Monday, July 4, 2016

জিমেল একাউন্ট সুরক্ষা করবেন যেভাবে ! হ্যাকিং থেকে Gmail Account সুরক্ষা করতে চান?

Gmail এ কমবেশি সকলেরই ইমেল অ্যাকাউন্ট আছে। কিন্তু কতজন আছেন যে নিজের জিমেল অ্যাকাউন্ট সুরক্ষিত রেখেছেন। প্রতিনিয়ত হাজার হাজার ইমেল অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে সেটা কি আপনার মাথায় আছে। যদি আপনি একটু সতর্ক হন তাহলে আপনি আপনার অ্যাকাউন্ট কে সুরক্ষিত রাখুন। অনেকই আছেন যারা Google Drive, Google Photos, Blogger , Youtube ইত্যাদি পরিষেবা গুলি Google এর ব্যবহার করেন অথচ আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত নয়। যেকোন মহুরতে আপনার পছন্দের ব্লগ (Blog) কিংবা Youtube Channel হ্যাকারা হাতিয়ে নিতে পারে। নিম্নে আলোচনা করা হল কিভাবে জিমেল একাউন্ট সুরক্ষা করবেন ?

কিভাবে জিমেল অ্যাকাউন্ট সুরক্ষিত করবেন?

  • টু স্টেপ (2 step verification) ভেরিফিকেশন।
  • গুগল স্প্যাম ফোল্ডার (Spam Folder ) থেকে দূরে থাকুন।
  • কাউকে গুগল অ্যাকাউন্ট পাসওয়ার্ড ভুলেও দেবেন না।
  • নিজের মোবাইল নাম্বার সর্বদা উপদেট রাখুন।
  • রিকভারি ইমেল এড্রেস অবশ্যই রাখুন।
  • জিমেল খোলার সময় অবশ্যই ইউআর এলের আগে http:// বা https://  ব্যবহার করুন।
  • পাসওয়ার্ড বড় ও জটিল দেওয়াই ভালো।
[ এর জন্য পাসওয়ার্ড জেনারেটর ব্যবহার করতে পারেন। পাসওয়ার্ড জেনারেট করার জন্য এখানে ক্লিক করুন। ]

কিভাবে স্টেপ টু ভেরিফিকেশন করবেন?

  • প্রথমে ইমেল ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন
  • এর পর MY Account এ ক্লিক করুন । নিচের ছবিটি লক্ষ করুন।
জিমেল অ্যাকাউন্ট সুরক্ষিত
  • এরপর Device activity & notifications অপশনে ক্লিক করুন। অসুবিধা হলে নিচের ছবিটি লক্ষ করুন।
জিমেল অ্যাকাউন্ট সুরক্ষিত
  • এরপর নিচের ছবিটি মতো দেখতে পাবেন। এবং OFF বটামটিতে ক্লিক করুন।

জিমেল অ্যাকাউন্ট সুরক্ষিত

  • এরপর Get started অপশনে ক্লিক করুন।
জিমেল অ্যাকাউন্ট সুরক্ষিত


  • এরপর পুনরায় আপনার জিমেল Password দিয়ে লগইন করুন।
  • এরপর Text message কিংবা Phone Call যেমন একটি তে ক্লিক করুন। এবং Next অপশনে ক্লিক করুন।
  • এরপর আপনার ফোনে তৎক্ষণাৎ একটি Code আসবে। সেটি টাইপ করুন। এবং Next করুন। (যদি Text Message সিলেক্ট থাকে তবেই কোড আসবে )
  • এরপর Turn On এ ক্লিক করুন।
ব্যাস! আপনার কাজ শেষ , এর পর Gmail লগইন করতে গেলেই আপনার ফোনে একটি Code পাবেন, আর সে Code টি টাইপ না করা অবধি লগইন করতে পারবেন না। ভালো লাগলে শেয়ার করবেন।ধন্যবাদ।

