Friday, July 17, 2015

Google Chrome-এর চেয়ে ১০০% ফাস্ট ব্রাউজার -Microsoft Edge


Microsoft Edgeইন্টারনেট এক্সপ্লোরার এখন ইতিহাস। অনেক নতুন ব্রাউজার এসে গিয়েছে। সমীক্ষা বলছে, বিশ্বে যত লোক ইন্টারনেট ব্যবহার করেন, তাঁদের মধ্যে বেশিরভাগই ব্রাউজার হিসাবে ক্রোমকেই পছন্দ করেন। কেন? ক্রোম বেশ দ্রুত কাজ করে। এক কথায় বেশ ফাস্ট। যাঁরা ক্রোম-কে ফাস্ট বলছেন, তারা Edge-এ ব্রাউজ করলে বলবেন, এটা রকেট!

আজ্ঞে হ্যাঁ, ক্রোমের তুলনায় মাইক্রোসফ্টের নতুন ব্রাউজার এজ প্রায় ১১২% বেশি দ্রুত ব্রাউজ করতে পারে বলে দাবি করেছে সংস্থাটি। উইন্ডোজ-এর ইনসাইডার প্রোগ্রামের প্রধান গেব আল জানাচ্ছেন, উইন্ডোজ-১০ লঞ্চ করার সময়ই এজ বাজারে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে মাইক্রোসফ্টের। ব্রাউজারটি যে দলটি ডেভেলপ করেছেন তাঁরা লাগাতার উইন্ডোজ টেন-এর সঙ্গে এর পারফরম্যান্স লক্ষ রাখছেন।

তার সঙ্গেই ক্রোম, সাফারি-সহ আরও বেশ কয়েকটি ব্রাউজারের পারফরম্যান্সও দেখছেন তাঁরা। সেখানেই দেখা গিয়েছে, এজ বাকি ব্রাউজারের তুলনায় অনেক ফাস্ট কাজ করছে। এমনকী অ্যাপল জেট স্ট্রিমেও অন্যান্য ব্রাউজারের তুলনায় এ-এর স্পিড ৩৭ শতাংশ বেশি। গেব আশা প্রকাশ করেছেন, ইন্টারনেট এক্সপ্লোরারের মতো এজ-ও বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাবে। এর জন্য মাইক্রোসফ্টও ব্যবহারকারীদের কাছ থেকে ভালো প্রতিক্রিয়া পাবে।
তথ্যসূত্র-  http://mlife.mtsindia.in
এবার 'কম্পিউটার জগৎ ' আপনার মোবাইলে - এই পরিষেবা পেতে ডাউনলোড করুন ফ্রী মোবাইল অ্যাপ
প্রত্যেকটি তাজা খবর আপডেট পেতে-  কম্পিউটার জগত এর ফেসবুক পেজ লাইক করুন

Wednesday, January 21, 2015

কীভাবে WI-FI অথবা LAN এর স্পীড হ্যাক করবেন - গোপনীয়তা বজায় রেখে

ওয়াই-ফাই কি? 

Wi-Fi অথবা Wireless Fidelity একটি স্বাধীন নেটওয়ার্ক যা আপনাকে বাড়ীতে, অফিসে, হোটেল রুম, কনফারেন্স রুম সর্বত্রই তারবিহীন অবস্থায় নেটওয়ার্ক (এরিয়াভিত্তিক অথবা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ইন্টারনেট নেটওয়ার্ক) জগতে প্রবেশের অনুমতি দেয়। ওয়াই-ফাই একটি ওয়্যারলেস টেকনোলজি যা সেলফোনের মতো কাজ করে। ওয়াই-ফাই যে কোন স্থানে বেইজ স্টেশনের আওতায় আপনার কম্পিউটারকে দ্রুততা সম্পন্নভাবে ডেটা আদান- প্রদানে কার্যক্ষম রাখে দ্রুতগতি সম্পন্ন ক্যাবল মডেমের তুলনায়। 

