেয়ার হলে ,৭-৮ ঘন্টার জন্য আপনার একাউন্ট ডি-অ্যাক্টিভ করুন।
  • আপনার একাউন্টে পর্নো শেয়ারের পরিণতির জন্য (দুঃখিত) একটি স্ট্যাটাস দিন। যদি আপনার অ্যাকাউন্ট থেকে কোনও খারাপ পোস্ট চোখে পড়ে বা কোনও লিঙ্ক চোখে পড়ে তা যেন ক্লিক না করেন।
টাইমলাইনে যেন পর্নো না আসে তার জন্য করণীয়:
  • কারও দেয়া লিংকে ক্লিক করবেন না।
  • ফেসবুকে ছড়ানো খারাপ ভিডিওতে ক্লিক বা শেয়ার করবেন না ।
  • ট্যাগ রিভিউ-এ রাখুন। কেউ যেন কোন কিছু ট্যাগ করলে আপনার রিভিউ ছাড়া যেন টাইমলাইনে প্রদর্শন না হয়। সেজন্য Setting>> Timeline and Tagging Settings>>> Who can add things to my timeline?>>> Review posts that friends tag you in before they appear on your Timeline? >>>Enable করুন।
  • খারাপ ফেসবুক অ্যাপ বা গেইমস এ ক্লিক করবেন না। সন্দেহজনক অ্যাপ ডিলিট করুন।
সোর্স- দৈনিক বাংলাদেশ প্রতিদিন

Wednesday, December 2, 2015

ফেসবুকে বন্ধুকে না জানিয়ে গোপনে মেসেজ পড়ার টিপস - Facebook

ফেসবুক ওয়ার্ল্ড এর সবচেয়ে পপুলার জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক সাইট এই কথাটি কমবেশি সকলেরই জানা। হয়তো আপনারও ফেসবুক অ্যাকাউন্ট আছে ? তবে দেখুন আপনার বন্ধুকে না জানিয়ে কিভাবে ফেসবুক ম্যাসেজ পরবেন ? ফেসবুকে আপনাকে কেউ মেসেজ পাঠানোর পর আপনি যদি তা ওপেন করেন অর্থাৎ পড়ে নেন, তাহলে তা প্রেরক বুঝতে পারে। এমনকি মেসেজটি কোন সময়ে পড়া হয়েছে তাও দেখানো হয়। এ পদ্ধতিকে চাইলে আপনি এড়িয়ে যেতে পারেন। কিন্তু হয়তো ভাবছেন কিভাবে ? হ্যাঁ , আপনি যদি Google ক্রোম ব্যবহার করেন, Facebook Unseen  নামে গুগল ক্রোমের একটি এক্সটেনশন আছে। এতে আপনি মেসেজ পড়েছেন নাকি পড়েননি তা ম্যানুয়ালি মার্ক করে দিতে পারবেন। [ আপনার ফেসবুক অ্যাকাউন্টে অন্য কেউ Login করছিল কিনা জেনে নিন? দেখুন অনুপ্রবেশকারীর তালিকা ]

ফেসবুকে

এটিও পড়ুন -আজীবন আয় করুন সোশ্যাল নেটওয়ার্ক সাইট থেকে

যা করতে হবেঃ

  • প্রথমে গুগল ক্রোম ব্রাউজার অপেন করুন।
  • Facebook Unseen এই লিঙ্ক কে ব্রাউজ করে + free বাটনে ক্লিক করুন। তাহলে আপনার ক্রোম ব্রাউজারের উপরের ডান দিকে এক্সটেনশনে ক্লিক করে enabled করার মধ্য দিয়ে আপনি আপনার ফেসবুকের মেসেজ পড়েছেন নাকি পড়েননি তা ম্যানুয়ালি মার্ক করে দিতে পারবেন।
ফেসবুকে

কোন সমস্যা হলে কমেন্ট করতে ভুলবেন না প্লিস। ভালো ও সুস্থ থাকুন ধন্যবাদ।

Monday, August 24, 2015

ফেসবুক থেকে ডিলিট হওয়া মেসেজ, ছবি, ভিডিও, ফ্রেন্ডলিষ্ট ফিরিয়ে আনুন সহজে

ফেসবুক

ফেসবুক অতি জনপ্রিয় একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট । ফেসবুকের কিছু কিছু সেটিং আছে, যা বেশীরভাগ ব্যবহারকারী সঠিক ব্যবহার জানেন না। আজ এই পোস্টে ফেসবুক থেকে ডিলিট হওয়া মেসেজ, ছবি, ভিডিও, ফ্রেন্ডলিষ্ট ফিরিয়ে আনার কৌশল আপনাদের জানাবো। যেহেতু ফেসবুকে কোন Undo অপশন নেই তাই কোন তথ্য ডিলিট হয়ে গেলে তা আমরা সারাজীবনের জন্যই হারিয়ে ফেলি। তবে আমরা চাইলেই ফেসবুক থেকে ডিলিট হওয়া মেসেজ, ছবি, ভিডিও, ফ্রেন্ডলিষ্ট সহজে ফিরিয়ে আনতেপারবো। [Microsoft Power Point কি? জেনে নিন পাওয়ার পয়েন্টের অজানা কিছু তথ্য ]

ফেসবুক থেকে ডিলিট হওয়া মেসেজ, ছবি, ভিডিও, ফ্রেন্ডলিষ্ট ফিরিয়ে আনতে যা যা করতে হবেঃ

  • প্রথমে ফেসবুকের লগিন করে Settings থেকে General Settings অপশনে যেতে হবে। (Facebook ---> General Setting)
  • General Settings ওপেন হওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন Download a copy of your Facebook data এটিতে ক্লিক করুন। নিম্নের ছবিটি লক্ষ্য করুন।
 