Sunday, April 3, 2016

এক ক্লিকে যেকোন ওয়েব সাইট খুলুন নোটপ্যাড (NOTEPAD) দিয়ে

নোটপ্যাড (Notepad) খুব ছোট্ট ও সাধারণ টেক্সট এডিটর হলেও এতে খুব মজার মজার কাজ সেরে ফেলা যায়। কারন নোটপ্যাড দিয়ে প্রায় সব ধরনের এক্সটেন্সান (Extension) সাপোর্টেট ফাইল বানানো যায়। এই পোষ্টে দেখানো হবে আপনি কি ভাবে আপনার পছন্দের সাইটগুলি নিমিষে নোটপ্যাড এর মাধ্যমে খুলতে ( প্রবেশ ) করতে পারবেন। অনেক সময় আমাদের গুরুত্বপূর্ণ ওয়েব সাইটগুলির লিঙ্ক গুলি মনে থাকে না, এজন্য পকেট নোট বুকে লিখে রাখতে হয় কিংবা গুগল (Google) সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ দিয়ে খুঁজে নিতে হয়, তাও অনেক সময় আমরা সঠিক সাইটে পৌঁছাতে পারি না। এককথায় বুকমার্ক এর মতো কাজ করতে পারবেন। আপনার কষ্ট লাঘব করার জন্যই আজাকের এই পোস্ট। [ বানিরে ফেলুন নোটপ্যাড দিয়ে ডেঞ্জারাস কিছু মজার টিপস ]
ওয়েব সাইট খুলুন নোটপ্যাড (NOTEPAD) দিয়ে
যা করতে হবে-
  1. প্রথমে নোটপ্যাড (Notepad) ওপেন করুন।
  2. এবার নিচের দেয়া কোড গুলো কপি করে নোটপ্যাড এ পেস্ট করুন ।
@echo off
color 2f
title Site Selector by computerjajot.com
:top
echo ***************************************************************
echo.
echo Site Selector
echo.
echo ***************************************************************
echo.
echo Key: [1] Computer Tips
echo [2]  Puja Date Time
echo [3]  Tips Tweet
echo.
echo [e] Exit
echo.
echo ***************************************************************
echo Enter the number of the website which you would like to go to:
echo.
set /p udefine=
echo.
echo ***************************************************************
if %udefine%==1 start http://www.computerjajot.com
if %udefine%==2 start http://www.pujadatetime.in
if %udefine%==3 start http://www.tipstweet.in
if %udefine%==e goto exit
cls
echo ***************************************************************
echo.
echo Thank You for using Site Selector by computerjajot.com
echo.
echo ***************************************************************
echo Type [e] to exit or [b] to go back and select another site.
echo.
set /p udefine=
echo.
echo ***************************************************************
if %udefine%==b goto top
if %udefine%==e goto exit
:exit
cls
echo ***************************************************************
echo.
echo Thank You for using Site Selector by computerjajot.com
echo.
echo ***************************************************************
pause
exit

3. এখানে সাইট এর জায়গায় আপনার পছন্দের ওয়েব সাইট টাইপ করে দিন।
4.এবার File টি allsite.bat দিয়ে সেভ করুন।
5. এবার ফাইল টি ড্রবল ক্লিক করে খুলুন, ডায়লগ বক্স আসবে সেখানে থেকে আপনার পছন্দের ওয়েব সাইট এক ক্লিকে খুলুন। 
কোন সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুকে (Facebook) আমাকে পেতে এখানে ক্লিক করুন।

Tuesday, March 22, 2016

Facebook এ টাইমলাইনে পর্নো ভিডিও বা ফটো এলে প্রতিকার

আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম অনুষঙ্গ প্রযুক্তি। আর এই প্রযুক্তির নেশায় আমরা ঘণ্টার পর ঘণ্টা ফেসবুকে থাকি এবং বন্ধুদের সঙ্গে চ্যাট/তথ্য আদান-প্রদান করি। আমাদের ফেসবুকে থাকে হাজার হাজার বন্ধু। আমরা যা স্টাট্যাস দেই তা আমাদের সকল বন্ধু দেখেন। কিন্তু আপনি নিজে কোনো স্টাট্যাসে পর্নো ভিডিও শেয়ার করছেন না, অথচ আপনার একাউন্ট থেকে অটোমেটিক পর্নো ভিডিও শেয়ার হচ্ছে। এতে নিশ্চয়ই আপনার মান সম্মানে আঘাত লাগছে।
 এটা এক ধরনের ম্যালওয়ার যা প্রন-ট্রোজান নামে পরিচিত। কারও দেয়া লিংক খারাপ ফেসবুক অ্যাপস ক্লিকে আক্রান্ত হতে পারে আপনার আইডিটি। আক্রান্ত আইডি থেকে সঙ্গে সঙ্গে অটোমেটিক ২০ এর অধিক পর্নো বন্ধুদের টাইমলাইনে ট্যাগ হতে থাকে এবং সমস্ত পিসিতে ম্যালোওয়ার ছড়িয়ে পড়ে।

