Sunday, July 3, 2016

স্মার্ট ফোনে যে অ্যাপগুলি থাকা খুবই জরুরী - এনড্রয়েড ট্রিক্স

আট থেকে আশি কমবেশি সবার পকেটে এখন স্মার্ট ফোন ও ট্যাবলেট। টেকনোলোজির যুগে এনড্রয়েড ফোন এমন একটি মাধ্যম যা দিয়ে দারুন সব মজার মজার কাজ নিমিষে সেরে ফেলা যায় । এমন কিছু অ্যাপ আছে যেগুলো এনড্রয়েড মোবাইলে ইন্সটল থাকেই ফ্রী কল, চ্যাট, বিরক্তকর ফোন নাম্বার ব্লক,ফ্রি পরিবহন সম্পর্কিত তথ্য, ট্রেন সম্পর্কিত তথ্য,  ঘরে বসে কেনাকাটা, খাবার অর্ডার এমনকি ফটো এডিটিং কাজও সেরে ফেলা যায় স্মার্ট ফোনে, এছারাও অনেক কাজ করা যায় খুব সহজে। আজকে আমি কয়েকটি স্মার্ট ফোনের অ্যাপ নিয়ে আলোচনা করবো যেগুলো আপনার ফোনে থাকলে খুব সুবিধা হবে।
স্মার্ট ফোনে যে অ্যাপগুলি থাকা খুবই জরুরী - এনড্রয়েড ট্রিক্স

অ্যান্টিভাইরাস


সবার প্রথমে আমাদের যেটা মাথায় রাখা উচিৎ সেটা হল ফোনকে সুরক্ষিত রাখা। আর এজন্য চাই ফোনে সঠিক অ্যান্টিভাইরাস। হাজার হাজার অ্যান্টিভাইরাস থাকলেও এর মধ্যে উল্লেখযোগ্য হল-  ৩৬০ সিকিউরিটি (360 Security), এভিজি অ্যান্টিভাইরাস (AVG), ইএসইটি মোবাইল সিকিউরিটি, ক্যাসপারস্কাই ইত্যাদি।

ট্রুকলার

এটি একটি কলার আইডি শনাক্ত করার অ্যাপ। এই অ্যাপ অবাঞ্ছিত ও বিরক্তিকর ফোন আসাও ব্লক করতে পারে। অপরিচিত কোনও নম্বর থেকে ফোন এলে সেই নম্বর দেখে সেই নম্বরকে শনাক্ত করে আপনাকে ফোনকর্তার বিস্তারিত তথ্য দিতে পারে এই অ্যাপ। এই অ্যাপটি শুধুমাত্র ইন্টারনেটের মাধ্যমেই কানেক্ট করা যায়।

সোস্যাল মিডিয়া অ্যাপ


আপনার প্রিয় বন্ধু বা মনের মানুষটিকে চোখের সামনে রাখার জন্য কিংবা আপনার গোটা দুনিয়াকে হাতের মুঠোয় নিয়ে আসা এবং পরিবারে সঙ্গে যোগাযোগ স্থাপন করার জন্য আপনার ফোনে সোস্যাল মিডিয়া অ্যাপ রাখা খুবই জরুরী। এজন্য হোয়াটঅ্যাপ, ফেসবুক, টুইটার, স্ন্যাপচ্যাট ইত্যাদি সোস্যাল মিডিয়া অ্যাপগুলি না থাকা মানে আপনার ফোনকে প্রতিবন্ধী করে রাখা।

মিউজিক অ্যাপ


গান সোনার জন্য আপনাকে ৮ জিবি বা ১৬ জিবি বা ৩২ জিবি মেমরি কার্ডের প্রয়োজন নেই কিংবা গান শোনার জম্য কম্পিউটার থেকে ডেটা কেবিলের সাহায্যে গান ফোনে ট্রান্সফার করার প্রয়োজন নেই। গানা, সাভন, উইঙ্ক মিউজিক, সাউন্ড ক্লাউড এগুলির মধ্যে যেকোনও একটি মিউজিক স্ট্রিমিং অ্যাপ ইনস্টল করে নিলেই যথেষ্ট।

পরিবহনের অ্যাপ


টেকনোলোজির স্মার্ট যুগে আপনাকে বাসের ভিড় আর ট্যাক্সির রিফুউজাল থেকে বাঁচতে স্মার্টফোনে ট্রান্সপোর্ট অ্যাপ থাকালে খুব সুবিধা হয়। আর এর জন্য ওলা ও উবার ইনস্টল করুন।

