Saturday, September 24, 2016

কম্পিউটারের কী বোর্ড 'র পরিচিতি - কী বোর্ড টিপস - Keyboard

কম্পিউটারের কী বোর্ড (Keyboard) কি তা আগের পোস্টে বিস্তারিত আলচনা করা হয়েছে, আপনাদের সুবিধার জন্য সংক্ষিপ্ত ভাবে আলোচনা করা হল- কী বোর্ড হল একটি কম্পিউটারের ইনপুট ডিভাইস। কম্পিউটারের সাথে মানুষের যোগাযোগ রা করাই হচ্ছে ইনপুট ডিভাইসের কাজ। যে কোন ধরনের ডাটাকে বাইনারী ইক্ট্রোনিক্স সিগন্যাল ( জিরো এবং ওয়ান) এ পরিণত করে সিপিইউ-এ পাঠানো হয়। কারণ সিপিইউ এই (০, ১) ছাড়া অন্য কোন কিছু বুঝতে পারে না।
কম্পিউটারের কী বোর্ড 'র পরিচিতি
 

কী-বোর্ড পরিচিতি-

কী-বোর্ডে ৮৪ থেকে ১০১টি বা কোন কোন কী-বোর্ডে ১০২টি কী আছে। ব্যবহারের উপর ভিত্তি করে কী-বোর্ডকে মোটামুটি ৫টি ভাগে ভাগ করা যায়।
(১) ফাংশন কী।
(২) অ্যারো কী।
(৩) আলফা বেটিক কী।
(৪) নিউমেরিক কী বা লজিক্যাল কী।
(৫) বিশেষ কী।

ফাংশন কী (Function Key)

কী বোর্ডের উপরের দিকে বাম পার্শ্বে F1  থেকে F12  পর্যন্ত যে কী গুলো আছে এদরকে ফাংশন কী বলে। কোন নির্দিষ্ট কাজ করা যায় বলে একে ফাংশন কী বলে। যেমন কোন প্রোগ্রামের জন্য help, অথবা কোন প্রোগ্রাম রান করানো ইত্যাদি কাজে এই কী এর ব্যবহার করা হয়।

অ্যারো কী (Arrow Key)

কী বোর্ডের ডান দিকে নিচে পৃথক ভাবে চারটি কী আছে। কোন কোন কী বোর্ডে উপরের দিকেও থাকে। কীগুলোর উপরে অ্যারো বা তীর চিহ্ন দেওয়া থাকে। যা দিয়ে খুব সহজেই কার্সরকে ডানে, বামে, উপরে এবং নীচে সরানো যায়। এগুলিকে আবার এডিট কীও বলে। কারণ টেক্স এডিট করার কাজেও এ কীগুলো ব্যবহার করা হয়।

আলফা বেটিক কী (Alpha Numeric key)

কী বোর্ডের যে অংশে ইংরেজী বর্ণমালা A  খেকে Z পর্যন্ত অরগুলো সাজানো থাকে সেই অংশকে আলফাবেটিক সেকশন/অংশ বলে।

নিউমেরিক কী বা লজিক্যাল কী (Numeric / logical Key)

কীবোর্ডের ডানদিকে ০ থেকে ৯ পর্যন্ত সংখ্যা লেখা যে কীগুলো রয়েছে তাকে নিউমেরিক কী বলে। এখানে +, -,  *, / প্রভৃতি অ্যারিথমেটিক অপারেটর থাকে। এছাড়াও  <, >, = লজিক্যাল অপারেটরগুলো কী বোর্ডে থাকে।

বিশেষ কী (Special Key)

উল্লেখিত কী গুলো ছাড়া কী-বোর্ডের অন্যান্য কী সমূহ কোন না কোন  বিশেষ কার্য সম্পাদন করে বলে  এদেরকে বিশেষ কী বলা হয়। নিম্নে বিশেষ কী সমূহ সম্পর্কে সংপ্তি বর্ণনা দেওয়া হলো।

