Tuesday, August 23, 2016

সি++ প্রোগ্রামিং টিউটোরিয়াল, C++ Programming

সি++ প্রোগ্রামিং

সি++ (উচ্চারণ: সি প্লাস প্লাস) একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। ১৯৮০ সালে বিয়ার্নে স্ট্রাউসট্রপ (Bjarne Stroustrup) যুক্তরাষ্ট্রের এটিএন্ডটি বেল ল্যাবরেটরিতে (AT&T Bell Laboratory) এটি ডেভেলপ করেন। মূলত সিমুলা৬৭ এবং সি প্রোগ্রামিং ভাষার সুবিধাজনক বৈশিষ্ট্যগুলোর সমন্বয় সাধন করে সি++ তৈরি হয়।
সি++ প্রোগ্রামিং টিউটোরিয়াল, C++ Programming



এটি একটি মধ্যম শ্রেণীর প্রোগ্রামিং ভাষা যাতে উচ্চ শ্রেণী এবং নিম্ন শ্রেণীর ভাষাগুলোর সুবিধা সংযুক্ত আছে। এটি সর্বকালের অন্যতম জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা এবং সফটওয়্যার শিল্পে এটি বহুল ব্যবহৃত হয়। যেমন- সিস্টেম সফটয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ডিভাইস ড্রাইভার, এম্বেডেড সফটওয়্যার, উচ্চ মানের সার্ভার ও ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন, বিনোদন সফটওয়্যার যেমন- ভিডিও গেম ইত্যাদি ক্ষেত্রে সি++ ব্যবহৃত হচ্ছে। সি++ এর বিভিন্ন মুক্ত এবং মালিকানাধীন কম্পাইলার আছে যা বিভিন্ন দল যেমন- জিএনইউ প্রকল্প, মাইক্রোসফট, ইন্টেল এবং বোরল্যান্ড সরবরাহ করে। সি++ পরবর্তী সময়ে বিভিন্ন প্রোগ্রামিং ভাষাকে প্রভাবিত করেছে যার মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হচ্ছে জাভা।

সি এর সাথে এখানে যা সংযুক্ত করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু হল- প্রথমে শ্রেণী (classes), পরবর্তীতে ভার্চুয়াল ফাংশন, অপারেটর ওভারলোডিং, মাল্টিপল ইনহেরিটেন্স, টেমপ্লেটস, ব্যতিক্রম গ্রহণ করার ক্ষমতা (exception handling), পলিমরফিজম ইত্যাদি।

সি++ এর ইতিহাস

বিয়ার্নে স্ট্রাউসট্রপ (Bjarne Stroustrup) ১৯৭৯ সালে 'সি' নিয়ে গবেষণা শুরু করেন। পি.এইচ.ডি ডিগ্রী অর্জনের জন্য গবেষণা করতে গিয়ে তিনি নতুন প্রোগ্রামিং ভাষা তৈরি করার কথা ভাবেন। স্ট্রাউসট্রপ খেয়াল করেন যে, বড় পরিসরের সফটওয়্যার উন্নয়নে সিমুলা প্রোগ্রামিং ভাষা বেশ কার্যকরী। কিন্তু ভাষাটি অনুশীলনের ক্ষেত্রে বেশ ধীর গতির, আবার বিসিপিএল বেশ দ্রুত কিন্তু বড় পরিসরের সফটওয়্যার উন্নয়নের জন্য তেমন শক্তিশালী নয়। বিয়ার্নে স্ট্রোভ্‌স্ট্রুপ যখন AT&T Bell Labs এ কাজ শুরু করেন তখন ইউনিক্স কার্নেল নিয়ে গবেষণা করতে গিয়ে বেশ সমস্যার সম্মুখীন হন। তিনি 'সি' প্রোগ্রামিং ভাষায় সিমুলা এর সুবিধা গুলো অন্তর্ভুক্ত করার কাজে নিয়োজিত হন। এ কাজে 'সি' প্রোগ্রামিং ভাষাকে নির্বাচন করা হয় কারণ এটি সহজ, দ্রুততর, সহজে বহনযোগ্য এবং এর ব্যবহার ব্যাপক। সি এবং সিমুলা ছাড়াও তিনি আরো কিছু প্রোগ্রামিং ভাষা নিয়ে গবেষনা করেন যেমন: আলগোল ৬৮, অ্যাডা, সিএলইউ এবং এমএল।