ফেসবুক
  • Download Your Information নামে একটা পেজ আসবে। সেখানে আপনি দেখতে পাবেন Start My Archive। ক্লিক করেলে ফেসবুক সিকুরিটির জন্য আপনার কাছে আইডি ও পাসওয়ার্ড জানতে চাইবে। সঠিক ভাবে পাসওয়ার্ড দিন। নিচের ছবিটি লক্ষ্য করতে পারেন।
ফেসবুক
  • পাসওয়ার্ড দেওয়ার পর Submit এ ক্লিক করুন। পরবর্তিতে একটি Download Link দেখতে পারবেন। কিছু সময় পরে (একটু সময় লাগতে পারে) আপনার  ইমেইলে কনফার্মেশন মেইল পাঠিয়ে দেওয়া হবে।
  • এরপর আপনার Email চেক করুন। দেখবেন ফেসবুক থেকে দুইটি ইমেইল আসবে সেখানে ডউনলোড লিংক দেওয়া থাকবে। লিংকে ক্লিক করে Download Archive থেকে আপনি ডউনলোড করে নিতে পারবেন। এখানে ডাউনলোড করার সময় পাসওযার্ড চাইবে।
  • ফাইলটি ডাউনলোড করার পরে একটা Zip ফাইল পাবেন, ফাইলটি মাউসের (Mouse) রাইট বাটন ক্লিক করে Extract All করুন। আনজিপ করার পর আপনার মেসেজ, ভিডিও, ছবি, পক, ফ্রেন্ডলিষ্ট ইত্যাদি দেখতে পারবেন। ফাইল গুলো অবশ্য .html ফরমেটে দেওয়া থাকবে। যে কোন একটি ফাইলের উপর ডাবল ক্লিক করে আপনার পছন্দের ব্রাউজার সিলেক্ট করে ওপেন করুন।
কোন সমস্যা হলে কমেন্ট করুন। প্রত্যেকটি পোস্ট ফেসবুকে পেতে হলে আমাদের কম্পিউটার জগতের ফেসবুক ফ্যান পেজ লাইক করুন। ভালো ও সুস্থ থাকুন ধন্যবাদ।

Tuesday, August 4, 2015

আপনার ফেসবুক অ্যাকাউন্টে অন্য কেউ Login করছিল কিনা জেনে নিন? দেখুন অনুপ্রবেশকারীর তালিকা

ফেসবুক

ফেসবুক পৃথিবীর সবচেয়ে পুপুলার এবং জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক সাইট। ইন্টারনেট ব্যবহারকারীর প্রায় ৯০ শতাংশ মানুষ সোশ্যাল নেটওয়ার্ক সাইট হিসেবে ফেসবুক ব্যবহার করেন। কিন্তু আমারা সকলেই তো Facebook ব্যবহার করি কিন্তু এটা কি জানি যে, আমার ফেসবুক Account টি আদৌ কি সুরক্ষিত। আপনি ছারা কি আর কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্ট টি ব্যবহার করেছে ? কিংবা কেউ আপনার অজান্তে আপনার অ্যাকাউন্ট টি হ্যাক করেছে। আপনি যদি মনে করে যে, আপনার ফেসবুক একাউন্টে আপনি ছাড়াও অন্য কেউ প্রবেশ করেছে। তাহলে আপনি জেনে নিতে পারবেন ? তাহলে আসুন নিচে দেখানো নিয়ম অনুসরন করে দেখে নিন আপনার ফেসবুকে লগিন করা ইউজারের তালিকা এবং কোন ব্রাউজার থেকে ব্রাউজ করেছে তার সাত সতেরো ।
এটিও পড়ুন - ছাত্র-ছাত্রীদের অনলাইনে টাকা আয় করার সেরা ৬ টি উপায়

আপনাকে যা করতে হবে?

  • ফেসবুক অ্যাকাউন্টে login করে ডান পাশে থাকা Settings আইকনটিতে click করুন।

ফেসবুক

  • এরপর সেখান থেকে Account Settings এ click করুন। এরপর যে windowটি আসবে সেখানে বাম পাশ থেকে Security অপশন এ click করুন।
  • এরপর Security Settings থেকে Secure Browsing এবং Login Notification  অপশন Enable আছে কিনা তা চেক করুন। না থাকলে Enable করে দিন।

  • এরপর Your Browsers and Apps গিয়ে আপনার অ্যাকাউন্টে login তালিকা এবং কোন ব্রাউজার থেকে কত তারিখে ব্রাউজ করেছে দেখতে পাবেন। তখন আপনি বুঝতে পারবেন যে এটা কি আপনি না অন্য কেউ।
  • ব্যাস কাজ কমপ্লিট ।
এখন এখানেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ। 

Monday, March 16, 2015

উত্তরাধিকার ঠিক করে দিচ্ছে Facebook ! কাকে করবেন আপনার ফেসবুকের মালিক ?

ফেসবুক ব্যবহারকারী মৃত্যুর আগে তার অ্যাকাউন্টের জন্য উত্তরাধিকারী ঠিক করে যেতে পারবেন।  ফেসবুক কর্তৃপক্ষ ‘লিগাসি কন্টাক্ট’ নামের একটি ফিচার উন্মুক্ত করেছে যাতে ভবিষ্যতে ফেসবুক অ্যাকাউন্টের মালিকানা কে পাবেন তা নির্ধারণ করে রাখা যাবে। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।
উত্তরাধিকার ঠিক করে দিচ্ছে ফেসবুক

বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রে ‘লিগাসি কন্টাক্ট’ ফিচারটি ব্যবহার করা যাচ্ছে তবে পরবর্তীতে সব ফেসবুক ব্যবহারকারীরা এই সুবিধা পেতে পারেন। এই ফিচারটি ব্যবহার করে উত্তরাধিকারী নির্বাচন করে রাখলে ফেসবুক ব্যবহারকারীর মৃত্যুর পর ওই অ্যাকাউন্টের মালিকানা পাবেন তিনি। মনোনীত ব্যক্তি ফেসবুক অ্যাকাউন্ট মুছে ফেলার বা সচল রাখার সিদ্ধান্ত নিতে পারবেন। তবে মনোনীত ব্যক্তি ফেসবুক ব্যবহারকারীর পূর্বের প্রকাশিত কোনো পোস্ট পরিবর্তন করা বা পুরোনো বার্তাগুলো আর দেখতে পারবেন না।
এটিও পড়ুন -মনোরমা ইয়ারবুক ২০১৫ পড়ুন বিশ্বকে জানুন !
উত্তরাধিকার সূত্রে পাওয়া ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে প্রোফাইলের ছবি ও কভারের ছবি হালনাগাদ করা যাবে, নতুন বন্ধুর আমন্ত্রণ গ্রহণ করা যাবে এবং পোস্ট লেখা যাবে। ছবি ও পোস্ট আর্কাইভ থেকে তা ডাউনলোড ও তথ্য বিনিময় করা যাবে।
এই ফিচারটি সম্পর্কে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, যখন কোনো মানুষ পৃথিবী ছেড়ে যান তাঁর অ্যাকাউন্টটিই যাপিত জীবন, বন্ধুত্ব ও অভিজ্ঞতার স্মরণীকা হয়ে থাকে। প্রিয়জন হারানো মানুষের সঙ্গে আমরা আলোচনা করে বুঝেছি তাঁদের ওই কষ্টকর অবস্থায় আমরা আরও খানিকটা পাশে থাকতে পারি এবং অ্যাকাউন্টের মালিকানা বুঝিয়ে দিতে পারি যাতে তাঁরাই অ্যাকাউন্ট বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন।
লিগাসি কন্টাক্ট ব্যবহার করতে সেটিংস থেকে সিকিউরিটিতে যেতে হবে এবং সেখানে সবার নিচে এই ফিচারটি পাওয়া যাবে। তথ্যসূত্র- প্রথমআলো

