Monday, July 4, 2016

জিমেল একাউন্ট সুরক্ষা করবেন যেভাবে ! হ্যাকিং থেকে Gmail Account সুরক্ষা করতে চান?

Gmail এ কমবেশি সকলেরই ইমেল অ্যাকাউন্ট আছে। কিন্তু কতজন আছেন যে নিজের জিমেল অ্যাকাউন্ট সুরক্ষিত রেখেছেন। প্রতিনিয়ত হাজার হাজার ইমেল অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে সেটা কি আপনার মাথায় আছে। যদি আপনি একটু সতর্ক হন তাহলে আপনি আপনার অ্যাকাউন্ট কে সুরক্ষিত রাখুন। অনেকই আছেন যারা Google Drive, Google Photos, Blogger , Youtube ইত্যাদি পরিষেবা গুলি Google এর ব্যবহার করেন অথচ আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত নয়। যেকোন মহুরতে আপনার পছন্দের ব্লগ (Blog) কিংবা Youtube Channel হ্যাকারা হাতিয়ে নিতে পারে। নিম্নে আলোচনা করা হল কিভাবে জিমেল একাউন্ট সুরক্ষা করবেন ?

কিভাবে জিমেল অ্যাকাউন্ট সুরক্ষিত করবেন?

  • টু স্টেপ (2 step verification) ভেরিফিকেশন।
  • গুগল স্প্যাম ফোল্ডার (Spam Folder ) থেকে দূরে থাকুন।
  • কাউকে গুগল অ্যাকাউন্ট পাসওয়ার্ড ভুলেও দেবেন না।
  • নিজের মোবাইল নাম্বার সর্বদা উপদেট রাখুন।
  • রিকভারি ইমেল এড্রেস অবশ্যই রাখুন।
  • জিমেল খোলার সময় অবশ্যই ইউআর এলের আগে http:// বা https://  ব্যবহার করুন।
  • পাসওয়ার্ড বড় ও জটিল দেওয়াই ভালো।
[ এর জন্য পাসওয়ার্ড জেনারেটর ব্যবহার করতে পারেন। পাসওয়ার্ড জেনারেট করার জন্য এখানে ক্লিক করুন। ]

কিভাবে স্টেপ টু ভেরিফিকেশন করবেন?

  • প্রথমে ইমেল ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন
  • এর পর MY Account এ ক্লিক করুন । নিচের ছবিটি লক্ষ করুন।
জিমেল অ্যাকাউন্ট সুরক্ষিত
  • এরপর Device activity & notifications অপশনে ক্লিক করুন। অসুবিধা হলে নিচের ছবিটি লক্ষ করুন।
জিমেল অ্যাকাউন্ট সুরক্ষিত
  • এরপর নিচের ছবিটি মতো দেখতে পাবেন। এবং OFF বটামটিতে ক্লিক করুন।

জিমেল অ্যাকাউন্ট সুরক্ষিত

  • এরপর Get started অপশনে ক্লিক করুন।
জিমেল অ্যাকাউন্ট সুরক্ষিত


  • এরপর পুনরায় আপনার জিমেল Password দিয়ে লগইন করুন।
  • এরপর Text message কিংবা Phone Call যেমন একটি তে ক্লিক করুন। এবং Next অপশনে ক্লিক করুন।
  • এরপর আপনার ফোনে তৎক্ষণাৎ একটি Code আসবে। সেটি টাইপ করুন। এবং Next করুন। (যদি Text Message সিলেক্ট থাকে তবেই কোড আসবে )
  • এরপর Turn On এ ক্লিক করুন।
ব্যাস! আপনার কাজ শেষ , এর পর Gmail লগইন করতে গেলেই আপনার ফোনে একটি Code পাবেন, আর সে Code টি টাইপ না করা অবধি লগইন করতে পারবেন না। ভালো লাগলে শেয়ার করবেন।ধন্যবাদ।

