Tuesday, September 29, 2015

PC ডেক্সটপের যেকোনো স্থানের ভিডিও স্ক্রীনশর্ট নিন খুব সহজে ! GifCam

কম্পিউটার কিংবা ল্যাপটপে স্কিন শর্ট নেবার জন্য আগের পোষ্টে " ভিডিও টিউটোরিয়াল বানানো ও ডেস্কটপ স্কিন শর্ট নেবার দুর্দান্ত ফ্রি সফটওয়্যার" শেয়ার করা হয়েছে। আজকে এই পোষ্টে আরেকটি নতুন GifCam 4.5 স্কিন শর্ট সফটওয়্যার শেয়ার করছি। এটা সত্যি দারুন GifCam 4.5 এর সাইজ খুব খুব ছোট মাত্র ৬৮৬ কেবি এবং সব থেকে মজার বিষয় হল এটা পিসিতে ইন্সটল (Install) করার প্রয়োজন পরে না , এটা পোর্টবেল ভার্সন ডাউনলোড করুন এবং ব্যবহার করুন , তাহলে দেরি না করে নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে ব্যবহার শুরু করে দিন ।
এটিও পড়ুন -মেমোরি ডিভাইস এর সম্পূর্ণ স্পেইস ব্যবহার না হওয়ার কারণ


  কি আছে GifCam 4.5 সফটওয়্যারে :

  • লেটেস্ট আপডেট ডেট  ২০১৫ 
  • সফটওয়্যার সাইজ মাত্র - ৬৮৩ কেবি ।
  • সফটওয়্যার সম্পূর্ণ ফ্রী ডাউনলোড এবং ব্যবহার এর সুবিধা ।
  • সফটওয়্যার পোর্টবেল ভার্সনের সুবিধা ।
  • কোন রকম কনভার্ট ছাড়াই এনিমেশন করার সুবিধা ।
  • অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক - http://blog.bahraniapps.com/gifcam/
  • এটা উইন্ডোজের - XP, XP 2, XP 3, Windows 8, 7, Vista ,  তে সাপোর্ট করবে ।
ডাউনলোড লিঙ্ক-

কিভাবে ব্যবহার করবেন সফটওয়্যার :

 সফটওয়্যাটি ব্যবহার করা খুব সহজ । উপরের লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে সোজা ওপেন করুন , সফটওয়্যারটি পোর্টবেল হওয়ায় ইন্সটল করার দরকার নেই । কোন স্থানের এনিমেশন স্ক্রীনশর্ট নিবেন সেই পর্যন্ত সিলেক্ট করুন তারপর Rec বাটনে পাশে ক্লিক করে কি ধরনের স্ক্রীনশর্ট নিতে চান সেটা সিলেক্ট করুন তারপর Rec বাটনে ক্লিক করুন স্ক্রীনশর্ট হয়ে গেলে Stop বাটনে ক্লিক করুন Save এ ক্লিক করে সেভ করেনিন । তার আগে আপনি ইচ্ছে করলে স্ক্রীনশর্ট টিকে একটু সাজিয়ে নিতে পারেন এর জন্য আপনি Frame , Edit বাটন ব্যবহার করুন । নিচে সফটওয়্যারটির স্ক্রীনশর্ট দেওয়া হলো।
gifcam-video-screenshot-software
 কোন অসুবিধে হলে কমেন্ট করে জানাবেন। অনলাইন Support পেতে ফেসবুকে যোগাযোগ করুন। ধন্যবাদ।

Thursday, September 24, 2015

একসাথে একাধিক লেখা কপি ও পেস্ট সফটওয়্যার - Clipx Software

কপি পেস্ট কথাটির সঙ্গে আমরা সকলেই খুবই পরিচিত, কেননা কোন লেখার অনুরুপ প্রতিছবি পেতে আমারা কপি পেস্ট করি ( জেরক্স কপি )। কম্পিউটারে সাধারণত কম্পিউটারে পর পর দুটি  লেখা কপি করলে শুধুমাত্র সর্বশেষ কপি করা লেখাটি পেস্ট করা যায়। কিন্তু কখনো কাজের খাতিরে একসঙ্গে আলাদা আলাদা একাধিক লাইন বা শব্দ কপি করার দরকার হতে পারে। তাই এখন চাইলেই আপনি এ কাজটি ক্লিপএক্স ( Clipx ) সফটওয়্যার দিয়ে করতে পারবেন। ক্লিপএক্স ব্যবহার করে একসঙ্গে সর্বোচ্চ এক হাজার ২৪টি ( 1024 )লেখা কপি করে প্রয়োজনে সেগুলোকে আলাদা আলাদাভাবে পেস্ট করতে পারবেন। এটি মাত্র ১০২ কেবি (KB) সাইজের তাই সহজেই ডাউনলোড করতে পারবেন। এ জন্য (http://bluemars.org/clipx) ঠিকানার ওয়েবসাইট থেকে সফটওয়্যারটি কম্পিউটারে নামিয়ে নিয়ে ইনস্টল করে নিন ।
কপি ও পেস্ট সফটওয়্যার, Clipx সফটওয়্যার