সি++ এর নামকরণ

সি++ নামটি এসেছে সি নামক প্রোগ্রামিং ভাষা থেকে। সি ভাষাতে পর পর দুটি যোগ চিহ্ন ব্যবহার করার অর্থ হলো কোন কিছুর মান এক বাড়ানো। অনেকটা সেই অর্থেই সি প্রোগ্রামিং-এর এক ধাপ উপরের একটি প্রোগ্রামিং ভাষা হিসেবে সি++ নামকরণটি এসেছে। উৎস- wikipedia.org

Wednesday, August 3, 2016

Excel File কে অতি সহজে Auto Backup রাখুন তারিখ এবং সময় সহ

মাইক্রোসফট এক্সেল (Microsoft Excel) নিয়ে এর আগে অনেকগুলি পোষ্ট করা হয়েছে, আজকে একটু ভিন্নধর্মী পোষ্ট নিয়ে আলোচনা করা। কোন আপ্লিকেশনে কাজ করতে গেলে সচরাচর আমরা যে সমস্যার সম্মুখীন হয় সেটি হল ফাইলকে ব্যাকআপ (Backup) রাখা। এই সমস্যার সমাধান নিয়েই আজকের এই পোষ্ট। আপনারা যারা এক্সেল ফাইলের অটো ব্যকআপ রাখতে চান সময় ও তারিখ সহ তারা নিচের ধাপগুলো অনুসরন করে আর সহজে Auto Backup ফাইল তৈরি করুন। [Excel এর অত্যন্ত খুব দরকারি ১০ টি মেথড ]
Auto Backup ফাইল তৈরি করতে যা যা করতে হবে-
  • প্রথমে একটি Excel ফাইল খুলুন।
  • এরপর ALT+F11 চেপে Visual Basic Editor Window ওপেন করুন।
  • এরপর ThisWorbook এ ডাবল ক্লিক করুন। নিচের চিত্রের মত করে workbook select ( 1 চিহ্নে দেখুন ) করুন। এরপর BeforeClose select ( ২নং চিহ্নে দেখুন ) করুন।

  • এরপর Private Sub এর ভিতর নিচের কোডগুলো ( ৩ নং চিহ্নে )পেষ্ট করুন।
যে Codes টি পেস্ট করতে হবে তা নিম্নরূপ-
Dim HarunFilePath$, HarunFileName$
HarunFilePath = ThisWorkbook.Path 'Path for current folder of your file.
HarunFileName = Left(ThisWorkbook.Name, Len _
(ThisWorkbook.Name) - 4) ' Your current file name without extension

On Error Resume Next      'as folder already exists "Created ones"
MkDir HarunFilePath & "\Backup"    ' create folder for first time.
'save current version of this book in the folder
ActiveWorkbook.SaveCopyAs Filename:=HarunFilePath & _
"\Backup" & "\" & HarunFileName & _
"_" & Format(Date, "dd-mmm-yyyy") & "_" & Format(Time, "hh-mm-ss") & "_Backup" & ".xls"

  • এরপর Save করে Close করে দিন। এখন প্রতিবার Excel File টি Close করার সময় একটি করে ব্যাকআপ তৈরি হবে।
এটিও পড়ুন- বয়স বের করার সহজ মেথড জেনে নিন EXCEL এর যাদু
ব্যাস! এখন এখানেই পরবর্তী পোষ্ট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক দিন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না প্লিস। ধন্যবাদ।।

Saturday, January 31, 2015

PHP ও MySQL বাংলা টিউটোরিয়াল - স্টেপ বাই স্টেপ

PHP ও MySQL টিউটোরিয়াল পর্ব- ১ 

প্রোগ্রামিং কি এবং কেন এর আগের পোষ্টে আলোচনা করা হয়েছে। আজ PHP ও MySQL কি বাংলা টিউটোরিয়াল - স্টেপ বাই স্টেপ পর্ব -১. তো আসুন শুরু PHP ও MySQL.
PHP একটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ । তবে PHP শেখা শুরু করার পুর্বে আপনাকে অবশ্যই যে জিনিসগুলো সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে তাহলঃ ১) HTML/XHTML ২) জাভাস্ক্রিপ্ট (JavaScript)
PHP ও MySQL বাংলা টিউটোরিয়াল

 PHP কি?