Friday, February 27, 2015

ফেসবুক পেজে Call To Action Button যুক্ত করুন সঙ্গে Website ট্রাফিক বারিয়ে নিন

ফেসবুক অতি পরিচিত একটি সোশ্যাল নেটওয়ার্ক সাইট । ১১ ই ডিসেম্বর ২০১৪ সালের ফেসবুকের বিজনেস নিউজ ফ্যান পেজে অফিশিয়াল ভাবে ফেসবুকের নতুন একটি ফিচার Call To Action Button ঘোষণা করেন। এই ফিচার আগে শুধু বিজনেস পেজের জন্য ছিল। এখন এটি সকল ফেসবুক পেজের জন্যই চালু করা হয়েছে।
এটিও পড়ুন- অতি অল্প সময়ে পান Fecebook ফ্যান পেজ লাইক ১০০০+ সাথে ডলার
এখন প্রশ্ন হল Call To Action Button আসলে কি? সাধারন ভাবে বলতে গেলে Facebook  ফ্যান পেজের  একটি নতুন ফিচার, যার মাধ্যমে আপনি আপনার গুরুত্বপূর্ণ লিঙ্ক যেমন - আপনার ওয়েব সাইট লিঙ্ক, ব্লগ লিঙ্ক, Youtube চ্যানাল লিঙ্ক কিংবা আপনার পছন্দ মতো লিঙ্ক Call To Action Button ব্যবহার করতে পারবেন। এছাড়াও এর মাধ্যমে আপনি আপনার সাইটের , সাইট ট্রাফিকও বারিয়ে নিতে পারবেন। এই বটানে আপনি পাবেন ফেসবুকের তৈরি করা সাতটি অপশন যেমন- "Sign Up," "Shop Now," "Contact Us," "Book Now," "Use App," "Watch Video," এবং "Play Game"। তাছাড়াও ফেসবুক Call To Action Button অপশনে কতবার ক্লিক করা হয়েছে, আপনি তা  ফেসবুক ফ্যান পেজ (CTA) থেকেই জানতে পারবেন।

 কম্পিউটার জগৎ এর ফেসবুক ফ্যান পেজ লাইক ডেমো দেখতে এখানে ক্লিক করুন সেখানে Watch Video নামের একটি অতিরিক্ত বাটন দেখতে পারবেন আপনারা। যা পূর্বে ছিল না। আর এই বাটনে ক্লিক করলে আমার ইউটিউব চ্যানেল -এ নিয়ে যাবে। আর হ্যাঁ, এটাকেই Call To Action Button বলে।

Call To Action Button তৈরি করার পদ্ধতি-

  • প্রথমে Facebook এ লগিন করুন এবং যেই পেজে Call To Action Button তৈরি করতে চান সেই পেজে যান।
  • যদি আপনার ফেসবুক ফ্যান পেজে ফিচারটি এক্টিভ হয়ে যায়, তবে দেখবেন Create A Call To Action Button নামের একটি অপশন। সেখানে ক্লিক করুন। নিচের ছবিটির মতো দেখতে পাবেন।
Call To Action Button

  • এরপর ড্রপ ডাউন মেনু থেকে "Sign Up," "Shop Now," "Contact Us," "Book Now," "Use App," "Watch Video," এবং  "Play Game"  যে কোন একটি সিলেক্ট করুন ।অসুবিধে হলে নিচের ছবিটি লক্ষ্য করুন।
  • বাটনের লিংক হিসেবে ওয়েব আপনার সাইটের এড্রেস দিন এবং Create এ ক্লিক করুন।
  • এরপর Website কিংবা APP সিলেক্ট করুন এবং Next এ ক্লিক করুন।
Call To Action Button
  • ব্যাস, আপনার ফ্যান পেজে তৈরি হয়ে যাবে Call To Action Button .
কোন সমস্যা হলে কমেন্ট করুন। ভালো থাকুন সুস্থ থাকুন । ধন্যবাদ

Wednesday, December 3, 2014

ফেসবুকের প্রাইভেট প্রোফাইলে পিকচার দেখতে পাচ্ছেন না - এটি পড়ুন

আজ আমি আপনাদের সাথে একটি ভিন্ন সাধের ফেসবুক টিপস নিয়ে নিয়ে আলোচনা করছি। ফেসবুক সোশ্যাল নেটওয়ার্ক সাইট একথা কমবেশি সবাই জানি। এছারা এর আগের পোস্ট গুলিতে ফেসবুক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই এ নিয়ে বিশেষ কিছু আলোচনা করছি না। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে ইনকাম করতে -আজীবন আয় করুন সোশ্যাল নেটওয়ার্ক সাইট থেকে  এই পোস্ট টি পড়তে পারেন।

প্রোফাইল পিকচার দেখার জন্য যা যা করতে হবে -

  • প্রথমে প্রাইভেট প্রোফাইল যুক্ত ফেসবুক প্রোফাইল ওপেন করুন
  • এরপর ছবিটির উপর রাইট ক্লিক করুন এবং ছবির URL কপি করুন। নিচের ছবিটি লক্ষ্য করতে পারেন।
facebook

  • এরপর ব্রাউজারে নতুন TAB ওপেন করুন এবং কপি করা URL টি পেস্ট করে এন্টার চাপুন।
facebook tips