WI-FI

 আজ আমি আপনাদের দেখাব কীভাবে এক ওয়াই ফাই বা ল্যান নেটওয়ার্কের স্পিড হ্যাক করতে হয় । মূলত ওয়াই ফাই বা ল্যান এর কৌশল টা হল একটা পিসি থেকে নেট শেয়ার করা । সেই নেটওয়ার্কের মধ্যে যেসব PC বা Laptop থাকে সেগুলো সবাই সমান স্পিড পায় । যেমন ধরুন একটা ওয়াই ফাই সার্ভারের টোটাল স্পীড হল ২ MBPS । এখন যদি এই নেটওয়ার্কের মধ্যে ১০ টা পিসি থাকে তবে তারা প্রত্যেকে পাবে ২০০ KBPS স্পীড । এখন আমি আপনাদের দেখাব কীভাবে একই নেটওয়ার্কের মধ্যের পিসি গুলোর স্পীড ভক্ষন করে নিজে সুপার স্পিডে ব্রাউজ করতে হয় । আর এ জন্য আমাদের লাগবে একটা ছোট্ট সফটওয়ার । এর নাম হল NETCUT । 

কীভাবে হ্যাক করবেন?

  • প্রথমে সফওয়ারটি ডাউনলোড করুন। এখানে ক্লিক করেও ডাউনলোড করতে পারেন

  • এরপর সফটওয়্যারটি ইনস্টল করে ওপেন করুন । নিচের মতো স্ক্রীন দেখতে পাবেন ।  

WI-FI

  •   এরপর দেখবেন নিচে লাইন দিয়ে এই নেটওয়ার্কের ভিতর যে পিসি গুলো কানেক্টেড আছে সেগুলোর আইপি দেখাচ্ছে।

এটিও পড়ুন - আজীবন আয় করুন ব্লগ কিংবা ফেসবুকে সম্পূর্ণ টেনশন ফ্রি
  • এখন আপনি যে কয়টি পিসির স্পীড হ্যাক করতে চান সে কয়টি আইপি সিলেক্ট করুন । তবে প্রথম দুটি বাদ দিয়ে, কারণ প্রথম দুটি হল আপনার নিজস্ব আইপি । এরপর নিচের চিত্রের মত CUT OFF বাটনে ক্লিক করুন ।

  WI-FI

 ব্যাস , কাজ শেষ । এবার অন্য লোকের স্পিড খেয়ে আপনি লাভবান হতে থাকুন । এরপর যদি চান অন্য সব পিসিতে আবার নেটওয়ার্ক স্পিড দিতে, তবে Resume বাটনে ক্লিক করুন । আর সবাই ভাল থাকুন । ধন্যবাদ। 

Sunday, January 18, 2015

ইন্টারনেট সম্পর্কিত কয়েকটি গুরুত্ব পূর্ণ প্রশ্ন ও তার সমাধান

প্রশ্ন ও উত্তর পর্ব -১

আমরা সকলেই কমবেশি ইন্টারনেটে সময় ব্যায় করি, কিন্তু কে ইন্টারনেট আবিস্কার করলো, WWW কে কি বলে ? ফেসবুক এর মালিক কে ? সর্ব প্রথম ডোমেন এর নাম কি? ইত্যাদি ইত্যাদি প্রশ্নের উত্তর অনেকেরই অজানা। তাই আজ আমি এই পোস্টে কিছু গুরুত্ব পূর্ণ প্রশ্ন ও উত্তর তুলে ধরলাম ।
question and answer

গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর গুলি হল-    

প্রশ্ন- ১৷ বিশ্বে ইন্টারনেট চালু হয় কখন?
উত্তরঃ- ১৯৬৯ সালে।
প্রশ্ন- ২৷ বাংলাদেশে ইন্টারনেট চালু হয় কখন?
উত্তরঃ- ১৯৯৬ সালে।
প্রশ্ন- ৩৷ ইন্টারনেটের জনক কে?
উত্তরঃ-ভিনটন জি কার্ফ।
প্রশ্ন- ৪৷ WWW এর অর্থ কি?
উত্তরঃ-World Wide Web.
প্রশ্ন- ৫৷ WWW এর জনক কে?
উত্তরঃ- টিম বার্নাস লি ।
প্রশ্ন- ৬৷ ই-মেইল এর জনক কে?
উত্তরঃ-রে টমলি সন।
প্রশ্ন- ৭৷ ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক কে?
উত্তরঃ-এলান এমটাজ।
এটিও পড়ুন- Microsoft Power Point কি? জেনে নিন পাওয়ার পয়েন্টের অজানা কিছু তথ্য