Esc : এই কী এর সাহায্যে কোন নির্দেশ বাতিল করতে হয়।

Tab :  পর্দায় প্যারাগ্রাফ, কলাম, নম্বর, অনুচ্ছেদ শুরুর স্থান ইত্যাদি প্রয়োজন অনুযায়ী প্রস্তুতের জন্য এই কী ব্যবহার করা হয়।
Caps Lock : এই কী ব্যবহার করে ইংরেজী ছোট হাতের ও বড় হাতের লেখা টাইপ করা হয়।

Shift : একই ওয়ার্ডের মধ্যে বা শুরুতে বড় ও ছোট অর টাইপ করতে এই কী ব্যবহার করা হয়। যেমন : Dhaka, Khulna শব্দ দু’টি লিখতে প্রথম অরে শিফ্ট কী চেপে ধরে এবং পরের অর গুলো শিফ্ট কী ছেড়ে দিয়ে লিখতে হবে। আর বাংলা অর বা বর্ণমালা লেখার েেত্র অর বিন্যাস্ত কী এর উপরের ও নীচের লেখা টাইপের জন্য এই কী ব্যবহার করা হয়। এছাড়া শিফ্ট কী এর সাথে ফাংশন কী চেপে কম্পিউটারকে বিভিন্ন কমান্ড দেওয়া হয়।

Ctrl : এই কী এর সাথে বিশেষ কী একসাথে চেপে কমান্ড দেওয়া হয়। ব্যবহারকারীর সুবিধার জন্য কীবোর্ডের ডানে ও বামে এই কী ২টি থাকে।

Alt : বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন নির্দেশ দেওয়ার জন্য এই কী ভিন্ন ভিন্ন ভাবে ব্যবহৃত হয় এবং বিভিন্ন কমান্ড তৈরী করা যায়।

Enter : কম্পিউটারকে কোন নির্দেশ দিয়ে তা কার্যকর করতে এই কী ব্যবহার হয়। লেখা লেখির জন্য নতুন প্যারা তৈরী করতেও এই কী ব্যবহার করা হয়।

Pause Break : কম্পিউটারে কোন লেখা যদি দ্রুত গতির জন্য পড়তে অসুবিধা হয় তা হলে এই কী চেপে তা পড়া যায়।

Print Screen: কম্পিউটারের পর্দার দৃশ্যত যা কছিু থাকে তা সব প্রিন্ট করত চাইলে এই কী ব্যবহার করতে হয়।

Delete : কোন বাক্য, অর বা কোন লেখাকে মুছে ফেলতে এই কী ব্যবহার করা হয়।

Home : এই কী ব্যবহার করে কার্সারকে পাতার প্রথমে আনা হয়।

End : এই কী চাপলে কার্সার বা পয়েন্টার যেখানেই থাকুক না কেন টেক্স বা পাতার শেষে চলে আসবে।

Page Up : এই কী ব্যবহার করে কার্সারকে উপরের দিকে উঠানো হয়।

Page Down : এই কী ব্যবহার করে কার্সারকে নীচের দিকে নামানো হয়।
Insert :  কোন লেখার মাঝে কোন কিছু লিখলে তা সাধারণত লেখার ডান দিকে লেখা হয়, কিন্তু এই কী চেপে লিখলে তা পূর্ববর্তী বর্ণের উপরে ওভার রাইটিং হয়। কাজ শেষে আবার এই কী চাপলে তা পূর্বের অবস্থায় ফিরে আসে।

 Back Space : কোন লেখার পিছনের অংশ মুছে ফেলতে এই কী ব্যবহার করা হয়।

 Space Bar : কী বোর্ডের কীগুলোর মধ্যে এই কী টি সবচেয়ে লম্বা কোন বাক্য লেখার সময় শব্দ গুলোর মাঝে ফাঁকা করার জন্য এই কী ব্যবহার করা হয়।

 Num Look : এই কী চাপা থাকলে ডান দিকের কী গুলো চালু হয়।

এছাড়া মাল্টিমিডিয়া কীবোর্ডে আরও ৪ টি কী থাকে যেমন ঃ
 Stand by Mood : এই কী চেপে রাখলে কম্পিউটার চালু থাকবে কিন্তু মনিটর বন্ধ হয়ে যাবে।

