Wednesday, August 24, 2016

কম্পিউটারের ALT কী দিয়ে সেরে ফেলুন মাজার মজার কাজ

কম্পিউটারের CTRL, DEL, NUM .... ইত্যাদি কি ব্যবহার করলেও আমরা ALT কী এর কথা ভুলেই যাই। অনেকের ধারনা ALT কী শুধু Menu Bar একটিভ করতেই ব্যবহার কারা হয়। কিন্তু ALT কী দিয়ে যে মজার মজার কাজ সেরে ফেলা যায় তা হয়তো অনেকই জানি না। ধরুন কোনো লেখার ভিতর বিভিন্ন প্রয়োজনীয় SYMBOL বা চিহ্ন দেওয়া প্রয়োজন পরে তখনই কিন্তু ALT কী ব্যবহার করে হয়। বন্ধুরা নিচে একটি লিস্ট দিয়ে দিলাম যেখানে বেশ কিছু প্রয়োজনীয়  SYMBOLS বা চিহ্নের শর্টকাট কী রয়েছে। আপনারা সেখানে দেওয়া নাম্বার গুলো মনে রাখলেই খুব সহজে এই চিহ্ন গুলো লেখার মাঝে ব্যবহার করতে পারবেন। তবে এর জন্য আপনাকে কীবোর্ড এর Alt বাটন চেপে ধরে রেখে কীবোর্ড এর ডানে অবস্থিত Numeric (নাম্বার) বাটন গুলো থেকে 1234 ইত্যাদি নাম্বার ব্যবহার করতে হবে। তাহলে নিচে দেওয়া শর্টকাট কী গুলো দেখে দেখে আপনার প্রয়োজনীয় চিহ্নের নাম্বারটি মনে রেখে দিন।
কম্পিউটারের ALT কী দিয়ে সেরে ফেলুন মাজার মজার কাজ

চিহ্ন গুলি হল- 
Alt + 0153….. ™… trademark symbol
Alt + 0169…. ©…. copyright symbol
Alt + 0174….. ®….registered trademark symbol
Alt + 0176 …°……degre­e symbol
Alt + 0177 …±….plus-or­-minus sign
Alt + 0182 …¶…..paragraph mark
Alt + 0190 …¾….fractio­n, three-fourths
Alt + 0215 ….×…..multi­plication sign
Alt + 0162…¢….the cent sign
Alt + 0161…..¡….. .upside down exclamation point
Alt + 0191…..¿….. ­upside down question mark
Alt + 1………..smiley face
Alt + 2 ……☻…..bla­ck smiley face
Alt + 15…..☼…..su­n
Alt + 12……♀…..f emale sign
Alt + 11…..♂……m­ale sign
Alt + 6…….♠…..s­pade
Alt + 5…….♣…… ­Club
Alt + 3…………. ­Heart
Alt + 4…….♦…… ­Diamond
Alt + 13……♪…..e­ighth note
Alt + 14……♫…… ­beamed eighth note
Alt + 8721…. ∑…. N-ary summation (auto sum)
Alt + 251…..√…..s­quare root check mark
Alt + 8236…..∞….. ­infinity
Alt + 24…….↑….. ­up arrow
Alt + 25……↓…… ­down arrow
Alt + 26…..→…..ri­ght arrow
Alt + 27……←…..l­eft arrow
Alt + 18…..↕……u­p/down arrow
Alt + 29……↔… left right arrow
Alt + 0128….€…. Euro

এই ধরুন আমি ' √ ' (s­quare root check mark) চিহ্নটি লিখতে হবে তাহলে প্রথমে ALT কী চেপে ধুরুন তারপর 251 চাপুন। ব্যাস ! এভাবে উপরের যেকোন সিম্বল যেখানে খুশি ব্যবহার করুন।

Saturday, April 16, 2016

MS Paint এর কিছু মজার টিপস - এমএস পেইন্ট

এমএস পয়েন্ট (Microsoft Paint) Microsoft Corporation এর একটি ছবি এডিটিং অ্যাপ্লিকেশান সফটওয়্যার। এর মাধ্যমে আমার সহজে বেসিক ছবি এডিটিং এর কাজ সহজে সেরে ফেলতে পারি।নিম্নে কয়েকটি টুলস এর ব্যবহার এর টিপস আলোচনা করা হল।

