Saturday, January 31, 2015

PHP ও MySQL বাংলা টিউটোরিয়াল - স্টেপ বাই স্টেপ

PHP ও MySQL টিউটোরিয়াল পর্ব- ১ 

প্রোগ্রামিং কি এবং কেন এর আগের পোষ্টে আলোচনা করা হয়েছে। আজ PHP ও MySQL কি বাংলা টিউটোরিয়াল - স্টেপ বাই স্টেপ পর্ব -১. তো আসুন শুরু PHP ও MySQL.
PHP একটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ । তবে PHP শেখা শুরু করার পুর্বে আপনাকে অবশ্যই যে জিনিসগুলো সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে তাহলঃ ১) HTML/XHTML ২) জাভাস্ক্রিপ্ট (JavaScript)
PHP ও MySQL বাংলা টিউটোরিয়াল

 PHP কি?

  • PHP দ্বারা বুঝায় হাইপার টেক্সট প্রিপ্রসেসর (Hypertext Preprocessor) ।
  • এটি ASP এর মত একটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ।
  • PHP এর সব স্ক্রিপ্টগুলোকেই সার্ভার এ এক্সিকিউট করা হয়ে থাকে অর্থ্যাৎ এতে মূল কাজ হয় সার্ভার এ।
  • PHP অনেকগুলো ডাটাবেজ সাপোর্ট করে যেমনঃ (MySQL, Informix, Oracle, Sybase, Solid, PostgreSQL, Generic ODBC) ইত্যাদি।
  • PHP একটি ওপেন সোর্স সফটওয়্যার।
  • আপনি বিনামুল্যে এটি ডাউনলোড ও ব্যবহার করতে পারবেন।
এটিও পড়ুন- সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি এবং কেন ? এর সম্পূর্ণ ইতিহাস

একটি PHP ফাইল কেমন হয়?

  • একটি PHP ফাইলে টেক্সট, এবং স্ক্রিপ্ট ব্যবহার হয়ে থাকে।
  • PHP ফাইলগুলোকে ব্রাউজারে প্লেইন আকারে রিটার্ন করা হয়।
  • PHP ফাইল এর এক্সটেনশনগুলো সাধারণত “.php” , “.php3″ বা “.phtml” হয়ে থাকে। এর অর্থ হল আপনি যখন কোন একটি ফাইলের শেষে এই জিনিসগুলো দেখবেন তখনই বুঝবেন যে এটি/এগুলো PHP ফাইল।

MySQL কি?

  • MySQL একটি ডাটাবেজ সার্ভার।
  • এটি ছোট কিংবা বড় সব ধরনের অ্যাপ্লিকেশন এর জন্যেই আদর্শ।
  • MySQL স্ট্যান্ডার্ড SQL সাপোর্ট করে।
  • MySQL কে অনেকগুলো প্লাটফর্ম এ কম্পাইল করা যায়।
  • MySQL কেও PHP এর মত বিনামুল্যে ডাউনলোড ও ব্যবহার করা যায়।

PHP + MySQL:

  • PHP, MySQL এর সাথে মিলে একটি ক্রস-প্লাটফর্ম সুবিধা তৈরি করে যার অর্থ হল আপনি এটিকে Windows এ ডেভেলপ করে Unix প্লাটফর্ম এ ব্যবহার করতে পারবেন।

PHP কেন ব্যবহার করবেন?

