Sunday, July 3, 2016

স্মার্ট ফোনে যে অ্যাপগুলি থাকা খুবই জরুরী - এনড্রয়েড ট্রিক্স

আট থেকে আশি কমবেশি সবার পকেটে এখন স্মার্ট ফোন ও ট্যাবলেট। টেকনোলোজির যুগে এনড্রয়েড ফোন এমন একটি মাধ্যম যা দিয়ে দারুন সব মজার মজার কাজ নিমিষে সেরে ফেলা যায় । এমন কিছু অ্যাপ আছে যেগুলো এনড্রয়েড মোবাইলে ইন্সটল থাকেই ফ্রী কল, চ্যাট, বিরক্তকর ফোন নাম্বার ব্লক,ফ্রি পরিবহন সম্পর্কিত তথ্য, ট্রেন সম্পর্কিত তথ্য,  ঘরে বসে কেনাকাটা, খাবার অর্ডার এমনকি ফটো এডিটিং কাজও সেরে ফেলা যায় স্মার্ট ফোনে, এছারাও অনেক কাজ করা যায় খুব সহজে। আজকে আমি কয়েকটি স্মার্ট ফোনের অ্যাপ নিয়ে আলোচনা করবো যেগুলো আপনার ফোনে থাকলে খুব সুবিধা হবে।
স্মার্ট ফোনে যে অ্যাপগুলি থাকা খুবই জরুরী - এনড্রয়েড ট্রিক্স

অ্যান্টিভাইরাস


সবার প্রথমে আমাদের যেটা মাথায় রাখা উচিৎ সেটা হল ফোনকে সুরক্ষিত রাখা। আর এজন্য চাই ফোনে সঠিক অ্যান্টিভাইরাস। হাজার হাজার অ্যান্টিভাইরাস থাকলেও এর মধ্যে উল্লেখযোগ্য হল-  ৩৬০ সিকিউরিটি (360 Security), এভিজি অ্যান্টিভাইরাস (AVG), ইএসইটি মোবাইল সিকিউরিটি, ক্যাসপারস্কাই ইত্যাদি।

ট্রুকলার

এটি একটি কলার আইডি শনাক্ত করার অ্যাপ। এই অ্যাপ অবাঞ্ছিত ও বিরক্তিকর ফোন আসাও ব্লক করতে পারে। অপরিচিত কোনও নম্বর থেকে ফোন এলে সেই নম্বর দেখে সেই নম্বরকে শনাক্ত করে আপনাকে ফোনকর্তার বিস্তারিত তথ্য দিতে পারে এই অ্যাপ। এই অ্যাপটি শুধুমাত্র ইন্টারনেটের মাধ্যমেই কানেক্ট করা যায়।

সোস্যাল মিডিয়া অ্যাপ


আপনার প্রিয় বন্ধু বা মনের মানুষটিকে চোখের সামনে রাখার জন্য কিংবা আপনার গোটা দুনিয়াকে হাতের মুঠোয় নিয়ে আসা এবং পরিবারে সঙ্গে যোগাযোগ স্থাপন করার জন্য আপনার ফোনে সোস্যাল মিডিয়া অ্যাপ রাখা খুবই জরুরী। এজন্য হোয়াটঅ্যাপ, ফেসবুক, টুইটার, স্ন্যাপচ্যাট ইত্যাদি সোস্যাল মিডিয়া অ্যাপগুলি না থাকা মানে আপনার ফোনকে প্রতিবন্ধী করে রাখা।

মিউজিক অ্যাপ


গান সোনার জন্য আপনাকে ৮ জিবি বা ১৬ জিবি বা ৩২ জিবি মেমরি কার্ডের প্রয়োজন নেই কিংবা গান শোনার জম্য কম্পিউটার থেকে ডেটা কেবিলের সাহায্যে গান ফোনে ট্রান্সফার করার প্রয়োজন নেই। গানা, সাভন, উইঙ্ক মিউজিক, সাউন্ড ক্লাউড এগুলির মধ্যে যেকোনও একটি মিউজিক স্ট্রিমিং অ্যাপ ইনস্টল করে নিলেই যথেষ্ট।

পরিবহনের অ্যাপ


টেকনোলোজির স্মার্ট যুগে আপনাকে বাসের ভিড় আর ট্যাক্সির রিফুউজাল থেকে বাঁচতে স্মার্টফোনে ট্রান্সপোর্ট অ্যাপ থাকালে খুব সুবিধা হয়। আর এর জন্য ওলা ও উবার ইনস্টল করুন।

