Monday, May 18, 2015

ব্লগে রিলেটেড পোস্ট অতি সহজভাবে যুক্ত করুন এবং জেনে নিন SEO হিসেবে এর গুরুত্ব কতখানি

রিলেটেড পোস্ট কি ?

রিলেটেড পোস্ট গ্যাজেট হল কোন একটি পোস্টের শেষে একই সমগোত্রীয় অন্য পোস্ট সম্পর্কিত আরও পোস্ট এর লিংক দেখানো, যাতে ভিজিটর এ বিষয়ে আরও জানতে পারে রিলেটেড পোস্ট এর এর মাধ্যমে। রিলেটেড পোস্ট গ্যাজেট একটি ওয়েবসাইটের ভিজিটরকে প্রায় ২০% এর বেশি সময় ধরে রাখতে সক্ষম,কখনও কখনও তারও বেশী হয়ে থাকে।এছাড়াও রিলেটেড পোস্ট গ্যাজেট একটি ওয়েবসাইটের লুক বাড়াতে সক্ষম।
এটিও পড়ুন -ব্লগারের সাফল্য লাভের ১০টি মূলমন্ত্র

ধরুন, একজন ভিজিটর সার্চ এঞ্জিনে মাধ্যমে আপনার সাইটে প্রবেশ করেছে সে তার কাঙ্খিত বিষয় পরার পর অন্য কোন বিষয় চোখে পড়ল না, তৎক্ষণাৎ সে আপনার ব্লগ ত্যাগ করতে পারে। এজন্যই ব্লগে রিলেটেড পোস্ট রাখা বাঞ্ছনীয় । এছাড়াও রিলেটেড পোস্ট ব্লগের bounce rate কমায়। মোটকথা রিলেটেড পোস্ট অন্যদিকে SEO এর গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। আপনারা যারা  Blogspot ব্লোগিং করেন তাদের ডিফল্ট টেমপ্লেটে রিলেটেড পোস্ট গ্যাজেট থাকে না , এজন্য আপনাকে যুক্ত করে নিতে হয় ।
এটিও পড়ুন - ছাত্র-ছাত্রীদের অনলাইনে টাকা আয় করার সেরা ৬ টি উপায়

অনেকে হয়তো linkwithin এর রিলেটেড পোস্ট গ্যাজেট ব্যবহার করেন, এটি ব্যবহারে খুব সুবিধা জনক হলেও thumbnails ব্যতীত অন্য widget ব্যবহার সুবিধা দেয় না। এজন্য outbrain এর রিলেটেড পোস্ট widget ব্যবহার করে দেখতে পারেন , নিচে এর সবুধা গুলি আলচনা করা হলো । আশা করি ভাল লাগবে।

Outbrain এর মাধ্যমে রিলেটেড পোস্ট গ্যাজেট যুক্ত করার সুবিধা হল:

  • HTML না জানলেও হবে।
  • এটি সাধারন গ্যাজেটগুলির মতই তাই যুক্ত করতে কোন অসুবিধা নেই।
  • প্রয়োজনে এটি যুক্ত করা যায় প্রয়োজন না থাকলে সাথেসাথেই রিমুভ করা যায়।
  • এটাতে থাম্বনেইল (thumbnails) ও টেক্সট (textual) ব্যবহারের সুযোগ আছে।
  • আপনি কয়টি রিলেটেড পোস্ট দেখাবেন তা আপনি কাস্টমাইজ করতে পারবেন।
  • রিলেটেড পোস্ট গ্যাজেটের লিংকগুলিতে আপনি আপনার ইচ্ছেমত শব্দ কম কিংবা বেশী দিতে পারবেন।
  • থাম্বনেইল সাইজ,স্টাইল ইত্যাদি সব ধরনের পরিবর্তন আপনি করতে পারেন।
  •  এছাড়াও প্রবর্তিতে আপনি outbrain সাইতে গিয়ে Click ও CTR চেক এবং প্রয়োজনে modify করতে পারবেন।
রিলেটেড পোস্ট গ্যাজেটটি যুক্ত করার নিয়ম:
 
