Tuesday, March 22, 2016

Facebook এ টাইমলাইনে পর্নো ভিডিও বা ফটো এলে প্রতিকার

আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম অনুষঙ্গ প্রযুক্তি। আর এই প্রযুক্তির নেশায় আমরা ঘণ্টার পর ঘণ্টা ফেসবুকে থাকি এবং বন্ধুদের সঙ্গে চ্যাট/তথ্য আদান-প্রদান করি। আমাদের ফেসবুকে থাকে হাজার হাজার বন্ধু। আমরা যা স্টাট্যাস দেই তা আমাদের সকল বন্ধু দেখেন। কিন্তু আপনি নিজে কোনো স্টাট্যাসে পর্নো ভিডিও শেয়ার করছেন না, অথচ আপনার একাউন্ট থেকে অটোমেটিক পর্নো ভিডিও শেয়ার হচ্ছে। এতে নিশ্চয়ই আপনার মান সম্মানে আঘাত লাগছে।
 এটা এক ধরনের ম্যালওয়ার যা প্রন-ট্রোজান নামে পরিচিত। কারও দেয়া লিংক খারাপ ফেসবুক অ্যাপস ক্লিকে আক্রান্ত হতে পারে আপনার আইডিটি। আক্রান্ত আইডি থেকে সঙ্গে সঙ্গে অটোমেটিক ২০ এর অধিক পর্নো বন্ধুদের টাইমলাইনে ট্যাগ হতে থাকে এবং সমস্ত পিসিতে ম্যালোওয়ার ছড়িয়ে পড়ে।

টাইমলাইনে পর্নো এলে যা করবেন:
  • তাড়াতাড়ি আপনার একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন।
  • যে সব পর্নো ভিডিও আপনার টাইমলাইনে ইতোমধ্যে শেয়ার হয়েছে সেইগুলি ডিলিট ও রির্পোট করুন।
  • ভাল এন্টিভাইরাস দিয়ে আপনার পিসিটি স্ক্যান করুন। কিছু কিছু ভাইরাস স্ক্যান করতে ব্যর্থ হয় এবং তা F-Secure scan, Trend Micro scan, ESET scan, Microsoft security software এর যে কোন একটি দিয়ে অনলাইনে সরাসরি স্ক্যান করুন। যদি আপনার ব্রাউজার গুগলক্রোম হয় তবে browser-specific scan স্ক্যান করুন।
  • আপনার ব্রাউজারের ভার্সন আপডেট করুন।
  • আপনার একাউন্টের সিকিউরিটি স্ট্রং করে ট্যাগ রিভিউ-এ রাখুন। কেউ যেন কোন কিছু ট্যাগ করলে আপনার রিভিউ ছাড়া যেন টাইমলাইনে প্রদর্শন না হয়। সেজন্য Setting>> Timeline and Tagging Settings>>> Who can add things to my timeline?>>> Review posts that friends tag you in before they appear on your Timeline?>>>Enable করুন।
  • Suspicious ব্রাউজারের আড-অন রিমুভ করুন।
  • এর পরেও আবারও পর্ণে শেয়ার হলে ,৭-৮ ঘন্টার জন্য আপনার একাউন্ট ডি-অ্যাক্টিভ করুন।
  • আপনার একাউন্টে পর্নো শেয়ারের পরিণতির জন্য (দুঃখিত) একটি স্ট্যাটাস দিন। যদি আপনার অ্যাকাউন্ট থেকে কোনও খারাপ পোস্ট চোখে পড়ে বা কোনও লিঙ্ক চোখে পড়ে তা যেন ক্লিক না করেন।
টাইমলাইনে যেন পর্নো না আসে তার জন্য করণীয়:
  • কারও দেয়া লিংকে ক্লিক করবেন না।
  • ফেসবুকে ছড়ানো খারাপ ভিডিওতে ক্লিক বা শেয়ার করবেন না ।
  • ট্যাগ রিভিউ-এ রাখুন। কেউ যেন কোন কিছু ট্যাগ করলে আপনার রিভিউ ছাড়া যেন টাইমলাইনে প্রদর্শন না হয়। সেজন্য Setting>> Timeline and Tagging Settings>>> Who can add things to my timeline?>>> Review posts that friends tag you in before they appear on your Timeline? >>>Enable করুন।
  • খারাপ ফেসবুক অ্যাপ বা গেইমস এ ক্লিক করবেন না। সন্দেহজনক অ্যাপ ডিলিট করুন।
সোর্স- দৈনিক বাংলাদেশ প্রতিদিন

Wednesday, December 2, 2015

ফেসবুকে বন্ধুকে না জানিয়ে গোপনে মেসেজ পড়ার টিপস - Facebook

ফেসবুক ওয়ার্ল্ড এর সবচেয়ে পপুলার জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক সাইট এই কথাটি কমবেশি সকলেরই জানা। হয়তো আপনারও ফেসবুক অ্যাকাউন্ট আছে ? তবে দেখুন আপনার বন্ধুকে না জানিয়ে কিভাবে ফেসবুক ম্যাসেজ পরবেন ? ফেসবুকে আপনাকে কেউ মেসেজ পাঠানোর পর আপনি যদি তা ওপেন করেন অর্থাৎ পড়ে নেন, তাহলে তা প্রেরক বুঝতে পারে। এমনকি মেসেজটি কোন সময়ে পড়া হয়েছে তাও দেখানো হয়। এ পদ্ধতিকে চাইলে আপনি এড়িয়ে যেতে পারেন। কিন্তু হয়তো ভাবছেন কিভাবে ? হ্যাঁ , আপনি যদি Google ক্রোম ব্যবহার করেন, Facebook Unseen  নামে গুগল ক্রোমের একটি এক্সটেনশন আছে। এতে আপনি মেসেজ পড়েছেন নাকি পড়েননি তা ম্যানুয়ালি মার্ক করে দিতে পারবেন। [ আপনার ফেসবুক অ্যাকাউন্টে অন্য কেউ Login করছিল কিনা জেনে নিন? দেখুন অনুপ্রবেশকারীর তালিকা ]

