Friday, April 22, 2016

স্মার্ট ফোনেই আঁকুন মনের মত ছবি Silk Paint Drawing App এর সাহায্যে

স্মার্ট ফোন দিয়েই PC এর প্রায় ৭০ % কাজ সেরে ফেলা যায়। অফিসের ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট থেকে শুরু করে ছবি আঁকতেও স্মার্ট ফোনের জুরি নেই। আপনি কি ছবি আঁকতে ভালবাসেন ? প্রযুক্তির ছোঁয়ায় ছবি আঁকতে এখন আর রং তুলির প্রয়োজন পড়ে না। ডিজটাল ডিভাইস দিয়েই তা সহজে সেরে ফেলা যায়। এমনকি মুঠোবন্দী স্মার্টফোনের সাহায্যেও আকাঁ যায় মনের মতো ছবি। এ জন্য রয়েছে নানা অ্যাপ্লিকেশন অর্থাৎ যাকে সংক্ষেপে অ্যাপ বলি। এর মধ্যে জনপ্রিয় একটি হলো ‘Silk paints drawing’ নামের অ্যাপটি বেশ কাজের। এই চমৎকার drawing app এর সাহায্যে আপনার display তে ফুটিয়ে তুলতে পারেন আপনার অসাধারন সৃষ্টি শীলতাকে । [ MS Paint এর কিছু মজার টিপস - এমএস পেইন্ট ] তাহলে এক নজরে দেখে নিন অ্যাপটির ফিচার সমূহ- 
স্মার্ট ফোনেই আঁকুন মনের মত ছবি
 এটিও পড়ুন - মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়ানোর গোপন টিপস
  • অ্যাপ্লিকেশনটি যে কোনো টার্চ পেন সমর্থন করে। ফলে আঙ্গুলের স্পর্শের পাশাপাশি টার্চ পেন দিয়েও ছবি আকাঁ যাবে।
  • ছবি আকাঁর পর তা সরাসরি বন্ধুদের সঙ্গে শেয়ার করা যাবে।
  • কাস্টমাইজ করে নানা আল্পনাও আকাঁ যাবে এটির সাহায্যে।
  • ছবি তোলার পর তা এডিটিং করা যাবে।
  • অ্যাপটি খুব সাধারণ এবং হালকা। তাই সহজে ব্যবহার করা যাবে ও স্মার্টফোন ল্যাগ করবে না।
  • মাল্টিটাচ নেভিগেশন এবং জুম ফিচার রয়েছে অ্যাপটিতে।
  • আ্যাপটির সাহায্যে লাইভ ওয়ালপেপার তৈরি করা সম্ভব। এছারাও রয়েছে অনেক সুবিধা যা আপনি ব্যাবহার না করলে বুঝতে পারবেনা ।
ডাউনলোড লিঙ্ক-

Friday, May 15, 2015

গুগল ম্যাপ ট্রানজিট বলে দেবে ট্রেনের সময়, প্ল্যাটফর্ম নম্বার ও মেট্রো স্টেশনের যাবতীয় তথ্য

গুগল ম্যাপ ট্রানজিট

গুগল ম্যাপ ট্রানজিটে ( Google Transit ) এবার থেকে দেখা যাবে ভারতীয় রেলের সময়সূচি। ভারতের ৮টি শহরের মোট ১২ হাজার ট্রেনের সময় জানাবে গুগল ম্যাপ ট্রানজিটের আপডেটেড ভার্সন। রেলের সঙ্গে মু্ম্বই, পুনে, দিল্লি, হায়দরাবাদ, বেঙ্গালুরু, কলকাতা, আমেদাবাদ, চেন্নাই শহরের বাস রুটও বলে দেবে গুগল ট্রানজিট ম্যাপ। এই পরিষেবার সাহায্যে জানা যাবে বাস স্টপ, ট্রেনের প্ল্যাটফর্ম ও মেট্রো স্টেশনের যাবতীয় তথ্য। সারা বিশ্বে ২ হাজার ৮০০ শহরের যানবাহনের খবর দেয় গুগল ট্রানজিট।

কীভাবে ব্যবহার করবেন গুগল ট্রানজিট-
  • গুগল ম্যাপের সার্চ বারে গিয়ে নিজের গন্তব্য টাইপ করুন। 
  • গেট ডিরেকশন(Get Directions) অপশনে ক্লিক করলে পাবলিক ট্রানজিট(Public Transit) অপশন আপনাকে বলে দেবে কীভাবে বাস, ট্রেন বা মেট্রোর সাহায্যে আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন আপনি। হেঁটে কীভাবে যাওয়া যাবে তাও জানিয়ে দেবে গুগল ট্রানজিট। এমনকী, কত সময় লাগবে গন্তব্যে পৌঁছতে তাও বলে দেবে এই পরিষেবা।
এটিও পড়ুন -নিরাপদে রাখুন এন্ড্রোয়েড ফোন Pocket Lock সফটওয়্যার দিয়ে একদম ফ্রী