  • এরপর Blogspot ব্লগে ক্লিক করুন। নিচের ছবিটি লক্ষ্য করুন।

রিলেটেড পোস্ট
  • এরপর সঠিক তথ্য দিয়ে ফর্মটি পূর্ণ করুন । নিচের ছবিটি লক্ষ্য করুন।
রিলেটেড পোস্ট
  • instal অপশনে ক্লিক করার পর নিচের ছবিটির মতো দেখতে পাবেন।
রিলেটেড পোস্ট
  •  সবশেষে  Add Widget অপশনে ক্লিক করুন।
->> আপনি Linkwithin থেকে রিলেটেড পোস্ট গ্যাজেটটি যুক্ত করতে চাইলে এখানে ক্লিক করুন
তবে এখন এ অবধি । কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।

Friday, February 27, 2015

ফেসবুক পেজে Call To Action Button যুক্ত করুন সঙ্গে Website ট্রাফিক বারিয়ে নিন

ফেসবুক অতি পরিচিত একটি সোশ্যাল নেটওয়ার্ক সাইট । ১১ ই ডিসেম্বর ২০১৪ সালের ফেসবুকের বিজনেস নিউজ ফ্যান পেজে অফিশিয়াল ভাবে ফেসবুকের নতুন একটি ফিচার Call To Action Button ঘোষণা করেন। এই ফিচার আগে শুধু বিজনেস পেজের জন্য ছিল। এখন এটি সকল ফেসবুক পেজের জন্যই চালু করা হয়েছে।
এটিও পড়ুন- অতি অল্প সময়ে পান Fecebook ফ্যান পেজ লাইক ১০০০+ সাথে ডলার
এখন প্রশ্ন হল Call To Action Button আসলে কি? সাধারন ভাবে বলতে গেলে Facebook  ফ্যান পেজের  একটি নতুন ফিচার, যার মাধ্যমে আপনি আপনার গুরুত্বপূর্ণ লিঙ্ক যেমন - আপনার ওয়েব সাইট লিঙ্ক, ব্লগ লিঙ্ক, Youtube চ্যানাল লিঙ্ক কিংবা আপনার পছন্দ মতো লিঙ্ক Call To Action Button ব্যবহার করতে পারবেন। এছাড়াও এর মাধ্যমে আপনি আপনার সাইটের , সাইট ট্রাফিকও বারিয়ে নিতে পারবেন। এই বটানে আপনি পাবেন ফেসবুকের তৈরি করা সাতটি অপশন যেমন- "Sign Up," "Shop Now," "Contact Us," "Book Now," "Use App," "Watch Video," এবং "Play Game"। তাছাড়াও ফেসবুক Call To Action Button অপশনে কতবার ক্লিক করা হয়েছে, আপনি তা  ফেসবুক ফ্যান পেজ (CTA) থেকেই জানতে পারবেন।

 কম্পিউটার জগৎ এর ফেসবুক ফ্যান পেজ লাইক ডেমো দেখতে এখানে ক্লিক করুন সেখানে Watch Video নামের একটি অতিরিক্ত বাটন দেখতে পারবেন আপনারা। যা পূর্বে ছিল না। আর এই বাটনে ক্লিক করলে আমার ইউটিউব চ্যানেল -এ নিয়ে যাবে। আর হ্যাঁ, এটাকেই Call To Action Button বলে।

Call To Action Button তৈরি করার পদ্ধতি-

  • প্রথমে Facebook এ লগিন করুন এবং যেই পেজে Call To Action Button তৈরি করতে চান সেই পেজে যান।
  • যদি আপনার ফেসবুক ফ্যান পেজে ফিচারটি এক্টিভ হয়ে যায়, তবে দেখবেন Create A Call To Action Button নামের একটি অপশন। সেখানে ক্লিক করুন। নিচের ছবিটির মতো দেখতে পাবেন।
Call To Action Button