ব্রাশের আকার ছোট-বড় করা

 অনেক সময় ছবি আঁকতে গিয়ে বিভিন্ন রকমের টুল ব্যবহার করতে হয়। পেনসিল (Pencil), ব্রাশ (Brush), এয়ারব্রাশ (Airbrush), লাইন (Line) ইত্যাদি আঁকতে গিয়ে সেগুলোর আকার ছোট বড় করার দরকার হয়। এই কাজটি মাউস (Mouse) দিয়ে না করে আমরা কিবোর্ড (Keyboard) দিয়েই সারতে পারি। CTRL + NumPad (+) চাপলে টুলগুলো মোটা হবে, আর CTRL + NumPad (-) চাপলে টুলগুলো সরু হয়ে যাবে।
MS Paint এর কিছু মজার টিপস - এমএস পেইন্ট

ইমেজের আকার পরিবর্তন করা


উপরের ( CTRL + NumPad (+) চাপলে ছবির আকার বড় , আর CTRL + NumPad (-) চাপলে ছবির আকার বড় ) একই শর্টকাট (Shortcut) দিয়ে আমরা যে কোন ইমেজের আকার (Image size) ছোট বড় করতে পারি। CTRL এর সাথে NUMPAD এর + অথবা - চেপে এই কাজটি সহজে করা যায়। মাউস দিয়ে ড্রাগ (Drug) করার প্রয়োজন হবে না। Select টুল দিয়ে ছবির কোন একটি অংশ নির্বাচন করুন। এবার CTRL এর সাথে একইসঙ্গে NUMPAD এর + অথবা - চাপতে থাকুন। দেখুনতো নির্বাচিত অংশটি (Selected area) ছোটবড় হয়ে যাচ্ছে কি না?

ইরেজার দিয়ে রঙ করুন


ছবি আঁকতে গিয়ে রঙ পরিবর্তন (Change or Replace) করার দরকার হয়। এই কাজটি আমরা MS Paint এর ইরেজার (Eraser) দিয়েই সারতে পারি। এজন্য প্রথমে মাউসের বাম ক্লিক (Left click) দিয়ে একটি রঙ নির্বাচন করুন, এবার ডান ক্লিক (Right click) দিয়ে ব্যাকগ্রাউন্ড (Background) রঙ তুলে নিন (Pick up)। এবার ইরেজ টুলটি নিয়ে মাউজের ডানক্লিকের বোতামটি চেপে ধরে পেইন্টের ছবিটিতে ঘষতে থাকুন (Wave it)। এবার দেখুনতো পরিবর্তনটা চোখে পরে কি না।

শেষ কাজটি মাউস দিয়ে আনডু করুন


MS Paint তিন লেভেলর আনডু (3-level of undos) সমর্থন করে। অর্থাৎ আপনি সর্বোচ্চ তিনটি আনডু (Undo) এই সফটওয়ারে করতে পারবেন। কিন্তু মাউস দিয়েও যে আর একবার আনডু করা যায়, তা হয়তো অনেকেরই জানা নেই।

একটি লাইন আঁকতে থাকুন। কিছুদূর আঁকার পর হয়তো ভাবলেন যে সঠিক দিকে লাইনটি যাচ্ছে না। এবার বামক্লিক (Left Click) চেপে ধরা অবস্থায় মাউসের ডানক্লিক (Right Click) বোতামটি একবার ক্লিক করুন। এতক্ষণের আঁকা লাইনটি বাতিল (Undo) হয়ে গেছে। এই কাজের ফলে আপনার সুবিধাটুকু হল যে তিনবারের আনডু সুবিধাটি বাতিল হয়ে যাবে না। এছাড়াও আর আপনাকে CTRL+Z চাপতেও হবে না।