প্রশ্ন- ৮৷ Internet Corporation For Assiged Names And Number– ICANN এর প্রতিষ্টা কবে?
উত্তরঃ- ১৮ সেপ্টেম্বর ১৯৮৮ সালে(সদর দপ্তর ক্যালিফোর্নিয়)
প্রশ্ন- ৯৷ ইন্টারনেট জগতের প্রথম ডোমেইনের নাম কি?
উত্তরঃ- ডট কম।
প্রশ্ন- ১০৷ কম্পিউটার নির্মাতা প্রতিষ্টান সিম্বোলিকস ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন ডট কম রেজিস্ট্রেশন করে কবে?
উত্তরঃ- ১৫ মার্চ ১৯৮৫ সালে।
প্রশ্ন- ১১৷ ইন্টারনেট ব্যাবহারকারী শীর্ষদেশ কোনটি ?
উত্তরঃ- প্রথম-চীন,দ্বিতীয় যুক্তরাষ্ট্র
প্রশ্ন- ১২৷ বহু জনপ্রিয় ওয়েব ব্রাউজার(Web Browser) কি কি?
উত্তরঃ-Opera, Mozilla,Internet Explorer, Rock Melt,Google Chromr.
প্রশ্ন- ১৩৷ বিখ্যাত সার্চ ইঞ্জিন Google এর প্রতিষ্টাতা কে?
উত্তরঃ-সার্জে এম বেরিন ও লেরি পেজ।
প্রশ্ন- ১৪৷ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট কি কি?
উত্তরঃ-Twitter, Facebook, Diaspora,MySpace,Orkut.
প্রশ্ন- ১৫৷ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট টুইটারের কবে প্রতিষ্টিত হয় ?
উত্তরঃ-২০০৬ সালে।
প্রশ্ন- ১৬৷ টুইটারের প্রতিষ্টাতা কে?
উত্তরঃ-জ্যাক উর্সে ,ইভান উইলিয়াম, বিজ স্টোর্ন ।
প্রশ্ন- ১৭৷ ফেসবুকের প্রতিষ্টাতা কে?
উত্তরঃ-মার্ক জুকারবার্গ, ক্রিস হেগস,ডাসটিন মোক্রোভিজ,এডুয়ার্জে সাভেরিনা
প্রশ্ন- ১৮৷ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট ফেসবুকের কবে প্রতিষ্টিত হয়?
উত্তরঃ-২০০৪ সালে।
প্রশ্ন- ১৯৷ ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধিতিকে কি বলে?
উত্তরঃ- টেলি মেডিসিন।
প্রশ্ন- ২০৷ উইকিপিডিয়া কি?
উত্তরঃ-অনলাইনভিত্তিক ফ্রি বিশ্বকোষ।
প্রশ্ন- ২১৷ উইকিপিডিয়া কে প্রতিষ্টা কে?
উত্তরঃ- জিমি ওয়েলস(যুক্তরাষ্ট)
প্রশ্ন- ২২৷ উইকিপিডিয়া কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ- ২০০১ সালে ।
প্রশ্ন- ২৩৷ উইকিপিডিয়া ফাউন্ডেশন কি?
উত্তরঃ-অনলাইনভিত্তিক বিশ্বকোশ উইকিপিডিয়ার মালিক প্রতিষ্টান
প্রশ্ন- ২৪৷ উইকিলিকস(wikileaks) কি?
উত্তরঃ-সুইডেন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ।
প্রশ্ন- ২৫৷ উইকিলিকস(Wikileaks) এর কাজ কি?
উত্তরঃ- বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের গুরুত্বপূর্ন এমন একটি গোপন সংবাদ সংগ্রহ করে প্রকাশ করা ।
প্রশ্ন- ২৬৷ উইকিলিকস(Wikileaks) কে প্রতিষ্টা করেন?
উত্তরঃ-জুলিয়ান আসেঞ্জ(অস্ট্রেলিয়া)
প্রশ্ন- ২৭৷ বিশ্বে প্রথম ইন্টারনেট নেটওয়ার্কিংয়ের নাম কি?
উত্তরঃ- ARPANET(Advanced Research Projects Agency Network)
প্রশ্ন- ২৮৷ ফ্লিকার কি?
উত্তরঃ-ছবি শেয়ারিং সাইট Flickr.
প্রশ্ন- ২৯৷ ইউটউব কি?
উত্তরঃ- ভিডিও শেয়ারিং সাইট YouTube.
প্রশ্ন- ৩০৷ YouTube এর প্রতিষ্টাতা কে?
উত্তরঃ-স্টিভ চ্যান, জাভেদ করিম ।
প্রশ্ন- ৩১৷ স্প্যাম কি?
উত্তরঃ-অনাকাঙ্কিত ই-মেইল

পরবর্তী পোস্টে আরও একগুছ প্রশ্ন নিয়ে হাজির হবো। সঙ্গে থাকুন ধন্যবাদ।

Mozilla Firefox এর জন্য কয়েকটা গুরত্বপূর্ণ Add Ons

Add ons কি ?