PHP একটি বহুল ব্যবহৃত ভাষা, যা ব্যপকভাবে ওয়েবে ব্যবহার করা হয়। তবে এর পেছনে মূল কারণগুলো হলঃ
  • PHP বিভিন্ন ধরনের প্লাটফর্ম যেমন (Windows, Linux, Unix etc. ) এ রান করানো যায়।
  • PHP, বর্তমান সময়ে ব্যবহার করা প্রায় সকল ধরনের সার্ভার যেমনঃ (Apache, IIS etc.) এর সাথেই ব্যবহার করা যায়।
  • আপনি চাইলে PHP এর অফিশিয়াল রিসোর্সঃ www.php.net থেকে PHP বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
  • সবশেষে, PHP শেখার জন্যে মোটামুটি সহজ এবং একই সাথে কার্যকরভাবে সার্ভার সাইডে রান করানো যায়।
কোথা থেকে শুরু করবেনঃ
আপনি যদি PHP সাপোর্ট সহকারে কোন ওয়েব সার্ভার অ্যাক্সেস করতে চান তাহলে আপনাকে নিচের যেকোনো একটি পদ্ধতি অবলম্বন করতে হবেঃ
  • আপনার কম্পিউটার, ল্যাপটপ এ Apache (or IIS) ইন্সটল করে একটি নিজস্ব সার্ভার তৈরি করুন এবং সেই সাথে PHP, MySQL ও ইন্সটল করুন।
  • অথবা, PHP, MySQL সাপোর্ট সহকারে একটি ওয়েব হোস্টিং প্ল্যান যোগাড় করে নিন।

PHP ডাউনলোড করুনঃ

MySQL ডাটাবেজ ডাউনলোড করুনঃ
  • http://www.mysql.com/downloads – এই ওয়েবসাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করুন MySQL Database।
Apache সার্ভার ডাউনলোড করুনঃ
তথ্য সুত্র - পিসি হেপ্ললাইন বিডি
কোন সমস্যা/পরামর্শ থাকলে কমেন্ট করুন। আজ এখানেই ধন্যবাদ।

Wednesday, December 10, 2014

সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি এবং কেন ? এর সম্পূর্ণ ইতিহাস

প্রোগ্রামিং লাঙ্গুয়েজ কি ?

C languageসি প্রোগ্রামিং শুরু করার পূর্বে আমাদের সবার আগে জানা উচিত, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি এবং কি কাজে লাগে ? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে সাধারণত কম্পিউটারের ভাষাকে বোঝানো হয়। কম্পিউটার মানুষের ভাষা বোঝে না। কম্পিউটার বোঝে তার নিজের ভাষা অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার লজিক দিয়ে চলে। কম্পিউটার যে ভাষা বোঝে সেটাই প্রোগ্রামিং লাঙ্গুয়েজ। বিভিন্ন প্রকার লাঙ্গুয়েজ আছে যেমন- সি , সি ++ , জাভা , পাইথন , পি এইচ পি , সি সার্প ইত্যাদি।

সি প্রোগ্রামিং কি ?

সি একটি প্রোগ্রামিং ভাষা। ৭০এর দশকে বেল ল্যাবে সি নির্মাণ করেন ডেনিস রিচি। ভাষাটি তৈরির প্রথম উদ্দেশ্য ছিল ইউনিক্স অপারেটিং সিস্টেম-এর কোড লেখায় এর ব্যবহার, কিন্তু অচিরেই এটি একটি বহুল ব্যবহৃত ভাষায় পরিণত হয়। সি++ ও জাভা সহ পরিবর্তীকালের অনেক প্রোগ্রামিং ভাষার উপর সি'র গভীর প্রভাব পড়েছে। সি এর সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর বহনযোগ্যতা। সি দিয়ে রচিত প্রোগ্রাম যেকোন অপাররেটিং সিস্টেমের কম্পিউটারে চালানো যায়। ৭০ এবং ৮০ দশকের দিকে সি এর জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে এর অনেকগুলো ভার্সন তৈরি হয়। ১৯৮৩ সালে আমেরিকান মাননিয়ন্ত্রক সংস্থা সি এর ১টি আদর্শ ভার্সন তৈরির জন্য কমিটি গঠন করে। দীর্ঘ ৬ বছর পরে ১৯৮৯ সালে সেই আদর্শ সি ভাষাটি তৈরি হয়, যা আমেরিকান মাননিয়ন্ত্রক সংস্থা সি (আনসি সি (ANSI C)) নামে পরিচিত। পরবর্তিতে আন্তর্জাতিক মাননিয়ন্ত্রক সংস্থা ১৯৯০ সালে সি এর এই আদর্শ ভার্সনটি গ্রহণ করে, যা সি ৯০ নামে পরিচিত। মুলত "সি৮৯" এবং "সি৯০" একই ভাষা। যুগের প্রয়োজনে আন্তর্জাতিক মাননিয়ন্ত্রক সংস্থা ১৯৯৫ সালে এই সংস্করণকে বর্ধিত করে এবং পরবর্তিতে ১৯৯৯ সালে সম্পূর্ণ নতুন একটি সংস্করণ প্রকাশ করে যা সি৯৯ নামে পরিচিত। সর্বশেষ ২০১১ সালে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নবীনতম সংস্করণ সি১১ প্রকাশিত হয়।
এটিও পড়ুন -কীভাবে DOS এ কপি পেস্ট করবেন - একটি দুর্দান্ত টিপস