শপিং অ্যাপ


ঘড়ে বসে কেনাকাটার জন্য ই-কমার্স আপনার অনেকটা সময় বাঁচায় এবং আপনার কেনাকাটা অনেক সহজ ও পকেটসাধ্য করে। তাই ফোনে ফ্লিপকার্ট, অ্যামাজন, স্ন্যাপডিল, জ্যাবং, মিন্ত্রা, সোপক্লুজ অ্যাপগুলি ইনস্টল করে নিতে পারেন।

ফুড অ্যাপ


আপনার প্রিয় খাবারের জন্য কষ্ট করে আর দোকানে না ছুটে বাড়িতে বসে পছন্দ মতো খাবার খাওয়ার দিকে থেকে দেখতে গেলে ফুড অ্যাপের জুড়ি মেলা ভার। জোমাটো, সুইগি, ফুডপান্ডা ইনস্টল করে নিন ঝটপট।

মোবাইল ওয়ালেট


পেটিএম, অক্সিজেন, মোবিকুইক-এর মতো মোবাইল ওয়ালেট অ্যাপগুলি ইনস্টল করাটা স্মার্টফোনে খুব জরুরী। এই ধরনের মোবাইল ওয়ালেট দিয়ে কেনাকাটায় অনেক ছাড়া পাওয়া যায়। সব ক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য না দিলেও চলবে।

ফটো এডিটিং অ্যাপ


ফোনে তোলা ছবি আরও আকর্ষণীয় করতে একটু এডিটিংয়ের প্রয়োজন তো হয়ই। তাই পিক্সএলআর, ইনস্তাগ্রাম, অ্যাডোব লাইটরুম-এর মতো অ্যাপগুলি ফোনে ইনস্টল করুন।
গেম
গেম প্রেমিদের জন্য আছে হাজার হাজার গেম। তবে অবসর সময় কাটানোর জন্য কিংবা মনোরঞ্জনের জন্য গেম খেলার জন্য গুগল প্লে স্টোর থেকে আপনার পছন্দ মতো গেম ইন্সটল করে নিন।
 

Sunday, January 17, 2016

ফ্রী কল ও ম্যাসেজ করুন যেকোনো দেশে যেকোন নাম্বারে স্মার্ট ফোন দিয়ে

প্রজুক্তির যুগে সবার পকেটে এখন দামী দামী স্মার্ট ফোন মোবাইল ও ট্যাবলেট। মোবাইল এর যুগে এনড্রয়েড এমন একটি মাধ্যম যা দিয়ে দারুন সব মজার মজার কাজ করা যাচ্ছে । এমন কিছু অ্যাপ আছে যেগুলো দুটি এনড্রয়েড মোবাইলে ইন্সটল থাকেই ফ্রী কল চ্যাট করা যায় খুব সহজে ( যেমন Whatapp, imo, Hike ইত্যাদি ) কোন রকম খরচ ছাড়াই শুধুমাত্র নেট থাকেই হবে। আজকে যে অ্যাপটির কথা বলছি যার নাম Dingtone, এর সাহায্য ফ্রী কল (free calls ), ফ্রী এসএমএস (free text sms), Walkie Talkies, Voice mail ইত্যাদি কাজ সহজে  করতে পারবেন যেকোনো ফোন নাম্বারে ।