অ্যাড-অন হচ্ছে কোন সফটওয়্যারের কিছুটা প্রসারণ যেটা ওই প্রোগ্রামে কিছু বাড়তি ফিচার বা সুবিধা যোগ করে। এটা হতে পারে সেই প্রোগ্রামটির কার্যপরিধি বৃদ্ধি করে বা এর ইন্টারফেসে নতুন উপাদান যোগ করে কিংবা একে বাড়তি কোন ক্ষমতা দেয়। উদাহরণস্বরূপঃ জনপ্রিয় ওয়েব ব্রাউজার মোজিলা ফায়ারফক্স বিভিন্ন অ্যাড-অন যেমনঃ গুগল টুলবার, অ্যাড ব্লকার, ওয়েব ডেভেলপার টুল ইত্যাদি সমর্থন করে। কিছু কম্পিউটার গেমেও অ্যাড-অন ব্যবহার করে আলাদা ম্যাপ, চরিত্র বা প্লেয়ারকে গেম নিয়ন্ত্রণের আলাদা ক্ষমতা পাওয়া যায়। 
এটিও পড়ুন - ভাইরাস কি ? কিভাবে কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হয় ও তার সুরক্ষা

Mozilla Firefox এর Add Ons গুলি হল -

  • Adblock plus-অপ্রয়োজনীয় অ্যাড কে বন্ধ রেখে পেজ লোড দ্রুত করে
  • All in one sidebar-দ্রুত আপনার history,downloads এবং add on অ্যাক্সেস এ সহায়তা করে।
  • Cookies manager-কুকি ইডিট করা যায়।
  • Cool preview-ক্লিক না করেই যেকোনো লিঙ্ক ভিজিট করতে পারবেন।
  • F.B. Purity-স্লো কানেকশন দ্রুত ফেসবুক ইউজ করতে পারবেন।
  • Facebook phishing protector-ফেসবুক ফিশিং এর টেনশন থাকলে এটা আপনাকে নিশ্চিন্ত করবে।
  • Febe-ফায়ারফক্স এর সবকিছুর ব্যাকআপ নিয়ে রাখতে পারবেন।
  • Firebug-Web Developing এর জন্য খুবই গুরত্বপূর্ণ।
  • Fireshot-যেকোনো ওয়েব পেজ কে ইমেজ অথবা PDF হিসেবে সেভ করে রাখা যায়।
  • Flagfox-যে Website ভিজিট করছেন সে সাইট এর IP Adress,Domain name এবং Server-Location জানতে পারবেন।
  • Ghostery-ট্র্যাকার কে বন্ধ রাখতে পারবেন।
  • Image zoom-শুধুমাত্র নির্দিষ্ট একটি ইমেজ কে জুম করা যায় পুরো পেজ জুম করা ছাড়া।
  • Lightbeam-এটি বিশেষত হ্যাকারদের জন্য।
  • Location bar enhancer-ব্যাবহার করে দেখুন।
  • Multifox-যদি আপনার ফেসবুক এ কয়েকটি অ্যাকাউন্ট থাকে তাহলে এটি আপনার জন্য খুবই কাজের।
  • Nosquint-অনেক ওয়েবসাইট আছে যেগুলোর ফন্ট ছোট না হয় বড় এটা আপনাকে এসব থেকে মুক্তি দিবে আর আপনি স্বাচ্ছন্দে কাজ করতে পারবেন।
  • Pearl crescent page saver basic-অনেকটা Fireshot এর মতই।
  • Tab notifier-ধরুন,আপনি একটি ট্যাব এ ফেসবুক ইউজ করছেন,আরেকটি ট্যাব এ অন্য কোন কাজ করছেন।তখন আপনাার ফেসবুক এ মেসেজ আসলো।তখন এটি আপনাকে নোটিফাই করবে।
  • Tab Scope-সুন্দর একটি অ্যাড-অন।যেকোনো একটি ট্যাব এর উপর মাউস এর কার্সর নিয়ে গেলে এর কাজ দেখতে পাবেন।
  • Wappalyzer-আপনি যে ওয়েবসাইট ভিজিট করছেন সেটি কি দিয়ে তৈরি তা বুঝতে এই অ্যাড অন টি আপনাকে হেল্প করবে।
  • WebRank SEO Toolbar-আপনি যে ওয়েবসাইট ভিজিট করছেন তার র্যাঙ্ক সম্পর্কে এটি আপনাকে ধারনা দিবে।
  • WOT-আপনি যে ওয়েবসাইট ভিজিট করছেন সেটি কি ট্রাস্টেড না কি আন্ট্রাস্টেড তা জানতে পারবেন।

