Monday, January 11, 2016

কম্পিউটার সম্পর্কিত কিছু মজাদার বাংলা জোকস

বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন ? আমিও ব্যস্তার মাঝে খুব ভালো আছি। নিয়মিত ভাবে এই ব্লগে কিছু দিন ধরে লেখা পোস্ট করা হচ্ছে না। তার কারন অফিসের চাপ ও অয়েব ডিজাইন নিয়ে খুব ব্যস্ত আছি তাই নিয়মিত লেখা হচ্ছে না। ব্যস্ততার মধ্যে থেকেও চেষ্টা করবো পোস্ট করার, তবে আমাকে এখন আগমনী বার্তা - য় ব্লগে পাবেন। চাইলে এখানে ক্লিক করে ঘুরে আস্তে পারেন।
এটিও পড়ুন - SMS এর ইতিহাস - প্রথম কে কাকে এসএমএস পাঠান ? জানেন কি ?

আজকে কম্পিউটার , সোশ্যাল নেটওয়ার্ক, ইন্টারনেট সম্পর্কিত কিছু মজার মাজার জোকস কালেকশনে থাকা, শেয়ার করা হল। যদি ভালো লাগে জানাবেন?

 
জীবনের ইউআরএল:
১ম বন্ধু: জানিস, আমার ফেসবুক, টুইটার, গুগল প্লাস-সব কটিতে অ্যাকাউন্ট আছে।
২য় বন্ধু: বলিস কী! তোর তো তাহলে জীবন বলে কিছু নেই।
১ম বন্ধু: তাই তো! জীবনের লিঙ্কটা দিস তো!

অপারেটিং সিস্টেম

পল্টু কাকা ফোন করলেন কম্পিউটারের দোকানে। বললেন, আমার কম্পিউটারের কোনো কিছুই কাজ করছে না। আমি, আমার ছেলে, আমার স্ত্রী-কেউই কাজ করতে পারছি না।
ওপাশ থেকে বলা হলো, আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেম কোনটা, জানেন?
পল্টু কাকা বললেন, অবশ্যই! ফেসবুক!

ফুটবলের ব্যবহারবিধি

ছোট্ট ছেলে বাবলু প্রযুক্তি ব্যবহারে ওস্তাদ। কম্পিউটার, মোবাইল ফোন সব তার নখদর্পণে। একদিন বাবলুর বাবা তার জন্য একটা ফুটবল কিনে আনলেন।
বাবলু খুশিতে আত্মহারা হয়ে বলল, বাহ্! বাবা, দারুণ! কিন্তু ব্যবহারবিধিটা কোথায়?

ফেসবুক লাইক

ছাত্র- স্কুলপড়ুয়া ছেলেটা তার ফেসবুক স্ট্যাটাসে লিখল, 'ক্লাসরুমে বসে বসে ফেসবুকিং করছি। হা হা...কী মজা।'
শিক্ষক-  সঙ্গে সঙ্গেই কমেন্ট লিখলেন শিক্ষক, 'বেরিয়ে যাও।'
ছাত্র- শিক্ষকের কমেন্টে লাইক দিয়ে ছেলেটির মা লিখলেন, 'আজকে আয় বাড়িতে। এই অপরাধের শাস্তিস্বরূপ তুমি আজ ঘর ঝাঁট দেবে, ঘর মুছবে এবং থালাবাসন ধোবে।'
কাজের লোক - মায়ের কমেন্টে লাইক দিল বাড়ির কাজের লোক!

সম্পূর্ণ নতুন ধারয়, নিয়মিত হতে চাইলে পড়ুন, অন্যকেও পড়তে বলুন আগমনী বার্তা।

Thursday, March 5, 2015

হোলি উৎসব উপলক্ষে কম্পিউটার জগৎ পাঠক বন্ধুদের রঙ্গিন শুভেছা

সকল কম্পিউটার জগৎ পাঠক বন্ধুদের জানাই হোলির রঙ্গিন শুভেচ্ছা ও ভালবাশা । আজ মহা দোলযাত্রা এটি একটি হিন্দু বৈষ্ণব উৎসব । প্রতিবছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয় । এই উৎসবের অপর নাম বসন্তোৎসব । বিশেষ করে বহির্বঙ্গে পালিত হোলি উৎসবটির সঙ্গে দোলযাত্রা উৎসবটি সম্পর্কযুক্ত ।
এটিও পড়ুন - মনোরমা ইয়ারবুক ২০১৫ পড়ুন বিশ্বকে জানুন !
হোলি
আসুন এই হোলি উৎসব সমন্ধে সংক্ষিপ্ত জেনে নেই -

বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, ফাল্গুনী পূর্ণিমা বা দোলপূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির ও গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সহিত রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়। দোলযাত্রার দিন সকালে তাই রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবির ও গুলালে স্নাত করে দোলায় চড়িয়ে কীর্তনগান সহকারে শোভাযাত্রায় বের করা হয়। এরপর ভক্তেরা আবির ও গুলাল নিয়ে পরস্পর রং খেলেন। দোল উৎসবের অনুষঙ্গে ফাল্গুনী পূর্ণিমাকে দোলপূর্ণিমা বলা হয়। আবার এই পূর্ণিমা তিথিতেই চৈতন্য মহাপ্রভুর জন্ম বলে একে গৌরপূর্ণিমা নামেও অভিহিত করা হয়।