Dingtone পেতে যা যা করতে হবে

  •   Google Play থেকে Dingtone ডাউনলোড করতে হবে কিংবা এখানে ক্লিক করে Dingtone সরাসরি অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন।
ফ্রী কল ও ম্যাসেজ করুন যেকোনো দেশে স্মার্ট ফোন দিয়ে
  •  এরপর আপনারএনড্রয়েড মোবাইলে ইন্সটল করে নিন । এবং নিচের ছবিটি লক্ষ্য করুন।
ফ্রী কল ও ম্যাসেজ করুন যেকোনো দেশে স্মার্ট ফোন দিয়ে
Note :  উপরের ফটো লক্ষ করুন আপনি ফ্রী কল , ফ্রী টেক্সট , ভয়েস মেল , Dingtone থেকে Dingtone ফ্রী কল করতে পারবেন । 
  • এবার Sing up এ ক্লিক করলেই একটি নতুন পেজ আসবে সেখান থেকে Email বা Facebook এ ক্লিক করে অ্যাকাউন্ট করে নিন । 
এবার কিছু অপশন আসবে সেগুল সঠিক ভাবে কাজ করলেই নিচের মত একটি অপশন আসবে সেখান থেকে Start Using Dingtone এ ক্লিক করুন -
ফ্রী কল ও ম্যাসেজ করুন যেকোনো দেশে স্মার্ট ফোন দিয়ে
  • উপরের মত ক্লিক করলেই আপনাকে নাম ইত্যাদি দিতে বলবে সেগুল সঠিক ভাবে দিয়ে দিন এবং দেখুন আপনি ক্রেডিট হিসাবে ১৫  পেয়ে যাবে - 
ফ্রী কল ও ম্যাসেজ করুন যেকোনো দেশে স্মার্ট ফোন দিয়ে
Note :- আপনি যদি আরও ক্রেডিট যুক্ত করাতে চান বেশি বেশি ফোন করার জন্য তাহলে Get Credits এ ক্লিক করুন তাহলে আপনি দুটি অপশন পাবেন একটি ভিডিও দেখে এবং একটি অ্যাপ ইন্সটল করে।
যেভাবে ইচ্ছে ক্রেডিট যুক্ত করতে পারেন আমি অ্যাপ ইন্সটল করে ৫০ ক্রেডিট যুক্ত করেছি, নিচের ছবিটি দেখুন - 
ফ্রী কল ও ম্যাসেজ করুন যেকোনো দেশে স্মার্ট ফোন দিয়ে
ব্যাস, এবার আপনি এই ক্রেডিট দিয়েই যেকোনো ফোন নাম্বারে যেকোনো দেশে কল করতে পারবেন। 
আজ এখানেই , সঙ্গে থাকুন আমাদের নতুন অয়েবসাইট আগমনী বার্তা পড়ুন ও অন্যকেও পড়তে বলুন। ধন্যবাদ। 

Sunday, December 6, 2015

মোবাইল থেকেই স্ক্যান ও PDF বানান সহজ উপায়ে

টেকনোলোজির যুগে আপনাকে আমাকে এককথায় সবাইকে এনে দিয়েছে আরাম আয়েস আর সৌখিনতা। যেমন আজ থেকে ১০ বছরের আগের কথা ভাবলে দেখতে পেতেম, পোস্ট অফিসে লাইন দিয়ে মানুষ প্রিয়জনদের চিঠি পাঠাত। আর এখন মোবাইলে বতাম ক্লিক করা মাত্রই সব খবর আদান প্রদান করা হয়ে যায়। [ মোবাইল চুরি হয়ে গেলেও ফিরে পান সব ফোন নাম্বার, Backup Your Contact ]

মোবাইল থেকেই স্ক্যান, ফ্যাক্স ও PDF বানান সহজ উপায়ে
যাই হোক , আজকে এই পোস্টের মাধ্যমে আপনি আপনার স্মার্ট ফোন ও ট্যাবলেট কে কিভাবে স্ক্যানর হিসেবে ব্যবহার করবেন তা দেখাবো। সাধারণত আমারা কোন ডকুমেন্ট কে স্ক্যান করতে গেলে স্কানার ব্যবহার করি। কিন্তু সবার ক্ষেত্রে এই মুহূর্তে হয়তো টাকা নাও থাকতে পারে। চিন্তা নেই এখন আপনার ফোনকে বানিয়ে ফেলুন স্কানার , ডকুমেন্ট কে ঝকঝকে করুন আর পাঠিয়ে দিন ফ্যাক্স কিংবা Email কিংবা SMS এর মাধ্যমে আপনার বন্ধুকে । [ নকল স্যামসাং ফোন চেনার সহজ উপায় জেনে নিন ! Samsung Phone ]
এটিও পড়ুন -ফ্রি Unlimited মোবাইল টক টাইম রিচার্জ করুন একটি মাত্র অ্যাপে - আপনিও পাবেন