Wednesday, November 19, 2014

কতগুলি গুরুত্বপূর্ণ Web Browsing টিপস না জানলে পিছিয়ে পড়তে হয়

আমরা বিভিন্ন সাইট ও বিভিন্ন ব্লগে কম্পিউটার সম্পর্কিত, ব্লগ সম্পর্কিত ইত্যাদি ইতাদি অনেক টিপস পেলেও কিন্তু  Web Browsing সম্পর্কিত টিপস প্রায়ই পাওয়া যায় না। তাই কম্পিউটার জগত পাঠকদের কথা মাথায় রেখে আজ আমি Web Browsing সম্পর্কিত একটি আর্টিকেল লিখলাম। আশা করি কম্পিউটার জগত পাঠকদের ভালো লাগবে। কেননা আপনাদের অসীম অনুপেরনা ও ভালো বাশা পেয়েই তিলে তিলে গড়ে উঠা আজকের এই তথ্য প্রযুক্তির কম্পিউটার জগত। আপনারা আমার পাশে থাকুন আমি সর্বদা নতুন ও আপডেট আর্টিকেল উপহার দিয়ে আপনাকে সবার থেকে আগে অর্থাৎ প্রথম সারিতে নিয়ে যেতে সাহায্য করবো। তবে এবার দেখে নিই কয়েকটি না জানা Web Browsing Tricks।

কীভাবে অটোমেটিক WWW ও .COM যুক্ত করবেন ?

অটোম্যাটিক ভাবে আপনার ওয়েব ব্রাউজার অ্যাড্রেস বারে Ctrl + Enter চেপে www. এবং .com সহজে যুক্ত করা যায়। এতে আপনার অনেক সময় সাশ্রয় হবে। এছারা বন্ধুকে বা সহ-কর্মীকে গোলোক ধাঁধা লাগানোর মতো একটি সহজ কাজ। এখন প্রশ্ন হল কীভাবে? প্রথমে আপনি আপনার ওয়েব ব্রাউজারে শুধু সাইট নেম টাইপ করুন তারপর একসঙ্গে CTRL+Enter চাপুন। ব্যাস এবার দেখুন আপনার ওয়েব সাইট খুলে গেছে। মজিলা ফায়ার ফক্স ব্রাউজারে এক সঙ্গে CTRL+SHIFT+ENTER চাপলে সাইট নেম এর পরে .org আসে।
Web Browsing টিপস

কীভাবে এক ক্লিকে অ্যাড্রেস বারে যাবেন ?

আপনি আপনার অয়েব পেজের যেখানেই থাকুন না কেন ?  আপনি চাইলেই এক ক্লিকে মাউস ছারাই ব্রাউজারের অ্যাড্রেস বারে পৌঁছে যেতে পারেন। তার জন্য আপনাকে CTRL + L কিংবা F6  কিংবা ALT + D চেপতে হবে। তবে আর দেরি কিসের এক বার ট্রাই করে দেখুন।
Web Browsing টিপস

কীভাবে ব্রাউজার থেকে সদ্য ক্লোজ হওয়া ওয়েব সাইট পুনরায় পাবে?

অনেক সময় কাজ করতে গিয়ে অজান্তেই অয়েব সাইট ক্লোজ বা বন্ধ হয়ে যায় তখন আমরা সমস্যায় পরি। কোন পেজে ছিলাম কি করছিলাম তা জানা নাও থাকতে পারে। যদি আপনি একসাথে তিন থেকে চারটি অয়েব পেজ খুলে থাকেন তবে এই সমস্যাটিই হয় । এ সমস্যা দূর করতে আপনি CTRL + Shift + T চাপুন আর পুনরায় ফিরে পান সদ্য বন্ধ হওয়া অয়েব পেজ।

গোপন রাখুন আপনি কি ব্রাউজ বা সার্ফ করলেন ?