  • এরপর URL থেকে s160x160 লেখাটি খুঁজুন
facebook tricks
  •  এরপর 160×160 পরিবর্তে 720×720 লিখে এন্টার চাপুন।
Read -How To View Private Facebook Profile Picture Of Any User
ব্যাস আপনার কাজ শেষ। অসুবিধে হলে কমেন্ট করুন। ভালো লাগলে শেয়ার করুন। ভালো থাকুন সুস্থ থাকুন ধ্যন্যবাদ।

Wednesday, November 12, 2014

টপ ১০ ফটো এডিটিং সাইটে নিজের ছবিকে রাঙ্গিয়ে তুলুন বিভিন্ন স্টাইলে

ফটোকে বিভিন্ন স্টাইলে বিভিন্ন রঙে সাজাতে কার না ভালো লাগে। বিশেষ করে যারা ফটোশপ , ফটোগ্রাফির কিংবা অয়েব ডিজাইনের কাজ করেন তাদের বিভিন্ন ক্ষেত্রে ছবিকে বিভিন্ন রুপ দিতে হয়। এছারও ফেসবুকে অনেকে নিজের ছবিকে বিভিন্ন স্টাইলে ছবি পোস্ট করে তাতে অনেক বন্ধু-বান্ধবীকে তাক লাগিয়ে দেয়। হয়তো তার ছবি ফেসবুকে দেখে নিজেও ইম্প্রেস হয়ে লাইকও দিয়ে দেন। তখন আপনিও হয়তো মনে মনে ভাবছেন কিভাবে ছবিটাকে এতো সুন্দর তৈরি করলো। লজ্জার বশে আপনি হয়তো তাকে জিজ্ঞাসা করতে পারলেন না। আর হ্যাঁ আপনার এই প্রশ্নের উত্তরের জন্য আমি সেরা ১০ টি ফটো এডিটিং সাইট শেয়ার করলাম যাতে আপনিও আপনার বিভিন্ন স্টাইল ছবি বানিয়ে ফেসবুকে পোস্ট করতে পারেন আর বন্ধু- বান্ধবীকে তাক লাগিয়ে দিন। এর জন্য আপনাকে বিশেষ কিছু জানতে হবে না।
Photo editing

ফটো এডিটিং সাইট গুলি হল-


  • www.photofunia.com
  • www.fototrix.com
  • www.funphotobox.com
  • www.picreffect.com
  • www.magmypic.com
  • www.befunky.com
  • www.loonapix.com
  • www.fotoxcrib.com
  • www.jpgfun.com
  • www.funny.pho.to 

কিভাবে ছবি এডিট করবেন?

  • প্রথমে  photofunia.com প্রবেশ করুন। তারপর আপনার পছন্দ মতো যে কোন একটি স্টাইল সিলেক্ট করুন।
  • এরপর Choose Photo অপশনে ক্লিক করুন। এরপর Browse করে আপনার কম্পিউটার থেকে ছবি সিলেক্ট করুন।
  • এরপর Go অপশনে ক্লিক করুন । ব্যাস কাজ শেষ। এরপর ছবিটিকে ডাউনলোড করে নিন কিংবা আপনার পছন্দ মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে শেয়ার করুন। খুব সহজ তাই কোন ছবি শেয়ার করলাম না ।
 ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করবেন ভালো থাকুন। ধন্যবাদ। 

Sunday, November 2, 2014

৪০০ অক্ষরের কন্টেন্ট লিখে ডলার কামিয়ে নিন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে

কন্টেন্ট রাইটিং মানে কোন বিষয়ের উপরে কিছু লেখা অর্থাৎ আপনি যদি লিখতে ভালোবাশেন আর সে কন্টেন্ট থেকে যদি ডলার কামাই হয় তবে মন্দ হয় না তাইনা। আজ আমি সেরকমই একটি সাইটের সাথে পরিচয় করে দেব। সাইটির নাম Bubblews এটি একটি সোশ্যাল নেটওয়ার্ক সাইট । সোশ্যাল কথাটি শোনার পরেই নিশ্চিত বুঝে গেছেন কেননা ফেসবুক সোশ্যাল নেটওয়ার্কইং সাইটের সাথে অতি পরিচিত। তার মানে আপনি আপনার মনের কথা Bubblew সাইটে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন। এখন প্রশ্ন আসে কিভাবে আপনি ইনকাম করবেন? উত্তরটি খুব সহজ আমরা যেমন ফেসবুকে করো লেখা কমেন্ট, ভিউ কিংবা লাইক করি ঠিক তেমনি Bubblew সাইটে আপনার লেখা ভিউ কিংবা কমেন্ট কিংবা লাইক যাই হোক না কেন প্রত্যেকটির জন্য আপনাকে ১ সেন্ট করে দেবে। পক্ষান্তরে ফেসবুক আপনাকে এক পয়সাও দেবে না। তাই আপনি যদি মোটামুটি ইংরেজি লিখতে জানেন তবে একটি কথা বলি ফেবুকে যতটা সময় আপনি দেন তার ১০ ভাগের এক ভাগ সময় দিলেই আপনি মাসের শেষে ৫০০০ থেকে ১০০০০ টাকা কামিয়ে নিতে পারেন। টাকা কামানোর পাশাপাশি আপনি যদি মোটামুটি ইংরেজি জানতেন, Bubblews সাইটে কন্টেন্ট লেখতে আরও পাকা পোক্ত ও দক্ষ হবেন।
Bubblews

যা যা মেনে চলতে হবে-

  • লেখাগুলি ইংরেজি হতে হবে
  • কপি পেস্ট চলবে না
  • অ্যাডাল্ট কন্টেন্ট চলবে না
  • আপত্তিকর কেখা
  • ৪০০ অক্ষরের (শব্দ নয়) বেশি লিখতে হবে
রেজিস্টার- এখানে ক্লিক করে Bubblews.com সাইটে নিজের নাম ঠিকানা দিয়ে রেজিস্টার করে নিন।
আমার Bubblews.com প্রোফাইল দেখার জন্য -  এখানে ক্লিক করুন

কি ভাবে টাকা পাবেন?