অ্যান্ড্রয়েড, আইওএস ও ডেস্কটপ ব্যবহারকারীরা ফ্রিতে ব্যবহার করতে পারেন গুগল ম্যাপ ট্রানজিট। স্মার্টফোনের সেটিং অপশনে গিয়ে ল্যাঙ্গোয়েজ অ্যান্ড ইনপুট(Language and input) অপশন থেকে সিলেক্ট করে হিন্দি ভাষাতেও পাওয়া যাবে এই পরিষেবার সুবিধা। তথ্যসূত্র -২৪ ঘণ্টা

গুগল ম্যাপ ট্রানজিট ডাউনলোড লিঙ্ক

কম্পিউটার থেকে সরাসরি গুগল ম্যাপ ট্রানজিট ম্যাপ দেখতে চাইলে এখানে ক্লিক করুন। সমস্যা হলে কমেন্ট করুন। ধন্যবাদ।


Friday, April 10, 2015

অ্যান্ড্রয়েড ফোনের জন্য কিছু জনপ্রিয় বাংলা কীবোর্ড - সম্পূর্ণ বিনামূল্যে !!

স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেরেই চলছে। কিন্তু বেশির ভাগ ব্যবহারকারী ঠিকঠাক বাংলা লিখতে পারেনা। ব্যাপারটা কিছুটা বিরক্তিকর সত্যি। কারন অ্যান্ড্রয়েড ফোনে বিল্ট ইন বাংলা কী বোর্ড থাকে না। প্রয়োজনে আমাদের সংগ্রহ করে নিতে হয়। তাই আপনাদের জন্য ব্যবহার উপযোগী এবং জনপ্রিয় কয়েকটি অ্যান্ড্রয়েডের বাংলা কী বোর্ড  নিয়ে আলোচনা করেছি। এবার থেকে আপনিও বিনা-বাঁধায় ঝকঝকা সুন্দর বাংলা লিখতে পারবেন।
বহুল জনপ্রিয় ও ব্যবহারে সহজ তিনটি বাংলা কী বোর্ড যেমন- মায়াবী কীবোর্ড, রিদমিক কীবোর্ড, অভ্র কীবোর্ড নিয়ে আলোচনা করছি। চাইলে সবগুলো কীবোর্ড ব্যবহার করে দেখতে পারেন। যেটা আপনার ভাল লাগবে সেটি ব্যবহার করবেন।

মায়াবী বাংলা কীবোর্ডঃ

অ্যান্ড্রয়েডের ( Android ) বাংলা লিখার জন্য সবচেয়ে প্রয়োজনীয় কীবোর্ড হল মায়াবী কীবোর্ড। এই কীবোর্ডের সাহায্যে সহজে বাংলা দ্রুত লেখার জন্য রয়েছে ১) বাংলা ও ইংলিশ শব্দের prediction/ suggestion , ২) রয়েছে Cut, Copy, Paste এর সুবিধা, ৩) বিভিন্ন রকমের থিম সহ যেমন -জিঞ্জারব্রেড, আইসক্রিম স্যান্ডউইচ ও রিদ্মিক থিম , ৪) চাইলে একই সাথে ফনেটিক, উনিজয় ও জাতীয় লেআউটে লেখা যায় এছাড়াও রইয়েছে অনেক ফিচার। যার কারনে মায়াবী কী বোর্ডের তুলনা সে নিজেই।

মায়াবী বাংলা কীবোর্ডের স্ক্রীনশটঃ

মায়াবী কীবোর্ড

ডাউনলোড লিঙ্ক ১) গুগল প্লে-স্টোর হতে ইনস্টল 
ডাউনলোড লিঙ্ক ২) কিংবা এখানে ক্লিক করুন ...