কালার প্যালেট থেকে তিনটি রঙ তুলে নিন একসঙ্গে


আমরা জানি যে মাউসের বাম বোতাম (Left button) চেপে একটি ও ডান বোতাম (RIght button) চেপে আর একটি রঙ (color) তুলে নেয়া যায়। কিন্তু কাজ করতে গিয়ে আরও একটি রঙ তুলে নেবার দরকার হতে পারে। সেক্ষেত্রে Pick Color টুল নিয়ে CTRL+Left click চেপে আপনি তৃতীয় আর একটি রঙ তুলে নিতে পারবেন।

লাইন সোজা, বর্গক্ষেত্রে বৃত্ত  একক্লিক

SHIFT চেপে ধরে মাউস দিয়ে লাইন কিংবা Rectangle কিংবা Rounded Rectangle আঁকুন আর মজা দেখুন। 
বন্ধুরা, এখন এখানেই কোন সমস্যা হলে কমেন্ট করতে ভুলনা প্লিস। আমাদের টিম সবসময় তোমাদের সাথে আছে, ধন্যবাদ।

Tuesday, March 22, 2016

Facebook এ টাইমলাইনে পর্নো ভিডিও বা ফটো এলে প্রতিকার

আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম অনুষঙ্গ প্রযুক্তি। আর এই প্রযুক্তির নেশায় আমরা ঘণ্টার পর ঘণ্টা ফেসবুকে থাকি এবং বন্ধুদের সঙ্গে চ্যাট/তথ্য আদান-প্রদান করি। আমাদের ফেসবুকে থাকে হাজার হাজার বন্ধু। আমরা যা স্টাট্যাস দেই তা আমাদের সকল বন্ধু দেখেন। কিন্তু আপনি নিজে কোনো স্টাট্যাসে পর্নো ভিডিও শেয়ার করছেন না, অথচ আপনার একাউন্ট থেকে অটোমেটিক পর্নো ভিডিও শেয়ার হচ্ছে। এতে নিশ্চয়ই আপনার মান সম্মানে আঘাত লাগছে।
 এটা এক ধরনের ম্যালওয়ার যা প্রন-ট্রোজান নামে পরিচিত। কারও দেয়া লিংক খারাপ ফেসবুক অ্যাপস ক্লিকে আক্রান্ত হতে পারে আপনার আইডিটি। আক্রান্ত আইডি থেকে সঙ্গে সঙ্গে অটোমেটিক ২০ এর অধিক পর্নো বন্ধুদের টাইমলাইনে ট্যাগ হতে থাকে এবং সমস্ত পিসিতে ম্যালোওয়ার ছড়িয়ে পড়ে।

টাইমলাইনে পর্নো এলে যা করবেন:
  • তাড়াতাড়ি আপনার একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন।
  • যে সব পর্নো ভিডিও আপনার টাইমলাইনে ইতোমধ্যে শেয়ার হয়েছে সেইগুলি ডিলিট ও রির্পোট করুন।
  • ভাল এন্টিভাইরাস দিয়ে আপনার পিসিটি স্ক্যান করুন। কিছু কিছু ভাইরাস স্ক্যান করতে ব্যর্থ হয় এবং তা F-Secure scan, Trend Micro scan, ESET scan, Microsoft security software এর যে কোন একটি দিয়ে অনলাইনে সরাসরি স্ক্যান করুন। যদি আপনার ব্রাউজার গুগলক্রোম হয় তবে browser-specific scan স্ক্যান করুন।
  • আপনার ব্রাউজারের ভার্সন আপডেট করুন।
  • আপনার একাউন্টের সিকিউরিটি স্ট্রং করে ট্যাগ রিভিউ-এ রাখুন। কেউ যেন কোন কিছু ট্যাগ করলে আপনার রিভিউ ছাড়া যেন টাইমলাইনে প্রদর্শন না হয়। সেজন্য Setting>> Timeline and Tagging Settings>>> Who can add things to my timeline?>>> Review posts that friends tag you in before they appear on your Timeline?>>>Enable করুন।
  • Suspicious ব্রাউজারের আড-অন রিমুভ করুন।
  • এর পরেও আবারও পর্ণে শেয়ার হলে ,৭-৮ ঘন্টার জন্য আপনার একাউন্ট ডি-অ্যাক্টিভ করুন।
  • আপনার একাউন্টে পর্নো শেয়ারের পরিণতির জন্য (দুঃখিত) একটি স্ট্যাটাস দিন। যদি আপনার অ্যাকাউন্ট থেকে কোনও খারাপ পোস্ট চোখে পড়ে বা কোনও লিঙ্ক চোখে পড়ে তা যেন ক্লিক না করেন।
টাইমলাইনে যেন পর্নো না আসে তার জন্য করণীয়:
  • কারও দেয়া লিংকে ক্লিক করবেন না।
  • ফেসবুকে ছড়ানো খারাপ ভিডিওতে ক্লিক বা শেয়ার করবেন না ।
  • ট্যাগ রিভিউ-এ রাখুন। কেউ যেন কোন কিছু ট্যাগ করলে আপনার রিভিউ ছাড়া যেন টাইমলাইনে প্রদর্শন না হয়। সেজন্য Setting>> Timeline and Tagging Settings>>> Who can add things to my timeline?>>> Review posts that friends tag you in before they appear on your Timeline? >>>Enable করুন।
  • খারাপ ফেসবুক অ্যাপ বা গেইমস এ ক্লিক করবেন না। সন্দেহজনক অ্যাপ ডিলিট করুন।
সোর্স- দৈনিক বাংলাদেশ প্রতিদিন

