Sunday, September 21, 2014

LOGO সফটওয়্যার এর গুরুত্ব পূর্ণ কমান্ড ও ব্যবহার

ছোটদের শিক্ষা মূলক সফটওয়্যার LOGO পর্ব -২

আগের পর্বে MS LOGO কি তা নিয়ে আলোচনা করা হয়েছে। এ পর্বে লোগো এর কিছু গুরুত্বপূর্ণ কমান্ড ও তার ব্যবহার আলোচনা করা হচ্ছে। কমান্ড গুলি ব্যবহার নিয়ম আগের পর্বে বলা হয়েছে তবু একবার বলে নিচ্ছি। ধরুন আপনি Turtle কে সমনের দিকে ৫০ পা নিয়ে যাবেন তার জন্য Commender বক্সে FD 50 লিখে এন্টার চাপুন।( অর্থাৎ FD লিখে একবার স্পেস বার চাপতে হবে তারপর ৫০ লিখতে হবে ) তবে আর দেরি কেন এক্ষুনি শুরু করে দিন। সফটওয়্যার টি না থকলে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন। এবং Install করে নিয়ে নিচের কমান্ড গুলি দিয়ে ব্যবহার করুন। এর পরের পর্বে আরও একগুচ্ছ কমান্ড নিয়ে হাজির হব।

LOGO

লোগোর কমান্ড ও কাজ 

FD (FORWARD)

  • Turtle কে সামনের দিকে যাওয়ার নির্দেশ দেওয়া।

BK (BACK)

  • Turtle কে পেছনের দিকে যাওয়ার নির্দেশ দেওয়া।

RT (RIGHT)

  • Turtle এর মুখটি ডানদিকে যাওয়ার নির্দেশ দেওয়া।

LT (LEFT)

  • Turtle এর মুখটি বামদিকে যাওয়ার নির্দেশ দেওয়া।

HT (HIDETURTLE)

  • Turtle এর মুখটি লুকিয়ে ফেলা। এই নির্দেশ দিলে Turtle কে আর দেখা যাবে না।

ST (SHOWTURTLE)

  • Turtle এর মুখটি পুনরায় ফিরিয়ে আনা।

PU (PENUP)

  • এই নির্দেশ দিলে Turtle স্কিন থেকে উঠে আসে, তখন Turtle কে সামনে বা পিছনে দিকে নিয়ে গেলে কোন দাগ পড়ে না।

PD (PEN DOWN)

  • এই নির্দেশ দিলে Turtle স্কিন থেকে নেমে আসে, তখন Turtle কে সামনে বা পিছনে দিকে নিয়ে গেলে দাগ পড়ে।

PE (PENERASE)

  • এই কমান্ডটি ব্যবহার করলে Turtle যেদিক দিয়ে সরবে সেই দাগগুলি মুছে যাবে।

CS (CLEAR SCREEN)

  • এই কমান্ড দিলে সব দাগগুলি মুছে যাবে। Turtle প্রথম স্থানে চলে আসবে।

HOME

  • Home কমান্ড টি ব্যবহার করলে Turtle স্কিনের মাঝখানে চলে আসবে।

REPEAT

  • এই নির্দেশের সাহায্যে একটি কমান্ডকে বারবার ব্যবহার করা যায়।


সমস্যা ও সমাধানঃ-
Download এ সমস্যা হলে MS LOGO ক্লিক করার পর পাঁচ সেকেন্ড অপেক্ষা করুন এবং ডান দিকের উপরে লেখা SKIP AD অপশন টিতে ক্লিক করুন। ধন্যবাদ

ছোটদের শিক্ষা মূলক সফটওয়্যার LOGO

MS LOGO ছোটদের শিক্ষা মূলক সফটওয়্যার। আমরা যে ভাষায় কথা বলি বা বুঝি তা হল বাংলা ভাষা। প্রত্যেকের নিজস্ব ভাষা আছে। বাংলা ভাষায় কিছু নির্দেশ দিলে আমরা তা সহজে বুঝতে পারি। কম্পিউটার যেহেতু একটি যন্ত্র তাকে দিয়ে কাজ করাতে গেলে কম্পিউটারের ভাষা বোঝা খুবই দরকার। তা না হলে কম্পিউটার দিয়ে আমরা সহজে কাজ কারতে পারিনা। বিশেষ করে আপনার যারা কম্পিউটার প্রোগামিং নিয়ে পড়াশোনা করতে চান তাদের কম্পিউটারের ভাষা তথা কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ জানা খুবই দরকার। আর এরকমই কম্পিউটারের ভাষা হল লোগো (LOGO)। লোগো মুলত ছোটদের শিক্ষা মূলক কম্পিউটারের ভাষা। এটি মাইক্রোসফট কম্পানির তৈরি কৃত ছোটদের শিক্ষা মূলক সহজ ও সুন্দর সফটওয়্যার।
জ্যামিতিক চিত্র অঙ্কন করতে যেমন- স্কেল, পেন্সিল ও কম্পাসের সাহায্যে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, বৃত্ত ইত্যাদি অঙ্কন করা যায়। ঠিক এই রকম জামিতিক চিত্র LOGO তে অঙ্কন করতে LOGO এর কম্যান্ড গুলি এবং তার কাজগুলি জানা দরকার।
LOGO

TURTLE কি?

Turtle কথার অর্থ কচ্ছপ। লোগোর ভিতরে ত্রিভুজ আকৃতি চিহ্ন কে Turtle বলা হয়। কচ্ছপ যেমন- সামনের দিকে চলার সময় লেজটা মটিতে ছুঁয়ে থাকে। যার ফলে মটির উপর একটি দাগ পড়ে, ঠিক Ms Logo এর Turtle সমনের দিকে এগোলে সাদা পাতার উপর দাগ পড়ে। অর্থাৎ Turtle এর মুখ যেদিকে থাকবে Turtle সেদিকেই এগবে।
     লোগোর স্কিন 
LOGO

কম্যান্ড লেখার নিয়ম-
Input Box এ প্রথমে কমান্ড লিখবে। এরপর ফাঁকা দিয়ে Turtle কত পা এগবে টা লিখতে হবে।
উদাহরনঃ
FD (ফাঁকা) 50 (এন্টার)
[50 মানে Turtle 50 পা সামনে এগবে]

যার জানেন না তার LOGO ডাউনলোড করে নিয়ে শিখে নিতে পারেন কিংবা বাসায় ছোটদের শেখার জন্য ও ডাউনলোড করে নিতে পারেন। LOGO সফটওয়্যার ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। নিয়মিত চোখ রাখুন LOGO শেখার A টু Z পাবেন।  
ডাউনলোড লোগো

ভালো লাগলে শেয়ার করুন। শেয়ের করে অন্যকেও LOGO শেখার সুযোগ করে দিন। Download এ সমস্যা হলে, লিঙ্কটিতে ক্লিক করার পর পাঁচ সেকেন্ড অপেক্ষা করুন এবং ডান দিকের উপরে লেখা Skip Ad অপশন টিতে ক্লিক করুন। ধন্যবাদ।