 Mail key : এই কী চেপে আউটলুক এক্সপ্রেস চালু হয় এবং তা দিয়ে মেইল পাঠানো যায়। তবে ইন্টারনেট চালু থাকতে হবে।

 Web key : এই কী ব্যবহার করে সরাসরি ওয়েব ব্রাউজার ওপেন করা যায়। এবং ইন্টারনেট ব্রাউজ করা যায়।

 Start Menu key: এই কী চেপে ষ্ট্যাট মেনু ওপেন করা যায় এবং প্রয়োজনীয় কমান্ড করা যায়।

Wednesday, August 24, 2016

কম্পিউটারের ALT কী দিয়ে সেরে ফেলুন মাজার মজার কাজ

কম্পিউটারের CTRL, DEL, NUM .... ইত্যাদি কি ব্যবহার করলেও আমরা ALT কী এর কথা ভুলেই যাই। অনেকের ধারনা ALT কী শুধু Menu Bar একটিভ করতেই ব্যবহার কারা হয়। কিন্তু ALT কী দিয়ে যে মজার মজার কাজ সেরে ফেলা যায় তা হয়তো অনেকই জানি না। ধরুন কোনো লেখার ভিতর বিভিন্ন প্রয়োজনীয় SYMBOL বা চিহ্ন দেওয়া প্রয়োজন পরে তখনই কিন্তু ALT কী ব্যবহার করে হয়। বন্ধুরা নিচে একটি লিস্ট দিয়ে দিলাম যেখানে বেশ কিছু প্রয়োজনীয়  SYMBOLS বা চিহ্নের শর্টকাট কী রয়েছে। আপনারা সেখানে দেওয়া নাম্বার গুলো মনে রাখলেই খুব সহজে এই চিহ্ন গুলো লেখার মাঝে ব্যবহার করতে পারবেন। তবে এর জন্য আপনাকে কীবোর্ড এর Alt বাটন চেপে ধরে রেখে কীবোর্ড এর ডানে অবস্থিত Numeric (নাম্বার) বাটন গুলো থেকে 1234 ইত্যাদি নাম্বার ব্যবহার করতে হবে। তাহলে নিচে দেওয়া শর্টকাট কী গুলো দেখে দেখে আপনার প্রয়োজনীয় চিহ্নের নাম্বারটি মনে রেখে দিন।
কম্পিউটারের ALT কী দিয়ে সেরে ফেলুন মাজার মজার কাজ

চিহ্ন গুলি হল- 
Alt + 0153….. ™… trademark symbol
Alt + 0169…. ©…. copyright symbol
Alt + 0174….. ®….registered trademark symbol
Alt + 0176 …°……degre­e symbol
Alt + 0177 …±….plus-or­-minus sign
Alt + 0182 …¶…..paragraph mark
Alt + 0190 …¾….fractio­n, three-fourths
Alt + 0215 ….×…..multi­plication sign
Alt + 0162…¢….the cent sign
Alt + 0161…..¡….. .upside down exclamation point
Alt + 0191…..¿….. ­upside down question mark
Alt + 1………..smiley face
Alt + 2 ……☻…..bla­ck smiley face
Alt + 15…..☼…..su­n
Alt + 12……♀…..f emale sign
Alt + 11…..♂……m­ale sign
Alt + 6…….♠…..s­pade
Alt + 5…….♣…… ­Club
Alt + 3…………. ­Heart
Alt + 4…….♦…… ­Diamond
Alt + 13……♪…..e­ighth note
Alt + 14……♫…… ­beamed eighth note
Alt + 8721…. ∑…. N-ary summation (auto sum)
Alt + 251…..√…..s­quare root check mark
Alt + 8236…..∞….. ­infinity
Alt + 24…….↑….. ­up arrow
Alt + 25……↓…… ­down arrow
Alt + 26…..→…..ri­ght arrow
Alt + 27……←…..l­eft arrow
Alt + 18…..↕……u­p/down arrow
Alt + 29……↔… left right arrow
Alt + 0128….€…. Euro

এই ধরুন আমি ' √ ' (s­quare root check mark) চিহ্নটি লিখতে হবে তাহলে প্রথমে ALT কী চেপে ধুরুন তারপর 251 চাপুন। ব্যাস ! এভাবে উপরের যেকোন সিম্বল যেখানে খুশি ব্যবহার করুন।