Monday, July 6, 2015

মনের কথা যে কোন ভাষার ট্রান্সলেট করুন একদম ফ্রী -Bengali to English Translate

বাংলা টু ইংলিশ কিংবা ইংলিশ টু হিন্দি ডিকশনারি খুঁজতে খুঁজতে হয়রান? অনেক সময় খুঁজতে খুঁজতে বিরক্ত হয়ে খোঁজাই বাদদেন। এছাড়া টাইম আছে এই সব খুঁজার?। আজকে আপনাদের এমন একটা জিনিস দেখাব যা অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্যই আজকের এই পোস্টে ।
এটিও পড়ুন -ছাত্র-ছাত্রীদের অনলাইনে টাকা আয় করার সেরা ৬ টি উপায়
Google Translate ( গুগল ট্রান্সলেট ) অ্যাপ্লিকেশনের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। গুগল ট্রান্সলেটর দিয়ে আপনি যেকোন ভাষার অনুবাদ করতে পারবেন… তাছাড়া আপনি শব্দ লেখার সাথে সাথে তার অর্থ পেয়ে যাবেন।  Google-এর বিনামূল্যে অনলাইন অনুবাদ পরিষেবা পাঠ্য ও ওয়েবপৃষ্ঠা তাত্ক্ষণিকভাবে অনুবাদ করে৷ এই অনুবাদক সমর্থন করে পৃথিবীর বিভিন্ন দেশের বিভন্ন রকম ভাষা যেমন - বাংলা, হিন্দি, আইরিশ, আইসল্যান্ডীয়, আজের বাইজানীয়, আফ্রিকান, আরবী, আর্মেনিয়ান, আলবেনীয়, ইউক্রেনীয়, ইউরোবা, ইংরেজী, ইগবো, ইতালীয়, ইন্দোনেশিয়, উজবেক, উর্দ্দু, এস্তনীয়, ওয়েল্চ, কজাথ, কাতালান, কান্নাড়া, কোরিয়ান ইত্যাদি ।
ভাষার ট্রান্সলেট

গুগল ট্রান্সলেট অ্যাপ্লিকেশনের উপকারিতা বলে শেষ করা যাবে না। সাম্প্রতিক আপডেটের পর বলতে হবে, এক সময় গুগল ট্রান্সলেট ব্যবহার করতে ইন্টারনেট সংযোগের প্রয়োজন হতো। হ্যাঁ, এখন ইন্টারনেট সংযোগ ছাড়াই কাজ করবে গুগল ট্রান্সলেটের। এছারাও সাউন্ড ডিভাইসের মাধ্যমে অনুবাদটি চাইলে শুনতে পারবেন।
এটিও পড়ুন -Google এর ১৬টি অসাধারণ সেবা যা কিনা অনেকেই জানি না
নিচে আপনাকে কিছু লিংক দিচ্ছি সেই লিঙ্ক গুলি থেকে আপনি যে কোন ভাষায় আপনার মনের কথা পরিবর্তন করতে পারবেন। Click here for Translate ইমেজে ক্লিক করেও আপনি আপনার ভাষা পরিবর্তন করে নিতে পারেন । তবে আর সময় নষ্ট না করে এখুনি শুরু করে দিন।
ভাষার ট্রান্সলেট

অনলাইন ডিকশনারী :
 বন্ধুরা, এখন এখানেই কাজে লাগলে কমেন্ট করতে ভুলবেন না। কোন সমস্যা হলে কমেন্ট করুন কিংবা ফেসবুক ফ্যান পেজ লাইক করে অনলাইন সাপোর্ট জন্য যোগাযোগ করুন। ধন্যবাদ ।

Wednesday, January 21, 2015

Google এর ১৬টি অসাধারণ সেবা যা কিনা অনেকেই জানি না

Google আমাদের অতি পরিচিত একটি সার্চ ইঞ্জিন হিসেবে জানি। পক্ষান্তরে গুগলের কে শুধু ইন্টারনেটের দুনিয়ায় সার্চ ইঞ্জিন বললে কমা বলা হবে। বর্তমান বিশ্বের ইন্টারনেট জায়ান্ট গুগলের অনেক সেবা আছে, যা আমাদের জানা নেই। এ লেখায় থাকছে সে ধরনের ১৬টি সেবা। 
এটিও পড়ুন - ইন্টারনেট সম্পর্কিত কয়েকটি গুরুত্ব পূর্ণ প্রশ্ন ও তার সমাধান

