Monday, July 4, 2016

জিমেল একাউন্ট সুরক্ষা করবেন যেভাবে ! হ্যাকিং থেকে Gmail Account সুরক্ষা করতে চান?

Gmail এ কমবেশি সকলেরই ইমেল অ্যাকাউন্ট আছে। কিন্তু কতজন আছেন যে নিজের জিমেল অ্যাকাউন্ট সুরক্ষিত রেখেছেন। প্রতিনিয়ত হাজার হাজার ইমেল অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে সেটা কি আপনার মাথায় আছে। যদি আপনি একটু সতর্ক হন তাহলে আপনি আপনার অ্যাকাউন্ট কে সুরক্ষিত রাখুন। অনেকই আছেন যারা Google Drive, Google Photos, Blogger , Youtube ইত্যাদি পরিষেবা গুলি Google এর ব্যবহার করেন অথচ আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত নয়। যেকোন মহুরতে আপনার পছন্দের ব্লগ (Blog) কিংবা Youtube Channel হ্যাকারা হাতিয়ে নিতে পারে। নিম্নে আলোচনা করা হল কিভাবে জিমেল একাউন্ট সুরক্ষা করবেন ?

কিভাবে জিমেল অ্যাকাউন্ট সুরক্ষিত করবেন?

  • টু স্টেপ (2 step verification) ভেরিফিকেশন।
  • গুগল স্প্যাম ফোল্ডার (Spam Folder ) থেকে দূরে থাকুন।
  • কাউকে গুগল অ্যাকাউন্ট পাসওয়ার্ড ভুলেও দেবেন না।
  • নিজের মোবাইল নাম্বার সর্বদা উপদেট রাখুন।
  • রিকভারি ইমেল এড্রেস অবশ্যই রাখুন।
  • জিমেল খোলার সময় অবশ্যই ইউআর এলের আগে http:// বা https://  ব্যবহার করুন।
  • পাসওয়ার্ড বড় ও জটিল দেওয়াই ভালো।
[ এর জন্য পাসওয়ার্ড জেনারেটর ব্যবহার করতে পারেন। পাসওয়ার্ড জেনারেট করার জন্য এখানে ক্লিক করুন। ]

কিভাবে স্টেপ টু ভেরিফিকেশন করবেন?

  • প্রথমে ইমেল ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন
  • এর পর MY Account এ ক্লিক করুন । নিচের ছবিটি লক্ষ করুন।
জিমেল অ্যাকাউন্ট সুরক্ষিত
  • এরপর Device activity & notifications অপশনে ক্লিক করুন। অসুবিধা হলে নিচের ছবিটি লক্ষ করুন।
জিমেল অ্যাকাউন্ট সুরক্ষিত
  • এরপর নিচের ছবিটি মতো দেখতে পাবেন। এবং OFF বটামটিতে ক্লিক করুন।

জিমেল অ্যাকাউন্ট সুরক্ষিত

  • এরপর Get started অপশনে ক্লিক করুন।
জিমেল অ্যাকাউন্ট সুরক্ষিত


  • এরপর পুনরায় আপনার জিমেল Password দিয়ে লগইন করুন।
  • এরপর Text message কিংবা Phone Call যেমন একটি তে ক্লিক করুন। এবং Next অপশনে ক্লিক করুন।
  • এরপর আপনার ফোনে তৎক্ষণাৎ একটি Code আসবে। সেটি টাইপ করুন। এবং Next করুন। (যদি Text Message সিলেক্ট থাকে তবেই কোড আসবে )
  • এরপর Turn On এ ক্লিক করুন।
ব্যাস! আপনার কাজ শেষ , এর পর Gmail লগইন করতে গেলেই আপনার ফোনে একটি Code পাবেন, আর সে Code টি টাইপ না করা অবধি লগইন করতে পারবেন না। ভালো লাগলে শেয়ার করবেন।ধন্যবাদ।