শপিং অ্যাপ


ঘড়ে বসে কেনাকাটার জন্য ই-কমার্স আপনার অনেকটা সময় বাঁচায় এবং আপনার কেনাকাটা অনেক সহজ ও পকেটসাধ্য করে। তাই ফোনে ফ্লিপকার্ট, অ্যামাজন, স্ন্যাপডিল, জ্যাবং, মিন্ত্রা, সোপক্লুজ অ্যাপগুলি ইনস্টল করে নিতে পারেন।

ফুড অ্যাপ


আপনার প্রিয় খাবারের জন্য কষ্ট করে আর দোকানে না ছুটে বাড়িতে বসে পছন্দ মতো খাবার খাওয়ার দিকে থেকে দেখতে গেলে ফুড অ্যাপের জুড়ি মেলা ভার। জোমাটো, সুইগি, ফুডপান্ডা ইনস্টল করে নিন ঝটপট।

মোবাইল ওয়ালেট


পেটিএম, অক্সিজেন, মোবিকুইক-এর মতো মোবাইল ওয়ালেট অ্যাপগুলি ইনস্টল করাটা স্মার্টফোনে খুব জরুরী। এই ধরনের মোবাইল ওয়ালেট দিয়ে কেনাকাটায় অনেক ছাড়া পাওয়া যায়। সব ক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য না দিলেও চলবে।

ফটো এডিটিং অ্যাপ


ফোনে তোলা ছবি আরও আকর্ষণীয় করতে একটু এডিটিংয়ের প্রয়োজন তো হয়ই। তাই পিক্সএলআর, ইনস্তাগ্রাম, অ্যাডোব লাইটরুম-এর মতো অ্যাপগুলি ফোনে ইনস্টল করুন।
গেম
গেম প্রেমিদের জন্য আছে হাজার হাজার গেম। তবে অবসর সময় কাটানোর জন্য কিংবা মনোরঞ্জনের জন্য গেম খেলার জন্য গুগল প্লে স্টোর থেকে আপনার পছন্দ মতো গেম ইন্সটল করে নিন।
 

Monday, February 29, 2016

অ্যাপ ছাড়াই স্মার্ট ফোনে ফাইল ও ফোল্ডার লুকিয়ে রাখার কৌশল

প্রাত্যাহিক জীবনে মোবাইলের গুরুত্ব প্রতিনিয়ত বেরেই চলছে। বলতে গেলে ধিরে ধিরে আমরা সবাই মোবাইলের দাশে পরিণীত হয়ে যাচ্ছি।  তাই মোবাইল হল আমদের নিত্য সঙ্গী, একে বাদ দিয়ে আমরা রাস্তা হাতেই পারি না। যাক, আসল কথায় আসি, অনেক সময় বন্ধুদের কাছে থেকে আমরা গুরুত্বপূর্ণ ফাইল লুকিয়ে রাখতে চাই, কিন্তু এ জন্য চাই বারতি সফটওয়্যার, এতে অপচয় হয় ইন্টারনেটর টাকা (Net Balance) ,আর মোবাইলে লাগে বারতি সফটওয়্যার রাখার জায়গা। এই পষ্টে দেখানো হবে আপনি কিভাবে আপনার মোবাইলের গুরুত্বপূর্ণ ফাইল ও ফোল্ডার লুকিয়ে রাখবেন একদম সফটওয়্যার ছাড়া?