অভ্র বাংলা কীবোর্ডঃ

অতি পরিচিত বাংলা কীবোর্ড হল অভ্র বাংলা কী বোর্ড। কম্পিউটারে যারা অভ্র ব্যবহার করে অভ্যস্থ তারাই একমাত্র জানেন অভ্রের মজা কি! নিম্নে অভ্রের বেশ কিছু চমৎকার ফিচার তুলে ধরা।

অভ্র বাংলা কীবোর্ডের স্ক্রীনশটঃ
অভ্র কীবোর্ড

অভ্র কিবোর্ডের কিছু বিশেষ বিশেষ ফিচারঃ

  • অভ্র ফনেটিক স্টাইলে বাংলা লিখার সুবিধা রয়েছে।
  • অন্য কোন বাংলা কীবোর্ড এর দরকার নেই।
  • মোবাইলের ইংলিশ কীবোর্ড ব্যাবহার করেই বাংলা লেখা যায়।
  • এখানে যুক্তাক্ষর লেখা খুবই সহজ।
  • রয়েছে টেক্সট কপি করার বিশেষ সুবিধা।
  • সহজে টেক্সট শেয়ার করা যায় (Facebook, Gmail, Google+, Message, Email, Facebook Messenger ইত্যাদি)
  • লেখার সময় খুব সহজেই লেখার মাধ্যম (বাংলা / English) পরিবর্তন করা যায়।
ডাউনলোড লিঙ্ক ১) গুগল প্লে-স্টোর হতে ইনস্টল 
ডাউনলোড লিঙ্ক ২) কিংবা এখানে ক্লিক করুন ...

রিদ্মিক কীবোর্ডঃ

রিদমিক কীবোর্ডটাও ঠিক মায়াবী কীবোর্ডের মতই। আপনারা যারা বিজয় ব্যবহার করেন, তাদের জন্যও রয়েছে সুব্যবস্থা। নিম্নে বেশ কিছু বিশেষ ফিচার আলোচনা করা হল-

রিদ্মিক কীবোর্ডের স্ক্রীনশটঃ

রিদমিক কী বোর্ড

রিদ্মিক কিবোর্ডের কিছু বিশেষ ফিচারঃ
  • এটি ইউনিজয় ও ফোনেটিক লেআউট সাপোর্ট করে। ফলে বিজয় ব্যবহারকারীরাও সহজে বাংলা লিখতে পারবেন।
  • এই কিবোর্ডে রয়েছে বিভিন্ন ডিজাইন যা আপনার ডিভাইসের থিমের সঙ্গে সহজেই মানানসই করে নিতে পারবেন।
ডাউনলোড লিঙ্ক ১) গুগল প্লে-স্টোর হতে ইনস্টল 
ডাউনলোড লিঙ্ক ২) কিংবা এখানে ক্লিক করুন ...
কোন সমস্যা হলে কমেন্ট করবেন। ভালো ও সুস্থ থাকুন ধ্যন্যবাদ।

Sunday, March 22, 2015

Flipkart নিয়ে এলো APP ধামাকা !! Big APP Shopping Days Discount offer 2015

ফ্লিপকার্ট  ( Flipkart ) হচ্ছে অনলাইনে কেনাকটা অর্থাৎ শপিং করার সবচেয়ে বড় এবং ভারতের জনপ্রিয় ই-কমার্স (E-Commerce ) সাইট। এটি  2007 সালের কর্ণাটকের Bangalore শহর থেকে প্রথম চালু হয় এবং যার মালিকানা হলেন Sachin Bansal এবং Binny Bansal । ফ্লিপকার্ট এর মাধ্যমে ঘরে বসে যে কোন জিনিস (যেমন- মোবাইল , কম্পিউটার , ইলেকট্রনিক্স পর্ণ, বই , পড়নের কাপর ইত্যাদি ) যে কোন সময় নিজের পছন্দ সই পর্ণ ক্রয় করা যায় । এখানে যেকোন দ্রব কেনাকাটার উপর সময় বিশেষে বিশেষ ( ২০% থেকে ৮০% পর্যন্ত ) ছার পাওয়া যায়।
Flipkart নিয়ে এলো APP ধামাকা !!

ফ্লিপকার্ট নিয়ে এলো Big APP Shopping Days মহা সেল Discount ধামাকা । ২৩ শে মার্চ থেকে ২৫ শে মার্চ ২০১৫ তারিখের মধ্যে Flipkart APP এর মাধ্যমে যে কোন কেনাকাটা করলে তার উপর পাওয়া যাবে বড় ধরনের মহা ছার। এই সুবিধাটি যে কেউ পেতে পারেন। ফ্লিপকার্ট এ কেনাকাটার করার বিশেষ সুবিধা হল যেটি - এখানে আপনি Credit Card কিংবা Debit card ছারাও Cash on delivery মাধ্যমে কোন ঝুকি ছারাই কেনাকাটা করতে পারবেন।
এটিও পড়ুন -ফ্রি আনলিমিটেড Hosting আপনার ওয়েব সাইটের জন্য

ডাউনলোড Flipkart App
For All Users : Visit Flipkart for download information

Flipkart App


 For Android Users : Download from Play Store

Flipkart sale 2015 

For Apple Users : Download via Appstore

যেভাবে Big APP Shopping Days ডিসকাউন্ট অফার পাবেন ?