ডাউনলোড লিঙ্ক  

ডাউনলোড করতে অসুবিধে হলে নিম্নের ছবিটি লক্ষ্য করুন।
কপি ও পেস্ট সফটওয়্যার, Clipx সফটওয়্যার


 ব্যবহারবিধিঃ

  • ডাউনলোড করার পর Install করুন। 
  • Install হওয়ার পর উইন্ডোজের টাস্কবারে সফটওয়্যারটি দেখতে পাবেন।
  • সেখানে ডান ক্লিক করে Configure চাপুন।
  • এখন General-এর Remember the last ঘরে একসঙ্গে কতগুলো লেখা কপি করতে চান তার সংখ্যা নির্ধারণ করে দিন। তারপর OK করুন।
  • এবার যে লেখাগুলো কপি করতে চান, সেগুলোকে নির্বাচন করে পর্যায়ক্রমে কপি করুন (Ctrl + C)  কপি করে নিন। 
  • এবার এমএস ওয়ার্ড বা লেখালেখির যেকোনো সফটওয়্যার চালু করে Ctrl + Shift + Insert চাপুন। অথবা টাস্কবারে সফটওয়ারটির আইকনে ক্লিক করলে  যতগুলো লাইন বা শব্দ কপি করেছিলেন তার তালিকা প্রদর্শিত হবে।
  • সর্বশেষ প্রয়োজনীয় কপি নির্বাচন করে ব্যবহার করতে পারবেন। 
কোন সমস্যা হলে কমেন্ট করতে ভুলবেন না প্লিস। অনলাইন সাপোর্ট পেতে ফেসবুকে যোগাযোগ করুন। ধন্যবাদ  ...।

Saturday, August 8, 2015

বয়স গণনার ক্যালকুলেটর ডাউনলোড করুন - Age Bangla Calculator

অনেকেই আমরা যে সমস্যাটির বার বার সম্মুখীন হই সেটি হল খাতা কলমে বয়স বের করা। তাও আবার ডিজিটাল যুগে । তাই আপনারদের জন্য আজ আমি বয়স গণনা করার জন্য খুব সহজ সুন্দর ও মাত্র ৪৩৭ KB এর সফটওয়ার শেয়ার করছি, যা আপনি ফ্রিতে ডাউনলোড করে আপনার PC বা ল্যাপটপে ব্যবহার করতে পারবেন। বয়স গণনা করতে এই Software এ আপনার কোন প্রকার সমস্যা হবার কথা না কারণ সফটওয়াটি সম্পূর্ণ তৈরি করা হয়েছে বাংলা ভাষায়। এছারা আপনার কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। এর আগের পোষ্টে আমি বয়স বের করার আরেকটি ভিন্ন সাধের মজার সফটওয়্যার শেয়ার করেছি চাইলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। এই সফটওয়্যারটির স্কিন শর্ট নিচে দেওয়া হল। 
এটিও পড়ুন -বয়স বের করার ডিজিটাল ক্যালকুলেটর
গণনার ক্যালকুলেটর

ডাউনলোড লিঙ্ক- 
ডাউনলোড করতে সমস্যা হলে এখানে ক্লিক করুন। আশা রাখি আর সমস্যা হবে না। ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ।

Friday, July 24, 2015

গুগল প্লে থেকে Android Apk ফাইল ডাউনলোড করুন আপনার PC তে - ছবি সহ

বন্ধুরা কেমন আছেন ? আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক দারুন পোস্ট ।
আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি, কেউ Google Play থেকে Apps ডাউনলোড করি, আবার কেউ বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করে থাকি । PC তে Google Play ছাড়া অন্যান্য সাইট থেকে Apps সহজে ডাউনলোড হয়ে যায় । কিন্তু PC তে যখন Google Play থেকে ডাউনলোড করতে যাই তখনি বিপত্তি আসে , ডাউনলোড করতে পারি না । ডাউনলোড option থাকে না , সরাসরি Install করতে বলে ।
গুগল প্লে থেকে Android Apk ফাইল ডাউনলোড করুন আপনার PC তে