Thursday, February 11, 2016

PC থেকে অপ্রয়োজনীয় ফাইল, DOCUMENT মুছে ফেলুন ১ মিনিটে

কম্পিউটারের বা ল্যাপটপে কাজ করতে করতে অনেক অপ্রয়োজনীয় ফাইল বা ডকুমেন্ট কম্পিউটারে এক্সটারনাল ড্রাইভে জায়গা দখল করে থাকে, অনেক সময় দেখা যায় কম্পিউটারের স্পীড কমে যায়, তখন আমার ভাবি কম্পিউটারে ভাইরাস অ্যাটাক করেছে। [ ইন্টারনেট সম্পর্কিত কয়েকটি গুরুত্ব পূর্ণ প্রশ্ন ও তার সমাধান ] তখন একটাই বিকল্প উপায় ভাবি কম্পিউটার কে ফরম্যাট করা, কিন্তু আমারা কি ভাবি বারবার কম্পিউটার ফরম্যাট করা মানে Hard disc ( হার্ড ডিস্ক ) নষ্ট করা। বিশেষ করে  উইন্ডোজ অপারেটিং (Windows XP) সিস্টেম ব্যবহারের কারণে প্রচুর ইভেন্ট ফাইল তৈরি হয়। এই ফাইল জমে থাকার করণে COMPUTER এর গতি কমে যায়। [Slow কম্পিউটার নিমিষে সুপার ফাস্ট করে নিন সফটওয়্যার ছারা ১ মিনিটে ]
PC থেকে অপ্রয়োজনীয় ফাইল, DOCUMENT মুছে ফেলুন ১ মিনিটে

কি করে Event ফাইল গুলি ফেলবেন?

  •  প্রথমে My Computer এ মাউস রেখে ডান বাটন ক্লিক করুন।
  • এরপর Manage অপশনে ক্লিক করুন।
  • এরপর System Tools/Event Viewer/Application অপশন এবং ওকে করুন।
 ডান দিকে লক্ষ করুন , অনেক Event এর তালিকা দেখা যাচ্ছে।
  • এই সবগুলো ফাইল মুছতে ওপরের মেনুবার থেকে Action/Crear All Events নির্বাচন করুন।
  • এরপর এই ফাইলগুলো সরাসরি মুছে ফেলতে তে No ক্লিক করুন, Yes ক্লিক করলে ফাইলগুলোর ব্যাকআপ তৈ্রি হবে।
 একই নিয়মে System Tools/Event/Viewer/Application-এ গিয়ে System ও Security ফাইল মুছে ফেলুন।
ব্যস, কাজ শেষ। এভাবে সপ্তাহে একবার করে দেখুন আপনার কম্পিউটার স্পেড আপনার বন্ধুর কম্পিউটারের তুলনায় ফাস্ট হবেই।
কম্পিউটার সম্পর্কিত যে কোন সমস্যার সমাধান পেতে এখানে ক্লিক করুন।