আপনার ৫০ ডলার হলেই টাকা পেপল অ্যাকাউন্টর মাধ্যমে টাকা তুলতে পারবেন। এখনে মেম্বারশিপ হতে কোন টাকা পয়সা লাগে না। তবে একটি কথা বলি আপনি কন্টেন্ট লেখার পাশাপাশি অন্যের লেখা কন্টেন্টে লাইক ও কমেন্ট করবেন তবে সেও আপনার লেখার উপরে লাইক ও কমেট করবে তাতে আপনার ইনকাম বেড়ে যাবে। আপনি ঠিকঠাক কাজ করতে পারলেই ১০ থেকে ১৫ দিনেই ৫০ ডলার কামিয়ে নিতে পারবেন।
বন্ধুরা,
আপনার যারা টাকা কামেতে চান তারা রেজিস্টার করে নিন আর টাকা কামানোর পাশপাশি আপনি ইংরেজিতে আরও দক্ষ হয়ে উঠুন। কোন সমস্যা হলে এখানে ক্লিক করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিস একটি শেয়ার করে আমাকে কৃতজ্ঞতা জানাবেন। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।




Sunday, October 19, 2014

Globallshare সোশাল নেটওয়ার্ক সাইট থেকে সহজে আয় করুন

Globallshare সাইটি একটি দুর্দান্ত সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। এখানে আপনি সোশাল নেটওয়ার্ক এর সব কিছুই অর্থাৎ ফটো শেয়ারিং, চ্যাটিং , কমেন্ট, লাইক ইত্যাদি কাজগুলি খুব সহজেই সেরে ফেলতে পারবেন। এছাড়াও আপনি এখান থেকে টাকাও ইনকাম করতে পারবেন। কিন্তু কিভাবে ইনকাম হবে ? তাই না খুব অবাক হচ্ছেন তাইনা। খুব সহজ যে কেউ এ কাজটি করতে পারে। আপনি যেমন- ফেসবুকে ফটো আপডেট , কিংবা লাইক ,কিংবা কমেন্ট করেন ঠিক তেমনিও আপনি এখানে ফটো আপডেট , কিংবা লাইক ,কিংবা কমেন্ট করলে আপনার অ্যাকাউন্ট এ টাকা জমা হবে। আমার Globallshare অ্যাকাউন্ট ঘুরে আসতে এখানে ক্লিক করুন। 


সোশাল নেটওয়ার্ক

এছাড়া ও আপনি এখানকার পোস্ট গুলোকে facebook  twitter  google+  linkedin  tumblr 
ইত্যাদিতে অনায়সে শেয়ার করতে পারবেন। তাছাড়াও অনেক অনেক সুবিধা পাবেন যেগুলি ব্যবহার না করলে বুঝতে পারবেন না। বিশত জানতে এখানে ক্লিক করুন কিভাবে টাকা তুলবেন জানতে এখানে ক্লিক করুন। টার্ম ও কন্ডিশন জানতে এখানে ক্লিক করুন। একদম ফেসবুকের মতো আশা রাখি কাজ করতে আপনার কোন অসুবিধে হবে না। অসুবিধে হলে ফেসবুকে অর্থাৎ এখানে ক্লিক করে যোগাযোগ করতে পারেন।

কিভাবে আয় বাড়াবেন?

খুব বেশি বেশি ফোট আপলোড করুন এবং আপনার যারা ফ্রেন্ডস আছে তাদের পোস্ট, ফটো, গুলতে লাইক দিন এবং কমেন্ট করুন। তারাও আপনার পোস্ট, এবং ফটোতে লাইক ও কমেন্টস করবে এতে আপনার ইনকাম ও তারাতারি বাড়বে । 
বন্ধুরা, 
লিঙ্কে ক্লিক করার পর পাঁচ সেকেন্ড অপেক্ষা করুন এবং ডান দিকের উপরে লেখা SKIP AD অপশন টিতে ক্লিক করুন। আপনার কাংখিত সাইটে পৌঁছে যাবেন। ভালো লাগলে শেয়ার করুন আপনার কোন মন্তব্য বা সমস্যা হলে সমস্যা ও সমাধান বিভাগে কমেন্ট করতে ভুলবেন না প্লিস। ধন্যবাদ

Wednesday, October 1, 2014

ফেসবুক পেন্ডিং ফ্রেন্ড রিকুয়েস্ট বাতিল করার সহজ উত্তম উপায়

ফেসবুক জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বয়ের যে কোন দেশের নাগরিকের সাথে বন্ধু গড়ে তোলা যায়। ফেসবুকের মাধ্যমে বন্ধু গড়ার জন্য ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে হয়। কিন্ত কেউ কেউ ফ্রেন্ড রিকুয়েস্ট Accept না করে ঝুলিয়ে (Pending) রাখে। অনেক ফেন্ড রিকুয়েস্ট বেশি দিন ঝুলে বা pending থাকলে নতুন করে ফেসবুক আপনাকে আর ফেন্ড রিকুয়েস্ট পাঠাতে দেবে না। তাই আপনাকে যে ফেন্ড রিকুয়েস্ট লিস্টে আপনাকে বেশি দিন ঝুলিয়ে রাখবে আপনি ও আপনার আপনার পাঠানো ফেন্ড রিকুয়েস্ট বাতিল করে দিতে পারবেন। কেননা অধিক ফেন্ড Request পাঠানোর দরুন সেটি Accept না হওয়ায় আপনার সুন্দর ফেসবুক অ্যাকাউন্ট ফেসবুক কতৃপক্ষ বাতিল করে দিতে পারে। 
ফেসবুক পেন্ডিং ফ্রেন্ড


কিভাবে ফেসবুক ফ্রেন্ড রিকুয়েস্ট বাতিল করবো?