টাইমলাইনে পর্নো এলে যা করবেন:
  • তাড়াতাড়ি আপনার একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন।
  • যে সব পর্নো ভিডিও আপনার টাইমলাইনে ইতোমধ্যে শেয়ার হয়েছে সেইগুলি ডিলিট ও রির্পোট করুন।
  • ভাল এন্টিভাইরাস দিয়ে আপনার পিসিটি স্ক্যান করুন। কিছু কিছু ভাইরাস স্ক্যান করতে ব্যর্থ হয় এবং তা F-Secure scan, Trend Micro scan, ESET scan, Microsoft security software এর যে কোন একটি দিয়ে অনলাইনে সরাসরি স্ক্যান করুন। যদি আপনার ব্রাউজার গুগলক্রোম হয় তবে browser-specific scan স্ক্যান করুন।
  • আপনার ব্রাউজারের ভার্সন আপডেট করুন।
  • আপনার একাউন্টের সিকিউরিটি স্ট্রং করে ট্যাগ রিভিউ-এ রাখুন। কেউ যেন কোন কিছু ট্যাগ করলে আপনার রিভিউ ছাড়া যেন টাইমলাইনে প্রদর্শন না হয়। সেজন্য Setting>> Timeline and Tagging Settings>>> Who can add things to my timeline?>>> Review posts that friends tag you in before they appear on your Timeline?>>>Enable করুন।
  • Suspicious ব্রাউজারের আড-অন রিমুভ করুন।
  • এর পরেও আবারও পর্ণে শেয়ার হলে ,৭-৮ ঘন্টার জন্য আপনার একাউন্ট ডি-অ্যাক্টিভ করুন।
  • আপনার একাউন্টে পর্নো শেয়ারের পরিণতির জন্য (দুঃখিত) একটি স্ট্যাটাস দিন। যদি আপনার অ্যাকাউন্ট থেকে কোনও খারাপ পোস্ট চোখে পড়ে বা কোনও লিঙ্ক চোখে পড়ে তা যেন ক্লিক না করেন।
টাইমলাইনে যেন পর্নো না আসে তার জন্য করণীয়:
  • কারও দেয়া লিংকে ক্লিক করবেন না।
  • ফেসবুকে ছড়ানো খারাপ ভিডিওতে ক্লিক বা শেয়ার করবেন না ।
  • ট্যাগ রিভিউ-এ রাখুন। কেউ যেন কোন কিছু ট্যাগ করলে আপনার রিভিউ ছাড়া যেন টাইমলাইনে প্রদর্শন না হয়। সেজন্য Setting>> Timeline and Tagging Settings>>> Who can add things to my timeline?>>> Review posts that friends tag you in before they appear on your Timeline? >>>Enable করুন।
  • খারাপ ফেসবুক অ্যাপ বা গেইমস এ ক্লিক করবেন না। সন্দেহজনক অ্যাপ ডিলিট করুন।
সোর্স- দৈনিক বাংলাদেশ প্রতিদিন

Friday, March 18, 2016

HTML এ ব্লিংক ইফেক্ট যুক্ত লেখা করুন যে কোন লেখাকে - Blink Effect in Text


নিত্যনতুন অনেক বন্ধুর নতুন নতুন কোলাহল প্রতিনিয়ত আমাদের কাছে আসে, কখনো কমেন্ট বক্সে কমেন্ট এর মাধ্যমে কখনও ফেসবুক থেকে কখনও বা টুটার এর মাধ্যমে। যাইহোক, এই অনেক অনেক সাইটে দেখেছেন, যে টেক্স মিটমিট করেছে, মানে ব্লিংক করছে। কিন্তু কিভাবে দিতে হয় এই ব্লিংক ইফেক্ট সেটি হচ্ছে আজকের টপিক। আসুন দেখে নেই কিভাবে দিবেন এই ব্লিংক ইফেক্ট। [ কিভাবে ব্লগে বা সাইটে Contact Form যুক্ত করবেন ? Source কোড সহ ]

আপনারা যারা বিভিন্ন ব্লগে বা ফোরামে লেখালেখি করেন তারাও ওয়েব ডেভেলপারের পাশাপাশি এই ইফেক্টটি ব্যবহার করতে পারবেন। তাছাড়া HTML (Hyper Text Markup Language ) সাপোর্ট করে এমন যেকোন কমেন্ট বক্সেও আপনি এই ইফেক্টটি সহজে ব্যবহার করতে পারবেন। [HTML বাংলা টিউটোরিয়াল শুরু থেকে শেষ]
এই পষ্টে আমরা একটি এইচটিএমএল (HTML) ট্যাগ এর সাথে পরিচিত করিয়ে দেব । যেটি ব্যাবহার করে আপনি ব্লিংক ইফেক্ট দিতে পারবেন। ট্যাগটি আসলে এর কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ।
ট্যাগটি হল-