  • PHP দ্বারা বুঝায় হাইপার টেক্সট প্রিপ্রসেসর (Hypertext Preprocessor) ।
  • এটি ASP এর মত একটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ।
  • PHP এর সব স্ক্রিপ্টগুলোকেই সার্ভার এ এক্সিকিউট করা হয়ে থাকে অর্থ্যাৎ এতে মূল কাজ হয় সার্ভার এ।
  • PHP অনেকগুলো ডাটাবেজ সাপোর্ট করে যেমনঃ (MySQL, Informix, Oracle, Sybase, Solid, PostgreSQL, Generic ODBC) ইত্যাদি।
  • PHP একটি ওপেন সোর্স সফটওয়্যার।
  • আপনি বিনামুল্যে এটি ডাউনলোড ও ব্যবহার করতে পারবেন।
এটিও পড়ুন- সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি এবং কেন ? এর সম্পূর্ণ ইতিহাস

একটি PHP ফাইল কেমন হয়?

  • একটি PHP ফাইলে টেক্সট, এবং স্ক্রিপ্ট ব্যবহার হয়ে থাকে।
  • PHP ফাইলগুলোকে ব্রাউজারে প্লেইন আকারে রিটার্ন করা হয়।
  • PHP ফাইল এর এক্সটেনশনগুলো সাধারণত “.php” , “.php3″ বা “.phtml” হয়ে থাকে। এর অর্থ হল আপনি যখন কোন একটি ফাইলের শেষে এই জিনিসগুলো দেখবেন তখনই বুঝবেন যে এটি/এগুলো PHP ফাইল।

MySQL কি?

  • MySQL একটি ডাটাবেজ সার্ভার।
  • এটি ছোট কিংবা বড় সব ধরনের অ্যাপ্লিকেশন এর জন্যেই আদর্শ।
  • MySQL স্ট্যান্ডার্ড SQL সাপোর্ট করে।
  • MySQL কে অনেকগুলো প্লাটফর্ম এ কম্পাইল করা যায়।
  • MySQL কেও PHP এর মত বিনামুল্যে ডাউনলোড ও ব্যবহার করা যায়।

PHP + MySQL:

  • PHP, MySQL এর সাথে মিলে একটি ক্রস-প্লাটফর্ম সুবিধা তৈরি করে যার অর্থ হল আপনি এটিকে Windows এ ডেভেলপ করে Unix প্লাটফর্ম এ ব্যবহার করতে পারবেন।

PHP কেন ব্যবহার করবেন?

PHP একটি বহুল ব্যবহৃত ভাষা, যা ব্যপকভাবে ওয়েবে ব্যবহার করা হয়। তবে এর পেছনে মূল কারণগুলো হলঃ
  • PHP বিভিন্ন ধরনের প্লাটফর্ম যেমন (Windows, Linux, Unix etc. ) এ রান করানো যায়।
  • PHP, বর্তমান সময়ে ব্যবহার করা প্রায় সকল ধরনের সার্ভার যেমনঃ (Apache, IIS etc.) এর সাথেই ব্যবহার করা যায়।
  • আপনি চাইলে PHP এর অফিশিয়াল রিসোর্সঃ www.php.net থেকে PHP বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
  • সবশেষে, PHP শেখার জন্যে মোটামুটি সহজ এবং একই সাথে কার্যকরভাবে সার্ভার সাইডে রান করানো যায়।
কোথা থেকে শুরু করবেনঃ
আপনি যদি PHP সাপোর্ট সহকারে কোন ওয়েব সার্ভার অ্যাক্সেস করতে চান তাহলে আপনাকে নিচের যেকোনো একটি পদ্ধতি অবলম্বন করতে হবেঃ
  • আপনার কম্পিউটার, ল্যাপটপ এ Apache (or IIS) ইন্সটল করে একটি নিজস্ব সার্ভার তৈরি করুন এবং সেই সাথে PHP, MySQL ও ইন্সটল করুন।
  • অথবা, PHP, MySQL সাপোর্ট সহকারে একটি ওয়েব হোস্টিং প্ল্যান যোগাড় করে নিন।