পদ্ধতি ১:
  • ডান দিকের উপরের কোনায় Privacy Shortcuts অপশনে ক্লিক করুন (এই আইকনটি সবার উপরে থাকে যেখানে হোম,নোটিফিকেশন,মেসেজ,ফাইন্ড ফ্রেন্ড ইত্যাদি থাকে)। নিচের ছবিটিও মতো দেখতে পাবেন।

ফেসবুক পেন্ডিং ফ্রেন্ড
  • এরপর Who Can see my Stuff ? অপশনে ক্লিক করুন। তারপর (Where do I review who can see or find things I've posted or been tagged in?) Use Activity Log এ ক্লিক করুন।
  • এবার আপনার দৈনন্দিন কর্মকান্ডের সব কিছুই এখানে পাবেন,কখন কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন,কত তারিখে পাঠিয়েছেন সবই অর্থাৎ এক কথায় A টু Z.
  • আপনাকে যার ফ্রেন্ড রিকুয়েস্ট পেনডিং করে রেখেছে তাদেরকে আপনি এখান থেকে ম্যানুয়ালী খুজে বের করুন এবং ফ্রেন্ড রিকোয়েস্ট cancel করে দিন।
পদ্ধতি 2:
এটি সবচেয়ে সহজ এবং সুবিধাজনক পদ্ধতি। নিচের স্টেপ গুলি অনুসরণ করুন।

  • যারা যারা আপনাকে পেনডিং করে রেখেছে তাদের সবারই তালিকা দেখতে পাবেন।
  • এখান থেকে ইচ্ছেমত রিকোয়েস্ট Cencel করুন । আর নিরাপদে থাকুন।
সমস্যা ও সমাধানঃ-
লিঙ্কে ক্লিক করার পর পাঁচ সেকেন্ড অপেক্ষা করুন এবং ডান দিকের উপরে লেখা SKIP AD অপশন টিতে ক্লিক করুন। আপনার কাংখিত সাইটে পৌঁছে যাবেন। ভালো লাগলে শেয়ার করুন। আপনার কোন মন্তব্য বা সমস্যা হলে সমস্যা ও সমাধান বিভাগে কমেন্ট করতে ভুলবেন না প্লিস। ধন্যবাদ

Tuesday, September 30, 2014

কিভাবে ডাইনামিক ফেসবুক ফ্যান পেজ তৈরি করবেন

ফেসবুক ফ্যান পেজকম্পিউটার নেট ব্যবহার কারে অথচ ফেসবুক ব্যবহার করে না এমন একজন ব্যক্তিও হয়তো খুঁজে পাওয়া যাবে না। ফেসবুক ব্যবহার কারির সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ফেসবুক কে কাজে লাগিয়ে অনেক বড় বড় প্রতিষ্ঠান বা ব্যবসায়ীরা নিজের ব্যান্ড কে জনপ্রিয় করে তুলছে। সোশ্যাল নেটওয়ার্ক সহজেই কোন বার্তা নিমিষে বিশ্বব্যাপি ছড়িয়ে দিতে পারে। একজন ফেসবুক ব্যবহার কারির ৫০০০ সদস্যের বেশি ফ্রেন্ড থাকতে পারে না। তাই ব্যবসা প্রসারের জন্য নামি বড় প্রতিষ্ঠান থেকে ক্ষুদ্র প্রতিষ্ঠান কিংবা আজকাল একজন স্টুডেন্ট ও নিজের প্রচারের জন্য ফেসবুক ফ্যান পেজ ব্যবহার কারে। ফেসবুক ফ্যানপেজ শুধু যে বড় বড় প্রতিষ্ঠানের থাকে তা নয়। বড় বড় অভিনেতা-অভিনেত্রী,গায়ক-গায়িকা,সংবাদ পত্রের ওয়েবসাইট,বিভিন্ন সেবামূলক ওয়েবসাইট,রাজনীতিবিদ,লেখক,স্কুল-কলেজ ইত্যাদি বিভিন্ন বিষয়কে কেন্দ্র করেও ফেসবুক ফ্যানপেজ দেখা যায়। তাই আর কথা না বাড়িয়ে আসুন দেখি কিভাবে সহজে ফেসবুক ফ্যান পেজ বানানো যায়।

কিভাবে বানেবেন ফেসবুক ফ্যানপেজ ?

১। নিজের বা প্রতিষ্ঠানের নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট বানান। ফেসবুক অ্যাকাউন্ট বানানোর জন্য এখানে ক্লিক করতে পারেন।
২। অ্যাকাউন্ট বানানো থাকলে ফেসবুক অ্যাকাউন্ট এ প্রবেশ করুন।
৩। এরপর এখানে ক্লিক করুন । নিচের ছবিটির মতো দেখতে পাবেন।

ফেসবুক ফ্যান

 ৪। এরপর ফ্যান পেজের বিভাগ নির্বাচন করুন। তারপর নির্দেশ অনুযায়ী category,Business or place name,Street address,City/State,Zip Code,phone টাইপ করে Get started ক্লিক করুন। নিচের ছবিটি লক্ষ্য করুন।
ফেসবুক ফ্যান

৫। এরপর Category , Short descriptions, page URL টাইপ করুন এবং এর পর Save Info অপশনে ক্লিক করুন। নিচের ছবিটি লক্ষ্য করুন।

ফেসবুক ফ্যান পেজ

৬। এরপর ফ্যান পেজের জন্য ফটো আপলোড করতে হবে। নতুবা ফোট আপলোড পড়ে করতে চাইলে Skip এ অপশনে ক্লিক করুন। নিচের দেওয়া ছবিটি লক্ষ্য করতে পারেন।

ফেসবুক ফ্যান পেজ

৭।  ফোটো আপলোড হয়ে গেলে Add to Favorited বা Skip অপশনে ক্লিক করুন। নিচের ছবিটি লক্ষ্য করতে পারেন।

ফেসবুক ফ্যান পেজ

৮। এরপর Skip এ ক্লিক করুন। ব্যাস আপনার ফেসবুক ফ্যান পেজ তৈরি হয়ে গেল। নিচের ছবিটি লক্ষ্য করতে পারেন।
ফেসবুক ফ্যান পেজ
সমস্যা ও সমাধানঃ-
লিঙ্কে ক্লিক করার পর পাঁচ সেকেন্ড অপেক্ষা করুন এবং ডান দিকের উপরে লেখা SKIP AD অপশন টিতে ক্লিক করুন। আপনার কাংখিত সাইটে পৌঁছে যাবেন। ভালো লাগলে শেয়ার করুন। আপনার কোন মন্তব্য বা সমস্যা হলে সমস্যা ও সমাধান বিভাগে কমেন্ট করতে ভুলবেন না প্লিস। ধন্যবাদ