<blink> </blink>

কিভাবে ব্যবহার করবেন ?
  • স্টার্ট ও এন্ড ট্যাগের মাঝে যেই লেখা থাকবে সেটিই ব্লিংক (Blink) করবে বা মিটমিট করবে।
উধাহারন-

<blink>Welcome to Blink</blink>

  • Wordpress ( ওয়ার্ডপ্রেস ) দ্বারা চালিত ব্লগে যারা লেখালেখি করে থাকেন তারা কোডটি HTML (এইচটিএমএল) ভিউ অপশনে পেস্ট করবেন। ওয়ার্ডপ্রেস ডট কমে এটি সাপোর্ট করবে না কারন ওয়ার্ডপ্রেস ডট কম (HTML) এইচটিএমএল কোড লেখার জায়গা রাখলেও সিকিউরিটির কারনে এইচটিএমএল এর সব কাজ এটিতে করা যায় না।
  • Blogspot এ করতে চাইলে HTML মোডে ক্লিক করে লেখাটি লিখে দিলে সহজে কাজ করে।
  •  ডেম- Click Here to Demo
বন্ধু, আজ শেখলাম টেক্সট ব্লিংক ইফেক্ট যুক্ত করন। আজ এখানেই সময় পেলে আগমনী বার্তা থেকে একবার ঘুরে আসুন। সমস্যা হলে কমেন্ট করতে ভুলবেন না। ধ্যন্যবাদ।  

Tuesday, February 16, 2016

মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়ানোর গোপন টিপস

ডিজিটাল যুগে সবার হাতে হাতে স্মার্ট ফোন , আর তারসাথে অবশ্যই মোবাইলে ইন্টারনেট থাকা চাই। ইন্টারনেট ছাড়া পথ চলাই আমাদের ভার । কিন্তু সবচেয়ে দুঃখের কথা হলো মোবাইলে ইন্টারনেট করতে গেলেই পেজ খুলতেই চায় না, অনেকে স্লো ইন্টারনেট স্পিডের কথা বলেন ৷ কিন্তু মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য কয়েকটি টিপস নিলে খুব সহজেই মোবাইলের ইন্টারনেট স্পিড বাড়ানো যায়।[PC থেকে অপ্রয়োজনীয় ফাইল, DOCUMENT মুছে ফেলুন ১ মিনিটে ]

মোবাইলে নেট স্পিড বাড়ানোর উপায়
  • মোবাইলের অপ্রয়োজনীয় অ্যাপগুলো আনইনস্টল (Uninstall) করুন।
  • আপনার মোবাইলের স্টোরেজের অপ্রয়োজনীয় ডেটা ডিলিট (Delete) করুন৷ স্টোরেজ বাড়ার সাথে সাথে আপনার ইন্টারনেটের স্পিডও বাড়বে।
  • মোবাইলের ‘ক্যাশড ডেটা’  ক্লিয়ার করুন ৷ কারণ এগুলো শুধু মোবাইলের জায়গায় নস্ট করে না বরং আপনার মোবাইলের বিভিন্ন অ্যাপকেও স্লো করে দেয়।
  • আপনার এসডি কার্ড এর দিকেও খেয়াল রাখুন৷পারলে হাইস্পিড এসডি কার্ড ব্যবহার করুন৷ আপনি যদি স্লো এসডি কার্ড ব্যবহার করেন তাহলে তা আপনার মোবাইলের ডাউনলোড স্পিডকেও স্লো করে দেবে।

মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়ানোর গোপন টিপস
  • সবশেষে আপনার মোবাইলের অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করতে অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। যা আপনার মোবাইলের স্পিডকে বাড়াবে।
  • আপডেট ভার্সনের ব্রাউজার ব্যবহার করুন।
  • ক্লিনার দিয়ে মাঝে মাঝে মোবাইলকে ক্লিন করুন।
  • ভালো সার্ভিস প্রভাইডার সিম ব্যবহার করুন।
  • তবু সমস্যা হলে মোবাইলকে সার্ভিস করিয়ে নিতে পারেন ।
কম্পিউটার জনিত যেকোন সমস্যা সমাধানের জন্য প্রশ্ন করুন এবং আপডেট নিজ পড়তে আগমনী বার্তা পড়ুন, আশা করি ভালো লাগবে। Thank You ...