Tuesday, August 23, 2016

কীবোর্ডের F ও J লেখা বোতামের উপরে উঁচু দাগ থাকে, কেন জানেন কি

কীবোর্ড শর্টকাট কী নিনে এর আগে অনেক পোষ্ট করা হয়েছে। আজকে একটু কীবোর্ডের ভিন্ন ধর্মী পোষ্ট শেয়ার করছি। আমরা কম্পিউটারের কীবোর্ড সর্বদা ব্যবহার করলেও অনেকের কাছে এখনও কীবোর্ডের কিছু কিছু তথ্য অজানা। যেমন - কি বোর্ডে 'F' ও 'J'-র উপরে একটি করে লম্বাটে উঁচু দাগ থাকে কেন জানেন কি? না জানলে জেনে নিন -


কীবোর্ডের F ও J লেখা বোতামের উপরে উঁচু দাগ থাকে, কেন জানেন কি

  • একঃ কি বোর্ডের উপরে 'F' ও 'J' লেখা বোতামের উপরে একটি করে উঁচু দাগ থাকে। যদি দেখেন কোনও কি বোর্ডে তা নেই তাহলে বুঝবেন কি বোর্ডটি ১৫ বছরের বেশি পুরনো।
  • দুইঃ- এই ধরনের উঁচু দাগ থাকার ফলে কোন বোতাম কোথায় রয়েছে তা সম্পর্কে আন্দাজ করতে বিশেষ সুবিধা হয়। ফলে টাইপ অনেক বেশি গতিশীল হয়।
  • তিনঃ-এই দুটি বোতামে হাত রেখেই নিজেদের সেট করে নেন পেশাদার টাইপিস্টরা। ফলে কি বোর্ডের দিকে না তাকিয়েই অনায়াসে লিখতে পারেন তারা। 
  • চারঃ- সব ধরনের কি বোর্ডেই এই উঁচু দাগ থাকে। কোনও মানুষ দৃষ্টিশক্তি কমে আসলে কি বোর্ডে টাইপ করতে অসুবিধায় পড়তে পারেন। তবে যদি 'F' ও 'J' কে আঙুলের ডগায় নিয়ে টাইপ করেন তাহলেও অনেক সহজে কোনও লেখা লিখতে সুবিধা হবে।

অটোক্যাড এর দরকারিয় শর্টকাট কী - AutoCAD

অটোক্যাড (AutoCAD - Computer Aided Design ) একটি গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার। এটি অটোডেস্ক ইনকর্পোরেটেড কর্তৃক উদ্ভাবিত টুডি (2D) এবং থ্রিডি (3D) ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার। অটোক্যাড এর ক্যাড (CAD) শব্দের অর্থ হলো কম্পিউটার এইডে্ড ডিজাইন (Computer Aided Design)। যার শাব্দিক অর্থ হলো কম্পিউটারের সাহায্যে নকশা অঙ্কন। অটোক্যাডের সাহায্যে সাধারণ ড্রইং ছাড়াও ডিজাইন, ব্লক, সিম্বল, লোগো ডিজাইন, গ্রিল ডিজাইন, এমব্রয়ডারী ডিজাইন ইত্যাদি সহজে তৈরি করা যায়।
অটোক্যাড