কীভাবে করবেন স্ক্যান

  • প্রথমে APP টি ডাউনলোড করে নিন
  • যে কাগজটি স্ক্যান করতে চান অ্যাপটির মাধ্যমে ছবি তুলুন
  • এছাড়া মোবইলের মেন ক্যামেরা ব্যবহার করে যেকোনো ধরনের মুদ্রিত কাগজ,কার্ড,ডকুমেন্ট কে স্ক্যান করুন
  • Document ছাড়া বাকি অংশটি অটোমেটিক App টি বাদ দিয়ে দেবে 
  • ব্লুটুথ প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে পারবেন
  • ছবি বেঁকে গেলেও চিন্তা নেই , অটোমেটিক ঠিক করে নেবে অ্যাপটি
  • Advanced document setting ব্যবহার করে স্ক্যান করা ফাইলটি আরো বেশি প্রানবন্ত করতে পারবেন এবং ওয়াটার মার্ক এডিট করতে পারবেন
  • স্ক্যান কোয়ালিটির মান খুব ভালো 
  • স্থিরচিত্র (image) থেকে টেক্সট রূপান্তর করা যায় 
  • সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন
  • ডকুমেন্ট গুলি অটোমেটিক ভাবে PDF ফাইলে Save হবে
  • নির্ধারিত ৩০টি দেশে বিনামূল্যে আপনার কনভার্টকৃত ফাইলটি ততক্ষনাত ফ্যাক্স করতে পারবেন
  • খুব দ্রত যেকোনো ডকুমেন্টকে optimize করতে পারবেন
  • পাসওয়ার্ড ব্যবহার করে আপনার ফাইলটিকে লক করতে পারবেন
  • ফাইল সাইজ মাত্র ১২ mb 
  • APP টিতে আরও অনেক সুবিধা রয়েছে ব্যবহার করলেই বুঝতে পারবেন।
  • সম্পূর্ণ বিনা মুল্যে অ্যাপ টি পাবেন
ডাউনলোড লিঙ্ক-
কোন সমস্যা হলে কমেন্ট করতে ভুলবেন না প্লিস। আপনার সেবায় আমরা সর্বদা নিয়োজিত। ধন্যবাদ।
  

Monday, November 2, 2015

মোবাইল চুরি হয়ে গেলেও ফিরে পান সব ফোন নাম্বার, Backup Your Contact Number

মোবাইল আমাদের অতি প্রয়োজনীয় জিনিস। মোবাইল হাতে না থাকলে আমাদের অনেক সুবর্ণ সুযোগ হারাতে হয়। মোবাইলে সাধারানত আমরা প্রয়োজনীয় ব্যক্তিবর্গের নাম্বার সমূহ Save করে রাখি। কিন্তু বিভিন্ন কারনে সেই নাম্বার যদি হারিয়ে যায় কিংবা ডিলিট হয়ে যায় বা এমনও হতে পারে যদি আপনার পছন্দের ফোনটা হারিয়ে যায় তাহলে সেটা সত্যিই খুব কষ্টের। এবং বিভিন্ন অসুবিদার সৃষ্টি হয় তাই না? আজ আমি এই পোষ্টে আপনাদের দেখাব কিভাবে Save করা নাম্বার সমূহ অনলাইন সাভারে রাখা হয় অর্থাৎ অনলাইনে সেভ করে রাখা হয় । প্রয়োজনে পরিবতীর্তে তা ডাউনলোড করা হয়। আর এগুলো যে মোবাইল apps এর মাধ্যমে রাখা হয় তার নাম- NetQin Contacts Sync। নিম্নে App টি ডাউনলোড লিঙ্ক এবং কি সুবিধা তা আলোচনা করা হলো-

App টির সুবিধা গুলি হলো -

  • Mobile এর Save করা সকল নাম্বারগুলো ছবি সহ অনলাইন ডাটাবেজে Save হবে।
  • যেকোন ব্রাউজার থেকে user ID এবং password দিয়ে সেইভ করা নাম্বারগুলি দেখা যাবে।
  • নাম্বার Add করার সাথে সাথে Auto Backup নিয়ে নিবে। এবং খুব অল্প পরিমান ইন্টারনেট খরচ হবে। সবোচ্চ 1Kb পযর্ন্ত।
  • যেকোন সময়,যেকোন মোবাইল থেকে Contracts গুলো Restore and Download করা যাবে।
  • অনলাইনে বসে মোবাইলের অবস্থান জানা যাবে।এবং তা locked করে দেওযা যাবে।
  • সব সেবা গুলি সম্পূর্ন ফ্রি।
  • আপনার Password ব্যাতিত অন্যকেউ আপনার Save করা ডাটা দেখতে পারবে না।
  • Software টি Install করলে নিচর মত একটি Page আসবে।
মোবাইল চুরি

Netqin অ্যাপ থেকে (Backup Contracts) আপনার সকল নাম্বার সমূহ অনলাইন সাভারে সংরক্ষিত করে রাখতে পারবেন। 
Download করার পর আপনার Email Address প্রদান করুন এবং আপনার ইচ্ছা অনুয়ায়ী একটি Password দিয়ে Register করুন ।
নিচের লিঙ্ক থেকে App টি নামিয়ে নিন।
Website টি সরাসরি দেখতে চাইলে এখানে ক্লিক করুন কিংবা আপনার Backup কৃত ফাইল দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।