ফাইল ও ফোল্ডার লুকিয়ে রাখার কৌশল
এ জন্য আপনাকে যা যা করতে হবে ?
  • প্রথমে মেমরি কার্ডে (Memory Card) গিয়ে ডট লিখে ফাইল টাইপ (".agomonibarta") করুন (example- .agomonibarta)
  • এরপর যে ফাইল গুলি লুকিয়ে রাখতে চান সেগুলিকে ঐ ফাইলে ঢুকিয়ে রাখুন
  • এরপর এরপর ফাইল ম্যনেজার থেকে Folder (ফোল্ডার) Hide hidden file অপশনে ক্লিক করুন। (সাধারণত ফোল্ডার/ ফাইল ম্যনেজার ফোনের ডান পাশে থাকে )
  • ব্যাস ! এবার দেখুন আপনার ফোনের ফোল্ডার লুকিয়ে গেছে।
 কিভাবে পুনরায় হিডেন ফোল্ডার (Hidden Folder) দেখবেন ?
  • প্রথমে ফোল্ডার / ফাইল (Folder) ম্যানেজারে ক্লিক করুন
  • এরপর Show hidden File এ ক্লিক করুন
  • এরপর Folder ম্যানেজার থেকে Folader  এর নাম থেকে ডট (dote) টি মুছে ফেলুন।
  • ব্যাস ! আপনার ফাইল দেখাবে (Show) করবে।
টিপসটি পূর্বে প্রকাশ হয়েছিল www.agomonibarta.com এ। আমাদের টিমকে সর্বদা পেতে পড়ুন আগমনী বার্তা । কোন সমস্যা হলে কমেন্ট করুন।

Tuesday, February 16, 2016

মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়ানোর গোপন টিপস

ডিজিটাল যুগে সবার হাতে হাতে স্মার্ট ফোন , আর তারসাথে অবশ্যই মোবাইলে ইন্টারনেট থাকা চাই। ইন্টারনেট ছাড়া পথ চলাই আমাদের ভার । কিন্তু সবচেয়ে দুঃখের কথা হলো মোবাইলে ইন্টারনেট করতে গেলেই পেজ খুলতেই চায় না, অনেকে স্লো ইন্টারনেট স্পিডের কথা বলেন ৷ কিন্তু মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য কয়েকটি টিপস নিলে খুব সহজেই মোবাইলের ইন্টারনেট স্পিড বাড়ানো যায়।[PC থেকে অপ্রয়োজনীয় ফাইল, DOCUMENT মুছে ফেলুন ১ মিনিটে ]

মোবাইলে নেট স্পিড বাড়ানোর উপায়
  • মোবাইলের অপ্রয়োজনীয় অ্যাপগুলো আনইনস্টল (Uninstall) করুন।
  • আপনার মোবাইলের স্টোরেজের অপ্রয়োজনীয় ডেটা ডিলিট (Delete) করুন৷ স্টোরেজ বাড়ার সাথে সাথে আপনার ইন্টারনেটের স্পিডও বাড়বে।
  • মোবাইলের ‘ক্যাশড ডেটা’  ক্লিয়ার করুন ৷ কারণ এগুলো শুধু মোবাইলের জায়গায় নস্ট করে না বরং আপনার মোবাইলের বিভিন্ন অ্যাপকেও স্লো করে দেয়।
  • আপনার এসডি কার্ড এর দিকেও খেয়াল রাখুন৷পারলে হাইস্পিড এসডি কার্ড ব্যবহার করুন৷ আপনি যদি স্লো এসডি কার্ড ব্যবহার করেন তাহলে তা আপনার মোবাইলের ডাউনলোড স্পিডকেও স্লো করে দেবে।

মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়ানোর গোপন টিপস
  • সবশেষে আপনার মোবাইলের অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করতে অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। যা আপনার মোবাইলের স্পিডকে বাড়াবে।
  • আপডেট ভার্সনের ব্রাউজার ব্যবহার করুন।
  • ক্লিনার দিয়ে মাঝে মাঝে মোবাইলকে ক্লিন করুন।
  • ভালো সার্ভিস প্রভাইডার সিম ব্যবহার করুন।
  • তবু সমস্যা হলে মোবাইলকে সার্ভিস করিয়ে নিতে পারেন ।
কম্পিউটার জনিত যেকোন সমস্যা সমাধানের জন্য প্রশ্ন করুন এবং আপডেট নিজ পড়তে আগমনী বার্তা পড়ুন, আশা করি ভালো লাগবে। Thank You ...