  • এরপর ড্রপ ডাউন মেনু থেকে "Sign Up," "Shop Now," "Contact Us," "Book Now," "Use App," "Watch Video," এবং  "Play Game"  যে কোন একটি সিলেক্ট করুন ।অসুবিধে হলে নিচের ছবিটি লক্ষ্য করুন।
  • বাটনের লিংক হিসেবে ওয়েব আপনার সাইটের এড্রেস দিন এবং Create এ ক্লিক করুন।
  • এরপর Website কিংবা APP সিলেক্ট করুন এবং Next এ ক্লিক করুন।
Call To Action Button
  • ব্যাস, আপনার ফ্যান পেজে তৈরি হয়ে যাবে Call To Action Button .
কোন সমস্যা হলে কমেন্ট করুন। ভালো থাকুন সুস্থ থাকুন । ধন্যবাদ

Thursday, November 6, 2014

কিভাবে ব্লগ পোস্টকে অটোমেটিকভাবে SEO উপযোগী পোস্ট করবেন

SEO (Search Engine Optimization) একটি ব্লগের বা সাইটের জন্য খুবই দরকারি। কেননা- ব্লগে বা সাইটে ভিজিটর না পেলে আপনার সাইট অর্থহীন হয়ে পরবে। তার জন্যই সাইট কে সিইও করা খুবই দরকার। SEO করার পূর্বে আপনি সর্ব প্রথম আপনার সাইটকে গুগল অয়েবমাস্টার টুলে যুক্ত করুন এটিও সিইও এর মধ্যেই পরে। এর আগের পোস্টে SEO এর বেসিক পোস্ট নিয়ে আলোচনা করা হয়েছে । চাইলে SEO কি? কিভাবে ব্লগে পোস্ট SEO এবং Custom Robots txt যুক্ত করবে এক বার ঘুরে আসতে পারেন। চলুন শুরু করি কিভাবে ব্লগ পোস্টে কে অটোমেটিকভাবে SEO করবো?
অটোমেটিকভাবে SEO

এটিও জানুন - ব্লগ টাইটেল,মেটাট্যাগ,পোষ্টের অক্ষর গণনা করার দুর্দান্ত টুলস

প্রথম ধাপ-
প্রথমে আপনার gmail অ্যাকাউন্ট password দিয় লগইন করে ব্লগ সাইটের ড্যাশবোর্ডে প্রবেশ করুন।
দ্বিতীয় ধাপ-
তার পরে আপনার ব্লগে ড্রাপডাউন মেনু থেকে টেমপ্লেট নির্বাচন করে HTML নির্বাচন করবেন।
তৃতীয় ধাপ-
এরপর Ctrl+F চেপে সার্চ বক্সে </body> লিখে এন্টার চাপুন কিংবা </body> কোড টুকু কপি পেস্ট করেও করতে পারেন। </body> কোডটি খুঁজে পেলে নিচের কোডটি </body> উপরে পেষ্ট করুন।

<script src='http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.7.2/jquery.min.js' type='text/javascript'/>
<script type='text/javascript'>
//<![CDATA[
$(document).ready(function() {
$('img').each(function(){
var $img = $(this);
var filename = $img.attr('src')
$img.attr('title', filename.substring((filename.lastIndexOf('/'))+1, filename.lastIndexOf('.')));
$img.attr('alt', filename.substring((filename.lastIndexOf('/'))+1, filename.lastIndexOf('.')));
});
});
//]]>
</script>
চতুর্থ ধাপ-
এবার টেমপ্লেট সেভ করুন, ব্যাস আপনার এখনকার মতো কাজ শেষ। কয়েক দিন পর লক্ষ করুন আপনার আগের থেকে ভিজিটর বেড়ে গেছে।
এখন এখানেই। ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করুন। অসুবিধে হলে জানাবেন। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ। 