ফেসবুকে

এটিও পড়ুন -আজীবন আয় করুন সোশ্যাল নেটওয়ার্ক সাইট থেকে

যা করতে হবেঃ

  • প্রথমে গুগল ক্রোম ব্রাউজার অপেন করুন।
  • Facebook Unseen এই লিঙ্ক কে ব্রাউজ করে + free বাটনে ক্লিক করুন। তাহলে আপনার ক্রোম ব্রাউজারের উপরের ডান দিকে এক্সটেনশনে ক্লিক করে enabled করার মধ্য দিয়ে আপনি আপনার ফেসবুকের মেসেজ পড়েছেন নাকি পড়েননি তা ম্যানুয়ালি মার্ক করে দিতে পারবেন।
ফেসবুকে

কোন সমস্যা হলে কমেন্ট করতে ভুলবেন না প্লিস। ভালো ও সুস্থ থাকুন ধন্যবাদ।

Monday, August 24, 2015

ফেসবুক থেকে ডিলিট হওয়া মেসেজ, ছবি, ভিডিও, ফ্রেন্ডলিষ্ট ফিরিয়ে আনুন সহজে

ফেসবুক

ফেসবুক অতি জনপ্রিয় একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট । ফেসবুকের কিছু কিছু সেটিং আছে, যা বেশীরভাগ ব্যবহারকারী সঠিক ব্যবহার জানেন না। আজ এই পোস্টে ফেসবুক থেকে ডিলিট হওয়া মেসেজ, ছবি, ভিডিও, ফ্রেন্ডলিষ্ট ফিরিয়ে আনার কৌশল আপনাদের জানাবো। যেহেতু ফেসবুকে কোন Undo অপশন নেই তাই কোন তথ্য ডিলিট হয়ে গেলে তা আমরা সারাজীবনের জন্যই হারিয়ে ফেলি। তবে আমরা চাইলেই ফেসবুক থেকে ডিলিট হওয়া মেসেজ, ছবি, ভিডিও, ফ্রেন্ডলিষ্ট সহজে ফিরিয়ে আনতেপারবো। [Microsoft Power Point কি? জেনে নিন পাওয়ার পয়েন্টের অজানা কিছু তথ্য ]

ফেসবুক থেকে ডিলিট হওয়া মেসেজ, ছবি, ভিডিও, ফ্রেন্ডলিষ্ট ফিরিয়ে আনতে যা যা করতে হবেঃ

  • প্রথমে ফেসবুকের লগিন করে Settings থেকে General Settings অপশনে যেতে হবে। (Facebook ---> General Setting)
  • General Settings ওপেন হওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন Download a copy of your Facebook data এটিতে ক্লিক করুন। নিম্নের ছবিটি লক্ষ্য করুন।
 
ফেসবুক
  • Download Your Information নামে একটা পেজ আসবে। সেখানে আপনি দেখতে পাবেন Start My Archive। ক্লিক করেলে ফেসবুক সিকুরিটির জন্য আপনার কাছে আইডি ও পাসওয়ার্ড জানতে চাইবে। সঠিক ভাবে পাসওয়ার্ড দিন। নিচের ছবিটি লক্ষ্য করতে পারেন।
ফেসবুক
  • পাসওয়ার্ড দেওয়ার পর Submit এ ক্লিক করুন। পরবর্তিতে একটি Download Link দেখতে পারবেন। কিছু সময় পরে (একটু সময় লাগতে পারে) আপনার  ইমেইলে কনফার্মেশন মেইল পাঠিয়ে দেওয়া হবে।
  • এরপর আপনার Email চেক করুন। দেখবেন ফেসবুক থেকে দুইটি ইমেইল আসবে সেখানে ডউনলোড লিংক দেওয়া থাকবে। লিংকে ক্লিক করে Download Archive থেকে আপনি ডউনলোড করে নিতে পারবেন। এখানে ডাউনলোড করার সময় পাসওযার্ড চাইবে।
  • ফাইলটি ডাউনলোড করার পরে একটা Zip ফাইল পাবেন, ফাইলটি মাউসের (Mouse) রাইট বাটন ক্লিক করে Extract All করুন। আনজিপ করার পর আপনার মেসেজ, ভিডিও, ছবি, পক, ফ্রেন্ডলিষ্ট ইত্যাদি দেখতে পারবেন। ফাইল গুলো অবশ্য .html ফরমেটে দেওয়া থাকবে। যে কোন একটি ফাইলের উপর ডাবল ক্লিক করে আপনার পছন্দের ব্রাউজার সিলেক্ট করে ওপেন করুন।
কোন সমস্যা হলে কমেন্ট করুন। প্রত্যেকটি পোস্ট ফেসবুকে পেতে হলে আমাদের কম্পিউটার জগতের ফেসবুক ফ্যান পেজ লাইক করুন। ভালো ও সুস্থ থাকুন ধন্যবাদ।