PHP ডাউনলোড করুনঃ

MySQL ডাটাবেজ ডাউনলোড করুনঃ
  • http://www.mysql.com/downloads – এই ওয়েবসাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করুন MySQL Database
Apache সার্ভার ডাউনলোড করুনঃ
তথ্য সুত্র - পিসি হেপ্ললাইন বিডি
কোন সমস্যা/পরামর্শ থাকলে কমেন্ট করুন। আজ এখানেই ধন্যবাদ।

Sunday, September 21, 2014

LOGO সফটওয়্যার এর গুরুত্ব পূর্ণ কমান্ড ও ব্যবহার

ছোটদের শিক্ষা মূলক সফটওয়্যার LOGO পর্ব -২

আগের পর্বে MS LOGO কি তা নিয়ে আলোচনা করা হয়েছে। এ পর্বে লোগো এর কিছু গুরুত্বপূর্ণ কমান্ড ও তার ব্যবহার আলোচনা করা হচ্ছে। কমান্ড গুলি ব্যবহার নিয়ম আগের পর্বে বলা হয়েছে তবু একবার বলে নিচ্ছি। ধরুন আপনি Turtle কে সমনের দিকে ৫০ পা নিয়ে যাবেন তার জন্য Commender বক্সে FD 50 লিখে এন্টার চাপুন।( অর্থাৎ FD লিখে একবার স্পেস বার চাপতে হবে তারপর ৫০ লিখতে হবে ) তবে আর দেরি কেন এক্ষুনি শুরু করে দিন। সফটওয়্যার টি না থকলে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন। এবং Install করে নিয়ে নিচের কমান্ড গুলি দিয়ে ব্যবহার করুন। এর পরের পর্বে আরও একগুচ্ছ কমান্ড নিয়ে হাজির হব।

LOGO

লোগোর কমান্ড ও কাজ 

FD (FORWARD)

  • Turtle কে সামনের দিকে যাওয়ার নির্দেশ দেওয়া।

BK (BACK)

  • Turtle কে পেছনের দিকে যাওয়ার নির্দেশ দেওয়া।

RT (RIGHT)

  • Turtle এর মুখটি ডানদিকে যাওয়ার নির্দেশ দেওয়া।

LT (LEFT)

  • Turtle এর মুখটি বামদিকে যাওয়ার নির্দেশ দেওয়া।

HT (HIDETURTLE)

  • Turtle এর মুখটি লুকিয়ে ফেলা। এই নির্দেশ দিলে Turtle কে আর দেখা যাবে না।

ST (SHOWTURTLE)

  • Turtle এর মুখটি পুনরায় ফিরিয়ে আনা।

PU (PENUP)

  • এই নির্দেশ দিলে Turtle স্কিন থেকে উঠে আসে, তখন Turtle কে সামনে বা পিছনে দিকে নিয়ে গেলে কোন দাগ পড়ে না।

PD (PEN DOWN)

  • এই নির্দেশ দিলে Turtle স্কিন থেকে নেমে আসে, তখন Turtle কে সামনে বা পিছনে দিকে নিয়ে গেলে দাগ পড়ে।

PE (PENERASE)

  • এই কমান্ডটি ব্যবহার করলে Turtle যেদিক দিয়ে সরবে সেই দাগগুলি মুছে যাবে।

CS (CLEAR SCREEN)