Saturday, September 13, 2014

ব্লগ টাইটেল,মেটাট্যাগ,পোষ্টের অক্ষর গণনা করার দুর্দান্ত টুলস

এসইওসাইট বা ব্লগ বাননোর সময় সার্চ ইন্জিন অপটিমাজেশনের (SEO) কথা মাথায় রেখে সাইটের Title ,Meta Description এগুলো দিয়ে থাকি। যেমন -SEO উপযুক্ত ব্লগ বা সাইটের Title যথা সম্ভব ৬৫ অক্ষরের মধ্যে এবং Meta Description সর্বোচ্চ ২৫০ অক্ষরের মধ্যে রাখার চেষ্টা করতে হবে। কেননা গুগল সহ সকল সার্চ ইন্জিন ২৫০ অক্ষরের এর বেশী তাদের ফলাফল দেখায় না। তবে গুগল ১৬০,ইয়াহু ১৬৫,এম এস এন ২০০ টি করে অক্ষর দেখায়।  কিন্তু এসকল গুরুত্বপূর্ন বিষয়কে আমরা যদি সঠিক ভাবে ব্যবহার করতে না পারি তাহলে আশানূরুপ ফল পাওয়া সম্ভব নয়। তাই আজ আমি আপনাদেরকে জন্য Character count করার জন্য SEO টুল তুলে ধরলাম। প্রয়োজনে আপনি সাইট বা ব্লগ টাইটেল,মেটাট্যাগ, ব্লগ পোষ্টের অক্ষর গণনা করে নিয়ে নিতে পারেন। আপনি আপনার নিজের ব্লগে বা সাইটে Character count SEO টুলটি যুক্ত করতে চাইলে How to add character count JavaScript tool for blogger এ ঘুরে আসতে পারেন। কিংবা পরবর্তী পোষ্টে লক্ষ্য করুন।
নিম্ন ফাঁকা বক্সে আপনার লেখা কপি করে পেস্ট করুন তারপর Calculate Character এ ক্লিক করুন। তারপর কতগুলো অক্ষর আছে তা দেখতে পাবেন।





সমস্যা ও সমাধানঃ-
Download এ সমস্যা হলে লিঙ্কটিতে ক্লিক করার পর পাঁচ সেকেন্ড অপেক্ষা করুন এবং ডান দিকের উপরে লেখা Skip Ad অপশন টিতে ক্লিক করুন। ধন্যবাদ।

Wednesday, August 27, 2014

ব্লগারের সাফল্য লাভের ১০টি মূলমন্ত্র

ব্লগারের সাফল্যের মূলমন্ত্র

আমি এর আগে ব্লগ কি ও ব্লগার কি এ নিয়ে আলোচনা করেছি। নতুন করে এটি আর আলোচনা করতে চাইনা। কমবেশি আমরা যারা অনলাইনে টাকা আয় করতে চাই তারা সকলই ব্লগ নিয়ে মাতামাতি করে কিন্তু ক' জনে ব্লগ নিয়ে সাফল্য পায়। সত্যি কথা কি আমরা টাকা আয় করতে চাই ঠিকই কিন্তু বুঝেশুনে লক্ষ্য স্থির না রেখেই পা বারাই। ধরুন বিজ্ঞাপনে লেখা আছে যে, বাড়ি বসে আয় বা ঘড়ে বসে লক্ষ লক্ষ টাকা আয় করুন। আর তখনি অনেকে ছোটা ছুটি করে কাজটি করার জন্য, অনেকে ওর মধ্যে কাজে লেগেও জায়, কিন্তু কিছু দিন পর লক্ষ্য করা যায় ১০০ জনের মধ্যে ৭০ জন কেটে পরে। আর তারপরও যে ৩০ জন থাকল তার মধ্যে যারা লেগে থাকে তারাই সাফল্য পায়। তাই কাজে ধর্য্য না থাকলে সাফল্য পাওয়া কঠিন। পরিশ্রমই সাফল্যে মূল চাবি কাঠি। আজ আমি এই পোস্ট এর মাধ্যমে জানব কিভাবে একজন সফল ব্লগার হওয়া যায়, সে সম্পর্কে কিছু টিপস-
ব্লগারের সাফল্য