এটি সম্পূর্ণ একটি Private Browsing  এখনে আপনার ব্রাউজার আপনার সার্চ হিস্টোরি , ডাউনলোড হিস্টোরি , web form history, cookies, or temporary internet files কোন কিছু স্টোরে রাখবে না সম্পূর্ণ ভাবে কাজ করার পর মুছে যাবে । অতএব আপনি চাইলে আপনার বন্ধুর কম্পিউটারে কি সার্ফ করলেন আপনার বন্ধু তা টেরও পেল না। Private Browsing গুগল Chrome এর জন্য CTRL + Shift + N চাপুন এবং CTRL + Shift + P চাপুন Firefox এবং Internet Explorer জন্য । তবে এবার থেকে বন্ধুর কম্পিউটারে Private Browsing ছারা অন্য কোন Browsing নয়। কি তাইতো ?

চক্রাকারে কীভাবে ব্রাউজার TAB পরিবর্তন করবেন ?

অনেক সময় আমাদের অনেক গুলি অয়েব পেজ ওপেন থাকলে এক TAB থেকে অন্য TAB ট্যাবে যেতে হলে মাউস ক্লিক করে তা পরিবর্তন করতে হয়। এবার দেখবো কীভাবে ব্রাউজারের এক ক্লিকে ট্যাব পরিবর্তন করা যায় । তার জন্য আপনি CTRL + TAB চাপুন দেখবেন এক ট্যাব থেকে অন্য ট্যাবে অটোম্যাটিক চলে যাচ্ছে। এটি আপনি নাম্বার কী ব্যবহার করেও করতে পারেন যেমন -CTRL + NUM (1, 2, 3, 4, n..)।
বন্ধুরা, এখন এখানেই । তবে কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। অসুবিধে হলে জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ ও ভালো থাকুন ধন্যবাদ। 

 

Monday, November 10, 2014

গুগল ক্রোমে ঝকঝকে বাংলা না দেখার সমস্যার সমাধান এক মিনিটে

বাংলা লেখার সঠিক ইউনি কোড না থাকার দরুন এখনো কিছু কিছু ব্রাউজার ভালো মতো বাংলা লেখা সাপোর্ট করে না। Google Chrome একটি জনপ্রিয় ওয়েব ব্রাউজার। সব ব্রাউজার কে পিছনে ফেলে গুগল ক্রম এখন সবার সেরা। ফন্ট সেটিংস ছাড়াই গুগল ক্রোমে সুন্দর বাংলা দেখা যায় কিন্তু কিছু যুক্ত অক্ষরে একটু আধাটু সমস্যা হয় । এরমধ্যে একটি কমন সমস্যা হল বাংলা লাইনগুলির লেখাগুলি বক্স আকারে দেখানো। আর এ সমস্যা দূর করার জন্য প্রয়োজন সামান্য গুগল ক্রোম এর সেটিং পরিবর্তন। এর আগের পোস্টে Mozila Firefox এর বাংলা ফন্ট সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে , চাইলে এখানে ক্লিক করে এক বার ঘুরে আসতে পারেন।
Google Chrome



কিভাবে গুগল ক্রোমে ঝকঝকে বাংলা দেখবো ?



  •  প্রথমে এড্রেসবারে chrome://settings/fonts লিখে Enter দিন অথবা সেটিং থেকে ম্যানুয়ালী সেটিংস এ গিয়ে Under the Hood এ ক্লিক করে Web Content থেকে Customized Fonts… অপশনে ক্লিক করুন।
  • এরপর নিচের স্ক্রিনশর্টে দেখানো  Sans-serif font থেকে SolaimanLipi কিংবা SiyamRupali অথবা আপনার পছন্দমত যেকোন ইউনিকোড ফন্ট সিলেক্ট করে দিন। এবং Encoding থেকে Unicode UTF-8 সিলেক্ট করে দিন।
 Google Chrome

  • এরপর Finished অপশনে ক্লিক করুন। আশা করি আর আপনার গুগল ক্রোমে বাংলা লেখা দেখার সমস্যা হবে না।
এটিও জানুন- Mozila Firefox এ বাংলা লেখা ঝকঝকে ও পরিষ্কার দেখুন
কোন সমস্যা হলে জানাবেন, ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করবেন। এখন এ পর্যন্তই , ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।