Google

গুগলের সবা গুলি হল-

  • নোট ও রিমাইন্ডার রাখার জন্য গুগলের একটি অ্যাপ রয়েছে, যার নাম ‘গুগল কিপ।’ এটি ডেস্কটপ ও স্মার্টফোনে কাজ করে।

  • গুগলে আপনি টাইমার তৈরি করতে পারবেন। এজন্য সময় ও তার পর টাইমার কথাটি লিখলেই হবে। সময় শেষ হলে তা আপনাকে শব্দ করেও জানিয়ে দেবে।

  • হাবল টেলিস্কোপ থেকে পাওয়া মহাকাশের ছবিগুলো পাওয়া যাবে গুগলে। ব্রাউজারে Google.com / sky টাইপ করে বিস্তারিত জেনে নিন।
  • গুগল এনগ্রামস ব্যবহার করে ৫.২ মিলিয়ন বই থেকে ১৫০০ সাল থেকে ২০০৮ পর্যন্ত সময়ে কোনো শব্দের ব্যবহার জানা যাবে।
  • বড় একটি সংখ্যা নিয়ে বিপর্যস্ত? সংখ্যাটি কথায় লিখতে চান? গুগলে সংখ্যাটি লিখে =ইংলিশ টাইপ করুন।
  • গুগল ট্রান্সলেটের ম্যানুয়াল নামে একটি ফিচার ব্যবহার করে চীনা ভাষার মতো কঠিন শব্দগুলোর অনুবাদ পাওয়া সম্ভব।
  • গুগল ইনপুট টুলস ব্যবহার করে ৮০টিরও বেশি ভাষায় টাইপ করা সম্ভব।
  • মনের মতো ফন্ট খুঁজে বের করারও ব্যবস্থা রয়েছে গুগলে। এজন্য টাইপ করুন Google.com / fonts.
  • গুগল স্কলার ব্যবহার করে জার্নাল ও গবেষণাপত্র বের করা এখন অনেক সহজ হয়ে গিয়েছে।
  • গুগল আর্ট প্রজেক্ট ব্যবহার করে বিশ্বের বড় সব জাদুঘরের বিখ্যাত ছবিগুলোর হাই রেজুলিশন ভার্সন পাওয়া সম্ভব।
  • বিয়ে করতে গেলেও গুগলের সাহায্য নেওয়া যায়। আর এজন্য রয়েছে গুগলের নানা ব্যবস্থা।
  • গুগলের ‘থিংক ইনসাইটস’ হলো কোনো একটি ইন্ডাস্ট্রির বিস্তারিত জানার টুল।
  •  কোনো একটি নির্দিষ্ট সময়ে মানুষের আগ্রহের বিষয়বস্তু জানতে চান? গুগল ট্রেন্ডস ব্যবহার করে সার্চকৃত বিষয়গুলো জেনে নিন।
  •  বিভিন্ন সময়ে সার্চের টার্মগুলোর পরিবর্তন জানতে পারবেন গুগলে।
  •  গুগল এক্সপ্রেস নামে একটি সার্ভিসের মাধ্যমে ব্যবহারকারীর বাড়িতেই পৌঁছানো হচ্ছে খাবার, ইলেক্ট্রনিক্স, বই ও অন্যান্য সামগ্রী। তবে তা এখন শুধু যুক্তরাষ্ট্রের শিকাগো, বোস্টন, ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক শহর ও ক্যালিফোর্নিয়ার কিছু অংশে চালু হয়েছে।
  •  গুগল ম্যাপের নির্দিষ্ট স্থানে আপনার তোলা ছবি যোগ করা সম্ভব, যা অন্যরা ক্লিক করে দেখতে পাবে।
এ ধরনের যে কোনো সার্ভিস বিষয়ে বিস্তারিত পাওয়া যাবে গুগল সার্চ ইঞ্জিনে সার্চ করলেই। ধন্যবাদ।
[তথ্য সুত্র- বিজনেস ইনসাইডার]