১। ব্লগের মান উন্নয়ন করুনঃ-

সবার আগে আপনাকে ব্লগের মানের উপর নজর দিতে হবে। ব্লগের মান উচু না হলে অযথা অর্থ উপার্জনের পেছনে ছুটলে কিছু হবে না। ব্লগের মান উচু করার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে, আপনার ব্লগই বলে দিবে এখন বিজ্ঞাপন দেবার সময়। নতুন ব্লগ থেকে কক্ষনই আয় করা যায়না ।কেননা অ্যাডসেন্স কক্ষনোই নতুন ব্লগ এপ্রুভ করে না।

২। নিজের লেখার দক্ষতা বৃদ্ধি করুনঃ-

আমরা সবাই দক্ষ ব্যক্তিকে আগের সারিতে রাখার চেষ্টা করি। ব্লগের ক্ষেত্রেও ঠিক তাই। লেখার দক্ষতার উপরে নির্ভর করে আপনি কি ধরনের পর্যায়ে যেতে পারেন। একজন সফল ব্লগার তার লেখার মধ্যেই প্রতেক্ষ ও পরোক্ষভাবে সবকিছু ফুটিয়ে তুলতে পারে। তাই লেখার দক্ষতা না থাকলে আপনি ব্লগিং জগতে সফল পাবেন না। সর্বদা চেষ্টা করুন নিজের মানকে আরেকটু ভালোপর্যায়ে নিয়ে যেতে। লিখতে থাকুন দক্ষতা একদিন হবেই। কেননা দক্ষতা একবারে আসবে না।  

৩। নিয়মানুবর্তিতা আবশ্যকঃ-

নিয়মানুবর্তিতা প্রত্যেক কাজকে সাফল্য এনে দেয়। ব্লগের ক্ষেত্রেও তাই। কিন্তু একজন সফল ব্লগারকে প্রয়োজনের তুলনায় আরও বেশি সুশৃঙ্খল হতে হবে। আপনি যদি সফল ব্লগার হতে চান তবে আপনাকে একটি সময় সারণী অনুসারে প্রতেহ কাজ করতে হবে। কারন একজন ব্লগারের কাজ শুধু ব্লগ লেখাই নয় তাকে অন্যের লেখা ব্লগে অংশ নিতে হবে। সামাজিক নেটওয়ার্ক সাইটে সময় ব্যয় করা উচিৎ ও অন্য নিবন্ধের উপর মন্তব্য প্রদান করা উচিৎ। আমি সবসময় নতুন কিছু  শিখতে প্রস্তুত- এধরনের মানসিকতা একজন সফল ব্লগারকে থাকতে হবে। অর্থাৎ সফল ব্লগারকে নিয়মিত শিক্ষার্থীর ভুমিকা পালন করতে হবে।

৪। লেখার মাঝে ভালোবাসা থাকতে হবেঃ-

আপনি যা লেখবেন তার মধ্যে যথেষ্ট ভালোবাসার ছোঁয়া থাকতে হবে। যদি আপনার লেখার উপার ভালোবাসা না থাকে ,তবে আপনি পাঠকের কাছে পৌছাতে পারবেন না। আপনি কি লিখতে ভালবাসেন সেটার উপর গুরত্ব দেওয়া জরুরী। যারা লিখতে ভালবাসে তাদের লেখার মাঝেই তা বুঝতে পারা যায়। আপনি আপনার পছন্দের বিষয়ের উপর লিখুন,অন্যথায় আপনার লেখার মাঝে কোন আবেগ দেখা যাবে না। উদাহরণ সরূপ- আপনি কবিতা পরতে ভালোবাসেন তো বিভিন্ন কবিতা নিয়ে লেখুন।

৫। সামাজিক সম্পর্ক উন্নয়নের চেষ্টা করতে হবেঃ-

ব্লগিং এর পাশাপাশি সামাজিক সাইটগুলিতে নিজের ভুমিকা স্পষ্ট করে তুলতে হবে। কেননা বর্তমানে সামাজিক মিডিয়াগুলি খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। একজন সফল ব্লগারের সামজিক সাইটগুলিতে প্রচুর বন্ধু থাকে।