Thursday, October 15, 2015

Desktop Icon বানান আপনার মনের মতো ! বোরিং থেকে চির মুক্তি

 ডেস্কটপ কম্পিউটার (Desktop computer) হল একটি ব্যক্তিগত কম্পিউটার যা দৈনন্দিন কাজে একটি মাত্র জায়গা। এই ডেস্কটপ কম্পিউটার একটু সাজানো গুছানো অর্থাৎ মনের মতো হলে কাজেও বেশ মনোযোগ বারে। আর এই সাজানো গুছানো কাজ গুলো আমারা যদি কাজের ফাঁকে ফাঁকে করে নিই, তবে বিনোদন হয় মজা ও লাগে বেশ। এজন্যই আজকের এই পোস্ট, আজকে আমি একটি ছোট্ট ডেস্কটপ টিপস শেয়ার করছি। 
কেননা Desktop স্কিনের একই রকম Icon দেখে দেখে এক গুয়ে লাগে। সব সময় এই আইকন গুলি একই অবস্থায় মুর্তির মতো পড়ে থাকে। নিশ্চই বোরিং লাগে তাই না? ডেস্কটপ ওয়ালপেপার পরিবর্তন করতে পারলেও আমারা অনেকেই Desktop Icon গুলি পরিবর্তন করতে পারি না। হয়তো পরিবর্তন করতে পারলেও অনেক ঝামেলা পোহাতে হয়। 
এটিও পড়ুন -অতিরিক্ত হেডফোনের ব্যবহারের ফলে আমাদের কানের যা যা ক্ষতি হচ্ছে ?
আপনার এই সমস্যা সমাধানের জন্যই এই টিউন। ছোট একটা সফটওয়্যার শেয়ার করছি যা দিয়ে খুব সহজেই আপনার ডেস্কটপ আইকনগুলো কে ভিন্ন রুপ দিতে পারবেন। ঘরি (Watch),তারা (Star),হার্ট (Hart) ,ক্রস (Cross), Around, Rhombus  ইত্যাদি ইত্যাদি Style এ ভরিয়ে দিতে পারেন ডেস্কটপ আইকনগুলো কে। নিচের ছবিগুলা দেখলেই এর কার্যকারিতা পরিস্কার হয়ে যাবে। [ SMS এর ইতিহাস - প্রথম কে কাকে এসএমএস পাঠান ? জানেন কি ? ]

ডেস্কটপ আইকন, ডেস্কটপ টিপস



এছারাও আইকন লক করা, হাইড করা, টেক্সট হাইড করা, এছাড়াও আরও কত কি! ব্যবহার না করলে বুঝতে পারবেন না, আমি কতটা সত্য কথা বলছি।

ডেস্কটপ আইকন পরিবর্তনের জন্য যা যা করতে হবে-

স্টেপ ১।
  • প্রথমে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন -
ডাউনলোড লিঙ্কঃ
স্টেপ ২।
  • এরপর আপনার কম্পিউটারে Install করে নিন।
স্টেপ ৩।
  • Install হয়ে গেলে , Task Bar এর ডান কোনায় থাকা Desktop Icon Top অপশনটিতে ক্লিক করে মনের মতো Desktop Icon গুলি পরিবর্তন করে নিন।
  • ব্যাস কাজ শেষ , মজা নিন সারাক্ষণ আর বন্ধুদের সাথে শেয়ার করুন। 
কোন অসুবিধে হলে কমেন্ট করুন। ভালো থাকুন সুস্থ থাকুন, নতুন নতুন টিপস এর জন্য কম্পিউটার জগৎ প্রতিদিন চোখ রাখুন। আমাদের পোস্ট গুলি আপনার ইমেলে (Email) এ পাতে Subscribe করতে ভুলবেন না। ফেসবুকে আমাকে পাতে এখানে ক্লিক করুন ।