Thursday, September 18, 2014

অতি অল্প সময়ে পান Fecebook ফ্যান পেজ লাইক ১০০০+ সাথে ডলার

ফেসবুকে ফ্যান পেজে লাইক নেবার জন্য অনেকে অনেক উপায় অবলম্বন করে। অনেকে ডলার খরচ করে ফেসবুক লাইক ক্রয় করেন। আজ আমি এই পোষ্টে একটি সহজ উপায় ও অল্প সময়ে কিভাবে বেশি Like পাওয়া যায় তা আলোচনা করছি। যারা জানেন তারাও এক বার চোখ বুলিয়ে নিতে পারেন। এখানে শুধু ফেসবুক লাইকই নয়, আপনি চাইলে Google+ Flower , YouTube Subscriber,Twitter Flower,RSS Flower ইত্যাদি কাজ সহজে করে নিতে পারেন। এছাড়াও আপনি চাইলে কোন কম্পানির হয়ে লাইক কিনে দিয়ে তার কাছে টাকা পেতে পারেন কিংবা আপনার নিজস্ব ফ্যান পেজ থেকে কোন কোন কম্পানির অ্যাফিলিয়েট কাজ করেও টাকা পেতে পারেন। তাছারা ও আপনি কোন পেজে লাইক দিয়ে ডলার পাবেন। এক কথায় আপনার ফ্যান পেজের লাইক বেশি থাকলে আপনি ফেসবুককে টাকা আয়ের উত্তম উৎস হিসাবে পেতে পারেন। এখান থেকে আপনি paypal এর মাধ্যমে টাকা উত্তলন করতে পারবেন। তবে এব্যাপারে পরবর্তী পোষ্টে আলোচনা করবো।
ফ্যান পেজ লাইক

এ জন্য যা করতে হবে-

১। এখানে ক্লিক করে প্রথমে Register করুন।
২। Registration করে নেবার পর আপনার Email এ একটি Activation Code পাবেন।
৩। এবার Email Id খুলে  একটিভ করে নিন।
৪। এবার তাদের সাইটে User Name ও Password দিয়ে লগ ইন করুন ।
৫। এরপর Like চিহ্নে ক্লিক করুন। নিচের ছবিটি অনুসরণ করতে পারেন । হলুদ রং দ্বারা বুঝানো হয়েছে। 

ফ্যান পেজ লাইক

৬। এরপর  নিচের ছবিটি মতো দেখতে পাবেন। প্রথমে Like চিহ্নে ক্লিক করুন। দেখবেন নতুন একটি পেজ ওপেন হবে সেখানে ফ্যান পেজে Like দিন এবং পুনরায় আগের পেজে ফিরে আসুন। এবার Confirm এ ক্লিক করুন দেখবেন আপনার অ্যাকাউন্ট ডলার যুক্ত হবে। এভাবে পেজ লাইক দিন এবং confirm করুন। পেজ শেষ হলে Refresh করুন। 
ফ্যান পেজ লাইক

কিভাবে ফ্যান পেজ যুক্ত করবেন?

  • প্রথমে Add Facebook Page এ ক্লিক করুন। প্রয়োজনে নিচের ছবিটি লক্ষ্য করতে পারেন।

ফ্যান পেজ লাইক


  •  এরপর ফ্যান পেজের টাইটেল , পেজ URL, CPC, Point এবং শেষে Add page এ ক্লিক করুন। চাইলে দেশ নির্ধারণ করে দিতে পারেন। 

ফ্যান পেজ লাইক

আপনার অ্যাকাউন্ট এ point যথেষ্ট থকলেই, একদিন পর লক্ষ্য করুন আপনার ফ্যান পেজের লাইক ১০০০+ হয়ে গেছে। এছাড়াও আপনার Referrals Id দিয়ে Extra ইনকাম করতে পারেন।  তবে আর দেরি কেন? নিন Extra ইনকাম। রেজিস্টার করুন আর পেয়ে যান ১০০০+ ফ্যান , অল্প সময়ে। সমস্যা হলে সমস্যা ও সমাধান বিভাগে কমেন্ট করুন। ধন্যবাদ।

Thursday, September 11, 2014

অতি প্রয়োজনীয় ফেসবুক শর্টকাট কী

সবচেয়ে পরিচিত এবং জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক সাইট হল ফেসবুক। কম্পিউটার ব্যবহার কারীর কাছে সময় ও কাজের দক্ষতা বৃদ্ধির জন্য যেমন শর্টকাট কী জানা প্রয়োজন। তেমনি ফেসবুক ব্যবহার কারীর কাছে দক্ষতা বৃদ্ধি জন্য ফেসবুক শর্টকাট কী জানা অতন্ত জরুরী। নিম্নে ফেসবুক দরকারি শর্টকাট কী ও ব্যবহার আলোচনা করা হল।
ফেসবুক

শর্টকাট কী ----- বর্ণনা
Alt+1  = হোম পেজে যেতে।
Alt+2  =
নিজ প্রোফাইল ওয়ালে যেতে ।
Alt+3  =
ফ্রেন্ড রিকুয়েস্ট চেক ( ফ্রেন্ড রিকুয়েস্ট না আসলে কাজ করবে না )
Alt+4  =
মেসেজ দেখার জন্য ((মেসেজ না থাকলে কাজ করবেনা
Alt+5  =
নোটিফিকেশন দেখার জন্য ( নোটিফিকেশান না থাকলে কাজ করবে না)
Alt+6  = অ্যাকাউন্ট সেটিংসে যেতে ।
Alt+7  =
অ্যাকাউন্ট প্রাইভেসিতে যেতে ।
Alt+8  =
ফেসবুকের ফ্যান পেজে যেতে ।
Alt+0  =
ফেসবুকের হেল্প সেন্টারে যেতে ।
Alt+m  =
নতুন মেসেজ লিখতে ।
Alt+?  =
সার্চ বক্সে কারসার আনতে।

Tuesday, September 9, 2014

Facebook/E-mail টেক্সট ম্যাসেজ লেখার গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত রূপ

সংক্ষিপ্ত ম্যাসেজ কি?