৬। নির্বোধের মতো ভুল করবেন নাঃ-

ভুল করা মানুষের স্বভাব, ভুল মানুষকে শিক্ষা দেয়। কিন্তু একই ভুল বারবার করাকেই নির্বোধ বলে। তাই একজন সফল ব্লগারকে এ ব্যপারে সতর্ক থাকতে হবে। আপনি যদি সফলতার স্বাদ নিতে চান, তবে আপনাকে আগামীতে অবশ্যই ভুল থেকে শিক্ষা নিতে হবে যেন এ ধরনের ভুল না হয় সেদিকে সতর্ক থাকতে হবে।

৭। আপনাকে সৃজনশীল ব্যক্তি হতে হবেঃ-

আপনাকে সৃজনশীল হতে হবে। কেননা সৃজনশীল লেখা সবাই পছন্দ করে। সৃজনশীল লেখা সর্বদা পাঠকের মন আকৃষ্ট করে। একজন সফল ব্লগারের ক্ষেত্রে সুবিধাজনক রাস্তা হবে যদি একজন ব্লগার সৃজনশীলতার পরিচয় দেন।

৮। আত্মবিশ্বাস গড়ুনঃ-

সফলতা আপনাআপনি এসে ধরা দেয় না একে কেরে নিতে হয়। সফলতার যদি কোনো মূলমন্ত্র থাকে, তা হচ্ছে আত্মবিশ্বাসের অভাব। কেউ যদি ভাবে, ‘আমি পারবো না’ ব্যস! নিশ্চিতভাবে সে ব্যর্থ। কারণ, সে চেষ্টা করে না বা চেষ্টা করার আগেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। বিশ্বাসের মাত্রা হতে হয় খুব দৃঢ়। যদি মনে বিশ্বাস থাকে, লক্ষ্য যতোই কঠিন হোক না কেন সাফল্য নিশ্চিত।

৯। ইতিবাচক মনোভাবঃ

সফল ব্লগারের ইতি বাচক মনোভাব গড়ে উঠা দরকার। মাঝে মাঝে আপনি আপনার ব্লগ থেকে নেতিবাচক মন্তব্য পেতে পারেন। এটাকে খুব স্বাভাবিক ভাবে গ্রহণ করা উচিৎ এবং এর জন্য বিতর্কে জড়ানো কক্ষনই উচিৎ নয়। ব্লগিং জগতে অনেক ধরনের মন্তব্য আসতেই পারে,তাই বলে থেমে থকলে চলবেনা। কেননা সমস্যা সৃষ্টি হয় সমাধানের জন্যে।

১০। ধৈর্য ও মানসিক প্রশান্তিঃ

সবশেষে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হল অসীম ধৈর্য ও মানসিক প্রশান্তি। যদি একজন সফল ব্লগার হতে চান, তবে আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে এবং কাজে মানসিক প্রশান্তি বজায় রাখতে হবে। ধৈর্যশীলতা আপনাকে নতুন কাজের আগ্রহ জন্ম দেবে এবং প্রশান্তি বজায় থাকলে আপনার কাজটিকে একঘেঁয়ে মনে হবে না। ব্যর্থতা আসতেই পারে, তবে হাল ছাড়বেন না। অসীম ধৈর্য নিয়ে চেষ্টা করে যান। সফলতা ঠিক একদিন হাতের মুঠোয় এসে ধরা দেবে।

পরিশেষে বলা যায়, আপনার সুনির্দিষ্ট লক্ষ্যকে, আপনার স্বপ্নকে আত্মবিশ্বাসের মাধ্যমে প্রতিষ্ঠিত করে সুনিশ্চিত পরিকল্পনা, কর্মতত্পরতা ও দক্ষতা রেখে সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে নিজের মেধাকে মূল্যায়ন করে একজন সফল ব্লগার হিসেবে প্রতিষ্ঠিত করা যায়।

Sunday, August 24, 2014

অ্যাডভান্সড SEO এবং Custom Robots txt যুক্ত করন

Custom Robots txt  কি?