অটোক্যাড  AutoCAD শর্টকাট কী পর্ব- ১


শর্ট কী
শর্ট কী এর ব্যবহার
A
ARC আঁকার জন্য
AL
কোনো অবজেক্টকে অন্য অবজেক্টেও সাপেক্ষে Align করার জন্য
AR
ARRAY ডায়ালগ বক্সটি ওপেন হবে
C
CIRCLE আঁকার জন্য
CO
কোন অবজেক্টকে Copy করার জন্য
CHA
Chamfer তৈরীর জন্য
COL
COLOR ডায়ালগ বক্সটি ওপেন হবে
D
Dimension Style Manager ওপেন হবে
DI
Distance বা দূরত্ব পরিমাপের জন্য
DO
 Solid শেপ বৃত্ত আঁকার জন্য
E
 কোন অবজেক্ট বা অবজেক্টের অংশ বিশেষ মুছার জন্য
EX
অবজেক্টের পরিধি বর্ধিত করার জন্য
F
FILLET করার জন্য
FLATTEN
 কোন 3D অবজেক্টকে 2D করার জন্য
G
GROUP ডায়ালগ বক্স ওপেন হবে
H
HATCH ডায়ালগ বক্স ওপেন হবে
IM
ড্রয়িংয়ে IMAGE ইনসার্ট করার জন্য
JPGOUT
 ড্রয়িংকে JPG ফরমেটে সেইভ করার জন্য
L
LINE আঁকার জন্য
LA
Layer Properties Manager ওপেন হবে
LEAD
তীর চিন্থ আঁকার জন্য
LI
অটোক্যাড টেক্সট উইন্ডো ওপেন হবে
LO
LAYOUT অপশনগুলি দেখা যাবে
LTS
লাইনটাইপ স্কেল পরিবর্তন করে
M
কোন সিলেক্টেড অবজেক্টকে Move করার জন্য ব্যবহৃত হয়
MA
দুট অবজেক্টের Properties এক করার জন্য
MI
অবজেক্টকে Mirror করার জন্য
O
Offset তৈরীর জন্য
P
 ড্রয়িং বড় করে দেখার একটি প্রক্রিয়া
PL
Polyline আঁকার জন্য
PLOT
plot/print ডায়ালগ বক্স ওপেন করে
DDPTYPE
pointstyle পরিবর্তন করা যায়
PR
 PROPERTIES ডায়ালগ বক্স ওপেন হবে
REC
Rectangle আঁকার জন্য
REN
Blocks,  Layer  ইত্যাদির নাম পরির্বতনের জন্য
RO
কোন অবজেক্টকে রোটেট বা ঘুরানোর জন্য
SP
 টেক্সেটের বানান চেক করার জন্য
T
Multiline Text লিখার জন্য
TB
TABLE আঁকার জন্য
TR
Trim করার জন্য
U
শেষ কমান্ডটিকে Undo করার জন্য
UN
 UNITS ডায়ালগ বক্স ওপেন করে
V
 VIEW ডায়ালগ বক্স ওপেন করে
Z
 ZOOM করার জন্য
CTRL+1
 properties প্যানেল on/off হবে
CTRL+2  
ডিজাইন সেন্টার অন/অফ হবে
CTRL+3
 Tool Palettes অন/অফ হবে
CTRL+8
 Calculator window অন/অফ হবে
CTRL+A
সবকিছু সিলেক্ট হবে
CTRL+C
কোন অবজেক্ট কপি করার জন্য
CTRL+H
 গ্রুপ অন/অফ হবে
CTRL+J
 শেষ কমান্ডের পুনারাবৃত্তির জন্য
CTRL+N
NEW ডায়ালগ বক্স ওপেন হবে
CTRL+O
Open ডায়ালগ বক্স ওপেন হবে
CTRL+P
PLOT ডায়ালগ বক্স ওপেন হবে
CTRL+S
SAVE ডায়ালগ বক্স ওপেন হবে
CTRL+SHIFT+S
Save as ডায়ালগ বক্স ওপেন হবে
CTRL+V
কোন অবজেক্ট Paste করার জন্য
CTRL+X
কোন অবজেক্ট Cut করার জন্য
CTRL+Y
REDO করার জন্য
CTRL+Z
UNDO করার জন্য
DDI
 সার্কেল/আর্কের ডায়ামিটার প্রর্দশন করে
ML
 Multilines টেক্সট লিখার জন্য
POL
POLYGON আকাঁর জন্য
LW
LWEIGHT ডায়ালগ বক্স ওপেন হবে
F1
HELP ওপেন হবে
F2
 অটোক্যাড টেক্সট উন্ডো ওপেন হলে
F7
 GRID অন/অফ হবে
F8
ORTHO অন/অফ হবে
F9
 SNAP অন/অফ হবে

ডাউনলোড
অটোক্যাড এস সব কী গুলি একত্রে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।