Thursday, December 11, 2014

Auto Reply এর সাহায্যে যে কোন ইমেলের উত্তর দিন - এবার নিশ্চিন্তে ভ্রমণে যান

ইমেল অর্থাৎ ইলেকট্রনিক মেইল , যার মাধ্যমে দেশে-বিদেশে নিমিষের মধ্যেই বার্তা পৌঁছানো যায়। এবার কথা হল অনেক সময় আমাদের কাজের তাগিদে বাইরে যেতে হয় , সেখানে হয়তো নেট বা পিসি অভাবে আপনার মেইল চেক করতে পারলেন না। তখন হয়তো ইমেল পেরক আপনাকে খারাপ ভাবতে পারে। কখনো কখনো দেখি ই-মেইল পাঠানোর সাথে সাথে উত্তর চলে আসে। মনে হচ্ছে যাকে মেইল পাঠালাম তিনি যেন ইনবক্স খুলে বসে আছেন আমার মেইলের অপেক্ষায় আর পাওয়ার সাথে সাথে
উত্তর লিখে পাঠিয়ে দিলেন। আসলে ব্যাপারটি কি তাই? এটি আসলে Auto Reply এর মতো কিন্তু এটা আসলে vacation response ।  এই অপশনটি চালু করে আপনি আপনার ফোন নম্বরটি লিখে দিলেন আর বলে দিলেন যে আপনি একটু বাইরে গেছেন। পরবর্তীতে মেইলের উত্তর দেবেন। এতে করে যিনি মেইল পাঠালেন তিনি উত্তর দেরিতে পেলেও কিছু মনে করবেন না, আর জরুরী প্রয়োজনে আপনাকে ফোন যোগাযোগ করবেন। অনেকে অবশ্য লিখে রাখেন, Mail Received, Received your Mail, Please contact my phone. Thanks for your mail. ইত্যাদি।
তবে এই অপশনটি সবসময়ের জন্য চালু রাখা খুব একটা বুদ্ধিমানের কাজ নয় বলে, আমি ব্যক্তিগত ভাবে মনে করি, কারন আমরা যারা মেইল আদান প্রদান করি তারা সবাই জানি যে, মেইল পাঠানোর পর ইনবক্সে যদি Delivery to the following recipient failed permanently: এ ধরণের কোন Mail না আসে, তবে সেটা প্রাপকের ইনবক্সে পৌঁছাবেই। যাক আর কথা না বারিয়ে,দেখি কিভাবে এটা চালু করতে হবে দেখে নিই-
এটিও পড়ুন- ভ্রমণ করবেন ভবছেন ? হোটেল ফ্লাইট বুকিং থেকে সবকিছুই এখন সহজ

Gmail এর ক্ষেত্রে কি ভাবে করবেন ?

  • প্রথমে আপানার Gmail অ্যাকাউন্ট লগইন করুন।
  • এরপর ইমেল সেটিং থেকে Setting এ যান।
  • তারপর General tab ক্লিক করুন।
  • এরপর Vacation responder হতে Vacation responder on সিলেক্ট করতে হবে।
  • এরপর  Subject এবং Message ফিল্ড এ যা প্রয়োজন লিখে দিয়ে Save Changes. ক্লিক করুন। ব্যাস হয়ে গেল।
Screen Shot

Yahoo Mail এর ক্ষেত্রে কীভাবে করবেন ?

  • প্রথমে Yahoo অ্যাকাউন্ট এ লগইন করুন।
  • এরপর Options থেকে Mail Options ক্লিক করুন।
  • এরপর Settings এ ক্লিক করুন।
  • এবার বামপাশ হতে Vacation Response category এ ক্লিক করুন।
  • তারপর auto-response during these dates (inclusive) এ টিক চিহ্ন দিন। 
  • এরপর আপনি কত তারিখ হতে কত তারিখ পর্যন্ত এই রিপ্লাই চালু রাখতে চান তার সিলেক্ট করে দিন। এবার Save এ ক্লিক করুন। ব্যস হয়ে গেল।
এটিও পড়ুন - ব্লগারদের টাকা আয়েয় ভালো নিশ্চিত একটি অ্যাড নেটওয়ার্ক সাইট
বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি টিপসটি বুঝতে পারলেন। অসুবিধে হলে কমেন্ট করুন। ভালো থাকুন সুস্থ থাকুন। আপনাকে অসীম ধন্যবাদ ।