SEO এর প্রাথমিক ধারনা পর্ব -২.
Custom Robots txt  হচ্ছে কাক্ষিত শব্দ বা বাক্য টাইটেল এর পাশাপাশি সার্চ ইঙ্গিন পেজে পাঠকের সামনে তুলে ধরা। অর্থাৎ Search Description বক্স এ আমরা যা লিখবো তাই পাঠক দেখতে পাবে। নিচের ছবিটিতে লাল বক্সে লক্ষ্য করুন।
অ্যাডভান্সড SEO

Custom Robots txt বলতে Custom Robots txt অপশনটিকে Enable করাকে বোঝায়। এটি SEO এর ক্ষেত্রে একটি প্রয়োজনীয় প্রন্থা (অংশ) বলতে পারি। তাই এটিকে একান্তভবেই আমদের খুব গুরুত্ব দেওয়া উচিৎ। এর আগের পর্বে SEO কি তা আলোচনা করা হয়েছে ,তাই ইচ্ছে করলে এখানে ক্লিক করে একবার ঘুরে আসতে পারি। তাহলে বন্ধুরা আর দেরি না করে নীচে থেকে দেখে নিই কিভাবে কাজ টি সহজে করবো। একবার চোখ বুলিয়ে নেই কোথায় লিখবো Search Description একবার নিচের ছবিটি দেখে নিই।
অ্যাডভান্সড SEO

নোটঃ- লাল গোলাকার বক্সে  Search Description লিখতে হবে।

কিভাবে যুক্ত করবো Custom Robots txt ? 

--> Custom Robots txt Enable করার জন্য XML গুগল সাইট ম্যাপ বানাতে হবে।এর জন্য আমরা এখানে ক্লিক করে (অথবা http://ctrlq.org/blogger )নীচের ধাপ অনুসারে কাজ করবো।  



পদ্ধতি নং- ১। 
উপরে ক্লিক করলে নীচের মতো আসবে সেখানে আমরা ব্লগ এর Url টি বসিয়ে Generate Sitemap এ ক্লিক করবো। এবার নীচের চিত্রটি দেখে নিতে পারি। 

  
অ্যাডভান্সড SEO
XML SITEMAP

পদ্ধতি নং- ২। 
) উপরে ঠিক ভাবে কাজ করে Generate Sitemap ক্লিক করলে নীচের মতো কোড বক্স আসবে সেই কোড গুলকে কপি করে নিতে হবে। নীচের চিত্রটিতে একবার চোখ বুলিয়ে নেই। 
অ্যাডভান্সড SEO

অথবা-নিম্ন প্রদত্ত কোডটি

User-agent: Mediapartners-Google
Disallow:
User-agent: *
Disallow: /search?q=*
Disallow: /*?updated-max=*
Allow: /
Sitemap: http://www.yourdomain.com/feeds/posts/default?orderby=updated
নোটঃ- http://www.yourdomain.com এখানে নিজের ব্লগ এর নাম টাইপ করতে হবে।
পদ্ধতি নং- ৩। 
এবার ব্লগ এর ড্যাশবোর্ড থেকে Settings এ ক্লিক করে Search Preferences এ ক্লিক করে  Custom Robots txt এ ক্লিক করতে হবে, তারপর উপরে কপি করা কোডটি সেখানে পেস্ট করতে হবে। নীচের চিত্রটি একবার চোখ বুলিয়ে নেই। 
অ্যাডভান্সড SEO
পদ্ধতি নং- ৪। 
সবশেষে সেভ করে দেবো। ব্যাস কাজ হয়ে গেলো। এটিকে সম্পূর্ণ করতে পার্ট থ্রি ( ৩য় পর্বটি ) একবার চোখ বুলিয়ে নিবো কেমন।
  
--> তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত কোন সমস্যা হলে জানাবেন। আমার কোন ভুল হলে ধরিয়ে দেবেন। ভাল থাকবেন সুস্থ থাকবেন । ভাল লাগলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।