সি প্রোগ্রাম উৎপত্তি

১৯৬০-এর দশকে বেশ কিছু কম্পিউটার প্রোগ্রামিং ভাষা তৈরি করা হয়েছিল। মার্কিন কম্পিউটারবিদ গ্রেস হপার Mathematic, Flowmatic এবং A2 নামে তিনটি প্রোগ্রামিং ভাষা উদ্ভাবন করেন। এরপর জেম্‌স ব্যাকাস তৈরি করেন ForTran। তারও পরে ALGOL, COBOL, Ada ইত্যাদি প্রোগ্রামিং ভাষা উদ্ভাবন করা হয়। মূলত এই ভাষাগুলিই আধুনিক প্রোগ্রামিং ভাষাগুলির পূর্বসূরী। কিন্তু ঐ ভাষাগুলিকে ভিন্ন ভিন্ন কাজে ব্যবহার করা হত। তাই কম্পিউটার বিজ্ঞানীরা এমন একটি প্রোগ্রামিং ভাষার কথা ভাবতে থাকেন যার মাধ্যমে সব ধরনের সফটওয়্যার তৈরি করা সম্ভব হবে। এরই ফলশ্রুতিতে বিজ্ঞানীরা তৈরি করেন ALGOL 60 (Algorithmic Language) এবং এরপর Combined Programming Language (CPL), কিন্তু CPL শেখা এবং ব্যবহার করা ছিল বেশ কঠিন। তাই এটা জনপ্রিয়তা পায়নি।
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় এর মার্টিন রিচার্ড CPL কে ভিত্তি করে ১৯৬৭ সালে তৈরি করেন Basic Combined Programming Language (BCPL) কিন্তু এটি ছিল মূলত Less Powerful to Specific এবং টাইপবিহীন একটি প্রোগ্রামিং ভাষা।
এ সময়েই যুক্তরাষ্ট্রের বেল গবেষণাগারে বিজ্ঞানী টমসন তৈরি করেন বি (B) নামক একটি প্রোগ্রামিং ভাষা; এটি ছিল পূর্বের BCPL-এর একটি উন্নত সংস্করণ। ডেনিস রিচি পরবর্তীতে B এবং BCPL অনুসরণ করেন এবং নিজে থেকে আরো কিছু কৌশল ব্যবহার করে তৈরি করেন "সি" (C)। মূলত B-এর সীমাবদ্ধতা গুলো দূর করার উদ্দেশ্যেই "সি" এর উৎপত্তি।
 এটিও পড়ুন -ব্লগারদের টাকা আয়েয় ভালো নিশ্চিত একটি অ্যাড নেটওয়ার্ক সাইট
এই নিবন্ধটি  বিশ্ববিখ্যাত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়া থেকে সাহায্য নেওয়া হয়েছে। কম্পিউটার প্রোগ্রামিং জীবনের আপনি পান বড় সাফল্য, এই কামনাই করে কম্পিউটার জগত। আপনার কোন প্রশ্ন কিংবা সু উপদেশ থাকলে অবশ্যই জানাবেন। ভালো থাকুন সুস্থ থাকুন ধ্যন্যবাদ।