Sunday, November 15, 2015

নকল স্যামসাং ফোন চেনার সহজ উপায় জেনে নিন ! Samsung Phone

রমরমা স্মার্ট ফোনের দুনিয়ায় কোন ফোনটি আসল আর কোনটি নকল চেনা খুবই দুষ্কর। বিভিন্ন বাজার এবং অনলাইন কেনাকাটার ওয়েবসাইটে দেদারসে বিক্রি হচ্ছে নকল ফোন কিন্তু চেনাই যায় না কোনটি স্যামসাংয়ের নকল স্মার্টফোন। দামি স্মার্টফোন গুলোর নকলই মূলত দেশের বাজারে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে অ্যাপলের আইফোন এবং স্যামসাংয়ের বিভিন্ন মডেলের নকল ফোন প্রকাশ্যে, এমনকি নকল ঘোষণা দিয়েই বিক্রি হচ্ছে। নকল হওয়া স্মার্টফোনের ক্ষেত্রে স্যামসাংয়ের ফোনের সংখ্যাই বেশি। তবে সনি ও এইচটিসির দু-একটি মডেলের স্মার্টফোনের নকলও বাজারে দেখা যায়। [অতিরিক্ত হেডফোনের ব্যবহারের ফলে আমাদের কানের যা যা ক্ষতি হচ্ছে ? ]

স্যামসাং ফোন চেনার সহজ উপায় জেনে নিন

নকল স্যামসাং ফোন যেভাবে চিনবেন ?


  • পর্দার চারপাশে একটি কালো আকৃতির খালি অংশ থাকে।
  • আসল স্মার্টফোনের হোম বাটনটি পর্দার নিচে খুব কাছাকাছি থাকবে। নকলগুলোতে একটু নিচে থাকে, যা খেয়াল না করলে বোঝা যায় না।
  • নকল ফোনে স্যামসাংয়ের লোগোতে নখ বা অন্য কিছু দিয়ে আঁচড় কাটলে সেটি উঠে যায়।
  • নকল স্মার্টফোনের প্যাকেটের সঙ্গে সাধারণত একটি ফ্লিপ কভার বিনা মূল্যে দেওয়া হয়, যা আসল ফোনের সঙ্গে থাকে না।
এটিও পড়ুন -নোকিয়া ফোনের গোপন কিছু দরকারিয় কোড
  • ওপরের পদ্ধতিগুলো প্রয়োগ করেও যদি বুঝতে না পারেন যে সেটি আসল না নকল ফোন সে ক্ষেত্রে ‘এলসিডি টেস্ট’ করে নিতে পারেন। ফোনটিতে *#০*# চাপুন। ফোন আসল হলে সঙ্গে সঙ্গে পর্দায় এলসিডি টেস্ট দেখা যাবে। নকল সেটে এটি কখনোই আসবে না।
  • আসল ফোনে *#১২৩৪# চাপলে ভার্সন এপি, সিপি ও সিএসসি সিরিয়াল নম্বর, *#০ *# চাপলে জেনারেল টেস্ট মোড এবং *# ০২২৮# দিয়ে ব্যাটারি স্ট্যাটাস দেখা যাবে। নকল ফোনে এসব ‘কোড’ কাজ করে না। [ যেভাবে মোবাইল ফোনের ব্যাটারির চার্জ দীর্ঘায়ু করবেন ? ২০১৫ সেরা টিপস !!]
কোন সমস্যা থাকলে কমেন্ট করতে ভুলবেন না প্লিস। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।

Friday, April 10, 2015

অ্যান্ড্রয়েড ফোনের জন্য কিছু জনপ্রিয় বাংলা কীবোর্ড - সম্পূর্ণ বিনামূল্যে !!

স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেরেই চলছে। কিন্তু বেশির ভাগ ব্যবহারকারী ঠিকঠাক বাংলা লিখতে পারেনা। ব্যাপারটা কিছুটা বিরক্তিকর সত্যি। কারন অ্যান্ড্রয়েড ফোনে বিল্ট ইন বাংলা কী বোর্ড থাকে না। প্রয়োজনে আমাদের সংগ্রহ করে নিতে হয়। তাই আপনাদের জন্য ব্যবহার উপযোগী এবং জনপ্রিয় কয়েকটি অ্যান্ড্রয়েডের বাংলা কী বোর্ড  নিয়ে আলোচনা করেছি। এবার থেকে আপনিও বিনা-বাঁধায় ঝকঝকা সুন্দর বাংলা লিখতে পারবেন।
বহুল জনপ্রিয় ও ব্যবহারে সহজ তিনটি বাংলা কী বোর্ড যেমন- মায়াবী কীবোর্ড, রিদমিক কীবোর্ড, অভ্র কীবোর্ড নিয়ে আলোচনা করছি। চাইলে সবগুলো কীবোর্ড ব্যবহার করে দেখতে পারেন। যেটা আপনার ভাল লাগবে সেটি ব্যবহার করবেন।