  • প্রথমে Flipkart App ডাউনলোড করুন।
  • এরপর Flipkart App এ লগইন করুন।
  • ২৪ ঘণ্টার মধ্যে একটি ভাউচার কোড (voucher codes) পাবেন। 
  • সেই কোডটির মাধ্যমে কেনাকাটা করুন।

ব্যাস কাজ শেষ !! এরপর নিজের পছন্দ সই পর্ণ কেনাকাটা করুন আর প্রত্যেকটি কেনাকাটায় বিশেষ ছার নিন। কোন সমস্যা হলে কমেন্ট করুন। ভালো থাকুন সুস্থ থাকুন ধ্যন্যবাদ।

Friday, February 13, 2015

সফটওয়্যার ছাড়াই PC তে চালান Whatsapp একদম ফ্রি !!!


Whatsapp  কি ?

Whatsapp কি কমবেশি সকলেই জানি, এটি নিয়ে নতুন করে আমার বলার কিছু নেই । তবু সংক্ষিপ্ত ভাবে বলছি- Whatapp হচ্ছে messaging app যার মাধ্যমে আমার সহজে SMS পাঠাতে বা গ্রহণ করতে পারি। WhatsApp Messenger টি Android সাপোর্ট  বিভিন্ন মোবাইল ফোন যেমন - iPhone, BlackBerry, Windows Phone, Android এবং Nokia দ্বারা চালনা করা যায়। কিন্তু এই APP টি কম্পিউটারে কিংবা ল্যাপটপে চলে না। 
কিন্তু অনেক বন্ধু আছেন যাদের Android ফোন নেই অথচ Whatapp messenger টি ব্যবহার করতে ইচ্ছে করছে। তাদের জন্যই আজকের এই পোষ্ট। আশাকরি আপনাদের ভাল লাগবে । তাহলে চলুন শুরু করা যাক । কিভাবে Whatapp কম্পিউটারে চালনা করা যায়।
Whatsapp
 পদ্ধতি ১।
  • আপনি যে APP ব্যবহার করতে চান তা প্রথমে Google Play থেকে আপনার কম্পিউটারে ডাউনলোড করে নিন। এখানে আমি Whatapp এর উদাহরণ দিয়ে দেখালাম। প্রথমে whatsapp লগইন করুন।
  •  তারপর whatsapp সাইটের উপরে মেনুর নিচে App এ ক্লিক করুন এবং আপনি whatsapp হোম থেকে একটি এনড্রয়েড  ডিভাইস এর অ্যাপ ডাউনলোড করে নিন। আপনি অন্য অ্যাপও ডাউনলোড করে চেক করতে পারেন । 
পদ্ধতি ২।

  • এরপর আমাদের একটি ওয়েবসাইট এর সাহায্য নিতে হবে যার নাম manymo । এখান আপনি manymo সাইটে প্রবেশ করুন। কিংবা এখানে ক্লিক করে manymo সাইটে প্রবেশ করুন।  
  • manymo সাইটে একটি অ্যাকাউন্ট বানান। যেভাবে Facebook বা অন্যান্য সাইটে অ্যাকাউন্ট বানান ঠিক সেই ভাবেই অ্যাকাউন্ট বানাবেন। 
  • তারপর আপনার অ্যাকাউন্ট করা ইমেলে গিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নিন এবং লগইন করুন ।

Whatsapp

  • এবার ডাউনলোড করা Whatsapp অ্যাপটি PC তে যেখানে সেভ করেছেন সেখান থেকে Upload করুন । একটু অপেক্ষা করুন নেট স্পীড এর উপর নির্ভর করবে আপলোড হতে । যাই হোক আপলোড হয়ে গেল আপনি ডিভাইস সিলেক্ট করুন নিচের চিত্রের মত -
Whatsapp





ব্যাস!!!! Upload হয়ে গেলেই আপনি আপনার আপলোড করা APP টি সেই ডিভাইসে দেখতে পারবেন ও ব্যবহার করতে পারবেন। এভাবে আপনি যে কোন APP আপনার PC তেওপেন করে ব্যবহার করতে পারবেন ।