আজ আমি দেখাব কি করে PC দ্বারা Google Play থেকে Android Apps ডাউনলোড করতে পারবেন ।
নিচের পদ্ধতিগুলি অনুসরন করুনঃ
  • যে Apps টি ডাউনলোড করতে চান সেটি নাম Search  বক্সে লিখে enter প্রেস করুন ।
  • Apps এর লিস্ট এলে, যেটি ডাউনলোড করতে চান সেটির উপর ক্লিক করুন ।
  • এবার ব্রাউজার এর Address Bar যে লিঙ্কটি এসেছে সেটি কপি করুন ।
গুগল প্লে থেকে Android Apk ফাইল ডাউনলোড করুন আপনার PC তে
  • Package name or Google Play URL স্থানে কপি করা লিঙ্কটি paste করুন ।
গুগল প্লে থেকে Android Apk ফাইল ডাউনলোড করুন আপনার PC তে
  •   Generate Download Link এ ক্লিক করুন ।
গুগল প্লে থেকে Android Apk ফাইল ডাউনলোড করুন আপনার PC তে
  •   এবার Click here to Download ক্লিক করুন ।
গুগল প্লে থেকে Android Apk ফাইল ডাউনলোড করুন আপনার PC তে
দেখবেন ডাউনলোড শুরু হয়ে গিয়েছে ।
বন্ধুরা কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না । আজ এই পর্যন্তই । এর পরের পোস্টটি দেখার জন্য অবশ্যই ক্লিক করুন। আমার ব্লগ -
http:// nickmohanta.blogspot.com লেখক - নিখিল মহন্ত 

Saturday, July 4, 2015

ফ্রীতে যে ভাবে লোকাল নেটওয়ার্কে চ্যাটিং করবেন ?

চ্যাট কি এ কথাটি সঙ্গে সকলেই আমরা বেশ পরিচিতি। ইন্টারনটে ছাড়া চ্যাটিং এর কথা চিন্তাই করা যায় না। কিন্তু আপনি যদি লোকাল নেটওয়ার্কের সাথে যুক্ত থাকেন তাহলে নেটওয়ার্কের অনান্য ব্যবহারকারীর সাথে সহজেই চ্যাটিং করতে পারবেন, যা অনলাইনের অনান্য চ্যাটিং এর মতই ।
এটিও পড়ুন -Whats APP এর ডিলিট হওয়া ফাইল ফিরিয়ে আনুন সহজ উপায়ে


ফ্রীতে যে ভাবে লোকাল নেটওয়ার্কে চ্যাটিং করবেন
 
Pop Messenger ( পপম্যাসেঞ্জার ) সফটওয়্যার দ্বারা সহজেই প্রাইভেট চ্যাট, প্রুপ চ্যাট করতে পারবেন এবং সেই সাথে ফাইলও ট্রান্সেফার করতে পারবেন। মাত্র ১.৬৯ মেগাবাইটের শেয়ারওয়্যার এই সফটওয়্যার পণ্যের নিজস্ব ওয়েবসাইট http://www.leadmind.com থেকে বিনামূল্যে ডাউনলোড করে Install করুন।

ফ্রীতে যে ভাবে লোকাল নেটওয়ার্কে চ্যাটিং করবেন ফ্রীতে যে ভাবে লোকাল নেটওয়ার্কে চ্যাটিং করবেন

ইনষ্টলের পরে সয়ংক্রিয়ভাবে পপম্যাসেঞ্জার খুলবে এবং কম্পিউটারে আপনি যে নামে লগইন করেছেন সেই নাম নিক নেম হিসাবে ব্যবহৃত হবে। আপনি চাইলে উপরে Your nickname থেকে তা পরিবর্তন করতে পারবেন। এছাড়াও ডানের প্যানেলে General নামে একটি ডিফল্ট গ্রুপ থাকবে যেখানে অনলাইনে থাকা সকল ব্যবহারকারীর নাম দেখা যাবে। আপনি আপনার গ্রুপের নাম পরিবর্তন বা নতুন গ্রুপ যোগ করতে পারবেন। লোকাল নেটওয়ার্কের অনান্য কম্পিউটারে Pop Messenger (পপম্যাসেঞ্জার ) ইনষ্টল করলে সেগুলো স্বাভাবিকভাবে অনলাইনের আওতায় General নামের ডিফল্ট গ্রুপে আসবে। তবে আপনি ইচ্ছা করলে Status থেকে Available, Away, DND, Offline করে রাখতে পারবেন। এছাড়াও ম্যাসেজ হিষ্টোরি এবং অফলাইন ম্যাসেজ হিষ্টোরি রয়েছে।
ডাউনলোড লিঙ্ক -

ডাউনলোড

http://www.leadmind.com/pmesseng.exe
সোর্স - সমকাল দর্পণ