ই-মেল, চ্যাটিং , ম্যাসেজ কিংবা SMS এই কথাগুলি কম্পিউটার ও মোবাইল ব্যবহারকারির কাছে অতি পরিচিতি। আজ আমি ই-মেল, চ্যাটিং ...... ব্যবহার কারিদের জন্য কতগুলি এ্যাব্রিভিয়েশন নিয়ে এই পোষ্ট আলোচনা করছি। আজ-কাল আমরা কেউ চাইনা বড় ধরনের প্রবন্ধ রচনা পড়তে, চাইনা বড় বড় বাক্য লিখতে। মূল উদ্দেশ্য হচ্ছে বুঝতে ও বঝাতে পারা। কেননা এতে- যে message লেখে এবং যে পড়ে দুজনেরই সময় নষ্ট। তার থেকে যেটা বেশি হয় পাঠকের বিরক্তবোধ অনুভব করা এবং  অনেকে এ ধরনের যে ম্যাসেজ লেখে তাকে বোকা মনে করে। এবার জেনে নেই কিভাবে আমরা শর্ট ম্যাসেজ লিখবো ? ধরুন আপনি লিখতে চাচ্ছেন See you তাহলে সংক্ষিপ্ত ভাবে লিখতে পারেন CU কিংবা আপনার বন্ধু আপনাকে লিখে পাঠালো CU তাহলে তার উত্তরে লিখতে পারেন CU2 (অর্থাৎ See you too)। তাহলে নিচের শর্ট ফর্ম গুলো ভালোমতো জেনে নিতে পারলে ই-মেল লেখাতে যেমন- সময় বেচে যাবে তেমনি  চ্যাটিং এ লেখার মানও অধিক বেড়ে যাবে।
সংক্ষিপ্ত ম্যাসেজ

Short Form                Description
  • ?                         I have a question
  • ?                         I don't understand what you mean
  • ?4U                    4U I have a question for you
  • <3                      Meaning "broken heart"
  • 143                    I love you
  • 1432                  I love you too
  • 182                    I hate you
  • 10X                   Thanks
  • 10Q                   Thank you
  • 1DR                   I wonder
  • 2EZ                   Too easy
  • 2G2BT              Too good to be true
  • 2M2H               Too much too handle
  • 4                             Short for "for" in SMS
  • 404                    I don't know
  • 4AO                  For adults only
  • 6Y                     Sexy
  • 831                    I love you (8 letters, 3 words, 1 meaning)
  • AAF                  As a matter of fact
  • AAP                  Always a pleasure
  • ABC                  Already been chewed
  • ABD                  Already been done
  • ABT                  About
  • AC                    Acceptable content
  • ACC                 Anyone can come
  • ACDNT            Accident (e-mail, Government)
  • ACK                 Acknowledge
  • ACPT                Accept (e-mail, Government)
  • ADBB               All done, bye-bye
  • ADD                 Address
  • ADMIN            Administrator
  • AF                    April Fools
  • AFC                  Away from computer
  • AFAIK              As far as I know
  • AFAIUI             As far as I understand it
  • AFAP                As far as possible
  • AFJ                   April Fool's joke
  • AH                    At home
  • AIGHT              Alright
  • AIR                   As I remember
  • AISI                  As I see it
  • AKA                 Also known as
  • AMAP              As much as possible
  • AMBW             All my best wishes
  • AML                  All my love
  • A/N                   Author's note
  • APP                   Application
  • ATB                   All the best
  • ATM                  At the moment
  • AWESO             Awesome
  • AYDY                Are you done yet?
  • AYOR                At your own risk
  • AYS                   Are you serious?
  • AYT                   Are you there?
  • AYW                  As you want / As you wish
  • B                         Be
  • B2W                   Back to work
  • B/F                     Boyfriend
  • B4                      Before
  • BB                      Big brother/Be back
  • BBN                   Bye, bye now
  • BBS                    Be back soon
  • BC                      Because/Be cool
  • BCNU                Be seeing you
  • BCOS                 Because
  • BDAY                 Birthday
  • BF                       Boyfriend/Best friend
  • BFN                    Bye for now
  • BIB                      Boss is back
  • BIF                       Before I forget
  • BOT                     Back on topic
  • BOYF                   Boyfriend
  • BRB                      Be right back
  • BR                         Best regards
  • BTW                      By the way 
  • BYTM                   Better you than me
  • CAM                     Camera (SMS)
  • CB                         Coffee break/Chat break/Crazy *b*
  • CFS                       Care for secret?
  • CFY                       Calling for you
  • CHK                      Check
  • CLK                       Click
  • CM                        Call me
  • CMB                      Call me back
  • CMON                   Come on
  • COB                       Close of business
  • COS                       Because
  • CR8                        Create
  • CRB                        Come right back
  • CRZ                        Crazy
  • CT                           Can't talk
  • CTC                        Can't talk
  • CU                          See you
  • CU2                        See you too
  • CUL                        See you later
  • CYO                        See you online
  • DC                           Disconnect
  • DIKU                       Do I know you?
  • DIS                           Did I say?
  • D/L                           Download
  • DL                            Download
  • DM                           Do me
  • DNT                         Don't
  • DR                            Didn't read
  • DTS                          Don't think so
  • DYFI                       Did you find it?
  • E1                            Everyone
  • EM                          e-mail 
  • EMA                       E-mail address
  • ENUF                     Enough
  • EOD                       End of day
  • EOD                       End of discussion
  •  EOL                       End of life
  • EOM                       End of message
  • EZ                           Easy
  • EZY                        Easy 
  • F                             Meaning female
  •  F2F                        Face to face
  • F2P                         Free to play (online gaming)
  • FB                           Facebook
  • FBC                        Facebook chat
  • FBFR                       FaceBook friend
  • FF                             Follow Friday
  •  FIL                          Father in law
  • FIIOOH                    Forget it, I'm out of here
  • FISH                          First in, still here
  • FML                         *Freak* My Life
  • FOAF                        Friend of a friend
  • FW                             Forward
  • FWM                         Fine with me
  • G/F                            Girlfriend
  • G2CU                        Good to see you
  • G2G                           Got to go
  • G9                              Genius
  • GA                              Go ahead
  • GAC                           Get a clue
  • GAL                           Get a life
  • GB                              Goodbye
  • GBU                           God bless you
  • GD                              Good
  • GF                              Girl friend
  • GG                              Brother (Mandarin Chinese txt msgs)
  • GJ                               Good job
  • GL                              Good luck
  • GMV                          Got my vote
  • GN                              Good night
  • GNA                           Good night all
  • GNE1                         Good night everyone
  • GR8                            Great
  • GRL                            Girl
  • GUD                           Good 
বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। কেমন লাগলো সমস্যা ও সমাধান পর্বে জানাবেন। এর পরের পর্বে এ রকম আরও অনেক শর্ট ও ফুল ফর্ম নিয়ে আলোচনা করবো। আজ এ পর্যন্তই, ভালো থাকুন সুস্থ থাকুন  ধন্যবাদ।