দোলযাত্রা উৎসবের একটি ধর্মনিরপেক্ষ দিকও রয়েছে। এই দিন সকাল থেকেই নারীপুরুষ নির্বিশেষে আবির, গুলাল ও বিভিন্ন প্রকার রং নিয়ে খেলায় মত্ত হয়। শান্তিনিকেতনে বিশেষ নৃত্যগীতের মাধ্যমে বসন্তোৎসব পালনের রীতি রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকেই চলে আসছে। দোলের পূর্বদিন খড়, কাঠ, বাঁশ ইত্যাদি জ্বালিয়ে এক বিশেষ বহ্ন্যুৎসবের আয়োজন করা হয়। এই বহ্ন্যুৎসব হোলিকাদহন বা নেড়াপোড়া নামে পরিচিত। উত্তর ভারতে হোলি উৎসবটি বাংলার দোলযাত্রার পরদিন পালিত হয়।
তথ্যসূত্র - wikipedia

পরিশেষে আপনার ও আপনার প্রিজনের দোল উৎসব সবার ভালো কাটুক ।এই কামনাই করি। ভালো থাকুন সুস্থ থাকুন। ধন্যবাদ

Wednesday, February 11, 2015

ফ্রিতে উপভোগ করুন TV সিরিয়াল সিনেমা খেলা ... Hotstar অ্যাপ দিয়ে !!

আপনারা যারা TV সিরিয়াল বা সিনেমা দেখতে ভালো বাসেন তাদের জন্য এই পোস্টটি। আজকে আমি আপনাদের সঙ্গে দারুন একটি অ্যাপ (APP) বা চ্যানেল সম্পর্কে বলবো, এটিকে রিভিউ ও বলতে পারেন। এটি একটি অনলাইন চ্যানেল যার নাম Hotstar । ইতিমধ্যে TV তে বিভিন্ন তারকারা অ্যাড করছেন। হয়তো আপনারা অনেকেই টিভিতে অ্যাডও দেখেছেন কিন্তু বুঝতে পারেননি, এটা কিসের জন্য বা কি কাজে ব্যবহার করা হয় । হুম ! এটি আসলে স্টার (Star) এর একটি অনলাইন চ্যানেল।
এটিও পড়ুন -ছাত্র-ছাত্রীদের অনলাইনে টাকা আয় করার সেরা ৬ টি উপায়

আপনি এই অনলাইন চ্যানেলে খেলা থেকে শুরু করে মুভি, TV সিরিয়াল সব কিছুই দেখতে পারবেন, এমন কি চাইলে হাইলাইট ও দেখতে পারবেন। এছাড়া বাড়ির মেয়েদের টিভি সিরিয়াল এর পুরনো এপিসোড গুলও দেখতে পারবেন আপনার সময় মতো অর্থাৎ যখন খুশি তখন।

ফ্রিতে উপভোগ করুন TV সিরিয়াল সিনেমা খেলা ... Hotstar অ্যাপ দিয়ে !!
Hotstar অনলাইন সাইটটি ব্যক্তিগত ভাবে আমার খুব ভাল লেগেছে কারন যেকোন সময় যে কোন সিরিয়াল পর্ব দেখতে পাওয়া যায় এবং আমাদের নেটওয়ার্ক স্পীড এর উপর নির্ভর করে ভিডিও প্রিন্ট দেখা যাবে। তাছাড়া এখানে আপনি অনেক এওয়ার্ড শো টিভি এর আগে দেখতে পাবেন ।
  • ইচ্ছে করলেই আপনি আপনার PC/ Laptop বা মোবাইলের দ্বারা সাইটটি ভিজিট করে টিভি দেখতে পারেন। সাইটির নাম www.hotstar.com  । কিংবা এখানে ক্লিক করুন ।
  • এছারা মোবাইল দিয়ে দেখতে চাইলে নিচে থেকে অ্যাপটি ডাউনলোড করুন এবং মোবাইলে ইন্সটল করুন ব্যাস তাহলেই দেখতে পাবেন । 
ফ্রিতে উপভোগ করুন TV সিরিয়াল সিনেমা খেলা ... Hotstar অ্যাপ দিয়ে !!

Hotstar অ্যাপ ডাউনলোড লিঙ্কে -  https://play.google.com/store/apps/details?id=in.startv.hotstar 
ডাউনলোড Hotstar -  এখানে ক্লিক করুন ।
ব্যাস, এখন এখানেই। আপনার মোবাইলে Star এর সকল সিরিয়াল, সিনেমা ও খেলা উপভোগ করুন সম্পূর্ণ ফিতে। আর এই শেয়ার করে অন্যদেরও সুযোগ করে দিন। আশাকরি এটা আপনাদের অনেকের কাজে আসবে । ধন্যবাদ।