Saturday, August 29, 2015

Android ফোন দিয়ে যেভাবে PC তে ইন্টারনেট ব্যবহার করবেন


কম্পিউটার জগতের সকল বন্ধুদের জানাই রাখীর শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আপনাদের জন্য একটা ছোট্ট টিপস শেয়ার করছি। সেটি হলো- কিভাবে Android ফোন দিয়ে কম্পিউটারে কিংবা ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার করবেন ?  আপনি একটি ছোট সফটওয়ার এর মাধ্যমে এন্ড্রয়েড মোবাইলকে মডেম বানিয়ে পিসি বা ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। [ইন্টারনেট সম্পর্কিত কয়েকটি গুরুত্ব পূর্ণ প্রশ্ন ও তার সমাধান ] তবে চলুন শুরু করি -
Android ফোন, Android ফোন tips
www.computerjajot.com

সফটওয়্যারটি লিঙ্ক নিম্নে দেওয়া হল-
 ডাউনলোড করতে অসুবিধে হলে এখান থেকেও Software টি ডাউনলোড করতে পারেন।
আপনাকে যা করতে হবে?
  • আপনার Android mobile টি পিসি তে ডাটা ক্যাবল দিয়ে Connect করে software টি ইনস্টল করুন। দেখবেন আপনার মোবাইলে PdaNet apps টি ইনস্টল হয়েছে । নিম্নের ছবিটি লক্ষ্য করুন।

Android Mobile ইন্টারনেট, ইন্টারনেট ব্যবহার করুন Android Mobile
Android Mobile ইন্টারনেট, ইন্টারনেট ব্যবহার করুন Android Mobile
  • আামি এভাবে ইন্টারনেট ব্যবহার করছি। আশা করি আপনারাও পারবেন। কোন সমস্যা হলে কমেন্ট করতে ভুলবেন না প্লিস। ধন্যবাদ।

Friday, July 24, 2015

গুগল প্লে থেকে Android Apk ফাইল ডাউনলোড করুন আপনার PC তে - ছবি সহ

বন্ধুরা কেমন আছেন ? আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক দারুন পোস্ট ।
আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি, কেউ Google Play থেকে Apps ডাউনলোড করি, আবার কেউ বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করে থাকি । PC তে Google Play ছাড়া অন্যান্য সাইট থেকে Apps সহজে ডাউনলোড হয়ে যায় । কিন্তু PC তে যখন Google Play থেকে ডাউনলোড করতে যাই তখনি বিপত্তি আসে , ডাউনলোড করতে পারি না । ডাউনলোড option থাকে না , সরাসরি Install করতে বলে ।
গুগল প্লে থেকে Android Apk ফাইল ডাউনলোড করুন আপনার PC তে


আজ আমি দেখাব কি করে PC দ্বারা Google Play থেকে Android Apps ডাউনলোড করতে পারবেন ।
নিচের পদ্ধতিগুলি অনুসরন করুনঃ
  • যে Apps টি ডাউনলোড করতে চান সেটি নাম Search  বক্সে লিখে enter প্রেস করুন ।
  • Apps এর লিস্ট এলে, যেটি ডাউনলোড করতে চান সেটির উপর ক্লিক করুন ।
  • এবার ব্রাউজার এর Address Bar যে লিঙ্কটি এসেছে সেটি কপি করুন ।
গুগল প্লে থেকে Android Apk ফাইল ডাউনলোড করুন আপনার PC তে
  • Package name or Google Play URL স্থানে কপি করা লিঙ্কটি paste করুন ।
গুগল প্লে থেকে Android Apk ফাইল ডাউনলোড করুন আপনার PC তে
  •   Generate Download Link এ ক্লিক করুন ।
গুগল প্লে থেকে Android Apk ফাইল ডাউনলোড করুন আপনার PC তে
  •   এবার Click here to Download ক্লিক করুন ।
গুগল প্লে থেকে Android Apk ফাইল ডাউনলোড করুন আপনার PC তে
দেখবেন ডাউনলোড শুরু হয়ে গিয়েছে ।
বন্ধুরা কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না । আজ এই পর্যন্তই । এর পরের পোস্টটি দেখার জন্য অবশ্যই ক্লিক করুন। আমার ব্লগ -
http:// nickmohanta.blogspot.com লেখক - নিখিল মহন্ত