  • এই কমান্ড দিলে সব দাগগুলি মুছে যাবে। Turtle প্রথম স্থানে চলে আসবে।

HOME

  • Home কমান্ড টি ব্যবহার করলে Turtle স্কিনের মাঝখানে চলে আসবে।

REPEAT

  • এই নির্দেশের সাহায্যে একটি কমান্ডকে বারবার ব্যবহার করা যায়।


সমস্যা ও সমাধানঃ-
Download এ সমস্যা হলে MS LOGO ক্লিক করার পর পাঁচ সেকেন্ড অপেক্ষা করুন এবং ডান দিকের উপরে লেখা SKIP AD অপশন টিতে ক্লিক করুন। ধন্যবাদ

ছোটদের শিক্ষা মূলক সফটওয়্যার LOGO

MS LOGO ছোটদের শিক্ষা মূলক সফটওয়্যার। আমরা যে ভাষায় কথা বলি বা বুঝি তা হল বাংলা ভাষা। প্রত্যেকের নিজস্ব ভাষা আছে। বাংলা ভাষায় কিছু নির্দেশ দিলে আমরা তা সহজে বুঝতে পারি। কম্পিউটার যেহেতু একটি যন্ত্র তাকে দিয়ে কাজ করাতে গেলে কম্পিউটারের ভাষা বোঝা খুবই দরকার। তা না হলে কম্পিউটার দিয়ে আমরা সহজে কাজ কারতে পারিনা। বিশেষ করে আপনার যারা কম্পিউটার প্রোগামিং নিয়ে পড়াশোনা করতে চান তাদের কম্পিউটারের ভাষা তথা কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ জানা খুবই দরকার। আর এরকমই কম্পিউটারের ভাষা হল লোগো (LOGO)। লোগো মুলত ছোটদের শিক্ষা মূলক কম্পিউটারের ভাষা। এটি মাইক্রোসফট কম্পানির তৈরি কৃত ছোটদের শিক্ষা মূলক সহজ ও সুন্দর সফটওয়্যার।
জ্যামিতিক চিত্র অঙ্কন করতে যেমন- স্কেল, পেন্সিল ও কম্পাসের সাহায্যে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, বৃত্ত ইত্যাদি অঙ্কন করা যায়। ঠিক এই রকম জামিতিক চিত্র LOGO তে অঙ্কন করতে LOGO এর কম্যান্ড গুলি এবং তার কাজগুলি জানা দরকার।
LOGO

TURTLE কি?

Turtle কথার অর্থ কচ্ছপ। লোগোর ভিতরে ত্রিভুজ আকৃতি চিহ্ন কে Turtle বলা হয়। কচ্ছপ যেমন- সামনের দিকে চলার সময় লেজটা মটিতে ছুঁয়ে থাকে। যার ফলে মটির উপর একটি দাগ পড়ে, ঠিক Ms Logo এর Turtle সমনের দিকে এগোলে সাদা পাতার উপর দাগ পড়ে। অর্থাৎ Turtle এর মুখ যেদিকে থাকবে Turtle সেদিকেই এগবে।
     লোগোর স্কিন 
LOGO

কম্যান্ড লেখার নিয়ম-
Input Box এ প্রথমে কমান্ড লিখবে। এরপর ফাঁকা দিয়ে Turtle কত পা এগবে টা লিখতে হবে।
উদাহরনঃ
FD (ফাঁকা) 50 (এন্টার)
[50 মানে Turtle 50 পা সামনে এগবে]

যার জানেন না তার LOGO ডাউনলোড করে নিয়ে শিখে নিতে পারেন কিংবা বাসায় ছোটদের শেখার জন্য ও ডাউনলোড করে নিতে পারেন। LOGO সফটওয়্যার ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। নিয়মিত চোখ রাখুন LOGO শেখার A টু Z পাবেন।  
ডাউনলোড লোগো

ভালো লাগলে শেয়ার করুন। শেয়ের করে অন্যকেও LOGO শেখার সুযোগ করে দিন। Download এ সমস্যা হলে, লিঙ্কটিতে ক্লিক করার পর পাঁচ সেকেন্ড অপেক্ষা করুন এবং ডান দিকের উপরে লেখা Skip Ad অপশন টিতে ক্লিক করুন। ধন্যবাদ।