মায়াবী বাংলা কীবোর্ডঃ

অ্যান্ড্রয়েডের ( Android ) বাংলা লিখার জন্য সবচেয়ে প্রয়োজনীয় কীবোর্ড হল মায়াবী কীবোর্ড। এই কীবোর্ডের সাহায্যে সহজে বাংলা দ্রুত লেখার জন্য রয়েছে ১) বাংলা ও ইংলিশ শব্দের prediction/ suggestion , ২) রয়েছে Cut, Copy, Paste এর সুবিধা, ৩) বিভিন্ন রকমের থিম সহ যেমন -জিঞ্জারব্রেড, আইসক্রিম স্যান্ডউইচ ও রিদ্মিক থিম , ৪) চাইলে একই সাথে ফনেটিক, উনিজয় ও জাতীয় লেআউটে লেখা যায় এছাড়াও রইয়েছে অনেক ফিচার। যার কারনে মায়াবী কী বোর্ডের তুলনা সে নিজেই।

মায়াবী বাংলা কীবোর্ডের স্ক্রীনশটঃ

মায়াবী কীবোর্ড

ডাউনলোড লিঙ্ক ১) গুগল প্লে-স্টোর হতে ইনস্টল 
ডাউনলোড লিঙ্ক ২) কিংবা এখানে ক্লিক করুন ...

অভ্র বাংলা কীবোর্ডঃ

অতি পরিচিত বাংলা কীবোর্ড হল অভ্র বাংলা কী বোর্ড কম্পিউটারে যারা অভ্র ব্যবহার করে অভ্যস্থ তারাই একমাত্র জানেন অভ্রের মজা কি! নিম্নে অভ্রের বেশ কিছু চমৎকার ফিচার তুলে ধরা।

অভ্র বাংলা কীবোর্ডের স্ক্রীনশটঃ
অভ্র কীবোর্ড

অভ্র কিবোর্ডের কিছু বিশেষ বিশেষ ফিচারঃ

  • অভ্র ফনেটিক স্টাইলে বাংলা লিখার সুবিধা রয়েছে।
  • অন্য কোন বাংলা কীবোর্ড এর দরকার নেই।
  • মোবাইলের ইংলিশ কীবোর্ড ব্যাবহার করেই বাংলা লেখা যায়।
  • এখানে যুক্তাক্ষর লেখা খুবই সহজ।
  • রয়েছে টেক্সট কপি করার বিশেষ সুবিধা।
  • সহজে টেক্সট শেয়ার করা যায় (Facebook, Gmail, Google+, Message, Email, Facebook Messenger ইত্যাদি)
  • লেখার সময় খুব সহজেই লেখার মাধ্যম (বাংলা / English) পরিবর্তন করা যায়।
ডাউনলোড লিঙ্ক ১) গুগল প্লে-স্টোর হতে ইনস্টল 
ডাউনলোড লিঙ্ক ২) কিংবা এখানে ক্লিক করুন ...

রিদ্মিক কীবোর্ডঃ

রিদমিক কীবোর্ডটাও ঠিক মায়াবী কীবোর্ডের মতই। আপনারা যারা বিজয় ব্যবহার করেন, তাদের জন্যও রয়েছে সুব্যবস্থা। নিম্নে বেশ কিছু বিশেষ ফিচার আলোচনা করা হল-

রিদ্মিক কীবোর্ডের স্ক্রীনশটঃ

রিদমিক কী বোর্ড

রিদ্মিক কিবোর্ডের কিছু বিশেষ ফিচারঃ
  • এটি ইউনিজয় ও ফোনেটিক লেআউট সাপোর্ট করে। ফলে বিজয় ব্যবহারকারীরাও সহজে বাংলা লিখতে পারবেন।
  • এই কিবোর্ডে রয়েছে বিভিন্ন ডিজাইন যা আপনার ডিভাইসের থিমের সঙ্গে সহজেই মানানসই করে নিতে পারবেন।
ডাউনলোড লিঙ্ক ১) গুগল প্লে-স্টোর হতে ইনস্টল 
ডাউনলোড লিঙ্ক ২) কিংবা এখানে ক্লিক করুন ...
কোন সমস্যা হলে কমেন্ট করবেন। ভালো ও সুস্থ থাকুন ধ্যন্যবাদ।